Bible

Numbers 13 - WEB (Bengali)

1 Yahweh spoke to Moses, saying,প্রভু মোশিকে বললেন,

2 Send you men, that they may spy out the land of Canaan, which I give to the children of Israel: of every tribe of their fathers shall you send a man, everyone a prince among them.“কনান দেশের জমি অনুসন্ধানের জন্য কিছু লোক পাঠিয়ে দাও| ইস্রায়েলের লোকদের আমি এই দেশটিই দেবো| বারোটি পরিবারগোষ্ঠীর প্রত্যেকটির থেকে একজন করে নেতা পাঠিয়ে দাও|”

3 Moses sent them from the wilderness of Paran according to the commandment of Yahweh: all of them men who were heads of the children of Israel.সুতরাং পারণ মরুভূমিতে বাস করার সময় মোশি প্রভুর আদেশ অনুসারে ইস্রায়েলের এই সব নেতাদের পাঠিয়ে দিয়েছিল|

4 These were their names: Of the tribe of Reuben, Shammua the son of Zaccur.ঐসব নেতাদের নামগুলো হল এই:রূবেণের পরিবারগোষ্ঠী থেকে সক্কুরের পুত্র শম্মুযা|

5 Of the tribe of Simeon, Shaphat the son of Hori.শিমিযোনের পরিবারগোষ্ঠী থেকে হোরির পুত্র শাফট|

6 Of the tribe of Judah, Caleb the son of Jephunneh.যিহূদার পরিবারগোষ্ঠী থেকে য়িফুন্নির পুত্র কালেব|

7 Of the tribe of Issachar, Igal the son of Joseph.ইষাখর পরিবারগোষ্ঠী থেকে য়োষেফের পুত্র য়িগাল|

8 Of the tribe of Ephraim, Hoshea the son of Nun.ইফ্রয়িম পরিবারগোষ্ঠী থেকে নূনের পুত্র হোশেয়|

9 Of the tribe of Benjamin, Palti the son of Raphu.বিন্যামীন পরিবারগোষ্ঠী থেকে রাফুর পুত্র পল্টি|

10 Of the tribe of Zebulun, Gaddiel the son of Sodi.সবূলূন পরিবারগোষ্ঠী থেকে সোদির পুত্র গদ্দীযেল|

11 Of the tribe of Joseph, [namely], of the tribe of Manasseh, Gaddi the son of Susi.য়োষেফের পরিবারগোষ্ঠী থেকে (মনঃশি) সুষির পুত্র গদ্দি|

12 Of the tribe of Dan, Ammiel the son of Gemalli.দান পরিবারগোষ্ঠী থেকে গমল্লির পুত্র অম্মীযেল|

13 Of the tribe of Asher, Sethur the son of Michael.আশের পরিবারগোষ্ঠী থেকে মীখায়েলের পুত্র সথুর|

14 Of the tribe of Naphtali, Nahbi the son of Vophsi.নপ্তালি পরিবারগোষ্ঠী থেকে বপ্সির পুত্র নহ্বি|

15 Of the tribe of Gad, Geuel the son of Machi.গাদের পরিবারগোষ্ঠী থেকে মাখির পুত্র গ্য়ুযেল|

16 These are the names of the men who Moses sent to spy out the land. Moses called Hoshea the son of Nun Joshua.মোশি উল্লিখিত ব্যক্তিদের সেই দেশ দেখতে এবং জায়গাটি সম্বন্ধে ধারণা অর্জন করতে পাঠিয়েছিল| (মোশি নূনের পুত্র হোশেয়কে অন্য আরেকটি নামে ডাকত| মোশি তাকে যিহোশূয় বলে ডাকত|)

17 Moses sent them to spy out the land of Canaan, and said to them, Go up this way by the South, and go up into the hill-country:মোশি তাদের কনান দেশ অনুসন্ধান করতে পাঠিয়ে বলেছিল, “প্রথমে নেগেভের মধ্য দিয়ে যাও এবং তারপরে পাহাড়ী দেশে ঢুকে পড়ো|

18 and see the land, what it is; and the people who dwell therein, whether they are strong or weak, whether they are few or many;দেখো, জায়গাটি কেমন দেখতে| ওখানে যারা বসবাস করে তাদের সম্বন্ধে খোঁজ নাও তারা কতোখানি শক্তিশালী অথবা দুর্বল? তারা সংখ্যায় কম না বেশী?

19 and what the land is that they dwell in, whether it is good or bad; and what cities they are that they dwell in, whether in camps, or in strongholds;তারা যেখানে বসবাস করছে সেই জায়গাটি সম্বন্ধে জানো| সেখানকার জমি কি ভালো না খারাপ? কি ধরণের শহরে তারা বাস করে? তাদের সুরক্ষার জন্য কি শহরে কোনো প্রাচীর আছে? শহরগুলো কি মজবুতভাবে সুরক্ষিত?

20 and what the land is, whether it is fat or lean, whether there is wood therein, or not. Be of good courage, and bring of the fruit of the land. Now the time was the time of the first-ripe grapes.এবং দেশটির সম্পর্কে অন্যান্য বিষযও জেনে নাও - যেমন সেখানকার জমি উর্বর না অনুর্বর? সেখানে গাছ আছে কি না? এছাড়াও সেই জায়গা থেকে ফিরে আসার সময় সেখান থেকে কিছু ফল নিয়ে আসার চেষ্টা করো|” (এটা ছিল সেই সময় যখন গাছে প্রথম দ্রাক্ষা পাকে|)

21 So they went up, and spied out the land from the wilderness of Zin to Rehob, to the entrance of Hamath.সুতরাং তারা সেই দেশ অনুসন্ধান করতে চলে গেল| তারা সীন মরুভূমি থেকে রহোব এবং লেবো হমাত পর্য়ন্ত জায়গা অনুসন্ধান করল|

22 They went up by the South, and came to Hebron; and Ahiman, Sheshai, and Talmai, the children of Anak, were there. (Now Hebron was built seven years before Zoan in Egypt.)তারা নেগেভের মধ্য দিয়ে দেশে প্রবেশ করে হিব্রোণে গেল| (মিশরের সোযন শহর তৈরীর সাত বছর আগে হিব্রোণ শহর তৈরী হয়েছিল|) অহীমান, শেশয এবং তল্ময ওখানে বাস করতেন| তারা ছিলেন অনাকের উত্তরপুরুষ|

23 They came to the valley of Eshcol, and cut down from there a branch with one cluster of grapes, and they bore it on a staff between two; [they brought] also of the pomegranates, and of the figs.এরপর তারা ইষ্কোল উপত্যকায গিয়ে সেখানে একটি দ্রাক্ষা গাছের শাখা কাটল| শাখাটিতে এক থোকা দ্রাক্ষা ছিল| তারা সেম্প শাখাকিে একটি খুঁটির মাঝখানে রেখে দুজন মিলে সেই খুঁটি বহন করল| এছাড়াও তারা ডালিম ফল এবং ডুমুরও নিয়ে এসেছিল|

24 That place was called the valley of Eshcol, because of the cluster which the children of Israel cut down from there.ঐ জায়গাটির নাম ছিল ইষ্কোল উপত্যকা, কারণ ঐ জায়গাতেই ইস্রায়েলের লোকরা দ্রাক্ষার থোকাগুলো কেটেছিল|

25 They returned from spying out the land at the end of forty days.40 দিন ধরে গুপ্তচররা সেই দেশ অনুসন্ধান করল| এরপর তারা শিবিরে ফিরে গেল|

26 They went and came to Moses, and to Aaron, and to all the congregation of the children of Israel, to the wilderness of Paran, to Kadesh; and brought back word to them, and to all the congregation, and shown them the fruit of the land.ইস্রায়েলের গুপ্তচররা সেই সময় কাদেশের কাছে পারণ মরুভূমিতে শিবির স্থাপন করেছিল| গুপ্তচররা মোশি হারোণ এবং ইস্রায়েলের সব লোকদের কাছে গিয়ে তারা যা যা দেখেছে সে সম্পর্কে বলল এবং তাদের সেই দেশের ফলও দেখাল|

27 They told him, and said, We came to the land where you sent us; and surely it flows with milk and honey; and this is the fruit of it.তারা মোশিকে বলল, “আমরা সেই দেশে গেলাম যেখানে আপনি আমাদের পাঠালেন| সেই দেশটি প্রচুর ভালো ভালো দ্রব্যসামগ্রীতে পরিপূর্ণ| এখানে এমন কিছু ফল আছে যা ওখানে ফলে|

28 However the people who dwell in the land are strong, and the cities are fortified, [and] very great: and moreover we saw the children of Anak there.কিন্তু ওখানে যারা বসবাস করে তারা খুবই শক্তিশালী| শহরগুলো খুবই বড়ো| খুবই মজবুতভাবে সেগুলি সুরক্ষিত| এমনকি আমরা সেখানে অনাকের কযেকজন লোককে দেখেছি|

29 Amalek dwells in the land of the South: and the Hittite, and the Jebusite, and the Amorite, dwell in the hill-country; and the Canaanite dwells by the sea, and along by the side of the Jordan.অমালেকের লোকরা নেগেভে বাস করে| হিত্তীয়, য়িবুষীয এবং ইমোরীয়েরা পার্বত্য শহরে বাস করে| কনানীযরা সমুদ্রের কাছে যর্দন নদীর পাশে বাস করে|”

30 Caleb stilled the people before Moses, and said, Let us go up at once, and possess it; for we are well able to overcome it.মোশির কাছে যারা বসেছিল, কালেব তখন তাদের চুপ করতে বলল| তারপর কালেব বলল, “আমরা ওপরে যাবো এবং ঐ জায়গা আমাদের জন্য অধিকার করব| আমরা সহজেই ঐ জায়গা অধিকার করতে পারবো|”

31 But the men who went up with him said, We aren't able to go up against the people; for they are stronger than we.কিন্তু তার সঙ্গে অন্য যারা গিয়েছিল তারা বলল, “আমরা ঐ লোকদের সঙ্গে লড়াই করতে পারবো না| তারা আমাদের থেকে অনেক বেশী শক্তিশালী|”

32 They brought up an evil report of the land which they had spied out to the children of Israel, saying, The land, through which we have gone to spy it out, is a land that eats up the inhabitants of it; and all the people who we saw in it are men of great stature.এবং ঐ লোকরা ইস্রায়েলের অন্যান্য সমস্ত লোকদের বলল যে ঐ দেশের লোকদের পরাস্ত করার পক্ষে তারা য়থেষ্ট শক্তিশালী নয়| তারা বলল, “আমরা যে দেশ দেখেছিলাম সে দেশটি শক্তিশালী লোক পরিপূর্ণ| যারা ওখানে গিয়েছে এমন যে কোনো ব্যক্তিকেই ওখানকার অধিবাসীরা খুব সহজেই পরাস্ত করতে পারবে| এমন শক্তি তাদের আছে|

33 There we saw the Nephilim, the sons of Anak, who come of the Nephilim: and we were in our own sight as grasshoppers, and so we were in their sight.আমরা সেখানে দৈত্যাকার নেফিলিম লোকদের দেখেছি| (অনাকের উত্তরপুরুষরা নেফিলিম লোকদের থেকেই এসেছিল|) তাদের কাছে আমাদের ফড়িং-এর মতো দেখাচ্ছিল| হ্যাঁ, আমরা তাদের কাছে ফড়িং-এর মতো|”

Bengali Bible