Bible

Psalm 17 - WEB (Bengali)

1 > Hear, Yahweh, my righteous plea; Give ear to my prayer, that doesn't go out of deceitful lips.হে প্রভু, ন্যায্য বিচারের জন্য আমার প্রার্থনা শুনুন| আমি উচ্চস্বরে আপনাকে ডাকছি এবং আমি যা বলছি, সত্‌ভাবে বলছি| অতএব, আমার প্রার্থনা শুনুন|

2 Let my sentence come forth from your presence; Let your eyes look on equity.আপনি আমার সম্পর্কে যথায়থ সিদ্ধান্ত নেবেন| আপনি সত্যকে দেখতে পান|

3 You have proved my heart; you have visited me in the night; You have tried me, and found nothing; I have resolved that my mouth shall not disobey.আপনি আমার অন্তরের গভীর পর্য়ন্ত দেখেছেন| সারারাত আপনি আমার সঙ্গে ছিলেন| আপনি আমায় জিজ্ঞাসা করেছেন এবং আমার মধ্যে কোন ত্রুটি পান নি| আমি কোন মন্দ ফন্দি করি নি|

4 As for the works of men, by the word of your lips I have kept myself from the ways of the violent.আপনার নির্দেশ পালন করতে গিয়ে, মানুষের পক্ষে য়তখানি কঠিন প্রচেষ্টা সম্ভব, তা আমি করেছি|

5 My steps have held fast to your paths, My feet have not slipped.আমি আপনার পথ অনুসরণ করেছি| আমার দুটি পা, আপনার প্রদর্শিত জীবনের চলার পথ, কখনও পরিত্যাগ করে নি|

6 I have called on you, for you will answer me, God: Turn your ear to me. Hear my speech.হে ঈশ্বর, আমি আপনাকে ডাকছি, দয়া করে আমায় উত্তর দিন| আমার কথা শুনুন, আমার প্রার্থনা শুনুন|

7 Show your marvelous loving kindness, You who save those who take refuge by your right hand from their enemies.হে ঈশ্বর, যারা আপনার ওপর নির্ভর করে, তাদের আপনি সাহায্য করেন| সেই সব লোক আপনার ডানদিকে দাঁড়াবে| তাই দয়া করে, আপনার এক অনুগামীর প্রার্থনা শুনুন|

8 Keep me as the apple of your eye; Hide me under the shadow of your wings,আপনার চোখের মণির মত আমায় রক্ষা করুন| আপনার ডানার ছায়ায় আমায় আশ্রয় দিন|

9 From the wicked who oppress me, My deadly enemies, who surround me.প্রভু, সেই সব মন্দ লোক, যারা আমাকে বিনষ্ট করতে চাইছে, তাদের হাত থেকে আমায় রক্ষা করুন| যারা আমার চার পাশে থেকে আমাকে আঘাত করতে চাইছে, তাদের হাত থেকে আমায় রক্ষা করুন|

10 They close up their callous hearts. With their mouth they speak proudly.ঐসব মন্দ লোক এত অহঙ্কারী য়ে তারা ঈশ্বরের বাক্য শুনতেই চায় না এবং তারা নিজেদের সম্পর্কে বড়াই করে|

11 They have now surrounded us in our steps. They set their eyes to cast us down to the earth.ঐসব লোক আমাকে তাড়া করেছে| এখন তারা আমার চারপাশে রয়েছে| তারা আক্রমণ করার জন্য তৈরী হয়ে রয়েছে|

12 He is like a lion that is greedy of his prey, As it were a young lion lurking in secret places.ঐসব মন্দ লোক সিংহের মত অন্য পশুকে হত্যা করে খাবার জন্য অপেক্ষা করছে| তারা সিংহের মত লুকিয়ে থাকে, আক্রমণের জন্য প্রস্তুত থাকে|

13 Arise, Yahweh, Confront him, cast him down. Deliver my soul from the wicked by your sword;প্রভু উঠুন এবং শত্রুদের কাছে যান| ওদের দিয়ে আত্মসমর্পণ করান| আপনার তরবারি ব্যবহার করে আমাকে মন্দ লোকদের হাত থেকে রক্ষা করুন|

14 From men by your hand, Yahweh, From men of the world, whose portion is in this life. You fill the belly of your cherished ones. Your sons have plenty, And they store up wealth for their children.প্রভু, আপনার ক্ষমতা দ্বারা দুষ্ট লোকদের বসতভূমি থেকে উচ্ছেদ করুন| প্রভু, বহু লোক আপনার সাহায্যের জন্য এসেছে| এই জীবনে এই সব লোকদের খুব বেশী কিছু নেই| ঐসব লোককে প্রচুর খাদ্য দিন| ওদের শিশুরা যা চায় সব দিন| ওদের শিশুদের এতই বেশী পরিমান দিন য়েন, ওরা ওদের শিশুদের জন্যও উদ্বৃত্ত খাদ্য রেখে য়েতে পারে|

15 As for me, I shall see your face in righteousness; I shall be satisfied, when I awake, with seeing your form.আমি বিচারের জন্য প্রার্থনা করেছি| তাই হে প্রভু আমি আপনাকে দেখবো এবং হে প্রভু, আপনাকে দেখে পরিপূর্ণভাবে পরিতৃপ্ত হব|

Bengali Bible