Psalm 41 - WEB (Bengali)
1 > Blessed is he who considers the poor: Yahweh will deliver him in the day of evil.সেই ব্যক্তি য়ে দীন দরিদ্রকে সফল হতে সাহায্য করে, সে বিপুল পরিমানে আশীর্বাদ পাবে| সমস্যার সময় প্রভু তাকে উদ্ধার করবেন|
2 Yahweh will preserve him, and keep him alive, He shall be blessed on the earth, And he will not surrender him to the will of his enemies.প্রভু সেই ব্যক্তিকে রক্ষা করবেন এবং জীবিত রাখবেন| পৃথিবীতে সেই লোকই আশীর্বাদ ধন্য হবে| তার সেই লোকের শত্রুর হাতে ঈশ্বর তাকে ধ্বংস হতে দেবেন না|
3 Yahweh will sustain him on his sickbed, And restore him from his bed of illness.যখন সেই ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, প্রভু তাকে শক্তি দেন| সে বিছানায় অসুস্থ থাকতে পারে, কিন্তু প্রভু তাকে সুস্থ করে দেন!
4 I said, "Yahweh, have mercy on me! Heal me, for I have sinned against you."আমি বলেছিলাম, “প্রভু, আমার প্রতি সদয় হোন, আমি আপনার বিরুদ্ধে পাপ করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন, সুস্থ করে তুলুন|”
5 My enemies speak evil against me: "When will he die, and his name perish?"আমার শত্রুরা আমার সম্পর্কে খারাপ কথা বলছে| তারা বলে, “যখন ও মারা যাবে তখন ওর নাম মুছে যাবে|”
6 If he comes to see me, he speaks falsehood. His heart gathers iniquity to itself. When he goes abroad, he tells it.লোকে আমাকে দেখতে আসে কিন্তু তারা প্রকৃতই কি ভাবছে, তা আমাকে বলে না| ওরা আমার সম্পর্কে খবর নিতে আসে এবং ফিরে গিয়ে গুজব ছড়ায|
7 All who hate me whisper together against me. They imagine the worst for me.আমার শত্রু আমার সম্পর্কে কানাঘুষো করে| ওরা আমার বিরুদ্ধে খারাপ কাজ করার ষড়যন্ত্র করছে|
8 "An evil disease," they say, "has afflicted him. Now that he lies he shall rise up no more."ওরা বলে, “ও নিশ্চয় কোন অন্যায় কাজ করেছিলো| তাই ও অসুস্থ হয়েছে এবং আর কখনও ভালো হয়ে উঠবে না|”
9 Yes, my own familiar friend, in whom I trusted, Who ate bread with me, Has lifted up his heel against me.আমার প্রিযতম বন্ধু, আমার সঙ্গে খেয়েছে| আমি ওকে বিশ্বাস করেছিলাম| কিন্তু এখন সেও আমার বিরুদ্ধে গিয়েছে|
10 But you, Yahweh, have mercy on me, and raise me up, That I may repay them.তাই প্রভু আমার প্রতি সদয় হোন| আমাকে উঠে দাঁড়াতে দিন| ওদের প্রাপ্য আমি ফেরত্ দেবো|
11 By this I know that you delight in me, Because my enemy doesn't triumph over me.প্রভু শত্রুদের হাতে আমাকে আহত হতে দেবেন না| তাহলে আমি বুঝবো আমাকে আঘাত করার জন্য আপনি ওদের পাঠান নি|
12 As for me, you uphold me in my integrity, And set me in your presence forever.আমি নির্দোষ ছিলাম, তাই আপনি আমায় সহায়তা দিয়েছিলেন| আমাকে উঠে দাঁড়াতে দিন, চিরদিন আপনার সেবা করতে দিন|
13 Blessed be Yahweh, the God of Israel, From everlasting and to everlasting! Amen and amen.প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা কর! তিনি চিরদিন ছিলেন, তিনি চিরদিন বিরাজিত থাকবেন| আমেন|
Bengali Bible