Romans 15 - YLT (Bengali)
1 And we ought -- we who are strong -- to bear the infirmities of the weak, and not to please ourselves;আমাদের মধ্যে যাঁরা বিশ্বাসে বলিষ্ঠ হয়েছি তাদের কর্তব্য য়েন যাঁরা বিশ্বাসে সবল তাদের দুর্বলতায় সাহায্য করি, য়েন নিজেদের খুশী করার চেষ্টা না করি৷
2 for let each one of us please the neighbor for good, unto edification,আমরা প্রত্যেকে বরং অপরকে খুশী করার চেষ্টা করব, তা করলে তাদের সাহায্য করা হবে৷ তারা য়েন বিশ্বাসে বলবান হয়ে উঠতে পারে, সে চেষ্টা আমাদের অবশ্যই করা উচিত৷
3 for even the Christ did not please himself, but, according as it hath been written, `The reproaches of those reproaching Thee fell upon me;'খ্রীষ্টও নিজেকে সন্তুষ্ট করার কথা ভাবেন নি, বরং শাস্ত্র য়েমন বলে: ‘যাঁরা তোমাদের অপমান করেছে, সেই সব অপমান আমার ওপরই এসেছে৷’
4 for, as many things as were written before, for our instruction were written before, that through the endurance, and the exhortation of the Writings, we might have the hope.শাস্ত্রে বহু আগেই য়ে সব কথা লেখা হয়েছে তা আমাদের শিক্ষা দেবার জন্যই লেখা হয়েছে৷ তা লেখা হয়েছে য়েন তার থেকে ধৈর্য্য ও শক্তি আসে এবং অন্তরে প্রত্যাশা জন্মায়৷
5 And may the God of the endurance, and of the exhortation, give to you to have the same mind toward one another, according to Christ Jesus;আমি প্রার্থনা করি ঈশ্বর, যিনি সকল ধৈর্য্য ও উত্সাহের উত্স, তিনি য়েন তোমাদের খ্রীষ্টের দৃষ্টান্ত অনুসরণ করে একমনা হতে সাহায্য করেন৷
6 that with one accord -- with one mouth -- ye may glorify the God and Father of our Lord Jesus Christ;এইভাবে তোমরা য়েন সকলে মিলিত কন্ঠে যিনি আমাদের প্রভু যীশুর পিতা, সেই ঈশ্বরের মহিমা কীর্তন করতে পার৷
7 wherefore receive ye one another, according as also the Christ did receive us, to the glory of God.খ্রীষ্ট তোমাদের গ্রহণ করেছেন, তাই তোমরাও পরস্পরকে গ্রহণ করে কাছে টেনে নাও, এতে ঈশ্বর মহিমান্বিত হবেন৷
8 And I say Jesus Christ to have become a ministrant of circumcision for the truth of God, to confirm the promises to the fathers,মনে রেখো ঈশ্বর ইহুদীদের পিতৃপুরুষদের কাছে য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূর্ণ করার জন্যই খ্রীষ্ট ইহুদীদের দাস হয়েছিলেন, য়েন ঈশ্বর য়ে বিশ্বস্ত তা প্রমাণ হয়৷
9 and the nations for kindness to glorify God, according as it hath been written, `Because of this I will confess to Thee among nations, and to Thy name I will sing praise,'খ্রীষ্ট এই কার্য়্য় সাধন করলেন য়েন ‘অইহুদীরা তাঁর দয়া পেয়েছে বলে তাঁর গৌরব করে৷ শাস্ত্রে য়েমন লেখা আছে:‘এই জন্যই অইহুদীদের মধ্যে আমি তোমার গৌরব করব; তোমার নামের প্রশংসা গান করব৷’ গীতসংহিতা 18 :49
10 and again it saith, `Rejoice ye nations, with His people;'আবার শাস্ত্র বলে,‘অইহুদীরা, তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের সঙ্গে আনন্দ কর৷’দ্বিতীয় বিবরণ 32 :43
11 and again, `Praise the Lord, all ye nations; and laud Him, all ye peoples;'শাস্ত্র আরো বলে,‘সমস্ত অইহুদীরা প্রভুর প্রশংসা কর; সমস্ত লোক তাঁর প্রশংসা করুক৷’গীতসংহিতা 117 :1
12 and again, Isaiah saith, `There shall be the root of Jesse, and he who is rising to rule nations -- upon him shall nations hope;'আবার যিশাইয় বলছেন,‘যিশয়ের একজন বংশধর আসবেন যিনি সমস্ত অইহুদীদের উপর কর্ত্তৃত্ব করবেন; আর অইহুদী জাতিবৃন্দ তাঁর উপরেই আশা রাখবে৷’ যিশাইয় 11 :10
13 and the God of the hope shall fill you with all joy and peace in the believing, for your abounding in the hope in power of the Holy Spirit.ঈশ্বর, যিনি তোমাদের মধ্যে আশার সঞ্চার করেন, তাঁর ওপর প্রত্যাশা তোমাদের সকলকে আনন্দ ও শান্তিতে ভরপুর করুক৷ তাহলে পবিত্র আত্মার শক্তিতে তোমাদের আশা আরো উপচে পড়বে৷
14 And I am persuaded, my brethren -- I myself also -- concerning you, that ye yourselves also are full of goodness, having been filled with all knowledge, able also one another to admonish;আমার ভাই ও বোনেরা, আমি সুনিশ্চিত য়ে তোমরা সবাই উত্তমতায় পূর্ণ৷ আমি জানি য়ে তোমরা সব রকম জ্ঞান সঞ্চয় করেছ, যাতে পরস্পরকে নির্দেশ দিতে পার৷
15 and the more boldly I did write to you, brethren, in part, as putting you in mind, because of the grace that is given to me by God,কিন্তু আমি কতকগুলি ব্যাপার মনে করিয়ে দেবার জন্য সাহসভরে তোমাদের সবাইকে লিখছি, কারণ ঈশ্বর আমাকে এই বিশেষ বরদান করেছেন৷
16 for my being a servant of Jesus Christ to the nations, acting as priest in the good news of God, that the offering up of the nations may become acceptable, sanctified by the Holy Spirit.আমি অইহুদীদের মধ্যে কাজ করার জন্য খ্রীষ্ট যীশুর সেবক হয়েছি৷ আমি যাজকের মত তাদের মাঝে ঈশ্বরের সুসমাচার প্রচার করি, যাতে পবিত্র আত্মা দ্বারা পবিত্রিকৃত অইহুদীরা ঈশ্বরের গ্রহণয়োগ্য উপহার রূপে গ্রাহ্য় হয়৷
17 I have, then, a boasting in Christ Jesus, in the things pertaining to God,তাই যীশু খ্রীষ্টে আছে এমন একজন হিসাবে ঈশ্বরের কাজ করতে আমি গর্ববোধ করি৷
18 for I will not dare to speak anything of the things that Christ did not work through me, to obedience of nations, by word and deed,আমি য়ে নিজে কিছু করেছি, এমন কথা বলি না৷ আমার বাক্য ও কার্য় দ্বারা অইহুদীদের ঈশ্বরের বাধ্য করার জন্য খ্রীষ্ট আমার মাধ্যমে যা করেছেন শুধু তা বলার সাহস আমার আছে৷
19 in power of signs and wonders, in power of the Spirit of God; so that I, from Jerusalem, and in a circle as far as Illyricum, have fully preached the good news of the Christ;তিনি নানা অলৌকিক চিহ্ন ও আশ্চর্য কাজের দ্বারা এবং পবিত্র আত্মার পরাক্রমে আমার দ্বারা তা পূর্ণ করেছেন৷ তার ফলে আমি জেরুশালেম থেকে শুরু করে ইল্লুরিকা পর্যন্ত সমস্ত জায়গায় খ্রীষ্ট বিষয়ক সুসমাচার প্রচারের কাজ শেষ করেছি৷
20 and so counting it honour to proclaim good news, not where Christ was named -- that upon another's foundation I might not build --য়েখানে খ্রীষ্টের নাম কখনও বলা হয় নি, সেখানে খ্রীষ্টের সুসমাচার প্রচার করাই আমার জীবনের লক্ষ্য৷ অন্য়ের গাঁথা ভিতের ওপর আমি গড়ে তুলতে চাই না৷
21 but according as it hath been written, `To whom it was not told concerning him, they shall see; and they who have not heard, shall understand.'এ ব্যাপারে শাস্ত্র বলে:‘যাদের কাছে তাঁর সম্বন্ধে কিছুই বলা হয় নি তারা দেখতে পাবে; আর যাঁরা শোনেনি তারা বুঝতে পারবে৷’যিশাইয় 52 :15
22 Wherefore, also, I was hindered many times from coming unto you,এই জন্যই বহুবার তোমাদের কাছে য়েতে চেয়েও বাধা পেয়েছি৷
23 and now, no longer having place in these parts, and having a longing to come unto you for many years,কিন্তু এখন এসব এলাকায় আমার কাজ শেষ হয়েছে৷ বহুবছর ধরে তোমাদের সকলের কাছে যাবার ইচ্ছা আমার ছিল৷
24 when I may go on to Spain I will come unto you, for I hope in going through, to see you, and by you to be set forward thither, if of you first, in part, I shall be filled.তাই স্পেন দেশে যাবার পথে তোমাদের সঙ্গে দেখা করব; ঐ পথ দিয়ে যাবার সময় তোমাদের সঙ্গে দেখা করে কিছু সময় আনন্দে কাটাতে পারব; আশা করি সেই সময়ে তোমরা আমায় সাহায্য করতে পারবে৷
25 And, now, I go on to Jerusalem, ministering to the saints;এখন আমি জেরুশালেমে যাচ্ছি য়েন ঈশ্বরের লোকদের সাহায্য করতে পারি৷
26 for it pleased Macedonia and Achaia well to make a certain contribution for the poor of the saints who `are' in Jerusalem;জেরুশালেমে ঈশ্বরের লোকদের মধ্যে য়ে গরীব মানুষরা আছেন তাদের হাতে দেবার জন্য মাকিদনিয়া ও আখায়ার খ্রীষ্ট বিশ্বাসীরা কিছু চাঁদা তুলেছেন৷
27 for it pleased well, and their debtors they are, for if in their spiritual things the nations did participate, they ought also, in the fleshly things, to minister to them.ওদের সাহায্য করা উচিত মনে করেই মাকিদনিয়া ও আখায়া মণ্ডলীরা এই সিদ্ধান্ত নিয়েছে৷ তাদের সাহায্য করা উচিত, কারণ তারা অইহুদী হলেও ইহুদীদের কাছ থেকে আত্মিক আশীর্বাদের সহভাগীতা পেয়েছে৷ এ বিষয়ে তারা ইহুদীদের কাছে ঋণী৷
28 This, then, having finished, and having sealed to them this fruit, I will return through you, to Spain;আমার এই কাজ শেষ হলে আমি যখন জানব য়ে সেই চাঁদা ঠিকমতো পৌঁচেছে তখন তোমাদের কাছে কিছুক্ষণ থেকে আমি স্পেনে যাব৷
29 and I have known that coming unto you -- in the fulness of the blessing of the good news of Christ I shall come.আমি জানি যখন তোমাদের সবার কাছে যাব, তখন খ্রীষ্টের পূর্ণ আশীর্বাদ নিয়েই যাব৷
30 And I call upon you, brethren, through our Lord Jesus Christ, and through the love of the Spirit, to strive together with me in the prayers for me unto God,ভাই ও বোনেরা, তোমাদের কাছে আমার একান্ত মিনতি তোমরা ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা কর৷ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দোহাই দিয়ে বলছি, পবিত্র আত্মার ভালোবাসায় প্রণোদিত হয়ে তোমরা আমার জন্য ঈশ্বরের কাছে মিনতি কর৷
31 that I may be delivered from those not believing in Judea, and that my ministration, that `is' for Jerusalem, may become acceptable to the saints;প্রার্থনা কর, য়েন যিহূদিয়ায় অবিশ্বাসীদের হাত থেকে আমি রক্ষা পাই৷ প্রার্থনা কর য়েন জেরুশালেমের জন্য আমার সেবা সেখানকার পবিত্র ব্যক্তিরা গ্রহণ করেন৷
32 that in joy I may come unto you, through the will of God, and may be refreshed with you,তখন ঈশ্বরের ইচ্ছা হলে আমি খুশি মনেই তোমাদের কাছে যাব এবং তোমাদের সঙ্গে কিছুকাল থেকে বিশ্রাম পাব৷
33 and the God of the peace `be' with you all. Amen.শান্তিদাতা ঈশ্বর তোমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকুন৷ আমেন৷
Bengali Bible