Bible

Numbers 18 - ASV (Bengali)

1 And Jehovah said unto Aaron, Thou and thy sons and thy fathers' house with thee shall bear the iniquity of the sanctuary; and thou and thy sons with thee shall bear the iniquity of your priesthood.প্রভু হারোণকে বললেন, “পবিত্র স্থানের বিরুদ্ধে যে কোনোরকম ভুল কাজের জন্য তুমি, তোমার পুত্ররা এবং তোমার পিতার পরিবারের সকল ব্যক্তি দায়ী থাকবে| যাজকগণের বিরুদ্ধে যে কোনোরকম ভুল কাজের জন্যে তুমি এবং তোমার পুত্ররা দায়ী থাকবে|

2 And thy brethren also, the tribe of Levi, the tribe of thy father, bring thou near with thee, that they may be joined unto thee, and minister unto thee: but thou and thy sons with thee shall be before the tent of the testimony.তুমি তোমার পরিবারগোষ্ঠী থেকে অন্যান্য লেবীয় লোকদেরও নিয়ে এসো যাতে তারা তোমার সাথে য়োগ দিতে পারে| তুমি তোমার পুত্রদের সাথে যখন চুক্তির সিন্দুকের সাক্ষাতে উপস্থিত থাকবে তখন তারা তোমাদের সাহায্য করবে|

3 And they shall keep thy charge, and the charge of all the Tent: only they shall not come nigh unto the vessels of the sanctuary and unto the altar, that they die not, neither they, nor ye.লেবি পরিবার থেকে আসা ঐসব লোকরা তোমার অধীনে থাকবে| পবিত্র তাঁবুতে প্রয়োজনীয় সব কাজই তারা করবে| কিন্তু তারা কোনো সমযেই পবিত্র স্থানের দ্রব্যসামগ্রীর কাছে অথবা বেদীর কাছে যাবে না| যদি তারা সেটা করে, তাহলে তারা মারা যাবে এবং তুমিও মারা যাবে|

4 And they shall be joined unto thee, and keep the charge of the tent of meeting, for all the service of the Tent: and a stranger shall not come nigh unto you.তারা তোমাকে সঙ্গ দেবে এবং তোমার সঙ্গে কাজ করবে| সমাগম তাঁবুর তত্ত্বাবধানের জন্য তারা দায়ী থাকবে| পবিত্র তাঁবুতে অবশ্য করণীয কাজগুলো তারা করবে| এ ছাড়া অন্য কেউই ঐ জায়গায় আসতে পারবে না যেখানে তুমি আছো|

5 And ye shall keep the charge of the sanctuary, and the charge of the altar; that there be wrath no more upon the children of Israel.“পবিত্র স্থান এবং বেদীর তত্ত্বাবধান করার জন্য তুমি দাযবদ্ধ কারণ আমি ইস্রায়েলের লোকদের ওপরে আর ক্রুদ্ধ হতে চাই না|

6 And I, behold, I have taken your brethren the Levites from among the children of Israel: to you they are a gift, given unto Jehovah, to do the service of the tent of meeting.ইস্রায়েলের লোকদের মধ্য থেকে আমি নিজে একমাত্র লেবীয় গোষ্ঠীভুক্তদেরই বেছে নিয়েছি| তারা তোমাদের কাছে উপহারস্বরূপ প্রভুর সেবা করার জন্য এবং সমাগম তাঁবুতে কাজ করার জন্য আমি তোমাদের কাছে তাদের দিয়েছি|

7 And thou and thy sons with thee shall keep your priesthood for everything of the altar, and for that within the veil; and ye shall serve: I give you the priesthood as a service of gift: and the stranger that cometh nigh shall be put to death.কিন্তু হারোণ, কেবলমাত্র তুমি এবং তোমার পুত্ররাই যাজক হিসাবে সেবা করতে পারো| কেবলমাত্র তুমিই বেদীর কাছে যেতে পারো| পবিত্রতম স্থানের পর্দার অভ্য়ন্তরে একমাত্র তুমিই প্রবেশ করতে পারো| আমি দানরূপে যাজকত্ব পদ তোমাদের দিয়েছি| অন্য যে কেউই আমার পবিত্র স্থানের কাছে আসবে তাকে অবশ্যই হত্যা করা হবে|”

8 And Jehovah spake unto Aaron, And I, behold, I have given thee the charge of my heave-offerings, even all the hallowed things of the children of Israel; unto thee have I given them by reason of the anointing, and to thy sons, as a portion for ever.এরপর প্রভু হারোণকে বললেন, “দেখ ইস্রায়েলের লোকরা আমাকে যে বিশেষ উপহারগুলো দিয়েছে, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিজেই তোমাকে দিয়েছি| আমি তোমাকে সব পবিত্র উপহারসামগ্রী দেব যা ইস্রায়েলীয়রা আমাকে দেয| তুমি এবং তোমার পুত্ররা এইসব উপহার সামগ্রী ভাগ করে নেবে| সেগুলো চিরকাল তোমাদেরই থাকবে|

9 This shall be thine of the most holy things, `reserved' from the fire: every oblation of theirs, even every meal-offering of theirs, and every sin-offering of theirs, and every trespass-offering of theirs, which they shall render unto me, shall be most holy for thee and for thy sons.লোকরা উত্সর্গের জন্য জিনিসপত্র, শস্য নৈবেদ্য, পাপার্থক বলি এবং দোষার্থক বলির নৈবেদ্য নিয়ে আসবে| ঐসব নৈবেদ্য সব থেকে পবিত্র| সব থেকে পবিত্র নৈবেদ্য যে অংশ পোড়ানো হয় নি, সেখান থেকেই তোমার অংশ আসবে| ঐসব দ্রব্যসামগ্রী তোমার এবং তোমার পুত্রদের জন্য|

10 As the most holy things shalt thou eat thereof; every male shall eat thereof: it shall be holy unto thee.কেবলমাত্র অতি পবিত্র স্থানে তোমরা ঐসব দ্রব্য সামগ্রী ভক্ষণ কোরো| তোমার পরিবারের প্রত্যেক পুরুষ ঐসব দ্রব্যসামগ্রী খেতে পারবে, কিন্তু তুমি অবশ্যই মনে রাখবে যে, ঐসব নৈবেদ্যগুলো পবিত্র|

11 And this is thine: the heave-offering of their gift, even all the wave-offerings of the children of Israel; I have given them unto thee, and to thy sons and to thy daughters with thee, as a portion for ever; every one that is clean in thy house shall eat thereof.“এবং ইস্রায়েলের লোকরা দোলনীয় নৈবেদ্য স্বরূপ যে সব উপহারসামগ্রী আমাকে দেয, সেগুলোও তোমাদের| আমি তোমাকে, তোমার পুত্রদের এবং তোমার কন্যাদের এগুলো দিলাম| এটি তোমার অংশ| তোমার পরিবারের প্রত্যেক ব্যক্তি, যে শুচি সে এগুলো খেতে পারবে|

12 All the best of the oil, and all the best of the vintage, and of the grain, the first-fruits of them which they give unto Jehovah, to thee have I given them.“তাদের ক্ষেতে উত্পন্ন প্রথম সবচেয়ে উত্কৃষ্ট অলিভ তেল, নতুন দ্রাক্ষারস, শস্য যা তারা আমার উদ্দেশ্যে উত্সর্গ করে তা আমি তোমাদের দিলাম|

13 The first-ripe fruits of all that is in their land, which they bring unto Jehovah, shall be thine; every one that is clean in thy house shall eat thereof.দেশের সমস্ত প্রথম ফসল যা তারা প্রভুর উদ্দেশ্যে নিয়ে আসে তা তোমাদের হবে| তোমার পরিবারের প্রত্যেক ব্যক্তি, যে শুচি সে এটি খেতে পারবে|

14 Everything devoted in Israel shall be thine.“ইস্রায়েলে যে সকল দ্রব্যসামগ্রী প্রভুকে দেওয়া হবে সেগুলো তোমারই|

15 Everything that openeth the womb, of all flesh which they offer unto Jehovah, both of man and beast shall be thine: nevertheless the first-born of man shalt thou surely redeem, and the firstling of unclean beasts shalt thou redeem.“স্ত্রীলোকের প্রথম সন্তান এবং পশুর প্রথম সন্তান অবশ্যই প্রভুকে দান করতে হবে| সেই সন্তান তোমার হবে| যদি প্রথমজাত পশুটি অশুচি হয় তাহলে সেটিকে ফেরত নিয়ে যাওয়া হবে| যদি নৈবেদ্যটি শিশু হয়, তাহলে সেই শিশুটিকে অবশ্যই ফেরত নিয়ে আসতে হবে|

16 And those that are to be redeemed of them from a month old shalt thou redeem, according to thine estimation, for the money of five shekels, after the shekel of the sanctuary (the same is twenty gerahs).যখন শিশুটির বয়স এক মাস, তখন তারা অবশ্যই তার দাম দেবে| খরচ হবে 2 আউন্স রূপো| তুমি অবশ্যই সরকারী মাপকাঠি অনুযায়ীরূপো ওজন করবে| সরকারী মাপকাঠি অনুসারে এক শেকল হল 20 জিরাহ|

17 But the firstling of a cow, or the firstling of a sheep, or the firstling of a goat, thou shalt not redeem; they are holy: thou shalt sprinkle their blood upon the altar, and shalt burn their fat for an offering made by fire, for a sweet savor unto Jehovah.“কিন্তু তুমি প্রথমজাত গোরু মেষ অথবা ছাগলের মুক্তির জন্য কোনো মূল্য দেবে না| ঐ পশুরা পবিত্র বেদীর ওপরে তাদের রক্ত ছিটিয়ে দাও এবং তাদের চর্বি পোড়াও| এই নৈবেদ্য আগুনের সাহায্যে তৈরী| এর সুগন্ধ প্রভুকে খুশী করে|

18 And the flesh of them shall be thine, as the wave-breast and as the right thigh, it shall be thine.কিন্তু ঐসব পশুর মাংস তোমার| যেমন দোলনীয় নৈবেদ্যর বক্ষঃস্থল এবং অন্যান্য নৈবেদ্যর দক্ষিণ উরু তোমার|

19 All the heave-offerings of the holy things, which the children of Israel offer unto Jehovah, have I given thee, and thy sons and thy daughters with thee, as a portion for ever: it is a covenant of salt for ever before Jehovah unto thee and to thy seed with thee.লোকরা পবিত্র উপহারস্বরূপ যে সব দ্রব্যসামগ্রী প্রদান করে, আমি প্রভু হিসাবে সে সবই তোমাকে দিলাম| এটি তোমার প্রাপ্য় অংশ| আমি এইগুলো তোমাকে, তোমার পুত্রদের এবং তোমার কন্যাদের দিলাম| এই বিধি চিরকাল চলবে| এটি প্রভুর সঙ্গে একটি চুক্তি, যা কোনো সময়ই ভঙ্গ করা যাবে না| আমি তোমার কাছে এবং তোমার উত্তরপুরুষদের কাছে এই প্রতিশ্রুতি করলাম|”

20 And Jehovah said unto Aaron, Thou shalt have no inheritance in their land, neither shalt thou have any portion among them: I am thy portion and thine inheritance among the children of Israel.প্রভু হারোণকে এও বললেন, “তুমি জমির কোনো অংশই পাবে না| অন্যান্য লোকরা যা অধিকারভুক্ত করে থাকে এমন কোনো কিছুই তুমি অধিকারভুক্ত করতে পারবে না| আমি, প্রভু তোমারই হবো| ইস্রায়েলের লোকরা সেই দেশ পাবে যা আমি তাদের কাছে প্রতিশ্রুতি করেছিলাম| কিন্তু আমিই তোমার অংশ ও অধিকার|

21 And unto the children of Levi, behold, I have given all the tithe in Israel for an inheritance, in return for their service which they serve, even the service of the tent of meeting.“ইস্রায়েলের লোকরা তাদের যা কিছু আছে তার এক দশমাংশ আমাকে দেবে| সুতরাং সেই এক দশমাংশ আমি লেবির সকল উত্তরপুরুষদের দিয়ে দিচ্ছি| সমাগম তাঁবুতে তারা যে সেবাকার্য় করেছে তার জন্যে এটি তাদের পারিশ্রমিক|

22 And henceforth the children of Israel shall not come nigh the tent of meeting, lest they bear sin, and die.কিন্তু এখন থেকে সমাগম তাঁবুর কাছে ইস্রায়েলের অন্যান্য লোকরা অবশ্যই যাবে না| যদি তারা সো করে, তবে তাদের অবশ্যম্প মৃত্যুদণ্ড দেওয়া হবে|

23 But the Levites shall do the service of the tent of meeting, and they shall bear their iniquity: it shall be a statute for ever throughout your generations; and among the children of Israel they shall have no inheritance.লেবীয় গোষ্ঠীভুক্ত লোকরা, যারা সমাগম তাঁবুতে কাজ করে তারা এর বিরুদ্ধে যে কোনোরকম পাপ কাজের জন্যে দায়ী| এটিই বিধি| এইটিই চিরকাল চলবে| আর এই লেবীয় গোষ্ঠীভুক্ত লোকরা ইস্রায়েলের লোকদের মধ্যে কোনো দেশই পাবে না|

24 For the tithe of the children of Israel, which they offer as a heave-offering unto Jehovah, I have given to the Levites for an inheritance: therefore I have said unto them, Among the children of Israel they shall have no inheritance.কিন্তু ইস্রায়েলের লোকরা তাদের যা কিছু আছে তার সব কিছুর এক দশমাংশ আমাকে দেবে| এবং আমি সেই এক দশমাংশ লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের দেবো| সেই কারণেই লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের সম্পর্কে এই কথাগুলো আমি বলেছিলাম: ঐসব লোকরা কোনো দেশ পাবে না যা আমি ইস্রায়েলের অন্যান্য লোকদের কাছে প্রতিশ্রুতি করেছি|”

25 And Jehovah spake unto Moses, saying,প্রভু মোশিকে বললেন,

26 Moreover thou shalt speak unto the Levites, and say unto them, When ye take of the children of Israel the tithe which I have given you from them for your inheritance, then ye shall offer up a heave-offering of it for Jehovah, a tithe of the tithe.“লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের বলো, ইস্রায়েলের লোকরা, তাদের অধিকারে যা আছে, তার সবকিছুর এক দশমাংশ প্রভুকে দেবে| সেই এক দশমাংশ লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের হবে| কিন্তু তোমরা অবশ্যই তার এক দশমাংশ প্রভুকে তাঁর নৈবেদ্য স্বরূপ প্রদান করবে|

27 And your heave-offering shall be reckoned unto you, as though it were the grain of the threshing-floor, and as the fulness of the winepress.ফসল কাটার পর যেমন শস্য এবং য়ন্ত্রের সাহায্যে দ্রাক্ষার রস বের করা হয় সেই রকমভাবে তোমার দাম তোমার পক্ষে গণনা করা হবে|

28 Thus ye also shall offer a heave-offering unto Jehovah of all your tithes, which ye receive of the children of Israel; and thereof ye shall give Jehovah's heave-offering to Aaron the priest.“এই ভাবে ইস্রায়েলের অন্যান্য লোকদের মতো, তোমরাও প্রভুকে তোমার নৈবেদ্য প্রদান করবে| ইস্রায়েলের লোকরা প্রভুকে যা দেন সেই এক দশমাংশ তুমি পাবে| এবং তারপর তুমি যাজক হারোণকে তার এক দশমাংশ দেবে|

29 Out of all your gifts ye shall offer every heave-offering of Jehovah, of all the best thereof, even the hallowed part thereof out of it.যখন ইস্রায়েলের লোকরা তাদের অধিকারভুক্ত সবকিছুর এক দশমাংশ তোমাকে দেবে, তখন তুমি অবশ্যই তার মধ্য থেকে সর্বাপেক্ষা উত্কৃষ্ট এবং পবিত্রতম অংশটি বেছে নেবে| ঐটিই সেই এক দশমাংশ যা তুমি অবশ্যই প্রভুকে প্রদান করবে|

30 Therefore thou shalt say unto them, When ye heave the best thereof from it, then it shall be reckoned unto the Levites as the increase of the threshing-floor, and as the increase of the wine-press.“সুতরাং লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের বলো, “ইস্রায়েলের লোকরা ফসল কাটার পরে শস্যের এবং দ্রাক্ষারসের এক দশমাংশ তোমাদের দেবে| এরপর তোমরা তার থেকে সর্বাপেক্ষা উত্কৃষ্ট অংশটি প্রভুকে দেবে|

31 And ye shall eat it in every place, ye and your households: for it is your reward in return for your service in the tent of meeting.বাকী অংশটি তুমি এবং তোমার পরিবারের সদস্যরা খেতে পারবে| সমাগম তাঁবুতে তুমি যে কাজ করো তার জন্য এটি তোমার পারিশ্রমিক|

32 And ye shall bear no sin by reason of it, when ye have heaved from it the best thereof: and ye shall not profane the holy things of the children of Israel, that ye die not.এবং যদি তুমি সব সময়ই সব থেকে উত্কৃষ্ট অংশটি প্রভুকে দিয়ে দাও, তাহলে তুমি কোনো সময়ই দোষী হবে না| তুমি ইস্রায়েলের লোকদের দেওয়া পবিত্র উপহারসামগ্রী কখনও অপবিত্র কোরো না, তাহলে তুমি মারা যাবে না|”

Bengali Bible