Bible

Proverbs 6 - YLT (Bengali)

1 My son! if thou hast been surety for thy friend, Hast stricken for a stranger thy hand,পুত্র, অপরের ঋণের জন্য কখনও দাযী থেকো না| অন্য কোন ব্যক্তি তার ঋণ শোধ করতে না পারলে তুমি কি তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছ?

2 Hast been snared with sayings of thy mouth, Hast been captured with sayings of thy mouth,তাহলে তুমি ফেঁসে গিয়েছ| তুমি নিজের প্রতিশ্রুতি জালেই জড়িয়ে পড়েছ|

3 Do this now, my son, and be delivered, For thou hast come into the hand of thy friend. Go, trample on thyself, and strengthen thy friend,তুমি নিজেকে ঐ ব্যক্তিটির ক্ষমতার অধীনে রেখেছ| শীঘ্র তার কাছে গিয়ে নিজেকে মুক্ত কর| তার ঋণের বোঝা থেকে তোমাকে মুক্ত করবার জন্য তার কাছে অনুরোধ জানাও|

4 Give not sleep to thine eyes, And slumber to thine eyelids,বিশ্রাম করো না এবং ঘুমিযো না|

5 Be delivered as a roe from the hand, And as a bird from the hand of a fowler.হরিণের মত শিকারীর ফাঁদ থেকে পালিয়ে এসো| জাল কেটে পালিয়ে যাওয়া পাখির মতো নিজেকে মুক্ত কর|

6 Go unto the ant, O slothful one, See her ways and be wise;অলস মানুষ, তোমাদের পিঁপড়েদের মতো হওয়া উচিত্‌| দেখো, পিঁপড়েরা কি করে| পিঁপড়েদের কাছ থেকে শেখো এবং জ্ঞানী হও|

7 Which hath not captain, overseer, and ruler,পিঁপড়েদের কোনও মালিক নেই, শাসক নেই, নেতা নেই|

8 She doth prepare in summer her bread, She hath gathered in harvest her food.কিন্তু গ্রীষ্ম কালে পিঁপড়েরা তাদের যাবতীয় খাবার সংগ্রহ করে| ঐ খাদ্য তারা বাঁচিয়ে রাখে এবং শীতের সময়ও তাদের কাছে পর্য়াপ্ত খাবার থাকে|

9 Till when, O slothful one, dost thou lie? When dost thou arise from thy sleep?অলস মানুষ, আর কতক্ষণ তুমি ঘুমিয়ে থাকবে? তোমার শয়্য়ায বিশ্রাম নেওয়ার থেকে কখন তুমি উঠবে?

10 A little sleep, a little slumber, A little clasping of the hands to rest,এক জন অলস ব্যক্তি বলে, “আমাকে কিছু ক্ষণের জন্য ঘুমোতে দাও এবং একটু বিশ্রাম নিতে দাও|”

11 And thy poverty hath come as a traveller, And thy want as an armed man.তার অলসতার ফলস্বরূপ, এক জন চোর য়েমন সব কিছু চুরি করে নেয় সে রকম ভাবে তার ওপর দারিদ্র্য আসবে! অচিরেই সে কপর্দকহীন হয়ে পড়বে!

12 A man of worthlessness, a man of iniquity, Walking `with' perverseness of mouth,এক জন পাপী এবং অকর্মণ্য ব্যক্তি মিথ্যে কথা বলে এবং খারাপ কাজ করে|

13 Winking with his eyes, speaking with his feet, Directing with his fingers,সে চোখ টিপে এবং হাত ও পায়ের সাহায্যে নানা ধরণের ইঙ্গিত করে লোকদের ঠকায়|

14 Frowardness `is' in his heart, devising evil at all times, Contentions he sendeth forth.ঐ ব্যক্তিটি দুষ্ট| সে সর্বদাই অপরের বিরুদ্ধে দুষ্ট পরিকল্পনা করে| সে সদাসর্বদা অশান্তি সৃষ্টি করে|

15 Therefore suddenly cometh his calamity, Instantly he is broken -- and no healing.কিন্তু সে শাস্তি পাবে| আকস্মিক বিপর্য়য তার ওপর আসবে| অকস্মাত্‌ সে ধ্বংস হবে! এবং তাকে সাহায্য করবার কেউ থাকবে না!

16 These six hath Jehovah hated, Yea, seven `are' abominations to His soul.প্রভু, সাতটি নয়, ছয়টি জিনিসকে ঘৃণা করেন:

17 Eyes high -- tongues false -- And hands shedding innocent blood --য়ে চোখগুলো এক জন লোকের গর্ব দেখায়, য়ে জিহ্বা মিথ্যে কথা বলে, হাতগুলো য়েগুলো নির্দোষ লোকদের হত্যা করে,

18 A heart devising thoughts of vanity -- Feet hasting to run to evil --হৃদয়সমূহ, যারা অন্যদের বিরুদ্ধে অনিষ্ট পরিকল্পনা করে, পা, য়েগুলো কু-কাজ করতে ছোটে,

19 A false witness `who' doth breathe out lies -- And one sending forth contentions between brethren.য়ে ব্যক্তি আদালতে মিথ্যা সাক্ষী দেয় এবং যা সত্যি নয় তাই বলে, য়ে ব্যক্তি ভাইদের মধ্যে তর্কাতর্কির কারণ ঘটায|

20 Keep, my son, the command of thy father, And leave not the law of thy mother.পুত্র আমার, তোমার পিতার আদেশসমূহ শোন| তোমার মাতার শিক্ষাগুলি ভুলো না|

21 Bind them on thy heart continually, Tie them on thy neck.সদা তাঁদের কথা স্মরণ কোরো| তোমার অভিভাবকদের আদেশ তোমার কন্ঠে জড়িয়ে রাখো| তোমার হৃদয়ে লিখে রাখো|

22 In thy going up and down, it leadeth thee, In thy lying down, it watcheth over thee, And thou hast awaked -- it talketh `with' thee.যেখানেই যাও তাঁদের শিক্ষামালা তোমাকে পথ দেখাবে| এমনকি তুমি যখন শুয়ে থাকবে তখনও ঐ উপদেশগুলি তোমার ওপর নজর রাখবে| জেগে ওঠার পর তোমার সঙ্গে সেগুলো কথা বলবে এবং তোমাকে সঠিক পথে চালিত করবে|

23 For a lamp `is' the command, And the law a light, And a way of life `are' reproofs of instruction,তোমার অভিভাবকদের আদেশ এবং শিক্ষা আলোর মত তোমাকে পথ দেখাবে| সেগুলি তোমাকে সংশোধন করবে এবং সঠিক পথ চেনার ক্ষমতা প্রদান করবে|

24 To preserve thee from an evil woman, From the flattery of the tongue of a strange woman.তাঁদের শিক্ষাসমূহ তোমাকে এক জন নষ্ট স্ত্রীলোকের কাছে যাওয়া থেকে নিবৃত্ত করবে| ঐ শিক্ষাগুলি তোমাকে, য়ে নারী তার স্বামীকে পরিত্যাগ করেছে, তার মধুর বচন থেকে নিরাপদে রাখবে|

25 Desire not her beauty in thy heart, And let her not take thee with her eyelids.সেই পরস্ত্রী অসাধারণ রূপসী হতে পারে| কিন্তু তার সৌন্দর্য়্য়ের জন্য তোমার হৃদয়ে কামলালসা রেখো না| তার নয়নবান য়েন তোমাকে ফাঁদে না ফেলতে পারে|

26 For a harlot consumeth unto a cake of bread, And an adulteress the precious soul hunteth.এক জন বারবণিতার জন্য হয়তো তোমাকে একটি রুটির মূল্য দিতে হবে| কিন্তু অন্য লোকের স্ত্রী তোমার প্রাণসংহারিণী হয়ে উঠতে পারে!

27 Doth a man take fire into his bosom, And are his garments not burnt?য়ে ব্যক্তি আগুনের খুব কাছে যায় সে তার জামাকাপড় ঐ আগুনে পোড়ায|

28 Doth a man walk on the hot coals, And are his feet not scorched?জ্বলন্ত কযলায পা দিলে পা নিশ্চিত পুড়বে|

29 So `is' he who hath gone in unto the wife of his neighbour, None who doth touch her is innocent.য়ে ব্যক্তি পরস্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে লিপ্ত হয় তার ক্ষেত্রেও একই কথা প্রয়োজ্য়| ঐ ব্যক্তি শাস্তি ভোগ করবে|

30 They do not despise the thief, When he stealeth to fill his soul when he is hungry,ক্ষুধার্ত ব্যক্তি খাদ্য চুরি করতে পারে| চুরি করার সময় ধরা পড়লে, সে যা চুরি করেছে তার সাতগুণ মূল্য তাকে দিতে হবে!

31 And being found he repayeth sevenfold, All the substance of his house he giveth.ঐ মূল্য দিতে গিয়ে হয়তো সে সর্বস্বান্ত হবে! কিন্তু যারা তার প্রকৃত অবস্থা বোঝে তারা তার প্রতি শ্রদ্ধা হারাবে না|

32 He who committeth adultery `with' a woman lacketh heart, He is destroying his soul who doth it.কিন্তু য়ে ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয় সে নির্বোধ| সে তার নিজের পতন ডেকে আনছে এবং নিজেকেই ধ্বংস করছে!

33 A stroke and shame he doth find, And his reproach is not wiped away,মানুষ তার সম্পর্কে শ্রদ্ধা হারাবে| সে নিজে ওই লজ্জা থেকে কোন দিন পরিত্রাণ পাবে না|

34 For jealousy `is' the fury of a man, And he doth not spare in a day of vengeance.ওই ব্যভিচারিণীর স্বামী হিংসা ও ক্রোধে উন্মত্ত হবে| সে যখন তার স্ত্রীর প্রেমিকের প্রতি প্রতিশোধ নেবে তখন সে করুণা দেখাবে না|

35 He accepteth not the appearance of any atonement, Yea, he doth not consent, Though thou dost multiply bribes!যত অর্থ, যত ধনসম্পদই তাকে দেওয়া হোক না কেন তার ক্রোধ প্রশমিত হবে না!

Bengali Bible