Numbers 32 - WEB (Bengali)
1 Now the children of Reuben and the children of Gad had a very great multitude of cattle: and when they saw the land of Jazer, and the land of Gilead, that behold, the place was a place for cattle;রূবেণ এবং গাদের পরিবারগোষ্ঠীতে অনেক গবাদি পশু ছিল| ঐ লোকরা যাসের ও গিলিয়দের কাছে জমি দেখেছিল| তারা দেখল যে, এই জমিটি তাদের পশুদের কাছে খুবই উপযোগী|
2 the children of Gad and the children of Reuben came and spoke to Moses, and to Eleazar the priest, and to the princes of the congregation, saying,সেই কারণে রূবেণ এবং গাদের পরিবারগোষ্ঠীর লোকরা মোশি, যাজক ইলিয়াসর এবং লোকদের নেতাদের সঙ্গে কথা বলল|
3 Ataroth, and Dibon, and Jazer, and Nimrah, and Heshbon, and Elealeh, and Sebam, and Nebo, and Beon,তারা বলল, “আমাদের অর্থাত্ আপনাদের সেবকদের অনেক গবাদি পশু আছে এবং যে জমি প্রভু ইস্রায়েলীয়দের জন্য জয় করেছিলেন সেটি পশুদের পক্ষে খুবই উপযোগী|
4 the land which Yahweh struck before the congregation of Israel, is a land for cattle; and your servants have cattle.এই দেশের অন্তর্ভুক্ত জায়গাগুলো ছিল অষ্টারোত্, দীবোন, যাসের, নিম্রা, হিষ্বোন, ইলিয়ালী, সেবাম, নবো ও বিযোন|
5 They said, If we have found favor in your sight, let this land be given to your servants for a possession; don't bring us over the Jordan.তারা বলল, “যদি আপনার খুশী হয় তাহলে এই জায়গাটি আমাদের দিয়ে দিতে পারেন| আমাদের যর্দন নদীর অপর পাশে নিয়ে যাবেন না|”
6 Moses said to the children of Gad, and to the children of Reuben, Shall your brothers go to the war, and shall you sit here?মোশি রূবেণ এবং গাদের পরিবারগোষ্ঠীর লোকদের বললেন, “তোমরা যখন এখানে স্থায়ীভাবে বসবাস করবে তখন কি তোমরা তোমাদের ভাইদের যুদ্ধে যেতে দেবে?
7 Why discourage you the heart of the children of Israel from going over into the land which Yahweh has given them?তোমরা ইস্রায়েলের লোকদের নিরুত্সাহ করার চেষ্টা করছ কেন? তোমরা তাদের নিরুত্সাহ করছ যাতে তারা নদী পার না হয় এবং ঈশ্বর তাদের যে দেশ দিয়েছেন সেই দেশ অধিগ্রহণ না করে!
8 Thus did your fathers, when I sent them from Kadesh-barnea to see the land.তোমাদের পিতারাও আমার সঙ্গে ঠিক একই ব্যবহার করেছিল| কাদেশ-বর্ণেয় দেশটি দেখার জন্য আমি কিছু গুপ্তচর সেখানে পাঠিয়েছিলাম|
9 For when they went up to the valley of Eshcol, and saw the land, they discouraged the heart of the children of Israel, that they should not go into the land which Yahweh had given them.ঐ সমস্ত লোকরা ইষ্কোলের উপত্যকা পর্য়ন্ত গিয়েছিল| তারা দেশটি দেখেছিল এবং ঐ সমস্ত লোকরা ইস্রায়েলের লোকদের এতটাই নিরুত্সাহ করেছিল যে প্রভু তাদের যে জায়গা দিয়েছিলেন, সেখানে যেতেও তারা অস্বীকার করেছিল|
10 Yahweh's anger was kindled in that day, and he swore, saying,প্রভু ঐ লোকদের প্রতি প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে প্রতিজ্ঞা করেছিলেন;
11 Surely none of the men who came up out of Egypt, from twenty years old and upward, shall see the land which I swore to Abraham, to Isaac, and to Jacob; because they have not wholly followed me:‘মিশর থেকে এসেছে এমন 20 বছর অথবা তার বেশী বয়স্ক কোনো লোকই সেই দেশ দেখার অনুমতি পাবে না যে দেশ আমি অব্রাহাম, ইস্হাক এবং যাকোবের কাছে দেব বলে প্রতিজ্ঞা করেছিলাম| কিন্তু তারা সঠিকভাবে আমাকে অনুসরণ করে নি| সুতরাং কালেব এবং যিহোশূয় ছাড়া আর কেউ এই দেশ পাবে না|
12 save Caleb the son of Jephunneh the Kenizzite, and Joshua the son of Nun; because they have wholly followed Yahweh.কারণ কনিসীয গোষ্ঠীভুক্ত য়িফূন্নির পুত্র কালেব এবং নূনের পুত্র যিহোশূয় প্রভুকে সঠিকভাবে অনুসরণ করেছিল!’
13 Yahweh's anger was kindled against Israel, and he made them wander back and forth in the wilderness forty years, until all the generation, who had done evil in the sight of Yahweh, was consumed.“ইস্রায়েলের লোকদের প্রতি প্রভু প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিলেন| সেই কারণে প্রভু ঐ লোকদের 40 বছর মরুভূমিতে বাস করতে বাধ্য করেছিলেন| যারা প্রভুর বিরুদ্ধে পাপকার্য় করেছিল তাদের সকলকেই প্রভু তাদের মৃত্যু পর্য়ন্ত মরুভূমিতে ঘুরে বেড়াতে বাধ্য করেছিলেন|
14 Behold, you are risen up in your fathers' place, an increase of sinful men, to augment yet the fierce anger of Yahweh toward Israel.তোমাদের পিতারা যে কাজ করেছিলেন এখন তোমরা সেই একই কাজের পুনরাবৃত্তি করছো| তোমরা পাপী লোকরা, তোমরা কি চাও যে, প্রভু তার লোকদের বিরুদ্ধে আগের থেকেও আরও বেশী ক্রুদ্ধ হন?
15 For if you turn away from after him, he will yet again leave them in the wilderness; and you will destroy all this people.তোমরা যদি প্রভুকে অনুসরণ করা ছেড়ে দাও, তাহলে প্রভু ইস্রায়েলের লোকদের আরও দীর্ঘদিনের জন্য মরুভূমিতে থাকতে বাধ্য করবেন| এই ভাবে তোমরা এই সমস্ত লোকদের ধ্বংস করবে|”
16 They came near to him, and said, We will build sheepfolds here for our cattle, and cities for our little ones:কিন্তু রূবেণের এবং গাদের পরিবারগোষ্ঠীর লোকরা মোশির কাছে গিয়ে বলল, “আমরা আমাদের সন্তানদের জন্য এখানে শহর তৈরী করবো এবং আমাদের পশুর জন্য খোঁযাড় গড়ে তুলবো|
17 but we ourselves will be ready armed to go before the children of Israel, until we have brought them to their place: and our little ones shall dwell in the fortified cities because of the inhabitants of the land.তাহলে আমাদের সন্তানরা এই দেশে বসবাসকারী অন্যান্য লোকদের থেকে নিরাপদে থাকতে পারবে| কিন্তু আমরা খুব খুশী মনেই এগিয়ে এসে ইস্রায়েলের অন্যান্য লোকদের সাহায্য করব যে পর্য়ন্ত না তাদের নিজেদের দেশে নিয়ে আসব|
18 We will not return to our houses, until the children of Israel have inherited every man his inheritance.ইস্রায়েলের প্রত্যেকে তার জমির অংশ না পাওয়া পর্য়ন্ত আমরা বাড়ী ফিরবো না|
19 For we will not inherit with them on the other side of the Jordan, and forward; because our inheritance is fallen to us on this side of the Jordan eastward.যর্দন নদীর পশ্চিম দিকের কোনো জমি আমরা দেবো না| যর্দন নদীর কেবলমাত্র পূর্বদিকের জমিই আমাদের|”
20 Moses said to them, If you will do this thing, if you will arm yourselves to go before Yahweh to the war,সুতরাং মোশি তাদের বললেন, “তোমরা যদি এগুলোর সবটাই করো, তাহলে এই জমি তোমাদের হবে; কিন্তু তোমাদের সৈন্যদের অবশ্যই প্রভুর সামনে যুদ্ধে যেতে হবে|
21 and every armed man of you will pass over the Jordan before Yahweh, until he has driven out his enemies from before him,তোমাদের সৈন্যরা অবশ্যই যর্দন নদীর পার করবে এবং শত্রুদের দেশত্যাগ করতে বাধ্য করবে|
22 and the land is subdued before Yahweh; then afterward you shall return, and be guiltless towards Yahweh, and towards Israel; and this land shall be to you for a possession before Yahweh.প্রভু আমাদের সবাইকে জমি অধিগ্রহণ করতে সাহায্য করার পরে, তোমরা বাড়ী ফিরে যেতে পারো| তখন প্রভু এবং ইস্রায়েলের লোকরা তোমাদের দোষী মনে করবে না| তখন প্রভু তোমাদের এই জমি নিতে দেবেন|
23 But if you will not do so, behold, you have sinned against Yahweh; and be sure your sin will find you out.কিন্তু তোমরা যদি এইগুলো না করো, তাহলে তোমরা প্রভুর বিরুদ্ধে পাপ করবে এবং এটা নিশ্চিত জেনে রেখো যে, তোমরা তোমাদের পাপের জন্য শাস্তি পাবে|
24 Build you cities for your little ones, and folds for your sheep; and do that which has proceeded out of your mouth.তোমরা তোমাদের সন্তানদের জন্য শহর এবং তোমাদের পশুদের জন্য খোঁযাড় তৈরী করো; কিন্তু তোমরা যা শপথ করেছিলে সেগুলো অবশ্যই কোরো|”
25 The children of Gad and the children of Reuben spoke to Moses, saying, Your servants will do as my lord commands.তখন গাদের এবং রূবেণের পরিবারগোষ্ঠীর লোকরা মোশিকে বলল, “আমরা আপনার সেবক, আপনি আমাদের গুরু, সুতরাং আপনি যা বলবেন আমরা সেটাই করব|
26 Our little ones, our wives, our flocks, and all our cattle, shall be there in the cities of Gilead;আমাদের স্ত্রীরা, সন্তানরা এবং আমাদের সমস্ত পশু গিলিয়দের শহরগুলোতে থাকবে|
27 but your servants will pass over, every man who is armed for war, before Yahweh to battle, as my lord says.কিন্তু আমরা, আপনার সেবকরা যর্দন নদী পার হব| আমাদের প্রভুর কথামতো আমরা প্রভুর সামনে যুদ্ধের জন্য এগিয়ে যাবো|”
28 So Moses gave charge concerning them to Eleazar the priest, and to Joshua the son of Nun, and to the heads of the fathers' [houses] of the tribes of the children of Israel.সুতরাং মোশি, যাজক ইলিয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং ইস্রায়েলের পরিবারগোষ্ঠীগুলোর সমস্ত নেতাদের তাদের বিষয এই নির্দেশ দিলেন|
29 Moses said to them, If the children of Gad and the children of Reuben will pass with you over the Jordan, every man who is armed to battle, before Yahweh, and the land shall be subdued before you; then you shall give them the land of Gilead for a possession:মোশি তাদের বললেন, “গাদ এবং রূবেণের মানুষ যর্দন নদী পার হবে এবং প্রভুর সামনে থেকে যুদ্ধে যাবে| তারা তোমাদের সেই দেশ নিতে সাহায্য করবে এবং তাদের দেশের অংশ হিসেবে তুমি গিলিয়দের দেশ দিয়ে দেবে|
30 but if they will not pass over with you armed, they shall have possessions among you in the land of Canaan.তারা প্রতিজ্ঞা করেছে যে কনান দেশ অধিকার করতে তারা তোমাদের সাহায্য করবে| কিন্তু যদি তারা তোমাদের সৈন্যদের সঙ্গে পার না হয় তাহলে তারা কেবলমাত্র কনানে একটি অপেক্ষাকৃত ছোট জমির অংশ পাবে|”
31 The children of Gad and the children of Reuben answered, saying, As Yahweh has said to your servants, so will we do.গাদ এবং রূবেণের লোকরা উত্তর দিল, “প্রভু যা আদেশ করেছেন ঠিক সেটা করার জন্য আমরা প্রতিশ্রুতি করেছি|
32 We will pass over armed before Yahweh into the land of Canaan, and the possession of our inheritance [shall remain] with us beyond the Jordan.আমরা প্রভুর সামনে যর্দন নদী পার হয়ে কনান দেশে যাব, কিন্তু যর্দন নদীর পূর্বদিকের দেশই হল আমাদের অংশ|”
33 Moses gave to them, even to the children of Gad, and to the children of Reuben, and to the half-tribe of Manasseh the son of Joseph, the kingdom of Sihon king of the Amorites, and the kingdom of Og king of Bashan, the land, according to the cities of it with [their] borders, even the cities of the land round about.সুতরাং গাদের লোকদের, রূবেণের লোকদের এবং মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেক লোককে মোশি সেই দেশ দিয়েছিলেন| (মনঃশি ছিলেন য়োষেফের পুত্র|) ইমোরীয়দের রাজা সীহোনের রাজ্য এবং বাশনের রাজা ওগের রাজ্য সেই দেশের অন্তর্ভুক্ত ছিল| ঐ জায়গার আশেপাশের সমস্ত ঐ শহর ঐ দেশের অন্তর্ভুক্ত ছিল|
34 The children of Gad built Dibon, and Ataroth, and Aroer,গাদের লোকরা দীবোন, অটারোত্ ও অরোযের এবং
35 and Atrothshophan, and Jazer, and Jogbehah,অটারোত্-শোফন, যাসের ও য়গ্বিহ এবং
36 and Beth Nimrah, and Beth Haran: fortified cities, and folds for sheep.বৈত্-নিম্রা ও বৈত্-হারণ শহরগুলি খুব শক্ত প্রাচীর দিয়ে গড়ে তুলেছিল এবং পশুদের জন্য খোঁযাড় তৈরী করেছিল|
37 The children of Reuben built Heshbon, and Elealeh, and Kiriathaim,রূবেণের লোকরা হিষ্বোন, ইলিয়ালী, কিরিযাথযিম,
38 and Nebo, and Baal Meon, (their names being changed), and Sibmah: and they gave other names to the cities which they built.নবো, বাল্-মিযোন এবং সিব্মা শহর গড়ে তুলেছিল| তারা তাদের পুর্নগঠিত শহরগুলোর আগের নামগুলোই রেখেছিল কিন্তু নবো এবং বাল্-মিযোনের নাম পরিবর্তন করেছিল|
39 The children of Machir the son of Manasseh went to Gilead, and took it, and dispossessed the Amorites who were therein.মনঃশির পুত্র মাখীরের পরিবারগোষ্ঠীর লোকরা গিলিয়দে গিয়ে সেখানে বসবাসকারী ইমোরীয়দের পরাজিত করেছিল|
40 Moses gave Gilead to Machir the son of Manasseh; and he lived therein.সেই কারণে মোশি মনঃশি পরিবারগোষ্ঠীর মাখীরকে গিলিয়দ দিলেন এবং তাদের পরিবার সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করল|
41 Jair the son of Manasseh went and took the towns of it, and called them Havvoth Jair.মনঃশি গোষ্ঠীর যাযীর সেখানকার ছোটো ছোটো গ্রামগুলোকে অধিকার করল| এরপর সে ঐ গ্রামগুলোর নাম দিয়েছিল যাযীরের শহর সকল|
42 Nobah went and took Kenath, and the villages of it, and called it Nobah, after his own name.কনাত্ এবং এর কাছের ছোটো ছোটো শহরগুলোকে নোবহ পরাজিত করেছিল| এরপর সে নিজের নামানুসারে সেই জায়গার নামকরণ করেছিল|
Bengali Bible