Bible

Psalm 38 - BBE (Bengali)

1 <A Psalm. Of David. To keep in memory.> O Lord, be not bitter with me in your wrath; let not your hand be on me in the heat of your passion.প্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমার সমালোচনা করবেন না| রাগান্বিত অবস্থায় আমায় শাস্তি দেবেন না|

2 For your arrows have gone into my flesh, and I am crushed under the weight of your hand.প্রভু আপনি আমায় আঘাত করেছেন| আপনার তীর আমার হৃদয়ের গভীরে বিদ্ধ হয়েছে|

3 My flesh is wasted because of your wrath; and there is no peace in my bones because of my sin.আপনি আমায় শাস্তি দিয়েছেন| এখন আমার সারা শরীর যন্ত্রণা করছে| আমি পাপ করেছিলাম, আপনি আমায় শাস্তি দিলেন| আমার সমস্ত হাড় ব্যথা করছে|

4 For my crimes have gone over my head; they are like a great weight which is more than my strength.মন্দ কাজ করার দাযে আমি অপরাধী| আমার সেই পাপের এত ভার য়ে আমি লজ্জায আমার মাথা তুলতে পারছি না|

5 My wounds are poisoned and evil-smelling, because of my foolish behaviour.আমি মূর্খের মত কাজ করেছি| এখন আমার আছে দুর্গন্ধময় ক্ষতস্থান|

6 I am troubled, I am made low; I go weeping all the day.এখন আমি সর্বদা বেদনায় বেঁকে রয়েছি| সারাদিনই আমি মানসিক অবসাদে কাটাই|

7 For my body is full of burning; all my flesh is unhealthy.আমার সারা শরীর জ্বরে টন্-টন্ করছে|

8 I am feeble and crushed down; I gave a cry like a lion because of the grief in my heart.আমি এমনই যন্ত্রণায় কাতর য়ে আমি কিছু অনুভব করতে পারছি না| আমার দ্রুত স্পন্দিত হৃদয় আমার আর্তনাদের কারণ!

9 Lord, all my desire is before you; my sorrow is not kept secret from you.হে প্রভু, আপনি আমার তীব্র আর্তনাদ শুনেছেন| আমি কোন্ কোন্ জিনিসের আকাঙ্খী তা আপনি জানেন|

10 My heart goes out in pain, my strength is wasting away; as for the light of my eyes, it is gone from me.আমার অন্তরে তীব্র ঘা দিচ্ছে| আমার সব শক্তি চলে গেছে এবং আমি অন্ধ হতে বসেছি|

11 My lovers and my friends keep away from my disease; my relations keep far away.আমার অসুস্থতার জন্য আমার বন্ধু এবং প্রতিবেশীদের কেউই আমায় দেখতে আসে না| আমার পরিবারের কেউ আমার কাছে আসবে না|

12 Those who have a desire to take my life put nets for me; those who are designing my destruction say evil things against me, all the day their minds are full of deceit.শত্রুরা যারা আমায় হত্যা করতে চায় তারা আমার নামে মিথ্যা রটনা করে| ওরা যারা আমায় হত্যা করতে চায়, আমার নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে| সর্বদাই ওরা আমার বিষযে আলোচনা করছে|

13 But I kept my ears shut like a man without hearing; like a man without a voice, never opening his mouth.কিন্তু য়ে কানে শোনে না আমি তার মতই বধির| য়ে কথা বলতে পারে না, আমি তার মতই মূক হয়ে আছি|

14 So I was like a man whose ears are shut, and in whose mouth there are no sharp words.আমি সেই লোকের মত য়ে, লোকে তার সম্পর্কে কি বলছে, তা শুনতে পায় না| আমি যুক্তিতর্কে প্রমাণ করতে অক্ষম য়ে আমার শত্রুরা মিথ্যা বলছে|

15 In you, O Lord, is my hope: you will give me an answer, O Lord, my God.তাই প্রভু, আপনি আমায় বাঁচান| হে প্রভু, আমার ঈশ্বর, আপনি আমার হয়ে কথা বলুন|

16 I said, Let them not be glad over me; when my foot is moved, let them not be lifted up with pride against me.আমি যদি কিছু বলি, তবে আমার শত্রুরা আমায় নিয়ে মজা করবে| আমাকে অসুস্থ দেখলে তারা ভাববে কোন অন্যায় কাজের জন্য আমার শাস্তি হয়েছে|

17 My feet are near to falling, and my sorrow is ever before me.আমি জানি খারাপ করার জন্য আমি দোষী| আমার যন্ত্রণা আমি ভুলতে পারছি না|

18 I will make clear my wrongdoing, with sorrow in my heart for my sin.প্রভু, য়ে খারাপ কাজ আমি করেছি, তা আমি আপনাকে বলেছি| আমার পাপের জন্য আমি দুঃখিত|

19 But they are strong who have hate for me without cause: those who are against me falsely are increased in numbers.আমার শত্রুরা স্বাস্থ্য়বান ও বলবান| ওরা অনেক অনেক মিথ্যা কথা বলেছে|

20 They give me back evil for good; they are my haters because I go after the thing which is right.আমার শত্রুরা আমার প্রতি অনেক খারাপ আচরণ করেছে| আমি কিন্তু ওদের শুধু ভালো করেছি| আমি শুধুমাত্র ভাল কাজই করতে চেষ্টা করেছি, কিন্তু ওই সব লোক আমার বিরুদ্ধে গেছে|

21 Do not give me up, O Lord; O my God, be near to me.প্রভু আমায় ছেড়ে যাবেন না! হে আমার ঈশ্বর, আমার কাছে থাকুন!

22 Come quickly to give me help, O Lord, my salvation.শীঘ্র এসে আমায় সাহায্য করুন! হে ঈশ্বর, আপনি আমায় রক্ষা করুন!

Bengali Bible