Proverbs 13 - ASV (Bengali)
1 A wise son `heareth' his father's instruction; But a scoffer heareth not rebuke.এক জন জ্ঞানী পুত্র পিতার কথা মনোয়োগ দিয়ে শোনে| কিন্তু একজন অহঙ্কারী ব্যক্তি কারো কথা শোনে না| য়ে লোকরা তাকে সংশোধন করবার চেষ্টা করে সে তাদের কথা শোনে না|
2 A man shall eat good by the fruit of his mouth; But the soul of the treacherous `shall eat' violence.ভালো লোকরা তাদের ভালো কথাবার্তার জন্য পুরস্কৃত হয়| কিন্তু দুষ্ট লোকরা সব সময় ভুল কাজ করতে চায়|
3 He that guardeth his mouth keepeth his life; `But' he that openeth wide his lips shall have destruction.য়ে নিজের কথাগুলো সযত্নে রক্ষা করে সে তার জীবন রক্ষা করে| য়ে না ভেবে-চিন্তে কথা বলে সে তার নিজের ধ্বংস নিয়ে আসে|
4 The soul of the sluggard desireth, and hath nothing; But the soul of the diligent shall be made fat.অলস ব্যক্তিরা সর্বদা পাবার আকাঙ্খা করে কিন্তু তাদের আকাঙ্খা পূর্ণ হবে না| অথচ পরিশ্রমী ব্যক্তিরা যা চাইবে তাই তারা পেতে সক্ষম হবে|
5 A righteous man hateth lying; But a wicked man is loathsome, and cometh to shame.সত্ লোকরা মিথ্যাকে ঘৃণা করে| দুর্জনরা লজ্জিত হবে|
6 Righteousness guardeth him that is upright in the way; But wickedness overthroweth the sinner.ধার্মিকতা ভাল এবং সত্ মানুষকে রক্ষা করবে| কিন্তু য়ে সব লোক পাপ করতে ভালবাসে পাপ তাদের সর্বনাশ করে|
7 There is that maketh himself rich, yet hath nothing: There is that maketh himself poor, yet hath great wealth.যাদের কিছু নেই তারা ধনী হওয়ার ভান করে| কিন্তু যারা সত্যিকারের ধনী তারা নিজেদের দরিদ্র বলে পরিচয় দেয়|
8 The ransom of a man's life is his riches; But the poor heareth no threatening.জীবন রক্ষার জন্য একজন ধনীকে হয়ত অনেক মূল্য দিতে হবে| কিন্তু গরীব লোকরা কখনও সেরকম হুমকি পায় না|
9 The light of the righteous rejoiceth; But the lamp of the wicked shall be put out.এক জন ভালো লোকের আলো হাসিকে উজ্জ্বল করে| দুষ্ট লোকের প্রদীপ বিষাদে পরিণত হয়|
10 By pride cometh only contention; But with the well-advised is wisdom.যারা নিজেদের অন্যদের থেকে শ্রেষ্ঠ বলে মনে করে তারাই সংকটের কারণ হয়| কিন্তু যারা অন্যদের উপদেশ গ্রহণ করে তারা জ্ঞানী|
11 Wealth gotten by vanity shall be diminished; But he that gathereth by labor shall have increase.যারা পয়সার জন্য ঠকায়, তারা শীঘ্রই সব পয়সা হারাবে| কিন্তু পরিশ্রমের বিনিময়ে যারা অর্থ রোজগার করে তাদের অর্থ ক্রমশঃ বৃদ্ধি পায়|
12 Hope deferred maketh the heart sick; But when the desire cometh, it is a tree of life.আশা যদি ক্রমাগত দূরে সরে য়েতে থাকে তাহলে হৃদয় দুঃখিত হয়| আকাঙ্খিত বস্তু পাওয়া জীবন বৃক্ষের মত|
13 Whoso despiseth the word bringeth destruction on himself; But he that feareth the commandment shall be rewarded.য়ে ব্যক্তি আদেশকে অবজ্ঞা করে সে ধ্বংস হয়| য়ে ব্যক্তি আদেশকে শ্রদ্ধা করবে সে পুরস্কৃত হবে|
14 The law of the wise is a fountain of life, That one may depart from the snares of death.জ্ঞানী ব্যক্তিদের শিক্ষামালা জীবনের সন্ধান দেয়| ঐ কথাগুলি তোমাকে মৃত্যু ফাঁদ এড়িয়ে য়েতে সাহায্য করবে|
15 Good understanding giveth favor; But the way of the transgressor is hard.সত্ উদ্দেশ্যসমূহ গৌরব আনে| প্রতারণা নিয়ে আসে তার নিজস্ব পুরস্কার|
16 Every prudent man worketh with knowledge; But a fool flaunteth `his' folly.এক জন জ্ঞানী ব্যক্তি কোন কাজ করার আগে চিন্তাভাবনা করে| কিন্তু এক জন নির্বোধ তার কাজকর্মের মাধ্যমে নিজের বোকামির পরিচয় দেয়|
17 A wicked messenger falleth into evil; But a faithful ambassador is health.বিশ্বাস করা যায় না এমন দূত অনেক সমস্যার সৃষ্টি করতে পারে| কিন্তু এক জন বিশ্বাসী দূত আরোগ্য নিয়ে আসে|
18 Poverty and shame `shall be to' him that refuseth correction; But he that regardeth reproof shall be honored.য়ে নিজের ভুল থেকে শিক্ষা নেয় না সে অচিরেই গরীব হয় ও লজ্জিত বোধ করে| কিন্তু য়ে সংশোধন গ্রহণ করে সে লাভবান হবে|
19 The desire accomplished is sweet to the soul; But it is an abomination to fools to depart from evil.যদি কেউ কিছু চেয়ে তা পেয়ে যায় তাহলে সে খুব আনন্দিত হয়| কিন্তু নির্বোধ লোকরা তাদের অসত্ পথ থেকে সরে আসতে ঘৃণা বোধ করে|
20 Walk with wise men, and thou shalt be wise; But the companion of fools shall smart for it.জ্ঞানীদের সঙ্গে বন্ধুত্ব করো তাহলে তুমিও জ্ঞানী হয়ে উঠবে| কিন্তু যদি তুমি নির্বোধদের সঙ্গে বন্ধুত্ব করো তাহলে সমস্যায় পড়বে|
21 Evil pursueth sinners; But the righteous shall be recompensed with good.দুঃখ দুর্দশা পাপীদের তাড়া করে বেড়ায়, কিন্তু ভালো লোকদের জীবনে ভাল ঘটনাই ঘটে|
22 A good man leaveth an inheritance to his children's children; And the wealth of the sinner is laid up for the righteous.এক জন সজ্জন ব্যক্তির যা সম্পদ থাকবে তা সে তার সন্তান ও নাতি-নাতনিদের দিয়ে য়েতে পারবে| এবং পরিশেষে দুর্জনদের সব সম্পদও এক দিন সজ্জন ব্যক্তিদের আওতায চলে আসবে|
23 Much food `is in' the tillage of the poor; But there is that is destroyed by reason of injustice.এক জন দরিদ্রের উর্বর জমি থাকতে পারে যা প্রচুর ফসল দেয়| কিন্তু ভুল সিদ্ধান্তের ফলে সে ক্ষুধার্ত থাকে|
24 He that spareth his rod hateth his son; But he that loveth him chasteneth him betimes.য়ে নিজের সন্তানদের সত্যিকারের ভালোবাসে সে সন্তানদের ভুল ত্রুটিগুলো শুধরে দেয়| যদি তুমি তোমার পুত্রকে ভালবাসো তাহলে তাকে সঠিক পথে চলার শিক্ষা দাও|
25 The righteous eateth to the satisfying of his soul; But the belly of the wicked shall want.ভালো লোকরা সব সময় প্রচুর পরিমাণে খেতে পাবে| কিন্তু দুর্জনরা ক্ষুধার্ত থেকে যাবে|
Bengali Bible