Proverbs 22 - YLT (Bengali)
1 A name is chosen rather than much wealth, Than silver and than gold -- good grace.ধনী হওয়ার চেয়ে সম্মানিত হওয়া শ্রেয়| সোনা ও রূপোর চেয়ে সুনাম অর্জন করা বেশী গুরুত্বপূর্ণ|
2 Rich and poor have met together, The Maker of them all `is' Jehovah.গরীব এবং ধনীর মধ্যে কোন বিভেদ নেই| সবাই সমান, প্রভুই তাদের তৈরী করেছেন|
3 The prudent hath seen the evil, and is hidden, And the simple have passed on, and are punished.জ্ঞানী ব্যক্তিরা আগে থেকে সংকটের আভাষ পায় এবং সে পথ থেকে দূরে থাকে| কিন্তু মূর্খরা সমস্যার অভ্য়ন্তরে প্রবেশ করে দুর্ভোগ পোহায|
4 The end of humility `is' the fear of Jehovah, Riches, and honour, and life.বিনযী হও এবং প্রভুকে সম্মান জানাও| তাহলেই তুমি ধন-সম্পদ, সম্মান এবং জীবন লাভ করবে|
5 Thorns -- snares `are' in the way of the perverse, Whoso is keeping his soul is far from them.দুর্জনরা সমস্যার ফাঁদে আটকে পড়ে| কিন্তু য়ে ব্যক্তি তার আত্মাকে যত্ন করে সে সমস্যা থেকে দূরে থাকে|
6 Give instruction to a youth about his way, Even when he is old he turneth not from it.শৈশব কাল থেকে একটি শিশুকে ঠিক পথে বাঁচতে শেখাও| শিশুটি তার বৃদ্ধ বয়স পর্য়ন্ত ঠিক পথে বাঁচা অব্যাহত রাখবে|
7 The rich over the poor ruleth, And a servant `is' the borrower to the lender.দরিদ্ররা চির কালই ধনীদের দাসত্ব করে| এক জন ব্যক্তি য়ে ধার করে, সে যার কাছ থেকে ধার করে তার কাছে ক্রীতদাস হয়ে যায়|
8 Whoso is sowing perverseness reapeth sorrow, And the rod of his anger weareth out.য়ে সমস্যার বীজ বোনে সে সমস্যারই ফসল তোলে| এবং পরিশেষে অন্যদের সমস্যায় ফেলার জন্য তার নিজেরই বিনাশ হয়|
9 The good of eye -- he is blessed, For he hath given of his bread to the poor.য়ে মুক্তহস্তে দান করে তার কপালে আশীর্বাদ জোটে| সে আশীর্বাদ-ধন্য হবে কারণ সে তার নিজের খাবার গরীবদের সঙ্গে ভাগ করে খেয়েছিল|
10 Cast out a scorner -- and contention goeth out, And strife and shame cease.যারা অশান্তি সৃষ্টি করে তাদের তাড়িয়ে দাও, সংঘাত আপনিই দূর হবে| তখন ন্যায় ও অপমানজনক আচরণ বিশ্রাম পাবে|
11 Whoso is loving cleanness of heart, Grace `are' his lips, a king `is' his friend.যদি তুমি একটি খাঁটি হৃদয় ভালবাস, যদি তোমার বাণী হয় মার্জিত, তাহলে রাজাও তোমার বন্ধু হবে|
12 The eyes of Jehovah have kept knowledge, And He overthroweth the words of the treacherous.যারা প্রভুকে জানে তাদের প্রভু রক্ষা করেন| শ্রদ্ধাশূন্য অবিশ্বাসী লোকদের কথা প্রভু বিনাশ করেন.
13 The slothful hath said, `A lion `is' without, In the midst of the broad places I am slain.'অলস ব্যক্তি বলে, “এখন আমি কাজে য়েতে পারব না| বাইরে একটি সিংহ রযেছে| বাইরে গেলেই সে আমাকে মেরে ফেলবে|”
14 A deep pit `is' the mouth of strange women, The abhorred of Jehovah falleth there.ব্যভিচারের পাপ হল একটি ফাঁদের মতো| সেই ফাঁদে য়ে পা দেয় তার ওপর প্রভু ভয়ঙ্কর ক্রুদ্ধ হন|
15 Folly is bound up in the heart of a youth, The rod of chastisement putteth it far from him.শিশুরা মূর্খামি করে| কিন্তু তুমি যদি তাদের শাস্তি দাও তাহলে ওরা আর ঐ কাজ করবে না|
16 He is oppressing the poor to multiply to him, He is giving to the rich -- only to want.এই দুটো জিনিস তোমাকে দরিদ্রে পরিণত করবে নিজে ধনী হতে গিয়ে দরিদ্রকে আঘাত করা এবং ধনীকে উপহার দেওয়া|
17 Incline thine ear, and hear words of the wise, And thy heart set to my knowledge,আমি যা বলছি তা মন দিয়ে শোন| জ্ঞানী ব্যক্তিরা যা বলে গিয়েছেন আমি তা তোমাকে শিখিয়ে দেব| এই শিক্ষামালাগুলি থেকে শিক্ষা নাও|
18 For they are pleasant when thou dost keep them in thy heart, They are prepared together for thy lips.এগুলি যদি মনে রাখতে পারো তাহলে তোমার মঙ্গল হবে| তুমি যদি এগুলি বলতে পারো তাহলে এটা তোমাকে সাহায্য করবে|
19 That thy trust may be in Jehovah, I caused thee to know to-day, even thou.আমি তোমাকে এখন এগুলি শেখাব| আমি চাই তুমি প্রভুর প্রতি বিশ্বাস রাখো|
20 Have I not written to thee three times With counsels and knowledge?আমি তোমার জন্য 30 টি নীতিকথা লিখেছি| এগুলি হল উপদেশ ও নানাবিধ জ্ঞানের কথা|
21 To cause thee to know the certainty of sayings of truth, To return sayings of truth to those sending thee.এগুলি তোমাকে সত্য এবং গুরুত্বপূর্ণ বিষয় শেখাবে| তাহলে তোমাকে যারা পাঠিয়েছিল তাদের কাছে তুমি সঠিক উত্তর দিতে পারবে|
22 Rob not the poor because he `is' poor, And bruise not the afflicted in the gate.দরিদ্রের কাছ থেকে জিনিস চুরি করা সহজ| কিন্তু তা করো না এবং আদালতে দীনহীনের কাছ থেকে কোন সুবিধা উপভোগ করো না|
23 For Jehovah pleadeth their cause, And hath spoiled the soul of their spoilers.প্রভু গরীবদের পক্ষে রযেছেন| প্রভু তাদের সমর্থন করেন| সুতরাং কেউ গরীবদের কিছু নিলে প্রভু তা আবার ছিনিয়ে নেন|
24 Shew not thyself friendly with an angry man, And with a man of fury go not in,রগচটা লোকের সাথে বন্ধুত্ব কোরো না| য়ে লোক খুব তাড়াতাড়ি রেগে যায় তার খুব কাছে য়েও না|
25 Lest thou learn his paths, And have received a snare to thy soul.যদি তুমি তা কর তাহলে তুমি হয়ত তার মত আচরণ করতে শিখবে এবং সংকটে পড়বে|
26 Be not thou among those striking hands, Among sureties `for' burdens.অন্যের ঋণ শোধের অঙ্গীকার করো না|
27 If thou hast nothing to pay, Why doth he take thy bed from under thee?যদি তুমি জামিনদার হিসেবে সেই ঋণের অর্থ পরিশোধ করতে না পারো তাহলে তুমি সব হারাবে| কেন শুধু শুধু নিজের শয়্য়াটুকু খোযাতে যাবে?
28 Remove not a border of olden times, That thy fathers have made.সম্পত্তি সীমার পুরাতন চিহ্ন, যা তোমার পিতৃপুরুষগণ স্থাপন করে গিয়েছিলেন তা বদলে দিও না|
29 Hast thou seen a man speedy in his business? Before kings he doth station himself, He stations not himself before obscure men!যদি কেউ নিজের কাজে অত্যন্ত দক্ষ হয় তাহলে সে রাজাকে সেবা করার যোগ্য| তাকে আর সাধারণ লোকের জন্য কাজ করতে হবে না|
Bengali Bible