Psalm 18:20 আমি নিস্পাপ, তাই প্রভু আমাকে আমার য়োগ্য পুরস্কার দেবেন| আমি কোন অন্যায় কাজ করি নি, তাই তিনি আমার জন্য হিতকর কাজই করবেন|
Psalm 18:20 in Other Translations
King James Version (KJV) The LORD rewarded me according to my righteousness; according to the cleanness of my hands hath he recompensed me.
American Standard Version (ASV) Jehovah hath rewarded me according to my righteousness; According to the cleanness of my hands hath he recompensed me.
Bible in Basic English (BBE) The Lord gives me the reward of my righteousness, because my hands are clean before him.
Darby English Bible (DBY) Jehovah hath rewarded me according to my righteousness; according to the cleanness of my hands hath he recompensed me.
Webster's Bible (WBT) He brought me forth also in a large place; he delivered me, because he delighted in me.
World English Bible (WEB) Yahweh has rewarded me according to my righteousness. According to the cleanness of my hands has he recompensed me.
Young's Literal Translation (YLT) Jehovah doth recompense me According to my righteousness, According to the cleanness of my hands, He doth return to me.
Read Full Chapter :
Psalm 18
Cross Reference
সামসঙ্গীত 24:4
সেই সব লোক যারা মন্দ কাজ করে নি, সেই সব লোক যাদের অন্তঃকরণ শুচি, সেই সব লোকরা যারা মিথ্যেকে সত্যের মত করে বলবার সময় আমার নাম নেয নি, যারা মিথ্যা কথা বলে নি এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয় নি একমাত্র সেই সব লোকই এখানে উপাসনা করতে পারে|
সামুয়েল ১ 24:17
শৌল বললেন, “তুমিই ঠিক, আমি ভুল করেছি| তুমি আমার সঙ্গে ভাল ব্যবহার করলেও আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি|
সামুয়েল ১ 24:19
এতেই প্রমাণ হয় যে আমি তোমার শত্রু নই| একবার শত্রুকে ধরলে কেউ আবার তাকে ছেড়ে দেয? শত্রুর জন্য সে কখনও ভালো কাজ করে না| আজ তুমি আমায় যে অনুগ্রহ করলে তার জন্য প্রভু তোমায় পুরস্কৃত করবেন|
যোব 22:30
তখন তুমি, যারা ভুল করে তাদের সাহায্য করতে পারবে| তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এবং তিনি তাদের ক্ষমা করে দেবেন| কেন? কারণ তুমি শুচি-শুদ্ধ হয়ে যাবে|”
সামসঙ্গীত 7:3
প্রভু আমার ঈশ্বর, আমি কোন অন্যায় করি নি| আমি শপথ করে বলছি আমি কোন অন্যায় করিনি!
সামসঙ্গীত 7:8
এবং লোকদের বিচার করুন| হে প্রভু, আমারও বিচার করুন| প্রমাণ করুন আমি সত্য পথে আছি| প্রমাণ করুন আমি নিষ্পাপ|
সামসঙ্গীত 18:24
এই কারণে প্রভু আমাকে আমার পুরস্কার দেবেন! কেন? কারণ আমি নির্দোষ! প্রভু দেখেছেন, আমি কোন গর্হিত কাজ করি নি| তাই আমার প্রতি তিনি হিতকর কাজই করবেন|
সামসঙ্গীত 26:6
হে প্রভু আমি য়ে নিস্পাপ তা দেখাতে এবং আপনার য়জ্ঞবেদীতে যাওয়ার জন্য আমি আমার হাত ধুই|
সামুয়েল ১ 24:11
আমার হাতের এই টুকরো কাপড়টার দিকে চেয়ে দেখুন| আপনার পোশাক থেকে আমি এটা কেটে নিয়েছিলাম| আমি আপনাকে হত্যা করতে পারতাম, কিন্তু করিনি| একটা ব্যাপার আমি আপনাকে বোঝাতে চাই| আপনার বিরুদ্ধে আমি কোন ষড়যন্ত্র করি নি| আপনার প্রতি আমি কোন অন্যায় করি নি বরং আপনিই আমাকে খুঁজে বেড়াচ্ছেন, আমায় হত্যা করার জন্য|
প্রবচন 11:18
দুষ্ট লোক অপরকে প্রতারিত করে তাদের সম্পত্তি কেড়ে নেয়| কিন্তু য়ে সব লোকরা ধর্মসঙ্গত কাজকর্ম করে তারা অবশ্যই পুরস্কার লাভ করবে|
ইসাইয়া 49:4
আমি বললাম, “আমি কঠোর পরিশ্রম করেছি| আমি নিজেকে ক্ষয় করেছি, কিন্তু কোন প্রযো-জনীয কাজ করি নি| আমি আমার সমস্ত শক্তি ব্যয করেছি| কিন্তু আমি সত্যিকারের কিছুই করতে পারিনি| তাই প্রভুকেই ঠিক করতে হবে| তিনি আমাকে নিয়ে কি করবেন| ঈশ্বরই আমার পুরস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন|
ইসাইয়া 62:11
শোন, প্রভু দূরবর্তী দেশগুলির লোকদের বলেছেন, “সিয়োনের লোকদের বল: দেখ, তোমাদের পরিত্রাতা আসছেন| তিনি তোমাদের পুরস্কার আনছেন| তিনি সেই পুরস্কার সঙ্গে করে আনছেন|”
মথি 6:4
য়েন তোমার দান গোপনে দেওয়া হয়৷ তাহলে তোমার পিতা ঈশ্বর যিনি গোপনে সব কিছু দেখেন, তিনি তোমায় পুরস্কার দেবেন৷
করিন্থীয় ১ 3:8
য়ে বীজ বোনে ও য়ে জল দেয় তাদের উদ্দেশ্য এক; তারা প্রত্যেকে নিজের নিজের কর্ম অনুসারে ফল পাবে৷
হিব্রুদের কাছে পত্র 7:26
প্রকৃতপক্ষে আমাদের যীশুর মতো এইরকম পবিত্র, নির্দোষ ও নিষ্কলঙ্ক মহাযাজক প্রযোজন ছিল৷ তিনি পাপীদের থেকে স্বতন্ত্র, আর আকাশ মণ্ডলের উর্দ্ধেও তাঁকে উন্নীত করা হয়েছে৷
সামসঙ্গীত 58:11
যখন এটা ঘটবে, তখন লোকে বলবে: “সত্ লোকেরা সত্যিই পুরস্কৃত| সত্যই একজন ঈশ্বর আছেন যিনি পৃথিবীর বিচার করেন|”