Bible

Numbers 24 - WEB (Bengali)

1 When Balaam saw that it pleased Yahweh to bless Israel, he didn't go, as at the other times, to meet with enchantments, but he set his face toward the wilderness.বিলিয়ম দেখলেন যে প্রভু ইস্রাযেলকে আশীর্বাদ করতে পেরে সন্তুষ্ট| সেই কারণে বিলিয়ম আগের মত মন্ত্র পাবার জন্য চেষ্টা করলেন না| কিন্তু তিনি মরুভূমির দিকে ফিরে তাকালেন|

2 Balaam lifted up his eyes, and he saw Israel dwelling according to their tribes; and the Spirit of God came on him.বিলিয়ম চোখ তুলে মরুভূমির একপ্রান্ত থেকে অপরপ্রান্তের দিকে তাকিযে ইস্রায়েলের সমস্ত লোককে দেখলেন| তারা পরিবারগোষ্ঠীর সঙ্গে বিভিন্ন স্থানে শিবির স্থাপন করেছিল| তখন বিলিয়মের কাছে ঈশ্বরের আত্মা এলেন এবং তাকে নিয়ন্ত্রণ করলেন|

3 He took up his parable, and said, Balaam the son of Beor says, The man whose eye was closed says;তখন বিলিয়ম এই ভাববানী বললেন:“বিযোরের পুত্র বিলিয়মের কাছ থেকে এই বার্তা| আমি যা কিছু স্পষ্ট দেখলাম সে সম্পর্কে বলছি|

4 He says, who hears the words of God, Who sees the vision of the Almighty, Falling down, and having his eyes open:আমি ঈশ্বরের কাছ থেকে এই বার্তা শুনেছি| সর্বশক্তিমান ঈশ্বর আমাকে যা দেখিয়েছেন তা আমি দেখেছি| আমি যা দেখেছি সেটা বিনযের সঙ্গে বলছি|

5 How goodly are your tents, Jacob, Your tents, Israel!“হে যাকোবের লোকরা, তোমাদের তাঁবুগুলো কি সুন্দর! ইস্রায়েলের লোকরা, তোমাদের ঘরগুলো কতো সুন্দর!

6 As valleys are they spread forth, As gardens by the river-side, As lign-aloes which Yahweh has planted, As cedar trees beside the waters.তোমাদের তাঁবুগুলো তালগাছের সারির মতো, নদীর ধারের কনানের মতো| তোমরা প্রভুর দ্বারা রোপিত হওয়া সুমিষ্ট গন্ধগুল্মের মতো, জলের পাশে বেড়ে ওঠা এরস বৃক্ষের মতো|

7 Water shall flow from his buckets, His seed shall be in many waters, His king shall be higher than Agag, His kingdom shall be exalted.তোমাদের জলের অভাব হবে না, এই জল তোমাদের বীজের বেডে ওঠার কাজে ব্যবহার করা যাবে| রাজা অগাগের থেকে তোমাদের রাজা অনেক মহত্‌ হবেন| তোমাদের রাজ্য অনেক শ্রেষ্ঠতর হবে|

8 God brings him forth out of Egypt; He has as it were the strength of the wild-ox: He shall eat up the nations his adversaries, Shall break their bones in pieces, Smite [them] through with his arrows.“ঈশ্বর ঐ সমস্ত লোকদের মিশর থেকে নিয়ে এসেছেন| তারা বুনো ষাঁড়ের মতো শক্তিশালী| তারা তাদের সমস্ত শত্রুদের পরাজিত করবে| তারা তাদের হাড় ভেঙ্গে দেবে এবং তীর বিদ্ধ করবে|

9 He couched, he lay down as a lion, As a lioness; who shall rouse him up? Blessed be everyone who blesses you, Cursed be everyone who curses you.“ইস্রাযেল একটি সিংহের মতো, গুঁড়ি মেরে শুয়ে আছে| হ্যাঁ, তারা তেজী সিংহের মতো, এবং কেউই তাকে জাগাতে চায না| যদি কোনো ব্যক্তি তোমাকে আশীর্বাদ করে তবে সে নিজের আশীর্বাদ পাবে এবং যদি কোনোও ব্যক্তি তোমার বিরুদ্ধে কথা বলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে|”

10 Balak's anger was kindled against Balaam, and he struck his hands together; and Balak said to Balaam, I called you to curse my enemies, and, behold, you have altogether blessed them these three times.বালাক বিলিয়মের ওপরে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে নিজের হাত ঠুকলেন| বালাক বিলিয়মকে বললেন, “আমি আপনাকে এসে আমার শত্রুদের বিরুদ্ধে কথা বলতে বলেছিলাম| কিন্তু আপনি তাদের এই নিয়ে তিনবার আশীর্বাদ করেছেন|

11 Therefore now flee you to your place: I thought to promote you to great honor; but, behold, Yahweh has kept you back from honor.এখন অবিলম্বে আপনি এই স্থান ত্যাগ করে ঘরে পালান! আমি বলেছিলাম যে আমি আপনাকে খুব ভালো পারিশ্রমিক দেব| কিন্তু দেখুন, প্রভু আপনাকে আপনার পুরস্কার থেকে বঞ্চিত করলেন|”

12 Balaam said to Balak, Didn't I also tell your messengers who you sent to me, saying,বিলিয়ম বালাককে বললেন, “স্মরণ করে দেখুন আপনি আমার কাছে লোক পাঠিয়ে যখন আমাকে আসার জন্য বলেছিলেন, তখনই আমি তাদের বলেছিলাম,

13 If Balak would give me his house full of silver and gold, I can't go beyond the word of Yahweh, to do either good or bad of my own mind; what Yahweh speaks, that will I speak?বালাক তার রূপো এবং সোনায ভরা সবথেকে সুন্দর বাড়ীটি আমায় দিতে পারেন, কিন্তু তবুও আমি কেবল সেই কথাই বলবো যা প্রভু আমাকে বলার জন্য আদেশ করবেন| আমি ভালো কিংবা খারাপ কোনো কিছুই নিজে করতে পারবো না| প্রভু যা আদেশ করবেন, আমি অবশ্যই সেই কথা বলবো|’

14 Now, behold, I go to my people: come, [and] I will advertise you what this people shall do to your people in the latter days.এখন আমি আমার নিজের লোকদের কাছে ফিরে যাচ্ছি, কিন্তু আমি আপনাকে সতর্কবার্তা দেবো| ইস্রায়েলের এই সমস্ত লোকরা ভবিষ্যতে আপনার এবং আপনার লোকদের সঙ্গে কি করবে সেটা আমি বলে দেবো|”

15 He took up his parable, and said, Balaam the son of Beor says, The man whose eye was closed says;তখন বিলিয়ম এই ভাববাণী করে বললেন:“বিযোরের পুত্র বিলিয়মের কাছ থেকে এই বার্তা, আমি যা স্পষ্ট দেখেছি সে সম্পর্কেই বলছি|

16 He says, who hears the words of God, Knows the knowledge of the Most High, Who sees the vision of the Almighty, Falling down, and having his eyes open:আমি ঈশ্বরের কাছ থেকে এই বার্তা শুনেছি| পরাত্‌পর আমাকে যা শিখিযেছেন তা আমি শিখেছি| সর্বশক্তিমান ঈশ্বর আমাকে যা দেখিয়েছেন তা আমি দেখেছি| আমি যা স্পষ্ট দেখেছি সে সম্পর্কে বিনযের সঙ্গে বলছি|

17 I see him, but not now; I see him, but not near: There shall come forth a star out of Jacob, A scepter shall rise out of Israel, Shall strike through the corners of Moab, Break down all the sons of tumult.“আমি দেখলাম প্রভু আসছেন, কিন্তু এখন নয়| আমি দেখলাম তিনি আসছেন, কিন্তু তাড়াতাড়ি নয়| যাকোবের পরিবার থেকে একজন নক্ষত্র আসবে| ইস্রায়েলের লোকদের মধ্য থেকে একজন নতুন শাসনকর্তা আসবেন| সেই শাসনকর্তা মোয়াবের লোকদের মাথা চূর্ণবিচূর্ণ করে দেবেন| সেই শাসনকর্তা কলহের সকল পুত্রদের মাথা চূর্ণবিচূর্ণ করে দেবেন|

18 Edom shall be a possession, Seir also shall be a possession, [who were] his enemies; While Israel does valiantly.ইস্রাযেল ইদোম দেশ অধিকার করবে এবং সে তার শত্রুর, সেয়ীর দেশটিও অধিকার করবে|

19 Out of Jacob shall one have dominion, Shall destroy the remnant from the city.“যাকোবের পরিবার থেকে একজন নতুন শাসনকর্তা আসবেন| সেই শাসনকর্তা সেই শহরের অবশিষ্ট লোকদের ধ্বংস করবেন|”

20 He looked at Amalek, and took up his parable, and said, Amalek was the first of the nations; But his latter end shall come to destruction.এরপর বিলিয়ম অমালেকীয়দের দেখতে পেয়ে এই ভাববাণী বললেন:“সকল জাতির মধ্যে অমালেক হচ্ছে সবথেকে শক্তিশালী| কিন্তু শেষে তারাও ধ্বংস হয়ে যাবে!”

21 He looked at the Kenite, and took up his parable, and said, Strong is your dwelling-place, Your nest is set in the rock.এরপর বিলিয়ম কেনীয় লোকদের দেখে এই কথাগুলো বললেন:“তোমরা বিশ্বাস করো যে পর্বতের ওপরের পাখীর বাসার মতোই তোমাদের দেশটিও নিরাপদ|

22 Nevertheless Kain shall be wasted, Until Asshur shall carry you away captive.কিন্তু প্রভু যেভাবে কেনীয়কে ধ্বংস করেছিলেন, কেনীয় লোকরাও ধ্বংস হয়ে যাবে| অশূর তোমাদের বন্দী করবেন|”

23 He took up his parable, and said, Alas, who shall live when God does this?এরপর বিলিয়ম এই ভাববাণী বললেন:“ঈশ্বর যখন এটি করবেন তখন কে বাঁচবে?

24 But ships [shall come] from the coast of Kittim, They shall afflict Asshur, and shall afflict Eber; He also shall come to destruction.কিত্তীমের থেকে অনেক জাহাজ আসবে| তারা অশূরকে এবং এবরকে পরাজিত করবে| কিন্তু সেই জাহাজগুলোও ধ্বংস হয়ে যাবে|”

25 Balaam rose up, and went and returned to his place; and Balak also went his way.এরপর বিলিয়ম উঠে বাড়ীতে ফিরে গেলেন| এবং বালাক তার নিজের পথে ফিরে গেলেন|

Bengali Bible