Bible

Genesis 22 - WEB (Bengali)

1 It happened after these things, that God tested Abraham, and said to him, "Abraham!" He said, "Here I am."এই সমস্ত কিছুর পরে ঈশ্বর ঠিক করলেন য়ে তিনি অব্রাহামের বিশ্বাস পরীক্ষা করবেন| তাই ঈশ্বর ডাকলেন, “অব্রাহাম!”এবং অব্রাহাম সাড়া দিলেন, “বলুন!”

2 He said, "Now take your son, your only son, whom you love, even Isaac, and go into the land of Moriah. Offer him there for a burnt offering on one of the mountains which I will tell you of."তখন ঈশ্বর বললেন, “তোমার একমাত্র পুত্র যাকে তুমি ভালবাস সেই ইসহাককে মোরিয়া দেশে নিয়ে যাও| সেখানে পর্বতগুলির মধ্যে একটির ওপরে তাকে আমার উদ্দেশ্যে বলি দাও| আমি তোমাকে বলব কোন পর্বতের ওপর তুমি তাকে বলি দেবে|”

3 Abraham rose early in the morning, and saddled his donkey, and took two of his young men with him, and Isaac his son. He split the wood for the burnt offering, and rose up, and went to the place of which God had told him.পরদিন সকালে ঘুম থেকে উঠে অব্রাহাম যাত্রার জন্যে গাধার পিঠে জিন সাজালেন| সঙ্গে ইসহাককে নিলেন, আর নিলেন দুজন ভৃত্যকে| অব্রাহাম হোমের জন্য কাঠ কাটলেন| তারপর ঈশ্বর যেখানে য়েতে বলেছিলেন সেই স্থানের উদ্দেশ্যে রওনা দিলেন|

4 On the third day Abraham lifted up his eyes, and saw the place far off.তিনদিন চলার পর অব্রাহাম দূরে দৃষ্টিপাত করলেন আর গন্তব্যস্থল দেখতে পেলেন|

5 Abraham said to his young men, "Stay here with the donkey. The boy and I will go yonder. We will worship, and come back to you.তখন ভৃত্য দুজনের উদ্দেশ্যে অব্রাহাম বললেন, “গাধাটা নিয়ে তোমরা এখানে অপেক্ষা করো, আমি ছেলেকে নিয়ে নির্দিষ্ট স্থানটিতে যাব এবং উপাসনা করব| পরে তোমাদের কাছে ফিরে আসব|”

6 Abraham took the wood of the burnt offering and laid it on Isaac his son. He took in his hand the fire and the knife. They both went together.অব্রাহাম হোমের জন্যে কেটে আনা কাঠ ছেলের কাঁধে দিলেন| এবং সঙ্গে নিলেন খাঁড়া ও আগুন| তারপর অব্রাহাম ও তাঁর ছেলে দুজনেই উপাসনা সম্পাদন করার জন্যে নির্দিষ্ট স্থানটিতে গেলেন|

7 Isaac spoke to Abraham his father, and said, "My father?" He said, "Here I am, my son." He said, "Here is the fire and the wood, but where is the lamb for a burnt offering?"ইসহাক পিতা অব্রাহামকে বলল, “পিতা!”অব্রাহাম উত্তর দিলেন, “বলো, পুত্র!”ইসহাক বলল, “পিতা! হোমের জন্যে সব আয়োজন দেখতে পাচ্ছি, কিন্তু হোমের আগে বলি দেওয়ার জন্যে মেষশাবক কোথায়?”

8 Abraham said, "God will provide himself the lamb for a burnt offering, my son." So they both went together.অব্রাহাম বললেন, “আমার পুত্র, বয়ং ঈশ্বর বলির জন্যে মেষশাবকের ব্যবস্থা করবেন|”সুতরাং অব্রাহাম আর ইসহাক দুজনে মিলে নির্দিষ্ট স্থানটিতে গেলেন|

9 They came to the place which God had told him of. Abraham built the altar there, and laid the wood in order, bound Isaac his son, and laid him on the altar, on the wood.তাঁরা সেই স্থানটিতে পৌঁছলেন যেখানে ঈশ্বর য়েতে বলেছিলেন| সেখানে অব্রাহাম একটি বেদী তৈরী করলেন| বেদীর উপরে অব্রাহাম কাঠগুলো সাজালেন| তারপর অব্রাহাম তাঁর পুত্র ইসহাককে বাঁধলেন এবং বেদীর উপরে সাজানো কাঠগুলোর উপর তাকে শোয়ালেন|

10 Abraham stretched forth his hand, and took the knife to kill his son.এবার অব্রাহাম খাঁড়া বের করে ইসহাককে বলি দেওয়ার জন্যে তৈরী হলেন|

11 The angel of Yahweh called to him out of the sky, and said, "Abraham, Abraham!" He said, "Here I am."কিন্তু তখন প্রভুর দূত অব্রাহামকে বাধা দিলেন| সেই দূত স্বর্গ থেকে “অব্রাহাম, অব্রাহাম” বলে ডাকলেন|অব্রাহাম থেমে গিয়ে সাড়া দিলেন, “বলুন|”

12 He said, "Don't lay your hand on the boy, neither do anything to him. For now I know that you fear God, seeing you have not withheld your son, your only son, from me."দূত বললেন, “তোমার পুত্রকে হত্যা কোরো না, তাকে কোন রকম আঘাত দিও না| এখন আমি দেখতে পাচ্ছি, তুমি ঈশ্বরকে ভক্তি করো এবং তাঁর আজ্ঞা পালন করো| প্রভুর জন্যে তুমি তোমার একমাত্র পুত্রকে পর্য্ন্ত বলি দিতে প্রস্তুত|”

13 Abraham lifted up his eyes, and looked, and saw that behind him was a ram caught in the thicket by his horns. Abraham went and took the ram, and offered him up for a burnt offering instead of his son.তখন অব্রাহাম একটা মেষ দেখতে পেলেন| একটা ঝোপে তার শিং আটকে গেছে| সুতরাং অব্রাহাম সেই মেষটা ধরে এনে বলি দিলেন| ঐ মেষটাই হল ঈশ্বরের জন্যে অব্রাহামের বলি| আর রক্ষা পেল অব্রাহামের পুত্র ইসহাক|

14 Abraham called the name of that place Yahweh-Jireh.{"Yahweh-Jireh" means "Yahweh is my provider."} As it is said to this day, "In Yahweh's mountain it will be provided.সুতরাং অব্রাহাম ঐ স্থানটির একটা নাম দিলেন, “যিহোবা-য়িরি|”এমন কি আজও লোকেরা বলে, “এই পর্বতে প্রভুকে দেখা যায়|”

15 The angel of Yahweh called to Abraham a second time out of the sky,স্বর্গ থেকে প্রভুর দূত দ্বিতীয়বার অব্রাহামকে ডেকে বললেন,

16 and said, "I have sworn by myself, says Yahweh, because you have done this thing, and have not withheld your son, your only son,“আমার জন্যে তুমি তোমার একমাত্র পুত্রকেও বলি দিতে প্রস্তুত ছিলে| আমার জন্যে তুমি এত বড় কাজ করেছ বলে আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি; আমি, প্রভু নিজেরই দিব্য করে প্রতিশ্রুতি করছি য়ে,

17 that in blessing I will bless you, and in multiplying I will multiply your seed as the stars of the heavens, and as the sand which is on the seashore. Your seed will possess the gate of his enemies.আমি তোমাকে অবশ্য আশীর্বাদ করব| আকাশে যত তারা, আমি তোমার উত্তরপুরুষদেরও সংখ্যাও তত করব| সমুদ্রতীরে যত বালি, তোমার উত্তরপুরুষরাও তত হবে| এবং তোমার বংশ তাদের সমস্ত শত্রুদের পরাস্ত করবে|

18 In your seed will all the nations of the earth be blessed, because you have obeyed my voice."পৃথিবীর প্রত্যেক জাতি তোমার উত্তরপুরুষদের মাধ্যমে আশীর্বাদ পাবে| তুমি আমার আজ্ঞা পালন করেছ বলে তোমার উত্তরপুরুষদের জন্যে আমি একাজ করব|”

19 So Abraham returned to his young men, and they rose up and went together to Beersheba. Abraham lived at Beersheba.তখন অব্রাহাম তাঁর ভৃত্যদের কাছে ফিরে গেলেন| তাঁরা সকলে বের্-শেবাতে ফিরে এলেন এবং অব্রাহাম বের্-শেবাতেই থেকে গেলেন|

20 It happened after these things, that it was told Abraham, saying, "Behold, Milcah, she also has borne children to your brother Nahor:এইসব ঘটনার পরে অব্রাহামের কাছে এই খবর এল, “শোনো, তোমার ভাই নাহোর এবং তার স্ত্রী মিল্কারও এখন সন্তানাদি হয়েছে;

21 Uz his firstborn, Buz his brother, Kemuel the father of Aram,প্রথম পুত্রের নাম উষ, দ্বিতীয় পুত্রের নাম বূষ, তৃতীয় পুত্র কমূয়েল হল অরামের পিতা|

22 Chesed, Hazo, Pildash, Jidlaph, and Bethuel."তারপরে আছে কেষদ, হসো, পিল্দশ, ষিদ্লক এবং বথুযেল|”

23 Bethuel became the father of Rebekah. These eight Milcah bore to Nahor, Abraham's brother.বথুয়েল হল রিবিকার পিতা| এই আট পুত্রের মাতা হল মিল্কা এবং পিতা হল নাহোর| আর নাহোর হচ্ছে অব্রাহামের ভাই|

24 His concubine, whose name was Reumah, also bare Tebah, Gaham, Tahash, and Maacah.তাছাড়া দাসী রূমার থেকেও নাহোরের আরও চারজন পুত্র ছিল| এই চার পুত্রের নাম টেবহ, গহম, তহশ এবং মাখা|

Bengali Bible