Bible

Proverbs 9 - WEB (Bengali)

1 Wisdom has built her house. She has carved out her seven pillars.জ্ঞান তার বাড়ি তৈরী করল| সে তার বাড়িতে সাতটি স্তম্ভ স্থাপন করল|

2 She has prepared her meat. She has mixed her wine. She has also set her table.সে (জ্ঞান) মাংস রান্না করল এবং দ্রাক্ষারস তৈরী করল| সে খাওয়ার টেবিলটি সাজিযে রেখেছে|

3 She has sent out her maidens. She cries from the highest places of the city:তারপর সে তার ভৃত্যদের নগরে পাঠাল নগরবাসীদের পর্বতের চূড়ায় তার সঙ্গে ভোজসভায য়োগদান করার আমন্ত্রণ জানাতে| সে বলল,

4 "Whoever is simple, let him turn in here!" As for him who is void of understanding, she says to him,“যাদের শেখার প্রয়োজন আছে তারা আসুক|” সে নির্বোধ লোকদেরও আমন্ত্রণ করল| সে বলল,

5 "Come, eat some of my bread, Drink some of the wine which I have mixed!“এস, আমার জ্ঞানের খাবার খাও এবং আমি য়ে দ্রাক্ষারস তৈরী করেছি তা পান কর|

6 Leave your simple ways, and live. Walk in the way of understanding."তোমাদের নির্বোধের পথ ত্যাগ কর, শুধুমাত্র তাহলেই তোমরা জীবন পাবে| বোধের পথকে অনুসরণ কর|”

7 He who corrects a mocker invites insult. He who reproves a wicked man invites abuse.তুমি যদি কোন দাম্ভিক ব্যক্তিকে তার ভুলত্রুটি সম্পর্কে সচেতন করতে যাও, তাহলে সে উল্টে তোমার সমালোচনা করবে| ঐ ব্যক্তি ঈশ্বরপ্রদত্ত জ্ঞানের অবমাননা করে| যদি কোন দুষ্ট লোককে তার অন্যায় বোঝাতে যাও, তাহলে সে তোমাকেই বিদ্রূপ করবে|

8 Don't reprove a scoffer, lest he hate you. Reprove a wise man, and he will love you.তাই যদি কোন ব্যক্তি নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, তাকে তার ভুল বোঝাতে য়েও না| সে তোমাকে তার জন্য ঘৃণা করবে| কিন্তু তুমি যদি কোন জ্ঞানী ব্যক্তিকে সংশোধন করতে চেষ্টা কর সে তোমাকে ভালবাসবে ও তোমাকে শ্রদ্ধা জানাবে|

9 Instruct a wise man, and he will be still wiser. Teach a righteous man, and he will increase in learning.বুদ্ধিমান ব্যক্তিকে শিক্ষা দিলে সে আরও বুদ্ধিমান হবে| ধার্মিক ব্যক্তিকে উপদেশ দিলে তাতে তার উপকার হবে|

10 The fear of Yahweh is the beginning of wisdom. The knowledge of the Holy One is understanding.প্রভুর প্রতি শ্রদ্ধা এবং ভক্তিই জ্ঞান অর্জন করার প্রথম ধাপ| প্রভু সম্পর্কে জ্ঞান লাভ করাই বোধশক্তি অর্জনের প্রথম ধাপ|

11 For by me your days will be multiplied. The years of your life will be increased.তুমি যদি জ্ঞানী হও, তাহলে তুমি দীর্ঘজীবি হবে|

12 If you are wise, you are wise for yourself. If you mock, you alone will bear it.যদি তুমি জ্ঞানী হয়ে ওঠো তাহলে তাতে তুমি উপকৃত হবে| কিন্তু তুমি যদি দাম্ভিক হও এবং অপরকে উপহাস কর, তাহলে নিজেই তার জন্য যন্ত্রণা পাবে|

13 The foolish woman is loud, Undisciplined, and knows nothing.মূঢ়তা একটি প্রবল অমার্জিত স্ত্রীলোক| তার কোনও জ্ঞান নেই|

14 She sits at the door of her house, On a seat in the high places of the city,সে নিজের ঘরের দরজায বসে থাকে| সে শহরের উচ্চতম স্থলে নিজের আসনের ওপর বসে থাকে|

15 To call to those who pass by, Who go straight on their ways,এবং যখন লোকরা ঐ পথ দিয়ে যায় সে তাদের চিত্কার করে ডাকে| ঐসব লোকরা তার প্রতি উদাসীন থাকলেও সে বলে,

16 "Whoever is simple, let him turn in here." As for him who is void of understanding, she says to him,“যাদের শেখার প্রয়োজন আছে তারা আমার কাছে এস|” সে নির্বোধদেরও আহ্বান করে|

17 "Stolen water is sweet. Food eaten in secret is pleasant."কিন্তু সে (নির্বুদ্ধিতা) বলে, “চুরি করা জল, নিজের বাড়ির জলের চেয়ে সুস্বাদু| চোরাই রুটি তোমার নিজের হাতে তৈরী করা রুটির চেয়ে উপাদেয়|”

18 But he doesn't know that the dead are there, That her guests are in the depths of Sheol.বোকাগুলো বুঝতে পারেনি য়ে সেখানে ভূত থাকে| কারণ মেয়েমানুষটা তাদের মৃত্যুর জগতের গভীরতম স্থানে নিমন্ত্রণ করেছিল|

Bengali Bible