Proverbs 9 - YLT (Bengali)
1 Wisdom hath builded her house, She hath hewn out her pillars -- seven.জ্ঞান তার বাড়ি তৈরী করল| সে তার বাড়িতে সাতটি স্তম্ভ স্থাপন করল|
2 She hath slaughtered her slaughter, She hath mingled her wine, Yea, she hath arranged her table.সে (জ্ঞান) মাংস রান্না করল এবং দ্রাক্ষারস তৈরী করল| সে খাওয়ার টেবিলটি সাজিযে রেখেছে|
3 She hath sent forth her damsels, She crieth on the tops of the high places of the city:তারপর সে তার ভৃত্যদের নগরে পাঠাল নগরবাসীদের পর্বতের চূড়ায় তার সঙ্গে ভোজসভায য়োগদান করার আমন্ত্রণ জানাতে| সে বলল,
4 `Who `is' simple? let him turn aside hither.' Whoso lacketh heart: she hath said to him,“যাদের শেখার প্রয়োজন আছে তারা আসুক|” সে নির্বোধ লোকদেরও আমন্ত্রণ করল| সে বলল,
5 `Come, eat of my bread, And drink of the wine I have mingled.“এস, আমার জ্ঞানের খাবার খাও এবং আমি য়ে দ্রাক্ষারস তৈরী করেছি তা পান কর|
6 Forsake ye, the simple, and live, And be happy in the way of understanding.তোমাদের নির্বোধের পথ ত্যাগ কর, শুধুমাত্র তাহলেই তোমরা জীবন পাবে| বোধের পথকে অনুসরণ কর|”
7 The instructor of a scorner Is receiving for it -- shame, And a reprover of the wicked -- his blemish.তুমি যদি কোন দাম্ভিক ব্যক্তিকে তার ভুলত্রুটি সম্পর্কে সচেতন করতে যাও, তাহলে সে উল্টে তোমার সমালোচনা করবে| ঐ ব্যক্তি ঈশ্বরপ্রদত্ত জ্ঞানের অবমাননা করে| যদি কোন দুষ্ট লোককে তার অন্যায় বোঝাতে যাও, তাহলে সে তোমাকেই বিদ্রূপ করবে|
8 Reprove not a scorner, lest he hate thee, Give reproof to the wise, and he loveth thee.তাই যদি কোন ব্যক্তি নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, তাকে তার ভুল বোঝাতে য়েও না| সে তোমাকে তার জন্য ঘৃণা করবে| কিন্তু তুমি যদি কোন জ্ঞানী ব্যক্তিকে সংশোধন করতে চেষ্টা কর সে তোমাকে ভালবাসবে ও তোমাকে শ্রদ্ধা জানাবে|
9 Give to the wise, and he is wiser still, Make known to the righteous, And he increaseth learning.বুদ্ধিমান ব্যক্তিকে শিক্ষা দিলে সে আরও বুদ্ধিমান হবে| ধার্মিক ব্যক্তিকে উপদেশ দিলে তাতে তার উপকার হবে|
10 The commencement of wisdom `is' the fear of Jehovah, And a knowledge of the Holy Ones `is' understanding.প্রভুর প্রতি শ্রদ্ধা এবং ভক্তিই জ্ঞান অর্জন করার প্রথম ধাপ| প্রভু সম্পর্কে জ্ঞান লাভ করাই বোধশক্তি অর্জনের প্রথম ধাপ|
11 For by me do thy days multiply, And added to thee are years of life.তুমি যদি জ্ঞানী হও, তাহলে তুমি দীর্ঘজীবি হবে|
12 If thou hast been wise, thou hast been wise for thyself, And thou hast scorned -- thyself bearest `it'.যদি তুমি জ্ঞানী হয়ে ওঠো তাহলে তাতে তুমি উপকৃত হবে| কিন্তু তুমি যদি দাম্ভিক হও এবং অপরকে উপহাস কর, তাহলে নিজেই তার জন্য যন্ত্রণা পাবে|
13 A foolish woman `is' noisy, Simple, and hath not known what.মূঢ়তা একটি প্রবল অমার্জিত স্ত্রীলোক| তার কোনও জ্ঞান নেই|
14 And she hath sat at the opening of her house, On a throne -- the high places of the city,সে নিজের ঘরের দরজায বসে থাকে| সে শহরের উচ্চতম স্থলে নিজের আসনের ওপর বসে থাকে|
15 To call to those passing by the way, Who are going straight `on' their paths.এবং যখন লোকরা ঐ পথ দিয়ে যায় সে তাদের চিত্কার করে ডাকে| ঐসব লোকরা তার প্রতি উদাসীন থাকলেও সে বলে,
16 `Who `is' simple? let him turn aside hither.' And whoso lacketh heart -- she said to him,“যাদের শেখার প্রয়োজন আছে তারা আমার কাছে এস|” সে নির্বোধদেরও আহ্বান করে|
17 `Stolen waters are sweet, And hidden bread is pleasant.'কিন্তু সে (নির্বুদ্ধিতা) বলে, “চুরি করা জল, নিজের বাড়ির জলের চেয়ে সুস্বাদু| চোরাই রুটি তোমার নিজের হাতে তৈরী করা রুটির চেয়ে উপাদেয়|”
18 And he hath not known that Rephaim `are' there, In deep places of Sheol her invited ones!বোকাগুলো বুঝতে পারেনি য়ে সেখানে ভূত থাকে| কারণ মেয়েমানুষটা তাদের মৃত্যুর জগতের গভীরতম স্থানে নিমন্ত্রণ করেছিল|
Bengali Bible