Bible

Numbers 17 - ASV (Bengali)

1 And Jehovah spake unto Moses, saying,প্রভু মোশিকে বললেন,

2 Speak unto the children of Israel, and take of them rods, one for each fathers' house, of all their princes according to their fathers' houses, twelve rods: write thou every man's name upon his rod.“ইস্রায়েলের লোকদের সঙ্গে কথা বলো| বারোটি পরিবারগোষ্ঠী প্রত্যেকটির নেতার কাছ থেকে একটি করে মোট বারোটি হাঁটার লাঠি বা ছড়ি নিয়ে এসো| প্রত্যেক ব্যক্তির নাম তার লাঠির ওপরে লেখো|

3 And thou shalt write Aaron's name upon the rod of Levi; for there shall be one rod for each head of their fathers' houses.লেবি গোষ্ঠীর লাঠির ওপরে হারোণের নাম লেখ| বারোটি পরিবারগোষ্ঠীর প্রত্যেকটির নেতার জন্য অবশ্যই একটি করে লাঠি থাকবে|

4 And thou shalt lay them up in the tent of meeting before the testimony, where I meet with you.এই লাঠিগুলোকে সাক্ষ্যসিন্দুকের সামনে সমাগম তাঁবুতে রাখো| এটাই সেই জায়গা যেখানে আমি তোমার সঙ্গে দেখা করি|

5 And it shall come to pass, that the rod of the man whom I shall choose shall bud: and I will make to cease from me the murmurings of the children of Israel, which they murmur against you.সত্যিকারের যাজক হওয়ার জন্য আমি একজনকে মনোনীত করব| আমি যে ব্যক্তিকে মনোনীত করব তার হাঁটার লাঠিতে নতুন পাতা গজাতে শুরু করবে| এই ভাবে আমি তোমার এবং আমার বিরুদ্ধে লোকদের অভিয়োগ করা বন্ধ করে দেবো|”

6 And Moses spake unto the children of Israel; and all their princes gave him rods, for each prince one, according to their fathers' houses, even twelve rods: and the rod of Aaron was among their rods.সুতরাং মোশি ইস্রায়েলের লোকদের সঙ্গে কথা বলল| নেতারা প্রত্যেকেই তাকে লাঠি দিলেন| সেখানে মোট বারোটি লাঠি হল| প্রত্যেক পরিবারগোষ্ঠীর প্রত্যেক নেতার কাছ থেকে পাওয়া একটি করে লাঠি সেখানে ছিল| লাঠিগুলোর মধ্যে একটি ছিল হারোণের|

7 And Moses laid up the rods before Jehovah in the tent of the testimony.চুক্তির তাঁবুতে প্রভুর সামনে মোশি লাঠিগুলো রেখে দিল|

8 And it came to pass on the morrow, that Moses went into the tent of the testimony; and, behold, the rod of Aaron for the house of Levi was budded, and put forth buds, and produced blossoms, and bare ripe almonds.পরদিন মোশি তাঁবুতে প্রবেশ করে হারোণের লাঠিটি দেখল| লেবি পরিবারের কাছ থেকে পাওয়া এই লাঠিই ছিল একমাত্র লাঠি যাতে নতুন পাতা গজিযেছিল| সেই লাঠিটিতে শাখা প্রশাখা গজিযেছিল এবং বাদামও ফলেছিল|

9 And Moses brought out all the rods from before Jehovah unto all the children of Israel: and they looked, and took every man his rod.সেই কারণে মোশি প্রভুর সেই স্থান থেকে সমস্ত লাঠিগুলো নিয়ে এল| মোশি ইস্রায়েলের লোকদের সেই লাঠিগুলো দেখালেন| তারা সকলেই লাঠিগুলো দেখল এবং প্রত্যেক ব্যক্তি তাদের লাঠিগুলো ফিরিযে নিয়ে গেল|

10 And Jehovah said unto Moses, Put back the rod of Aaron before the testimony, to be kept for a token against the children of rebellion; that thou mayest make an end of their murmurings against me, that they die not.তখন প্রভু মোশিকে বললেন, “চুক্তি সিন্দুকের সামনে পবিত্র তাঁবুর ভেতরে পেছনদিকে হারোণের লাঠিটিকে রাখো| এই যে সব লোক, যারা সব সমযেই আমার বিরোধিতা করে তাদের জন্য এটি একটি সতর্কীকরণ| এতে আমার বিরুদ্ধে অভিয়োগ করা বন্ধ হয়ে যাবে যার ফলে আমি তাদের ধ্বংস করব না|”

11 Thus did Moses: as Jehovah commanded him, so did he.সুতরাং মোশি প্রভুর আজ্ঞা অনুসারেই কাজ করল|

12 And the children of Israel spake unto Moses, saying, Behold, we perish, we are undone, we are all undone.ইস্রায়েলের লোকরা মোশিকে বলল, “দেখ, আমরা মারা পড়তে বসেছি| আমরা শেষ হয়ে যাব| আমরা সকলেই ধ্বংস হয়ে যাব|

13 Every one that cometh near, that cometh near unto the tabernacle of Jehovah, dieth: shall we perish all of us?যে কোনোও ব্যক্তি প্রভুর পবিত্র তাঁবুর কাছে আসে সে মারা যায়| তবে কি আমরা সকলেই মারা যাবো?”

Bengali Bible