Bible

Psalm 6 - BBE (Bengali)

1 <To the chief music-maker on corded instruments, on the Sheminith. A Psalm. Of David.> O Lord, do not be bitter with me in your wrath; do not send punishment on me in the heat of your passion.হে প্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমাকে সংশোধন করবেন না| মহাক্রোধে আমাকে শাস্তি দেবেন না|

2 Have mercy on me, O Lord, for I am wasted away: make me well, for even my bones are troubled.প্রভু, আমার প্রতি সদয় হোন, আমি দুর্বল এবং অসুস্থ| আমায় সুস্থ করে দিন কারণ আমার হাড়গুলো নড়বড় করছে|

3 My soul is in bitter trouble; and you, O Lord, how long?প্রভু আমার সারা দেহ টল্মল্ করছে| প্রভু সুস্থ হতে আমার আর কতদিন লাগবে?

4 Come back, O Lord, make my soul free; O give me salvation because of your mercy.প্রভু ফিরে আসুন এবং আবার আমাকে শক্তিশালী এবং সবল করে দিন| আপনার দয়াগুনে আমাকে পরিত্রাণ করুন|

5 For in death there is no memory of you; in the underworld who will give you praise?মৃত লোকরা তাদের কবরে আপনাকে স্মরণ করে না| মানুষ মৃত্যুর মুখে এসেও আপনার প্রশংসা করে না| তাই আমায় সুস্থ করে দিন!

6 The voice of my sorrow is a weariness to me; all the night I make my bed wet with weeping; it is watered by the drops flowing from my eyes.হে প্রভু, সারা রাত ধরে প্রার্থনা করে আমি নিজেকে ক্ষয করেছি| আমার চোখের জলে আমার বিছানা ভিজে গেছে|

7 My eyes are wasting away with trouble; they are becoming old because of all those who are against me.আমার শত্রুরা আমাকে যা দুঃখ দিয়েছে তার দরুণ কেঁদে কেঁদে আমার চোখ দুর্বল হয়ে গেছে|

8 Go from me, all you workers of evil; for the Lord has given ear to the voice of my weeping.মন্দ লোকরা তোমরা চলে যাও| কেন? কারণ প্রভু আমার কান্না শুনেছেন|

9 The Lord has given ear to my request; the Lord has let my prayer come before him.প্রভু আমার বিনতি শুনেছেন| প্রভু আমার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আমায় উত্তর দিয়েছেন|

10 Let all those who are against me be shamed and deeply troubled; let them be turned back and suddenly put to shame.আমার সকল শত্রু হতাশ এবং নিরাশ হবে| হঠাত্‌ একটা কিছু ঘটবে এবং ঐসব শত্রুরা লজ্জায চলে যাবে|

Bengali Bible