Psalm 36:10 প্রভু, যারা সত্যি সত্যিই আপনাকে চেনে, তাদের প্রতি আপনার ভালোবাসা অব্যাহত রাখুন| যারা আপনার প্রতি নিষ্ঠাবান আপনি তাদের মঙ্গল করুন|
Psalm 36:10 in Other Translations
King James Version (KJV) O continue thy lovingkindness unto them that know thee; and thy righteousness to the upright in heart.
American Standard Version (ASV) Oh continue thy lovingkindness unto them that know thee, And thy righteousness to the upright in heart.
Bible in Basic English (BBE) O let there be no end to your loving mercy to those who have knowledge of you, or of your righteousness to the upright in heart.
Darby English Bible (DBY) Continue thy loving-kindness unto them that know thee, and thy righteousness to the upright in heart;
Webster's Bible (WBT) For with thee is the fountain of life: in thy light shall we see light.
World English Bible (WEB) Oh continue your loving kindness to those who know you, Your righteousness to the upright in heart.
Young's Literal Translation (YLT) Draw out Thy kindness to those knowing Thee, And Thy righteousness to the upright of heart.
Read Full Chapter :
Psalm 36
Cross Reference
Jeremiah 22:16
য়োশিয গরীব দুঃখী লোকদের পাশে দাঁড়িয়েছিল বলে তার সঙ্গে খারাপ কোন ঘটনা ঘটেনি| যিহোয়াকীম, ‘ঈশ্বরকে জানার অর্থ সত্ভাবে জীবনযাপন করা এবং যারা গরীব ও আর্ত্ত তাদের সাহায্য করা|’ এই হল প্রভুর বার্তা:
Psalm 97:10
যারা প্রভুকে ভালোবাসে তারা মন্দকে ঘৃণা করবে| তাই ঈশ্বর তাঁর অনুগামীদের রক্ষা করেন| ঈশ্বর তাঁর অনুগামীদের মন্দ লোকদের হাত থেকে রক্ষা করেন|
Psalm 18:24
এই কারণে প্রভু আমাকে আমার পুরস্কার দেবেন! কেন? কারণ আমি নির্দোষ! প্রভু দেখেছেন, আমি কোন গর্হিত কাজ করি নি| তাই আমার প্রতি তিনি হিতকর কাজই করবেন|
Psalm 94:14
প্রভু তাঁর লোকদের ত্যাগ করবেন না| সাহায্য না করে তিনি ওদের ত্যাগ করবেন না|
Psalm 103:17
কিন্তু প্রভু তাঁর অনুগামীদের প্রতি সবসময়ই স্নেহশীল| তিনি চিরদিনই তাঁর অনুগামীদের ভালোবাসেন| ঈশ্বর তাঁর সন্তানদের প্রতি এবং সন্তানদের সন্তানের প্রতিও ভালো ব্যবহার করবেন|
Psalm 143:1
প্রভু আমার প্রার্থনা শুনুন| আমার প্রার্থনা শুনুন এবং তারপর আমার প্রার্থনার উত্তর দিন| আমাকে দেখান য়ে সত্যিই আপনি কত মঙ্গলকর ও বিশ্বস্ত|
Isaiah 51:6
স্বর্গের দিকে চোখ মেলো! চারিদিকে চোখ মেলে পৃথিবীকে দেখো! ধোঁযার মেঘের মত আকাশ অদৃশ্য হয়ে যাবে| পুরানো কাপড়ের মত পৃথিবী মূল্যহীন হয়ে যাবে| পৃথিবীতে প্রত্যেকে মারা যাবে, কিন্তু আমার পরিত্রাণ চির কালের জন্য থেকে যাবে| আমার ধার্মিকতা কখনও শেষ হবে না|
Jeremiah 24:7
আমি তাদের একটি হৃদয় দেব য়েটা আমাকে জানতে ইচ্ছা করবে| তখন তারা জানবে য়ে আমিই প্রভু| তারা হবে আমার লোক| আমি হব তাদের ঈশ্বর| আমি এটা করবো কারণ বাবিলের বন্দীরা সম্পূর্ণ ভাবে তাদের হৃদয় আমার কাছে সমর্পণ করবে|
Psalm 7:8
এবং লোকদের বিচার করুন| হে প্রভু, আমারও বিচার করুন| প্রমাণ করুন আমি সত্য পথে আছি| প্রমাণ করুন আমি নিষ্পাপ|
John 15:9
পিতা য়েমন আমায় ভালবাসেন, আমিও তোমাদের তেমনি ভালবাসি৷ তোমরা আমার ভালবাসার মধ্যে থাকো৷
John 17:3
এই হল অনন্ত জীবন; তারা তোমাকে জানে য়ে তুমি একমাত্র সত্য ঈশ্বর ও তুমি যাঁকে পাঠিয়েছ সেই যীশু খ্রীষ্টকে জানে৷
2 Timothy 4:7
আমি ভালভাবেই লড়াই করেছি৷ নির্দিষ্ট দৌড় শেষ করেছি৷ অটুট রেখেছি আমার খ্রীষ্ট বিশ্বাস৷
Hebrews 8:11
কাউকে আর তাদের সহ নাগরিকদের ও ভাইদের এই বলে শিক্ষা দেবার দরকার হবে না, প্রভুকে জানো, কারণ ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমাকে জানবে৷
1 Peter 1:5
বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের শক্তি তোমাদের রক্ষা করছে এবং য়ে পর্যন্ত না তোমরা পরিত্রাণ পাও সেই পর্যন্ত নিরাপদে রাখছে৷ সেই পরিত্রাণের আযোজন করা আছে যাতে তা শেষকালে তোমরা পাও৷
Jeremiah 31:3
বহুদূর থেকে প্রভু লোকদের দৃষ্টিগোচরে আসবেন| প্রভু বলেছেন, “আমি তোমাদের একটি অফুরন্ত ভালবাসা দিয়ে ভালবেসে ছিলাম| সেই জন্য আমি তোমাদের প্রতি দযা দেখানো চালিযে গিয়েছিলাম|
Psalm 9:10
লোকেরা যারা আপনার নাম জানে তারা আপনার ওপর বিশ্বাস রাখবে| প্রভু, লোকজন যদি আপনার কাছে আসে, আপনি তাদের সাহায্য না করে ফিরিয়ে দেবেন না|