Isaiah 8:22
দেশের চারদিকে তাকিযে দেখলে তারা দেখতে পাবে শুধুই দুঃখ-দারিদ্র্য়, হতাশাজনক অন্ধকার| তাদের জোর করে অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া হবে|
Isaiah 8:22 in Other Translations
King James Version (KJV)
And they shall look unto the earth; and behold trouble and darkness, dimness of anguish; and they shall be driven to darkness.
American Standard Version (ASV)
and they shall look unto the earth, and behold, distress and darkness, the gloom of anguish; and into thick darkness `they shall be' driven away.
Bible in Basic English (BBE)
And he will be looking down on the earth, and there will be trouble and dark clouds, black night where there is no seeing.
Darby English Bible (DBY)
and they will look to the earth; and behold, trouble and darkness, gloom of anguish; and they shall be driven into thick darkness.
World English Bible (WEB)
and they shall look to the earth, and see, distress and darkness, the gloom of anguish; and into thick darkness [they shall be] driven away.
Young's Literal Translation (YLT)
And unto the land it looketh attentively, And lo, adversity and darkness! -- Dimness, distress, and thick darkness is driven away, But not the dimness for which she is in distress!
| they shall be unto | וְאֶל | wĕʾel | veh-EL |
| earth; | אֶ֖רֶץ | ʾereṣ | EH-rets |
| the look | יַבִּ֑יט | yabbîṭ | ya-BEET |
| shall they | וְהִנֵּ֨ה | wĕhinnē | veh-hee-NAY |
| And | צָרָ֤ה | ṣārâ | tsa-RA |
| and behold | וַחֲשֵׁכָה֙ | waḥăšēkāh | va-huh-shay-HA |
| trouble | מְע֣וּף | mĕʿûp | meh-OOF |
| darkness, and | צוּקָ֔ה | ṣûqâ | tsoo-KA |
| dimness of anguish; to darkness. | וַאֲפֵלָ֖ה | waʾăpēlâ | va-uh-fay-LA |
| and driven | מְנֻדָּֽח׃ | mĕnuddāḥ | meh-noo-DAHK |
Cross Reference
ইসাইয়া 5:30
তাই “সিংহ” গর্জন হবে সমুদ্রের ঢেউযের গর্জনের মতো| এবং বন্দী অবরুদ্ধ লোকরা মাটির দিকে তাকাবে| কিন্তু দেখবে শুধুই অন্ধকার| ঘন মেঘে সমস্ত আলো অন্ধকারে ঢেকে যাবে|
জেফানিয়া 1:14
বিচার করার জন্য প্রভুর বিশেষ দিন শীঘ্রই আসছে! সেইদিনটি কাছে এসে পড়েছে এবং তাড়াতাড়িই আসছে| প্রভুর বিচার করার বিশেষ দিনে লোকে খুবই বিষাদময় শব্দ শুনতে পাবে| এমনকি শক্তিশালী সৈন্যরাও বিলাপ করবে|
যেরেমিয়া 13:16
তোমাদের প্রভু ঈশ্বরকে সম্মান করো| তাঁর প্রশংসা করো| না হলে তিনি অন্ধকার বয়ে আনবেন| যেখানে তোমরা আলোর জন্য অপেক্ষা করছ এবং আশা করছ, সেই অন্ধকার পাহাড়গুলিতে হোঁচট খাবার আগে এবং পড়বার আগে প্রভুর প্রশংসা কর, নাহলে তিনি সেটাকে ভযাবহ অন্ধকারে পরিণত করবেন| তিনি আলোটিকে গাঢ় অন্ধকারে পরিবর্তিত করবেন|
যুদের পত্র 1:13
তাদের লজ্জাজনক কাজ উত্তাল সমুদ্রে তৈরী ছড়িয়ে যাওয়া ফেনার মতো৷ ঐ লোকগুলি আকাশে ইতস্ততঃ ভ্রমণরত তারার মতো৷ ঘনতম অন্ধকারের মধ্যে তাদের জন্য এক অনন্তকালীন স্থান রয়েছে৷
লুক 21:25
‘তখন চাঁদে, সূর্য়ে ও তারাগুলিতে অনেক বিস্ময়কর জিনিস দেখা যাবে৷ পৃথিবীতে সমস্ত জাতি হতাশায় ভুগবে৷ তারা সমুদ্র গর্জন ও প্রচণ্ড ঢেউ দেখে বিহ্বল হয়ে পড়বে৷
মথি 24:29
মহাক্লেশের সেইদিনগুলির পরই, ‘সূর্য় অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না৷ তারাগুলো আকাশ থেকে খসে পড়বে আর আকাশমণ্ডলে মহা আলোড়নের সৃষ্টি হবে৷’ যিশাইয় 13:10; 34:4
মথি 22:13
তখন রাজা তাঁর পরিচারকদের বললেন, ‘এর হাত পা বেঁধে একে বাইরে অন্ধকারে ফেলে দাও, য়েখানে লোকেরা কান্নাকাটি করে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষে৷’
মথি 8:12
কিন্তু যাঁরা রাজ্যের উত্তরাধিকারী, তাদের বাইরে অন্ধকারে ফেলে দেওয়া হবে৷ সেখানে লোকেরা কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষবে৷’
আমোস 5:18
তোমাদের মধ্যে কযেক জন প্রভুর বিচারের বিশেষ দিনটি দেখতে চাইছো| তোমরা কেন ঐ বিশেষ দিনটি দেখতে চাইছো? প্রভুর ঐ বিশেষ দিনটিতে অন্ধকারই নিয়ে আসবে, আলো নয়|
যেরেমিয়া 30:6
“এই প্রশ্নটি করো এবং তার সম্বন্ধে ভাবো: একজন পুরুষ কি একটি শিশুকে জন্ম দিতে পারে? নিশ্চয়ই নয়| তাহলে কেন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটি শক্তিশালী পুরুষ প্রসব বেদনায় কাতর একজন মহিলার মতো পেটে হাত দিয়ে আছে? কেন প্রত্যেকটি মানুষের মুখ মৃত ব্যক্তির মতো পাঁশুটে বর্ণ ধারণ করেছে? কারণ তারা প্রত্যেকে হঠাত্ ভীষণ ভয় পেয়েছে|”
যেরেমিয়া 23:12
“আমি যদি ভাব্বাদীদের এবং যাজকদের আমার বার্তা দেওয়া বন্ধ করি, তাহলে তাদের পিচ্ছিল পথে, অন্ধকারের মধ্যে হাঁটতে হবে| তারা ঐ অন্ধকারে পড়ে যাবে| আমি তাদের ওপর দুর্বিপাক আনব| আমি শাস্তি দেব ঐ সমস্ত ভাব্বাদী ও যাজকদের|” এই হল প্রভুর বার্তা|
ইসাইয়া 9:1
কিন্তু যে বিপদে পড়েছিল তার জন্য কোন অন্ধকার থাকবে না| লোকরা অতীতে সবূলূন দেশ ও নপ্তালি দেশকে কোন গুরুত্বই দিত না| কিন্তু পরবর্তী-কালে সমুদ্রের নিকটবর্তী দেশ, য়র্দন নদীর অপর পারের দেশ এবং অ-ইহুদীদের মহকুমাটিকে ঈশ্বর খুব মহান করবেন|
ইসাইয়া 8:20
শিক্ষামালা এবং চুক্তি তোমাদের মেনে চলা উচিত্| তোমরা এই আদেশগুলো না মানলে তোমাদের হয়তো ভুল আদেশ অনুসরণ করতে হবে| গুণীন এবং গণত্কারদের কাছ থেকে যে আদেশ উপদেশ আসে সেগুলো ভুল| এর কোন মূল্য নেই| এই আদেশ মেনে চললে তোমাদের কিছু লাভ হবে না|
প্রবচন 14:32
এক জন দুষ্ট লোক তার কু-কর্মের দ্বারা পরাজিত হয়| কিন্তু এক জন ভালো লোক তার মৃত্যুর সময়ও জিতে যায়|
যোব 18:18
লোকে তাকে আলো থেকে অন্ধকারের দিকে ঠেলে দেবে| তারা ওকে ওর জগত্ থেকে তাড়িয়ে দেবে|
বংশাবলি ২ 15:5
সেই সমযে, সমস্ত জাতিগুলোর মধ্যে একটি বিরাট অশান্তি চলছিল| যে কোন একজন ব্যক্তির পক্ষে নিরাপদে চলাফেরা করা প্রায অসম্ভব ছিল|