Psalm 38 - WEB (Bengali)
1 > Yahweh, don't rebuke me in your wrath, Neither chasten me in your hot displeasure.প্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমার সমালোচনা করবেন না| রাগান্বিত অবস্থায় আমায় শাস্তি দেবেন না|
2 For your arrows have pierced me, Your hand presses hard on me.প্রভু আপনি আমায় আঘাত করেছেন| আপনার তীর আমার হৃদয়ের গভীরে বিদ্ধ হয়েছে|
3 There is no soundness in my flesh because of your indignation, Neither is there any health in my bones because of my sin.আপনি আমায় শাস্তি দিয়েছেন| এখন আমার সারা শরীর যন্ত্রণা করছে| আমি পাপ করেছিলাম, আপনি আমায় শাস্তি দিলেন| আমার সমস্ত হাড় ব্যথা করছে|
4 For my iniquities have gone over my head. As a heavy burden, they are too heavy for me.মন্দ কাজ করার দাযে আমি অপরাধী| আমার সেই পাপের এত ভার য়ে আমি লজ্জায আমার মাথা তুলতে পারছি না|
5 My wounds are loathsome and corrupt, Because of my foolishness.আমি মূর্খের মত কাজ করেছি| এখন আমার আছে দুর্গন্ধময় ক্ষতস্থান|
6 I am pained and bowed down greatly. I go mourning all day long.এখন আমি সর্বদা বেদনায় বেঁকে রয়েছি| সারাদিনই আমি মানসিক অবসাদে কাটাই|
7 For my loins are filled with burning. There is no soundness in my flesh.আমার সারা শরীর জ্বরে টন্-টন্ করছে|
8 I am faint and severely bruised. I have groaned by reason of the anguish of my heart.আমি এমনই যন্ত্রণায় কাতর য়ে আমি কিছু অনুভব করতে পারছি না| আমার দ্রুত স্পন্দিত হৃদয় আমার আর্তনাদের কারণ!
9 Lord, all my desire is before you. My groaning is not hidden from you.হে প্রভু, আপনি আমার তীব্র আর্তনাদ শুনেছেন| আমি কোন্ কোন্ জিনিসের আকাঙ্খী তা আপনি জানেন|
10 My heart throbs. My strength fails me. As for the light of my eyes, it has also left me.আমার অন্তরে তীব্র ঘা দিচ্ছে| আমার সব শক্তি চলে গেছে এবং আমি অন্ধ হতে বসেছি|
11 My lovers and my friends stand aloof from my plague. My kinsmen stand far away.আমার অসুস্থতার জন্য আমার বন্ধু এবং প্রতিবেশীদের কেউই আমায় দেখতে আসে না| আমার পরিবারের কেউ আমার কাছে আসবে না|
12 They also who seek after my life lay snares. Those who seek my hurt speak mischievous things, And meditate deceits all day long.শত্রুরা যারা আমায় হত্যা করতে চায় তারা আমার নামে মিথ্যা রটনা করে| ওরা যারা আমায় হত্যা করতে চায়, আমার নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে| সর্বদাই ওরা আমার বিষযে আলোচনা করছে|
13 But I, as a deaf man, don't hear. I am as a mute man who doesn't open his mouth.কিন্তু য়ে কানে শোনে না আমি তার মতই বধির| য়ে কথা বলতে পারে না, আমি তার মতই মূক হয়ে আছি|
14 Yes, I am as a man who doesn't hear, In whose mouth are no reproofs.আমি সেই লোকের মত য়ে, লোকে তার সম্পর্কে কি বলছে, তা শুনতে পায় না| আমি যুক্তিতর্কে প্রমাণ করতে অক্ষম য়ে আমার শত্রুরা মিথ্যা বলছে|
15 For in you, Yahweh, do I hope. You will answer, Lord my God.তাই প্রভু, আপনি আমায় বাঁচান| হে প্রভু, আমার ঈশ্বর, আপনি আমার হয়ে কথা বলুন|
16 For I said, "Don't let them gloat over me, Or exalt themselves over me when my foot slips."আমি যদি কিছু বলি, তবে আমার শত্রুরা আমায় নিয়ে মজা করবে| আমাকে অসুস্থ দেখলে তারা ভাববে কোন অন্যায় কাজের জন্য আমার শাস্তি হয়েছে|
17 For I am ready to fall. My pain is continually before me.আমি জানি খারাপ করার জন্য আমি দোষী| আমার যন্ত্রণা আমি ভুলতে পারছি না|
18 For I will declare my iniquity. I will be sorry for my sin.প্রভু, য়ে খারাপ কাজ আমি করেছি, তা আমি আপনাকে বলেছি| আমার পাপের জন্য আমি দুঃখিত|
19 But my enemies are vigorous and many. Those who hate me without reason are numerous.আমার শত্রুরা স্বাস্থ্য়বান ও বলবান| ওরা অনেক অনেক মিথ্যা কথা বলেছে|
20 They who also render evil for good are adversaries to me, Because I follow what is good.আমার শত্রুরা আমার প্রতি অনেক খারাপ আচরণ করেছে| আমি কিন্তু ওদের শুধু ভালো করেছি| আমি শুধুমাত্র ভাল কাজই করতে চেষ্টা করেছি, কিন্তু ওই সব লোক আমার বিরুদ্ধে গেছে|
21 Don't forsake me, Yahweh. My God, don't be far from me.প্রভু আমায় ছেড়ে যাবেন না! হে আমার ঈশ্বর, আমার কাছে থাকুন!
22 Hurry to help me, Lord, my salvation.শীঘ্র এসে আমায় সাহায্য করুন! হে ঈশ্বর, আপনি আমায় রক্ষা করুন!
Bengali Bible