Bible

Proverbs 12 - YLT (Bengali)

1 Whoso is loving instruction, is loving knowledge, And whoso is hating reproof `is' brutish.য়ে ব্যক্তি জ্ঞানলাভ করতে উদগ্রীব, সে তার নিজের সমালোচনা শুনলে ক্রুদ্ধ হবে না| য়ে ব্যক্তি নিজের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে অন্যের অনুয়োগ শুনতে অপছন্দ করে সে নির্বোধ|

2 The good bringeth forth favour from Jehovah, And the man of wicked devices He condemneth.প্রভু ধার্মিকদের ওপর সন্তুষ্ট| কিন্তু যারা কু-পরিকল্পনা করে প্রভু তাদের দোষী হিসেবে বিচার করেন|

3 A man is not established by wickedness, And the root of the righteous is not moved.পাপীরা কখনই নিরাপদ নয়| কিন্তু ধার্মিকরা সর্বদা সুরক্ষিত ও নিরাপদ|

4 A virtuous woman `is' a crown to her husband, And as rottenness in his bones `is' one causing shame.গুণবতী স্ত্রী তার স্বামীর আনন্দ এবং অহঙ্কারের উত্স| কিন্তু য়ে স্ত্রী তার স্বামীকে লজ্জিত করে সে তার স্বামীর অস্থিতে একটি অসুখের মতই অসহ্য|

5 The thoughts of the righteous `are' justice, The counsels of the wicked -- deceit.ধার্মিকরা যা পরিকল্পনা করে তা সর্বদাই সত্‌ এবং সঠিক| কিন্তু লোকদের কু-পরিকল্পনা প্রতারণাপূর্ণ|

6 The words of the wicked `are': `Lay wait for blood,' And the mouth of the upright delivereth them.পাপী লোকরা তাদের কথাবার্তার মাধ্যমে অন্যদের আঘাত করে| কিন্তু ধার্মিক লোকদের কথাবার্তা মানুষকে বিপদ থেকে রক্ষা করে|

7 Overthrow the wicked, and they are not, And the house of the righteous standeth.পাপী লোকরা ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের কিছুই অবশিষ্ট থাকে না| কিন্তু কোনও ধার্মিক ব্যক্তির মৃত্যুর পরও মানুষ তাকে দীর্ঘকাল মনে রাখে|

8 According to his wisdom is a man praised, And the perverted of heart becometh despised.লোকরা জ্ঞানী মানুষের প্রশংসা করে| কিন্তু লোক কোনও নির্বোধ ব্যক্তিকে সম্মান করে না|

9 Better `is' the lightly esteemed who hath a servant, Than the self-honoured who lacketh bread.খাবার সংস্থান নেই অথচ ধনী হবার ভান করবার চেয়ে বরং একজন ভৃত্যের মালিক হয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া ভালো|

10 The righteous knoweth the life of his beast, And the mercies of the wicked `are' cruel.ভালো লোকরা তাদের পালিত পশুদের যত্ন নেয়| কিন্তু দুষ্টদের হৃদয়ে সহানুভূতি থাকে না|

11 Whoso is tilling the ground is satisfied `with' bread, And whoso is pursuing vanities is lacking heart,য়ে কৃষক তার জমিতে পরিশ্রম করে তার পর্য়াপ্ত খাদ্য থাকবে| কিন্তু য়ে ব্যক্তি অসার চিন্তাভাবনায় সময় নষ্ট করে সে নির্বোধ|

12 The wicked hath desired the net of evil doers, And the root of the righteous giveth.পাপী লোকরা যা আকাঙ্খা করে দুষ্ট লোকরা তাই চায়, কিন্তু সেটা ভালো লোকদের দেওয়া হবে|

13 In transgression of the lips `is' the snare of the wicked, And the righteous goeth out from distress.দুষ্ট লোকরা নির্বোধের মত কথা বলে এবং প্রায়শঃই নিজেদের কথার ফাঁদে জড়িয়ে পড়ে| ধার্মিকরা এধরণের বিপদের সম্মুখীন হয় না|

14 From the fruit of the mouth `is' one satisfied `with' good, And the deed of man's hands returneth to him.লোকরা তাদের মুখ নিঃসৃত কথার জন্য এবং হাতের কাজের জন্যও পুরস্কৃত হয়|

15 The way of a fool `is' right in his own eyes, And whoso is hearkening to counsel `is' wise.নির্বোধরা ভাবে তাদের পথই শ্রেষ্ঠ পথ| কিন্তু বিবেচকরা অন্যের পরামর্শ খোলামনে গ্রহণ করে|

16 The fool -- in a day is his anger known, And the prudent is covering shame.নির্বোধরা সহজেই হতাশ হয়ে পড়ে| বুদ্ধিমান লোকরা অপমানকে অগ্রাহ্য করে|

17 Whoso uttereth faithfulness declareth righteousness, And a false witness -- deceit.সত্যভাষীরা সর্বদাই বিশ্বাসযোগ্য| কিন্তু মিথ্যাবাদীরা অপরকে বিপদের দিকে ঠেলে দেয়|

18 A rash speaker is like piercings of a sword, And the tongue of the wise is healing.য়ে ব্যক্তি চিন্তাভাবনা না করে কথাবার্তা বলে তার বাক্য তরবারির মত আঘাত করতে পারে| কিন্তু বিচক্ষণ ব্যক্তি কথা বলার সময় সজাগ থাকে| তাঁর বাক্য ঐ আঘাতের যন্ত্রণা মুছে দেয়|

19 The lip of truth is established for ever, And for a moment -- a tongue of falsehood.য়ে ব্যক্তি মিথ্যা কথা বলে তার বাক্য ক্ষণস্থায়ী| কিন্তু সত্য চিরকালই অমর|

20 Deceit `is' in the heart of those devising evil, And to those counselling peace `is' joy.যারা অপরের বিরুদ্ধে কু-পরিকল্পনা করে তারা নিজেদেরই ঠকায়| যারা শান্তির জন্য কাজ করে তারা সুখী|

21 No iniquity is desired by the righteous, And the wicked have been full of evil.ঈশ্বর ধার্মিকদের সর্বদা রক্ষা করবেন| কিন্তু পাপীরা অসংখ্য় সমস্যায় পড়বে|

22 An abomination to Jehovah `are' lying lips, And stedfast doers `are' his delight.প্রভু মিথ্যাবাদীদের ঘৃণা করেন| তিনি সত্যবাদীদের প্রতি সন্তুষ্ট|

23 A prudent man is concealing knowledge, And the heart of fools proclaimeth folly.বুদ্ধিমান লোকরা যা জানে কখনও তার সবটা বলে না| কিন্তু এক জন নির্বোধ ব্যক্তি, সে যা জানে সবই বলে দিয়ে নিজেকে মূর্খ প্রতিপন্ন করে|

24 The hand of the diligent ruleth, And slothfulness becometh tributary.কঠোর পরিশ্রমীদের অন্যান্য শ্রমিকদের দায়িত্বে রাখা হবে| কিন্তু য়ে অলস তাকে চির কাল অন্যের দাসত্ব করে য়েতে হবে|

25 Sorrow in the heart of a man boweth down, And a good word maketh him glad.চিন্তা মানুষের সুখ ও আনন্দ কেড়ে নেয়| কিন্তু একটি দযা বত্সল শব্দ মানুষকে আনন্দিত করে|

26 The righteous searcheth his companion, And the way of the wicked causeth them to err.বন্ধু নির্বাচনে এক জন ধার্মিক মানুষ বিচক্ষণতার পরিচয় দেয়| কিন্তু একজন দুষ্ট ব্যক্তি সর্বদা ভুল বন্ধু নির্বাচন করে|

27 The slothful roasteth not his hunting, And the wealth of a diligent man is precious.এক জন অলস ব্যক্তি কখনও তার য়ে জিনিস প্রয়োজন তার পেছনে ছোটে না| ধন আসে কঠিন পরিশ্রমীদের কাছে|

28 In the path of righteousness `is' life, And in the way of `that' path `is' no death!তুমি যদি সঠিক পথে জীবনযাপন কর তাহলে তুমি সত্য জীবন পাবে| ন্যায়পরাযণতার পথ জীবনের দিকে এগিয়ে নিয়ে যায়|

Bengali Bible