Psalm 96 - BBE (Bengali)
1 O make a new song to the Lord; let all the earth make melody to the Lord.প্রভু যা কিছু নতুন করেছেন তার জন্য একটা নতুন গান গাও! সারা পৃথিবীকে প্রভুর উদ্দেশ্যে গেয়ে উঠতে দাও|
2 Make songs to the Lord, blessing his name; give the good news of his salvation day by day.প্রভুর উদ্দেশ্যে গান গাও! তাঁর নামকে ধন্য কর! আনন্দ সংবাদ ছড়িয়ে দাও! যিনি প্রতিদিন আমাদের রক্ষা করেন তাঁর কথা বল!
3 Make clear his glory to the nations, and his wonders to all the peoples.লোকেদের বল য়ে ঈশ্বর সত্যিই বিস্ময়কর| ঈশ্বর য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেন তা সর্বত্র মানুষকে বল|
4 For the Lord is great, and greatly to be praised; he is more to be feared than all other gods.প্রভু মহান এবং প্রশংসার য়োগ্য| অন্য য়ে কোন “দেবতার” চেয়ে তিনি অনেক বেশী ভয়ঙ্কর|
5 For all the gods of the nations are false gods; but the Lord made the heavens.অন্যান্য সমস্ত জাতির “দেবতা” মূর্ত্তিমাত্র| কিন্তু প্রভু স্বর্গ সৃষ্টি করেছেন|
6 Honour and glory are before him: strong and fair is his holy place.তাঁর সামনে অনুপম মহিমা ভাস্বর হয়ে ওঠে| ঈশ্বরের পবিত্র মন্দিরে শক্তি ও সৌন্দর্য়্য় দুই-ই আছে|
7 Give to the Lord, O you families of the peoples, give to the Lord glory and strength.হে পরিবার ও জাতিগণ, প্রশংসার গান কর এবং প্রভুকে মহিমান্বিত কর|
8 Give to the Lord the glory of his name; take with you an offering and come into his house.প্রভুর নামের প্রশংসা কর| তোমাদের নৈবেদ্য নাও এবং মন্দিরে যাও|
9 O give worship to the Lord in holy robes; be in fear before him, all the earth.তোমাদের পবিত্র পোশাকে প্রভুর সামনে নত হও| পৃথিবীর সমগ্র জনগণ, তাঁর উপস্থিতিতে তাঁকে শ্রদ্ধা জানাও|
10 Say among the nations, The Lord is King; yes, the world is ordered so that it may not be moved; he will be an upright judge of the peoples.জাতিগণের মধ্যে ঘোষণা করে দাও য়ে প্রভু রাজা! তাহলে বিশ্ব ধ্বংস হবে না| অতএব প্রভু ন্যায়পরায়ণতার সঙ্গে লোকদের বিচার করেন|
11 Let the heavens have joy and the earth be glad; let the sea be thundering with all its waters;হে স্বর্গলোক - সুখী হও! হে পৃথিবী - উল্লসিত হও! সমুদ্র এবং সমুদ্রে যা কিছু রয়েছে তোমরা সবাই আনন্দে চিত্কার করে ওঠো!
12 Let the field be glad, and everything which is in it; yes, let all the trees of the wood be sounding with joy,ক্ষেতগুলি এবং সেখানে যা কিছু জন্মেছে, সুখী হও! হে অরণ্যের বৃক্ষরাশি, তোমরা গান গাও ও সুখী হও!
13 Before the Lord, for he is come; he is come to be the judge of the earth; the earth will be judged in righteousness, and the peoples with unchanging faith.খুশী হও, কারণ প্রভু আসছেন. পৃথিবীকে শাসনকরার জন্য প্রভু আসছেন| ন্যায় বিচার ও সত্যপথে তিনি পৃথিবীকে শাসন করবেন|
Bengali Bible