Isaiah 38:9-21 in Bengali
Isaiah 38:9
হিষ্কিয় সুস্থ হওয়ার পর চিঠি লেখেন| চিঠিটি হল:
Isaiah 38:10
আমি মনে মনে বলেছিলাম বৃদ্ধ হবার জন্য বাঁচব| তবে সেই সময়টা ছিল আমার মৃত্যুপথযাত্রী লোকদের মতো পাতালের ফটকে যাওয়ার সময়| এখন আমার সমস্ত সময় আমি সেখানেই অতিবাহিত করব|
Isaiah 38:11
সুতরাং আমি বলেছিলাম: “জীবিতদের দেশে আমি আর কখনও প্রভু ইযাকে দেখতে পাবো না| আমি আর কখনও পৃথিবীতে লোকদের জীবিত দেখতে পাব না|
Isaiah 38:12
আমার জীবনকে তছনছ করে আমার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে| তাঁতী যেমন তাঁত থেকে কাপড়ের টুকরো কেটে নেয তেমন করে আমি আমার জীবনকে কেটে ছোট করেছি| এক দিনেই আপনি আমায় শেষ করে দিয়েছেন|
Isaiah 38:13
সারা রাত ধরে আমি সিংহের মত চিত্কার করে কেঁদেছিলাম| কিন্তু সিংহের হাড় খাবার মত আমার সব আশা-আকাঙ্খা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল| মাত্র এক দিনে আপনি আমার জীবনের পরিসমাপ্তি ঘটিযেছিলেন|
Isaiah 38:14
আমি একটি ঘুঘুর মতো কেঁদেছিলাম, আমার চোখগুলি ক্লান্ত হয়েছিল, কিন্তু তবুও আমি স্বর্গের দিকে তাকিযে ছিলাম| আমার প্রভু, “মাত্র একদিনের মধ্যে আপনি আমার জীবনের পরিসমাপ্তি এনেছেন| আমি খুবই সংকটের মধ্যে রয়েছি| আমাকে সাহায্যের প্রতিশ্রুতি দিন|”
Isaiah 38:15
আমি কি বলতে পারি? আমার প্রভু আমাকে বলেছিলেন কি কি ঘটবে এবং তিনিই সে ব্যক্তি যিনি সে সব ঘটাবেন! এইসব সমস্যা বরাবরই আমার আত্মায রয়েছে| তাই গোটা জীবন ধরেই আমি এখন নম্র হব|
Isaiah 38:16
প্রভু আমার এই কঠিন সময়কে আমার আত্মার পুনরুজ্জীবনের জন্য ব্যবহার করুন| আমার আত্মাকে শক্ত ও স্বাস্থ্য়বান করতে সহায়তা দান করুন| আমাকে সুস্থ হতে সাহায্য করুন| আমাকে পুনরায় বাঁচতে সাহায্য করুন|
Isaiah 38:17
দেখ আমার সমস্যা চলে গেছে| এখন আমার শান্তি আছে| আপনি আমাকে খুব ভালবাসেন| আপনি আমাকে কবরে পচতে দেননি| আপনি আমার সব পাপকে ক্ষমা করে দিয়েছেন| দূরে ফেলে দিয়েছেন|
Isaiah 38:18
মৃত লোকরা আপনার প্রশংসার গান গায না| পাতালে লোকরা আপনার প্রশংসা করে না| মৃত লোকরা সাহায্যের জন্য আপনার উপর বিশ্বাস রাখে না| তারা মাটির ভেতরে একটা গর্তে চলে যায়| আর, কখনও কথা বলতে পারে না|
Isaiah 38:19
লোকরা যারা আজ আমার মত বেঁচে আছে, তারাই আপনার প্রশংসা করে| একজন পিতার তার সন্তানদের বলা উচিত্ যে আপনার প্রতি আস্থা রাখা যায়|
Isaiah 38:20
তাই আমি বলি:
Isaiah 38:21
“প্রভু আমাকে রক্ষা করেছেন|
Bengali Bible