Bible

Proverbs 8 - WEB (Bengali)

1 Doesn't wisdom cry out? Doesn't understanding raise her voice?শোন! প্রজ্ঞা কি তোমাকে ডাকছে? হ্যাঁ, বোধ তোমাকে ডাকছে|

2 On the top of high places by the way, Where the paths meet, she stands.মহিলাটি (প্রজ্ঞা) পাহাড়ের চূড়ায়, সড়কের ধারে, সকল পথের সংয়োগস্থলে দাঁড়িয়ে|

3 Beside the gates, at the entry of the city, At the entry doors, she cries aloud:সে নগরের প্রধান ফটকগুলির সামনে দাঁড়িয়ে আছে| সেখান থেকেই সে উচ্চস্বরে ডাক দিচ্ছে|

4 "To you men, I call! I send my voice to the sons of mankind.প্রজ্ঞা বলছে, “হে মানবগণ, আমি তোমাদের ডাকছি| চিত্কার করে সমস্ত লোককে ডাকছি|

5 You simple, understand prudence. You fools, be of an understanding heart.যদি তোমরা অবোধ হও, বুদ্ধিমান হওয়ার চেষ্টা কর| নির্বোধরা বোঝার চেষ্টা কর|

6 Hear, for I will speak excellent things. The opening of my lips is for right things.শোন! আমি য়েসব জিনিসের শিক্ষা দিই তা গুরুত্বপূর্ণ| আমি যা বলি তা সঠিক|

7 For my mouth speaks truth. Wickedness is an abomination to my lips.আমার কথাগুলি সত্য| আমি ক্ষতিকারক মিথ্যাকে ঘৃণা করি|

8 All the words of my mouth are in righteousness. There is nothing crooked or perverse in them.আমি যা বলি তা সঠিক| আমি মিথ্যা কথা বলি না| আমার কথাগুলোয কোন মিথ্যা বা ভুল নেই|

9 They are all plain to him who understands, Right to those who find knowledge.আমার কথাগুলি, যাদের বোধশক্তি আছে সেই সব লোকের কাছে পরিষ্কার| জ্ঞানবানরা আমার উপদেশ বুঝতে সক্ষম|

10 Receive my instruction rather than silver; Knowledge rather than choice gold.আমার অনুশাসন গ্রহণ কর| তার মূল্য রূপার চেয়েও বেশী| সেটি উত্কৃষ্টতম সোনার চেয়েও মূল্যবান|

11 For wisdom is better than rubies. All the things that may be desired can't be compared to it.জ্ঞান, দূর্মূল্য মুক্তার চেয়েও দামী| মানুষের অভীষ্ট কোন বস্তুই তার সমকক্ষ নয়|”

12 "I, wisdom, have made prudence my dwelling. Find out knowledge and discretion.“আমি প্রজ্ঞা| আমি সুবিচারের সঙ্গে বাস করি| আমি সুপরিকল্পনা এবং জ্ঞান খুঁজে পেয়েছি|

13 The fear of Yahweh is to hate evil. I hate pride, arrogance, the evil way, and the perverse mouth.প্রভুকে শ্রদ্ধা জানানোর অর্থ হল পাপকে ঘৃণা করা| সেইসব মানুষ যারা নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করে আমি তাদের ঘৃণা করি| আমি পাপের পথ এবং মিথ্যাভাষীকে ঘৃণা করি|

14 Counsel and sound knowledge are mine. I have understanding and power.আমি মানুষকে সুবুদ্ধি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করি| আমিই সুবিবেচনা এবং ক্ষমতার আধার!

15 By me kings reign, And princes decree justice.রাজারা শাসনকার্য়ে আমাকে ব্যবহার করেন| ন্যায্য আইন বানাতে শাসকরা আমাকে ব্যবহার করেন|

16 By me princes rule; Nobles, and all the righteous rulers of the earth.পৃথিবীর সমস্ত ভাল শাসক তাঁদের অধীনস্থ সমস্ত লোককে শাসন করতে আমাকে ব্যবহার করেন|

17 I love those who love me. Those who seek me diligently will find me.য়ে সব লোক আমাকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি| যারা সযত্নে আমার অন্বেষণ করে তারা আমাকে খুঁজে পাবে|

18 With me are riches, honor, Enduring wealth, and prosperity.আমার দেবার মত ধনসম্পদ ও সম্মান রযেছে| আমি সত্যিকারের সম্পদ এবং সাফল্য প্রদান করি|

19 My fruit is better than gold, yes, than fine gold; My yield than choice silver.আমি য়ে সব জিনিস দিই তা খাঁটি সোনার চেয়েও ভালো এবং আমার উপহারসমূহ খাঁটি রূপোর চেয়েও ভালো|

20 I walk in the way of righteousness, In the midst of the paths of justice;আমি ধর্মের পথে চলি| আমি ন্যায় বিচারের পথ ধরে চলি|

21 That I may give wealth to those who love me. I fill their treasuries.যারা আমাকে ভালোবাসে আমি তাদের সম্পদ দিই| হ্যাঁ, আমি তাদের ঘরবাড়ি ধনসম্পদে পরিপূর্ণ করে তুলি|

22 "Yahweh possessed me in the beginning of his work, Before his deeds of old.বহুকাল আগে, শুরুতে প্রভু অন্য আর কিছু সৃষ্টি করবার আগে আমাকে সৃষ্টি করেছিলেন|

23 I was set up from everlasting, from the beginning, Before the earth existed.আমিই আদি| আমাকে সবার আগে সৃষ্টি করা হয়েছিল| পৃথিবীর আগে আমাকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছিল|

24 When there were no depths, I was brought forth, When there were no springs abounding with water.মহাসাগরের আগে আমাকে গঠন করা হয়েছিল| সেখানে জল সৃষ্টির আগে আমাকে সৃষ্টি করা হয়েছিল|

25 Before the mountains were settled in place, Before the hills, I was brought forth;আমি পর্বতসমূহের আগে জন্মেছিলাম| আমি পাহাড়সমূহের আগে জন্মেছিলাম|

26 While as yet he had not made the earth, nor the fields, Nor the beginning of the dust of the world.প্রভুর পৃথিবী সৃষ্টির আগে আমি জন্মেছিলাম, ভূমি তৈরীর আগে আমি জন্মেছিলাম| ঈশ্বরের পৃথিবীতে প্রথম ধূলিকনা সৃষ্টি করার আগে আমি জন্মেছিলাম|

27 When he established the heavens, I was there; When he set a circle on the surface of the deep,প্রভু যখন আকাশ তৈরী করেন সেই সময় আমি ছিলাম| প্রভু যখন ভূমির চারদিকে একটি বৃত্ত এঁকেছিলেন এবং সাগরের সীমারেখা স্থির করেছিলেন তখন আমি ছিলাম|

28 When he established the clouds above, When the springs of the deep became strong,মেঘ সৃষ্টির আগে আমি রূপ পেয়েছিলাম| ঈশ্বর যখন সাগরে জল ঢালছিলেন, আমি সেখানে ছিলাম|

29 When he gave to the sea its boundary, That the waters should not violate his commandment, When he marked out the foundations of the earth;প্রভু যখন সমুদ্রসমূহে জলের সীমা নির্ধারণ করেছিলেন সে সময়ে আমি সেখানে ছিলাম| সমুদ্রের তরঙ্গদল কখনই প্রভুর নির্ধারিত সীমা লঙঘন করে না| প্রভু যখন পৃথিবীর ভিত্তিস্থাপন করেন, তখন আমি ছিলাম|

30 Then I was the craftsman by his side. I was a delight day by day, Always rejoicing before him,আমি এক জন দক্ষ কর্মীর মত প্রভুর পাশে ছিলাম| আমার জন্যই প্রভু প্রতি দিন আনন্দবোধ করেছেন| আমি তাঁর সঙ্গে সব সময় হাসি মুখে থেকেছি|

31 Rejoicing in his whole world. My delight was with the sons of men.তাঁর জগত্‌ আমাকে খুশি করে| আমি মানবজাতির সঙ্গ সুখ অনুভব করি|

32 "Now therefore, my sons, listen to me, For blessed are those who keep my ways.“আমার পুত্রগণ, এখন আমার কথাগুলি শোন! এবং তোমরাও আমার আশীর্বাদ পাবে!

33 Hear instruction, and be wise. Don't refuse it.আমার শিক্ষামালা শোন এবং জ্ঞানী হয়ে ওঠো| ওগুলোকে অগ্রাহ্য কোরো না|

34 Blessed is the man who hears me, Watching daily at my gates, Waiting at my door posts.য়ে আমার কথা মেনে চলবে সে ধন্য হবে| এমন এক জন লোক প্রতি দিন আমার দরজার দিকে লক্ষ্য করে| সে আমার দরজার পথে প্রতীক্ষা করে|

35 For whoever finds me, finds life, And will obtain favor from Yahweh.য়ে আমাকে খুঁজে পায় সে জীবন লাভ করে| সে প্রভুর কাছ থেকে ভালো জিনিস পাবে!

36 But he who sins against me wrongs his own soul. All those who hate me love death."কিন্তু য়ে ব্যক্তি আমার বিরুদ্ধে পাপ করে সে নিজেকে আঘাত করে| য়ে সব লোক আমাকে ঘৃণা করে তারা মৃত্যুকে ভালোবাসে!”

Bengali Bible