Psalm 38:20 আমার শত্রুরা আমার প্রতি অনেক খারাপ আচরণ করেছে| আমি কিন্তু ওদের শুধু ভালো করেছি| আমি শুধুমাত্র ভাল কাজই করতে চেষ্টা করেছি, কিন্তু ওই সব লোক আমার বিরুদ্ধে গেছে|
Psalm 38:20 in Other Translations
King James Version (KJV) They also that render evil for good are mine adversaries; because I follow the thing that good is.
American Standard Version (ASV) They also that render evil for good Are adversaries unto me, because I follow the thing that is good.
Bible in Basic English (BBE) They give me back evil for good; they are my haters because I go after the thing which is right.
Darby English Bible (DBY) And they that render evil for good are adversaries unto me; because I pursue what is good.
Webster's Bible (WBT) But my enemies are lively, and they are strong: and they that hate me wrongfully are multiplied.
World English Bible (WEB) They who also render evil for good are adversaries to me, Because I follow what is good.
Young's Literal Translation (YLT) And those paying evil for good accuse me, Because of my pursuing good.
Read Full Chapter :
Psalm 38
Cross Reference
সামসঙ্গীত 35:12
আমি কেবলমাত্র ভাল কাজই করেছি| কিন্তু ওরা আমার প্রতি খারাপ কাজই করবে| প্রভু, য়ে রকম ভালো জিনিস আমার প্রাপ্য তা আমায় দিন|
যোহনের ১ম পত্র 3:12
তোমরা কয়িনেরমতো হযো না৷ কযিন দিয়াবলের ছিল এবং তার ভাই হেবলকে হত্যা করেছিল৷ কিসের জন্য সে তার ভাইকে হত্যা করেছিল? কারণ কযিনের কাজগুলি ছিল মন্দ; কিন্তু তার ভাইয়ের কাজ ছিল ভাল৷
সামুয়েল ১ 23:12
আবার দায়ূদ জিজ্ঞেস করলো, “কিযীলার লোকরা কি আমায় এবং আমার লোকদের শৌলের হাতে ধরিয়ে দেবে?”প্রভু বললেন, “হ্যাঁ, ধরিয়ে দেবে|”
সামুয়েল ১ 25:16
দাযূদের লোকরা আমাদের দিন রাত পাহারা দিত| আমাদের চারপাশে ওরা ছিল প্রাচীরের মতো| আমরা যখন মেষদের দেখাশুনা করতাম তখন ওরা আমাদের রক্ষা করত|
সামুয়েল ১ 25:21
অবীগলের সঙ্গে দেখা হবার আগে দায়ূদ বললেন, “মরুভূমিতে আমি নাবলের সম্পত্তি রক্ষা করেছিলাম| তার একটাও মেষ যাতে হারিয়ে না যায় সেই দিকে কড়া নজর রেখেছিলাম| কিন্তু এত উপকার কোন কাজেই লাগল না| আমি তার ভাল করলেও সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করল|
সামসঙ্গীত 7:4
প্রভু আমার ঈশ্বর, যদি আমার বাক্য কোন মন্দ কাজ করে থাকে এবং যদি আমি আমার বন্ধুর প্রতি কোন অন্যায় কাজ করে থাকি
সামসঙ্গীত 109:3
লোকেরা আমার সম্পর্কে অপ্রীতিকর কথাবার্তা বলছে| অকারণে লোকরা আমায় আক্রমণ করছে|
সামুয়েল ১ 19:4
পিতার সঙ্গে য়োনাথন কথা বলতে লাগল| সে দাযূদের গুণগান করল| সে পিতাকে বলল, “তুমি হচ্ছ রাজা| দায়ূদ তোমার দাস| সে তোমার কোন ক্ষতি করে নি, সুতরাং তার প্রতি তুমি অন্যায় ব্যবহার করো না| সে তো সর্বদা তোমার ভালই করেছে|
মথি 5:10
ঈশ্বরের পথে চলতে গিয়ে যাঁরা নির্য়াতন ভোগ করছে তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই হবে৷
যোহন 10:32
যীশু তাদের বললেন, ‘পিতার শক্তিতে আমি অনেক ভাল কাজ করেছি, তার মধ্যে কোন্ কাজটার জন্য তোমরা পাথর মারতে চাইছ?’
পিতরের ১ম পত্র 3:13
তোমরা যদি সব সময় ভাল কাজই করতে চাও তবে কে তোমাদের ক্ষতি করবে?
পিতরের ১ম পত্র 3:17
কারণ অন্যায় করে দুঃখভোগ করার চেয়ে বরং ঈশ্বরের যদি এমন ইচ্ছা হয়, ভাল কাজ করে দুঃখভোগ করা অনেক ভাল৷
পিতরের ১ম পত্র 4:14
তোমরা খ্রীষ্টানুসারী হয়েছ বলে কেউ যদি তোমাদের অপমান করে, তবে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমার আত্মা তোমাদের মধ্যে বিরাজ করছে৷
যেরেমিয়া 18:20
আমি লোকদের সঙ্গে ভালো ব্যবহার করেছিলাম, কিন্তু তারা আমাকে খারাপ জিনিষ প্রতিদান দিচ্ছে| তারা আমাকে ফাঁদে ফেলতে চাইছে এবং হত্যা করতে চাইছে| প্রভু, ঐ লোকদের ভালো করবার জন্য এবং ওদের ওপর রাগ করা বন্ধ করবার জন্য আপনার কাছে কত ভিক্ষা করেছিলাম মনে করুন|
সামুয়েল ১ 23:5
তাই সঙ্গীদের নিয়ে দায়ূদ কিযীলায গেলেন| তাঁর সঙ্গীরা পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ করল| যুদ্ধে তারা পলেষ্টীয়দের হারিয়ে তাদের গরু, মোষ সব দখল করে নিল| এভাবেই দায়ূদ কিযীলার লোকদের বাঁচালেন|