Psalm 27 - BBE (Bengali)
1 <Of David.> The Lord is my light and my salvation; who is then a cause of fear to me? the Lord is the strength of my life; who is a danger to me?প্রভু, আপনিই আমার জ্যোতি এবং আমার পরিত্রাতা| আমি কাউকেই ভয় পাবো না! প্রভুই আমার জীবনের সুরক্ষা স্থান, তাই কোন লোককেই আমি ভয় পাবো না|
2 When evil-doers, even my haters, came on me to put an end to me, they were broken and put to shame.মন্দ লোকেরা আমায় আক্রমণ করতে পারে এবং আমার শত্রুরা আমায় ধ্বংস করবার চেষ্টা করতে পারে, তখন তারা হোঁচট খেয়ে পড়ে যাবে|
3 Even if an army came against me with its tents, my heart would have no fear: if war was made on me, my faith would not be moved.যদি একদল সৈন্যও আমার চারদিকে ঘিরে থাকে, আমি ভয় করবো না| এমনকি যুদ্ধে যদি লোকজন আমায় আক্রমণ করে, আমি ভয় করবো না| কেন? কারণ আমি প্রভুকে বিশ্বাস করি|
4 One prayer have I made to the Lord, and this is my heart's desire; that I may have a place in the house of the Lord all the days of my life, looking on his glory, and getting wisdom in his Temple.প্রভুর কাছ থেকে আমি কেবলমাত্র একটা জিনিসই চাইবো: “আমাকে সারাজীবন মন্দিরে তাঁর সৌন্দর্য়্য় দেখবার জন্য এবং তাঁকে সাক্ষাত্ করবার জন্য প্রভুর মন্দিরে বসে থাকতে দিন|”
5 For in the time of trouble he will keep me safe in his tent: in the secret place of his tent he will keep me from men's eyes; high on a rock he will put me.যখন আমি বিপদগ্রস্থ তখন প্রভুই আমায় রক্ষা করবেন| তাঁর তাঁবুতেই তিনি আমায় লুকিয়ে রাখবেন| তিনি আমাকে তাঁর নিরাপদ আশ্রয়ে তুলে নেবেন|
6 And now my head will be lifted up higher than my haters who are round me: because of this I will make offerings of joy in his tent; I will make a song, truly I will make a song of praise to the Lord.আমার শত্রুরা আমায় ঘিরে রয়েছে| কিন্তু ওদের পরাজিত করতে প্রভু আমায় সাহায্য করবেন! তারপর আমি তাঁর তাঁবুতে বলি উত্সর্গ করবো| আনন্দধ্বনি করে আমি উত্সর্গ নিবেদন করব| প্রভুর সম্মানে আমি গান-বাজনা করবো|
7 O Lord, let the voice of my cry come to your ears: have mercy on me, and give me an answer.প্রভু আমার কথা শুনুন| আমায় উত্তর দিন| আমার প্রতি সদয় হোন|
8 When you said, Make search for my face, my heart said to you, For your face will I make my search.প্রভু, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই| আমার অন্তর থেকে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই| আপনার সঙ্গে কথা বলার জন্য আমি আপনার সামনে এসেছি|
9 Let not your face be covered from me; do not put away your servant in wrath; you have been my help: do not give me up or take your support from me, O God of my salvation.প্রভু, আপনার দাস আমি, আমার দিক থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না| আমায় সাহায্য করুন! আমায় সরিয়ে দেবেন না! আমায় ফেলে চলে যাবেন না! ঈশ্বর আমার, আপনিই আমার পরিত্রাতা|
10 When my father and my mother are turned away from me, then the Lord will be my support.আমার মা বাবা আমায় ছেড়ে চলে গেছেন| কিন্তু প্রভু আমায় গ্রহণ করেছেন| তিনি আমায় তাঁর আপনজন করে নিয়েছেন|
11 Make your way clear to me, O Lord, guiding me by the right way, because of my haters.প্রভু আমার প্রচুর শত্রু আছে| তাই আপনার পথ আমায় শেখান| আমায় সঠিক কাজ করতে শেখান|
12 Do not give me into their hands, because false witnesses have come out against me, and men breathing destruction.প্রভু, আমার বিরোধী পক্ষকে আমায় পরাজিত করতে দেবেন না| কারণ মিথ্যে সাক্ষীরা আদালতে আমার বিরুদ্ধে কথা বলেছে| আমার বিরুদ্ধে হিংসাত্মক কার্য়্য়কলাপ উদ্রেক করবার জন্য তারা এটা করেছিল|
13 I had almost given up my hope of seeing the blessing of the Lord in the land of the living.আমি প্রকৃতই বিশ্বাস করি য়ে, আমার মৃত্যুর পূর্বেআমি প্রভুর ধার্মিকতা দেখে যাবো|
14 Let your hope be in the Lord: take heart and be strong; yes, let your hope be in the Lord.প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা কর| শক্তিমান ও সাহসী হও এবং প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা কর!
Bengali Bible