Proverbs 26 - DBY (Bengali)
1 As snow in summer, and as rain in harvest, so honour beseemeth not a fool.গরমের দিনে য়েমন তুষারপাত হওয়া উচিত্ নয়, শস্য কাটার সময় য়েমন বৃষ্টি হওয়া উচিত্ নয় ঠিক তেমনি মূর্খদের সম্মান করা মানুষের উচিত্ নয়|
2 As the sparrow for flitting about, as the swallow for flying, so a curse undeserved shall not come.কেউ যদি তোমার মন্দ কামনা করে তা নিয়ে চিন্তা করো না| তুমি যদি খারাপ কিছু না করো তোমার কোন ক্ষতি হবে না| সেই ব্যক্তির কথাগুলি হবে উড়ে চলে যাওয়া পাখির মতো যারা তোমার পাশে থামবে না|
3 A whip for the horse, a bridle for the ass, and a rod for the back of fools.ঘোড়াকে চাবুক মারতে হবে, গাধার পিঠে বলগা বাঁধতে হবে আর মূর্খদের মারতে হবে|
4 Answer not a fool according to his folly, lest thou also be like unto him.এ হল এক কঠিন পরিস্থিতি| যদি কোন মূর্খ তোমাকে বোকার মত কোন প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে তুমি বোকার মতো উত্তর দিও না কারণ, তাহলে তোমাকে মূর্খ বলে মনে হবে|
5 Answer a fool according to his folly, lest he be wise in his own eyes.যদি তুমি তাদের উত্তর না দাও তাহলে তারা নিজেদের খুব বুদ্ধিমান ভাববে|
6 He that sendeth a message by the hand of a fool cutteth off [his own] feet, [and] drinketh damage.কখনও কোন মূর্খকে তোমার বার্তা বহন করতে দিও না| যদি তা কর তাহলে তা হবে নিজের পায়ে নিজে কুড়ুল মেরে সমস্যা সৃষ্টি করার মতো ব্যাপার|
7 The legs of the lame hang loose; so is a proverb in the mouth of fools.যখন কোন মূর্খ কোন জ্ঞানী লোকের মত কথা বলতে চেষ্টা করে, তা হয় প্রায় একজন মাতালের তার হাত থেকে কাঁটা তুলে ফেলার প্রচেষ্টার মত| পঙ্গু মানুষের হাঁটার প্রচেষ্টার সামিল|
8 As a bag of gems in a stoneheap, so is he that giveth honour to a fool.মূর্খকে সম্মান দেখানো হল গুলতিতে পাথর বাঁধার মতোই খারাপ ব্যাপার|
9 [As] a thorn goeth up into the hand of a drunkard, so is a proverb in the mouth of fools.এক জন মাতালকে তার হাত থেকে কাঠের চোঁছ বার করবার প্রচেষ্টা লক্ষ্য করা আর একজন মূর্খের মুখ থেকে জ্ঞানগর্ভ উক্তির প্রকাশ সমান হাস্যকর|
10 A master roughly worketh every one: he both hireth the fool and hireth passers-by.এক জন মূর্খকে বা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন মাতালকে ভাড়া করা বিপজ্জনক| তুমি জানো না কে আঘাত পেয়ে যাবে|
11 As a dog turneth back to its vomit, [so] a fool repeateth his folly.কুকুর খাবার খেয়ে অসুস্থ হয়ে বমি করে| তারপর কুকুরটি তার বমি খেয়ে ফেলে| মূর্খও ঠিক তেমনি ভাবে একই ভুল বার বার করে চলে|
12 Hast thou seen a man wise in his own eyes? There is more hope of a fool than of him.য়ে ব্যক্তি নিজেকে জ্ঞানী মনে করে সে যদি তা না হয় তাহলে সে মূর্খেরও অধম|
13 The sluggard saith, There is a fierce lion in the way; a lion is in the midst of the streets!য়ে অলস সে বলে, “আমি আমার বাড়ি ছেড়ে বেরোব না| রাস্তায় সিংহ আছে|”
14 [As] the door turneth upon its hinges, so the sluggard upon his bed.এক জন অলস ব্যক্তি হল দরজার মতো| দরজা য়েমন ঠিক কব্জার সাথে ঘুরে যায়, য়ে অলস সেও ঠিক তেমনি ভাবে বিছানায পাশ ফিরে যায়| সে আর অন্য কোথাও যায় না|
15 The sluggard burieth his hand in the dish: it wearieth him to bring it again to his mouth.য়ে অলস তার থালা থেকে মুখে খাবার তুলতেও আলস্য|
16 A sluggard is wiser in his own eyes than seven [men] that answer discreetly.এক জন অলস লোক নিজেকে সাতজন চতুর লোক যারা তাদের ভাবনার জন্য যুক্তি দেখাতে পারে, তাদের চেয়ে বেশী জ্ঞানী বলে বিবেচনা করে|
17 He that passing by vexeth himself with strife belonging not to him, is [like] one that taketh a dog by the ears.দুজন মানুষের ঝগড়ার মাঝখানে নাক গলাতে যাওয়া বিপজ্জনক| ওটি পাশ দিয়ে চলে যাওয়া একটি কুকুরের কান ধরে টানার মতো ব্যাপার|
18 As a madman who casteth firebrands, arrows, and death,কেউ যদি একটি লোককে ঠকানোর পর বলে য়ে সে মজা করছিল তা হবে একজন পাগলের উদ্দেশ্যহীনভাবে জ্বলন্ত তীর ছুঁড়ে দুর্ঘটনাবশতঃ
19 so is a man that deceiveth his neighbour, and saith, Am I not in sport?কাউকে মেরে ফেলার মতো ব্যাপার|
20 Where no wood is, the fire goeth out; and where there is no talebearer, the contention ceaseth.জ্বালানি কাঠের অভাবে আগুন নিভে যায়| একই রকম ভাবে, অপবাদ শূন্য তর্কও থেমে যাবে|
21 [As] coals for hot coals, and wood for fire, so is a contentious man to inflame strife.কাঠকযলা য়েমন কয়লাকে জ্বলতে সাহায্য করে, কাঠ য়েমন আগুনকে জিইয়ে রাখে ঠিক তেমনই যারা সমস্যা সৃষ্টি করে তারা তর্ককে বাঁচিয়ে রাখে|
22 The words of a talebearer are as dainty morsels, and they go down into the innermost parts of the belly.ভালো খাবার খেতে য়েমন মানুষ ভালোবাসে, ঠিক তেমনই তারা গুজবও ভালবাসে|
23 Ardent lips, and a wicked heart, are [as] an earthen vessel overlaid with silver dross.য়ে সব বন্ধুত্বপূর্ণ কথাবার্তা একটি দুরভিসন্ধি ঢেকে দেয় তা হল মাটির পাত্রের ওপর রূপালি রঙের মতো|
24 He that hateth dissembleth with his lips, but he layeth up deceit within him:য়ে মন্দ সে ভাল কথা দিয়ে তার কুপরিকল্পনা ঢেকে রাখে| কিন্তু তার দুরভিসন্ধি থাকে তার হৃদয়ে|
25 when his voice is gracious, believe him not, for there are seven abominations in his heart.সে হয়তো তোমার সঙ্গে সদয় হয়ে কথা বলবে, কিন্তু তাকে বিশ্বাস কোরো না| তার মন দুর্বুদ্ধিতে ভরা|
26 Though [his] hatred is covered by dissimulation, his wickedness shall be made manifest in the congregation.সে তার মধুর কথা দিয়ে কুপরিকল্পনাগুলি ঢেকে রাখে| কিন্তু সে নীচ| কিন্তু শেষ পর্য়ন্ত লোকরা তার কু-কর্মের কথা ঠিকই জানতে পারবে|
27 Whoso diggeth a pit shall fall therein; and he that rolleth a stone, it shall return upon him.য়ে মানুষ অন্য মানুষকে ফাঁদে ফেলতে চায় সে নিজেই নিজের ফাঁদে পড়ে| য়ে ব্যক্তি অন্য লোকের ওপর পাথর গড়িযে ফেলতে চায় সে নিজেই সেই পাথরের তলায় পিষে যায়|
28 A lying tongue hateth those that are injured by it, and a flattering mouth worketh ruin.মিথ্যাবাদীরা তাদের দ্বারা নিপীড়িত লোকদের ঘৃণা করে| যারা মিষ্টি মিষ্টি কথা বলে তারা ধ্বংস আনে|
Bengali Bible