Proverbs 26 - ASV (Bengali)
1 As snow in summer, and as rain in harvest, So honor is not seemly for a fool.গরমের দিনে য়েমন তুষারপাত হওয়া উচিত্ নয়, শস্য কাটার সময় য়েমন বৃষ্টি হওয়া উচিত্ নয় ঠিক তেমনি মূর্খদের সম্মান করা মানুষের উচিত্ নয়|
2 As the sparrow in her wandering, as the swallow in her flying, So the curse that is causeless alighteth not.কেউ যদি তোমার মন্দ কামনা করে তা নিয়ে চিন্তা করো না| তুমি যদি খারাপ কিছু না করো তোমার কোন ক্ষতি হবে না| সেই ব্যক্তির কথাগুলি হবে উড়ে চলে যাওয়া পাখির মতো যারা তোমার পাশে থামবে না|
3 A whip for the horse, a bridle for the ass, And a rod for the back of fools.ঘোড়াকে চাবুক মারতে হবে, গাধার পিঠে বলগা বাঁধতে হবে আর মূর্খদের মারতে হবে|
4 Answer not a fool according to his folly, Lest thou also be like unto him.এ হল এক কঠিন পরিস্থিতি| যদি কোন মূর্খ তোমাকে বোকার মত কোন প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে তুমি বোকার মতো উত্তর দিও না কারণ, তাহলে তোমাকে মূর্খ বলে মনে হবে|
5 Answer a fool according to his folly, Lest he be wise in his own conceit.যদি তুমি তাদের উত্তর না দাও তাহলে তারা নিজেদের খুব বুদ্ধিমান ভাববে|
6 He that sendeth a message by the hand of a fool Cutteth off `his own' feet, `and' drinketh in damage.কখনও কোন মূর্খকে তোমার বার্তা বহন করতে দিও না| যদি তা কর তাহলে তা হবে নিজের পায়ে নিজে কুড়ুল মেরে সমস্যা সৃষ্টি করার মতো ব্যাপার|
7 The legs of the lame hang loose: So is a parable in the mouth of fools.যখন কোন মূর্খ কোন জ্ঞানী লোকের মত কথা বলতে চেষ্টা করে, তা হয় প্রায় একজন মাতালের তার হাত থেকে কাঁটা তুলে ফেলার প্রচেষ্টার মত| পঙ্গু মানুষের হাঁটার প্রচেষ্টার সামিল|
8 As one that bindeth a stone in a sling, So is he that giveth honor to a fool.মূর্খকে সম্মান দেখানো হল গুলতিতে পাথর বাঁধার মতোই খারাপ ব্যাপার|
9 `As' a thorn that goeth up into the hand of a drunkard, So is a parable in the mouth of fools.এক জন মাতালকে তার হাত থেকে কাঠের চোঁছ বার করবার প্রচেষ্টা লক্ষ্য করা আর একজন মূর্খের মুখ থেকে জ্ঞানগর্ভ উক্তির প্রকাশ সমান হাস্যকর|
10 `As' an archer that woundeth all, So is he that hireth a fool and he that hireth them that pass by.এক জন মূর্খকে বা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন মাতালকে ভাড়া করা বিপজ্জনক| তুমি জানো না কে আঘাত পেয়ে যাবে|
11 As a dog that returneth to his vomit, `So is' a fool that repeateth his folly.কুকুর খাবার খেয়ে অসুস্থ হয়ে বমি করে| তারপর কুকুরটি তার বমি খেয়ে ফেলে| মূর্খও ঠিক তেমনি ভাবে একই ভুল বার বার করে চলে|
12 Seest thou a man wise in his own conceit? There is more hope of a fool than of him.য়ে ব্যক্তি নিজেকে জ্ঞানী মনে করে সে যদি তা না হয় তাহলে সে মূর্খেরও অধম|
13 The sluggard saith, There is a lion in the way; A lion is in the streets.য়ে অলস সে বলে, “আমি আমার বাড়ি ছেড়ে বেরোব না| রাস্তায় সিংহ আছে|”
14 `As' the door turneth upon its hinges, So doth the sluggard upon his bed.এক জন অলস ব্যক্তি হল দরজার মতো| দরজা য়েমন ঠিক কব্জার সাথে ঘুরে যায়, য়ে অলস সেও ঠিক তেমনি ভাবে বিছানায পাশ ফিরে যায়| সে আর অন্য কোথাও যায় না|
15 The sluggard burieth his hand in the dish; It wearieth him to bring it again to his mouth.য়ে অলস তার থালা থেকে মুখে খাবার তুলতেও আলস্য|
16 The sluggard is wiser in his own conceit Than seven men that can render a reason.এক জন অলস লোক নিজেকে সাতজন চতুর লোক যারা তাদের ভাবনার জন্য যুক্তি দেখাতে পারে, তাদের চেয়ে বেশী জ্ঞানী বলে বিবেচনা করে|
17 He that passeth by, `and' vexeth himself with strife belonging not to him, Is `like' one that taketh a dog by the ears.দুজন মানুষের ঝগড়ার মাঝখানে নাক গলাতে যাওয়া বিপজ্জনক| ওটি পাশ দিয়ে চলে যাওয়া একটি কুকুরের কান ধরে টানার মতো ব্যাপার|
18 As a madman who casteth firebrands, Arrows, and death,কেউ যদি একটি লোককে ঠকানোর পর বলে য়ে সে মজা করছিল তা হবে একজন পাগলের উদ্দেশ্যহীনভাবে জ্বলন্ত তীর ছুঁড়ে দুর্ঘটনাবশতঃ
19 So is the man that deceiveth his neighbor, And saith, Am not I in sport?কাউকে মেরে ফেলার মতো ব্যাপার|
20 For lack of wood the fire goeth out; And where there is no whisperer, contention ceaseth.জ্বালানি কাঠের অভাবে আগুন নিভে যায়| একই রকম ভাবে, অপবাদ শূন্য তর্কও থেমে যাবে|
21 `As' coals are to hot embers, and wood to fire, So is a contentious man to inflame strife.কাঠকযলা য়েমন কয়লাকে জ্বলতে সাহায্য করে, কাঠ য়েমন আগুনকে জিইয়ে রাখে ঠিক তেমনই যারা সমস্যা সৃষ্টি করে তারা তর্ককে বাঁচিয়ে রাখে|
22 The words of a whisperer are as dainty morsels, And they go down into the innermost parts.ভালো খাবার খেতে য়েমন মানুষ ভালোবাসে, ঠিক তেমনই তারা গুজবও ভালবাসে|
23 Fervent lips and a wicked heart Are `like' an earthen vessel overlaid with silver dross.য়ে সব বন্ধুত্বপূর্ণ কথাবার্তা একটি দুরভিসন্ধি ঢেকে দেয় তা হল মাটির পাত্রের ওপর রূপালি রঙের মতো|
24 He that hateth dissembleth with his lips; But he layeth up deceit within him:য়ে মন্দ সে ভাল কথা দিয়ে তার কুপরিকল্পনা ঢেকে রাখে| কিন্তু তার দুরভিসন্ধি থাকে তার হৃদয়ে|
25 When he speaketh fair, believe him not; For there are seven abominations in his heart:সে হয়তো তোমার সঙ্গে সদয় হয়ে কথা বলবে, কিন্তু তাকে বিশ্বাস কোরো না| তার মন দুর্বুদ্ধিতে ভরা|
26 Though `his' hatred cover itself with guile, His wickedness shall be openly showed before the assembly.সে তার মধুর কথা দিয়ে কুপরিকল্পনাগুলি ঢেকে রাখে| কিন্তু সে নীচ| কিন্তু শেষ পর্য়ন্ত লোকরা তার কু-কর্মের কথা ঠিকই জানতে পারবে|
27 Whoso diggeth a pit shall fall therein; And he that rolleth a stone, it shall return upon him.য়ে মানুষ অন্য মানুষকে ফাঁদে ফেলতে চায় সে নিজেই নিজের ফাঁদে পড়ে| য়ে ব্যক্তি অন্য লোকের ওপর পাথর গড়িযে ফেলতে চায় সে নিজেই সেই পাথরের তলায় পিষে যায়|
28 A lying tongue hateth those whom it hath wounded; And a flattering mouth worketh ruin.মিথ্যাবাদীরা তাদের দ্বারা নিপীড়িত লোকদের ঘৃণা করে| যারা মিষ্টি মিষ্টি কথা বলে তারা ধ্বংস আনে|
Bengali Bible