2 Corinthians 13:4 in Bengali

Bengali Bengali Bible 2 Corinthians 2 Corinthians 13 2 Corinthians 13:4

2 Corinthians 13:4
কারণ এটা সত্য য়ে তিনি তাঁর দুর্বলতার জন্য ক্রুশের ওপর পেরেক বিদ্ধ হয়েছিলেন; কিন্তু ঈশ্বরের পরাক্রমে তিনি এখন জীবিত৷ এও সত্য য়ে আমরাও তাঁতে (খ্রীষ্টে) দুর্বল, কিন্তু তোমাদের জন্য আমরা ঈশ্বরের পরাক্রম দ্বারা তাঁর সাথে বাস করব৷

2 Corinthians 13:32 Corinthians 132 Corinthians 13:5

2 Corinthians 13:4 in Other Translations

King James Version (KJV)
For though he was crucified through weakness, yet he liveth by the power of God. For we also are weak in him, but we shall live with him by the power of God toward you.

American Standard Version (ASV)
for he was crucified through weakness, yet he liveth through the power of God. For we also are weak in him, but we shall live with him through the power of God toward you.

Bible in Basic English (BBE)
For he was feeble in that he was put to death on the cross, but he is living by the power of God. And we are feeble in him, but we will be living with him through the power of God in relation to you.

Darby English Bible (DBY)
for if indeed he has been crucified in weakness, yet he lives by God's power; for indeed *we* are weak in him, but we shall live with him by God's power towards you,)

World English Bible (WEB)
For he was crucified through weakness, yet he lives through the power of God. For we also are weak in him, but we will live with him through the power of God toward you.

Young's Literal Translation (YLT)
for even if he was crucified from infirmity, yet he doth live from the power of God; for we also are weak in him, but we shall live with him from the power of God toward you.


καὶkaikay
For
γὰρgargahr
though
εἴeiee
he
was
crucified
ἐσταυρώθηestaurōthēay-sta-ROH-thay
through
ἐξexayks
weakness,
ἀσθενείαςastheneiasah-sthay-NEE-as
yet
ἀλλὰallaal-LA
he
liveth
ζῇzay
by
ἐκekake
the
power
δυνάμεωςdynameōsthyoo-NA-may-ose
of
God.
θεοῦtheouthay-OO
also
καὶkaikay
For
γὰρgargahr
we
ἡμεῖςhēmeisay-MEES
are
weak
ἀσθενοῦμενasthenoumenah-sthay-NOO-mane
in
ἐνenane
him,
αὐτῷautōaf-TOH
but
ἀλλὰallaal-LA
live
shall
we
ζήσομεθαzēsomethaZAY-soh-may-tha
with
σὺνsynsyoon
him
αὐτῷautōaf-TOH
by
ἐκekake
power
the
δυνάμεωςdynameōsthyoo-NA-may-ose
God
of
θεοῦtheouthay-OO
toward
εἰςeisees
you.
ὑμᾶςhymasyoo-MAHS

Cross Reference

পিতরের ১ম পত্র 3:18
কারণ খ্রীষ্ট নিজে পাপের জন্য একবার চিরকালের জন্য সবার হয়ে কষ্টভোগ করেছিলেন৷ সেই ন্যায়পরায়ণ মানুষ অন্যায়কারী মানুষের জন্য মৃত্যুবরণ করেছিলেন৷ এই কাজ তিনি করেছিলেন ঈশ্বরের কাছে তোমাদের পৌঁছে দেওয়ার জন্য৷ দৈহিকভাবে তাঁকে মারা হয়েছিল, কিন্তু আত্মায় তিনি জীবিত হলেন৷

রোমীয় 6:4
বাপ্তাইজ হওয়াতে আমরা খ্রীষ্টের সঙ্গে তাঁর মৃত্যুতে সমাহিত হয়েছিলাম, যাতে খ্রীষ্ট য়েমন ঈশ্বরের মহাশক্তিতে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, তেমনি আমরাও তাঁর সঙ্গে পুনরুত্থিত হয়ে এক নতুন জীবনের পথে চলতে পারি৷

করিন্থীয় ১ 2:3
আমি তোমাদের কাছে দুর্বলের মতো হয়ে কাঁপতে কাঁপতে গিয়েছিলাম৷

রোমীয় 1:4
কিন্তু যীশু খ্রীষ্ট য়ে ঈশ্বরের পুত্র তা পবিত্র আত্মার মাধ্যমে দেখানো হল৷ মৃতদের মধ্য হতে মহাপরাক্রমে তাঁর পুনরুত্থানও প্রমাণ করে য়ে তিনি ঈশ্বরের পুত্র৷

ফিলিপ্পীয় 2:7
নিজের উচ্চস্থান ছেড়ে দিলেন এবং একজন ক্রীতদাসের মতো হলেন৷ তিনি মানুষের মত হয়ে জন্ম নিলেন ও একজন দাসের মতো হলেন৷

ফিলিপ্পীয় 3:10
আমি চাই খ্রীষ্টকে ও মৃতদের মধ্য থেকে তাঁর পুনরুত্থানের শক্তিকে জানতে৷ আমি খ্রীষ্টের দুঃখভোগের সহভাগীতা লাভ করতে চাই৷ এইভাবে য়েন তাঁর মৃত্যুতে তাঁর সমরূপ হই৷

তিমথি ২ 2:11
এই কথা বিশ্বাসয়োগ্য:কারণ আমরা যদি তাঁর সঙ্গে মৃত্যুবরণ করে থাকি, তবে তাঁর সঙ্গে জীবিতও থাকব৷

হিব্রুদের কাছে পত্র 5:7
খ্রীষ্ট যখন এ জগতে ছিলেন তখন সাহায্যের জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন৷ ঈশ্বরই তাঁকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সমর্থ আর যীশু ঈশ্বরের নিকট প্রবল আর্তনাদ ও অশ্রুজলের সঙ্গে প্রার্থনা করেছিলেন৷ ঈশ্বরের ইচ্ছার প্রতি তাঁর নম্রতা ও বাধ্যতার জন্য ঈশ্বর যীশুর প্রার্থনার উত্তর দিয়েছিলেন৷

পিতরের ১ম পত্র 3:22
যীশু স্বর্গারোহণ করে পিতা ঈশ্বরের ডানপাশে আছেন, আর স্বর্গদূতরা, ক্ষমতায় অধিষ্ঠিতগণ এবং শক্তিধররা এখন তাঁর অধীনে৷

पপ্রত্যাদেশ 1:17
তাঁকে দেখে আমি মুর্চ্ছিত হয়ে তাঁর চরণে লুটিয়ে পড়লাম৷ তখন তিনি আমার গায়ে তাঁর ডান হাত রেখে বললেন, ‘ভয় করো না! আমি প্রথম ও শেষ৷

এফেসীয় 1:19
আমরা যাঁরা বিশ্বাসী, আমাদের মধ্যে ঈশ্বরের য়ে মহাশক্তি কাজ করছে তাও তোমরা জানতে পারবে৷

করিন্থীয় ২ 10:10
কেউ কেউ বলে, ‘তার চিঠিগুলো মনে রেখাপাত করে এবং শক্তিশালী, কিন্তু লোক হিসাবে তিনি দুর্বল এবং তাঁর কথা বলার ধরণ একেবারেই হৃদয়গ্রাহী নয়৷’

যোহন 10:18
কেউ আমার কাছ থেকে তা হরণ করে নিতে পারবে না, বরং আমি তা স্ব-ইচ্ছাতেই করছি৷ এটা দান করার অধিকার আমার আছে এবং আবার তা ফিরে পাওযার অধিকারও আমার আছে৷ আমার পিতার কাছ থেকেই আমি এই সব শুনেছি৷’

पশিষ্যচরিত 2:36
‘তাই ইস্রায়েলের সমস্ত পরিবার নিশ্চিতভাবে জানুক য়ে যাকে আপনারা ক্রুশবিদ্ধ করেছিলেন, সেই যীশুকেই ঈশ্বর প্রভু ও খ্রীষ্ট উভয়ই করেছেন৷’

पশিষ্যচরিত 3:16
এই যীশুর পরাক্রমেই এই খোঁড়াটি সুস্থতা লাভ করেছে৷ এসব ঘটেছে কারণ আমরা যীশুর ক্ষমতায় বিশ্বাস করেছি৷ আপনারা এই লোকটিকে দেখেছেন ও তাকে চেনেন৷ যীশুর উপর নির্ভর করায় সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে; নিজ চক্ষে আপনারা তা দেখেছেন৷’

पশিষ্যচরিত 4:10
তাহলে আপনারা সকলে ও ইস্রায়েলের সকল লোক একথা জানুক, য়ে এটা সেই নাসরতীয় যীশু খ্রীষ্টের শক্তিতে হল! যাকে আপনারা ক্রুশে বিদ্ধ করে হত্যা করেছিলেন, ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন৷ হ্যাঁ, তাঁরই মাধ্যমে এই লোক আজ সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে৷

রোমীয় 6:8
যদি আমরা খ্রীষ্টের সঙ্গে মরে থাকি, আমরা জানি য়ে আমরা তাঁর সঙ্গেই জীবিত হব৷

রোমীয় 14:9
এইজন্যই খ্রীষ্ট মৃত্যু বরণ করলেন ও পুনরায় বেঁচে উঠলেন, যাতে তিনি মৃত ও জীবিত সকলেরই প্রভু হতে পারেন৷

করিন্থীয় ১ 15:43
য়ে দেহ মাটিতে কবর দেওয়া হয়, তার কোন কদর থাকে না, য়ে দেহ পুনরুত্থিত হয় তা গৌরবজনক৷ য়ে দেহ মাটিতে কবরস্থ হয়, তা দুর্বল, য়ে দেহ পুনরুত্থিত হয় তা শক্তিশালী৷

করিন্থীয় ২ 4:7
কিন্তু এই সম্পদ আমরা মাটির পাত্রে অর্থাত্ এই মরণশীল দেহে ধারণ করছি, যাতে বুঝতে পারা যায় য়ে এই মহাপরাক্রম ঈশ্বরের কাছ থেকেই এসেছে, আমাদের নিজেদের কাছ থেকে আসে নি৷

করিন্থীয় ২ 10:3
আমরা জগতেই বাস করি কিন্তু জগত্ য়েভাবে যুদ্ধ করে আমরা সেইভাবে করি না৷

লুক 22:43
এরপর স্বর্গ থেকে একজন স্বর্গদূত এসে তাঁকে শক্তি জোগালেন৷