Bible

Micah 7 - ASV (Bengali)

1 Woe is me! for I am as when they have gathered the summer fruits, as the grape gleanings of the vintage: there is no cluster to eat; my soul desireth the first-ripe fig.আমি মানসিকভাবে বিপর্য়স্ত কারণ আমি য়েন গাছ থেকে পেড়ে নেওয়া ফলের মতো, য়েসব দ্রাক্ষাগুলো গাছ থেকে তোলা হযে গেছে ঠিক তাদের মতো| খাবার জন্য কোন দ্রাক্ষা সেখানে নেই| যা আমি ভালোবাসি সেই নতুন গজানো ডুমুর পর্য়ন্ত নেই|

2 The godly man is perished out of the earth, and there is none upright among men: they all lie in wait for blood; they hunt every man his brother with a net.আমি বলতে চাইছি, সব বিশ্বাসী লোকেরা চলে গেছে| এই দেশে আর কোন ভাল লোক পড়ে নেই| প্রত্যেক লোক অপরকে হত্য়া করার জন্য় অপেক্ষা করছে| প্রত্যেক ব্যক্তি তার ভাইকে ফাঁদে ফেলার চেষ্টা করছে|

3 Their hands are upon that which is evil to do it diligently; the prince asketh, and the judge `is ready' for a reward; and the great man, he uttereth the evil desire of his soul: thus they weave it together.লোকেরা এখন দুহাতেই খারাপ কাজ করতে দক্ষ| উঁচু পদস্থ কর্মচারীরা এখন ঘুষ চাইছে| বিচারকরা আদালতে তাদের মত পরিবর্তনের জন্য টাকা নিচ্ছে| ‘গণমান্য় নেতারা’ ভালো এবং ন্যায় মতামত দেয় না| তারা য়া কিছু ইচ্ছা করে সেটাই করছে|

4 The best of them is as a brier; the most upright is `worse' than a thorn hedge: the day of thy watchmen, even thy visitation, is come; now shall be their perplexity.এমনকি তাদের মধ্যে য়ে সবচেয়ে ভাল সেও জট পাকানো কাঁটা ঝোপের চেয়ে অনেক বেশী প্যাঁচালো|ভাববাদীরা বলেছিল য়ে এই দিনটি আসবে; তোমাদের পাহারাদারদেরদিন এসে গেছে| এখন তোমরা শাস্তি পাবে! এখন তোমরা বিভ্রান্ত হযে য়াবে!

5 Trust ye not in a neighbor; put ye not confidence in a friend; keep the doors of thy mouth from her that lieth in thy bosom.তোমাদের প্রতিবেশীকে বিশ্বাস করো না! বন্ধুকে বিশ্বাস করো না! এমনকি তোমাদের স্ত্রীদের সঙ্গে ও খোলাখুলিভাবে কথা বলো না!

6 For the son dishonoreth the father, the daughter riseth up against her mother, the daughter-in-law against her mother-in-law; a man's enemies are the men of his own house.নিজের বাড়ীর লোকেরাই মানুষের শত্রু হবে| পুত্র তার পিতাকে সম্মান করবে না| কন্যা তার মাতার বিরুদ্ধে যাবে| একজন বধূ তার শ্বাশুড়ীর বিরুদ্ধে য়াবে|

7 But as for me, I will look unto Jehovah; I will wait for the God of my salvation: my God will hear me.সেজন্য আমি সাহায্য পাবার জন্য প্রভুর দিকে তাকাবো! আমি রক্ষা পাবার জন্য আবার ঈশ্বরের অপেক্ষা করবো! আমার ঈশ্বর আমার কথা শুনবেন|

8 Rejoice not against me, O mine enemy: when I fall, I shall arise; when I sit in darkness, Jehovah will be a light unto me.আমার পতন হযেছে| কিন্তু শত্রু আমাকে নিয়ে উপহাস করো না! আমি আবার উঠবো| এখন আমি অন্ধকারে বসে আছি| কিন্তু প্রভু আমার জন্য আলোকস্বরূপ হবেন|

9 I will bear the indignation of Jehovah, because I have sinned against him, until he plead my cause, and execute judgment for me: he will bring me forth to the light, `and' I shall behold his righteousness.প্রভুর বিরুদ্ধে আমি পাপ করেছিলাম| তাই তিনি আমার প্রতি ক্রুদ্ধ হযেছিলেন| কিন্তু তিনি আদালতে আমার জন্য আমার মামলায় তর্ক করবেন| তিনি আমায় নির্দোষ প্রমাণ করবেন এবং আমাকে আলোয় নিয়ে আসবেন| আমি তাঁর ন্যায়পরায়ণতা দেখব|

10 Then mine enemy shall see it, and shame shall cover her who said unto me, Where is Jehovah thy God? Mine eyes shall see `my desire' upon her; now shall she be trodden down as the mire of the streets.আমার শত্রুরা এটা দেখে লজ্জিত হবে| কারণ আমার সেই শত্রুরা আমাকে বলেছিল, “তোমার প্রভু ঈশ্বর কোথায়? আমি তাকে নিয়ে মজা করব| রাস্তার কাদার মতো লোকেরা তার ওপর দিয়ে হেঁটে য়াবে|

11 A day for building thy walls! in that day shall the decree be far removed.সময আসবে য়খন তোমার দেওয়ালগুলো আবার গেঁথে তোলা হবে| সেই সমযে, দেশের সীমা দূরে যাবে বা পরিধি বাড়বে|

12 In that day shall they come unto thee from Assyria and the cities of Egypt, and from Egypt even to the River, and from sea to sea, and `from' mountain to mountain.তোমার লোকেরা তোমার দেশে ফিরে আসবে| তারা অশূর থেকে এবং মিশরের শহরগুলি থেকে ফিরে আসবে| তোমার লোকেরা মিশর এবং ফরাত্‌ নদীর ওপার থেকে আসবে| তারা পশ্চিম দিকের সমুদ্র হতে এবং পূর্বদিকের পর্বত হতে আসবে|

13 Yet shall the land be desolate because of them that dwell therein, for the fruit of their doings.দেশের অধিবাসীরা দেশে বাস করে তাদের মন্দ কাজের দ্বারা দেশ ধ্বংস করছে|

14 Feed thy people with thy rod, the flock of thy heritage, which dwell solitarily, in the forest in the midst of Carmel: let them feed in Bashan and Gilead, as in the days of old.অতএব দণ্ড দিয়ে তোমার লোকজনদের শাসন কর| শাসন কর তোমাদের অধিকারভুক্ত লোকজনদের| সেই পাল একাকী কর্ম্মিল পর্বতের মধ্য়বর্তী বনে বাস করছে| সেই পাল আগে য়েমন বাশন এবং গিলিয়দে বাস করত এখনও সেই দুটি জায়গাতেই বাস করছে|

15 As in the days of thy coming forth out of the land of Egypt will I show unto them marvellous things.আমি যখন তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছিলাম তখন অনেক অলৌকিক কাজ করেছিলাম| আমি ওইরকম আরো অনেক অলৌকিক ঘটনা তোমাদের দেখাবো|

16 The nations shall see and be ashamed of all their might; they shall lay their hand upon their mouth; their ears shall be deaf.বহুজাতির লোকেরা সেই অলৌকিক ঘটনাগুলো প্রত্যক্ষ করবে এবং তারা লজ্জিত হবে| তারা প্রত্যক্ষ করবে য়ে তাদের ‘শক্তি’ আমার তুলনায় কিছুই নয়| তারা অবাক হয়ে যাবে এবং তাদের মুখে হাত দেবে| তারা কিছুই শুনতে চাইবে না|

17 They shall lick the dust like a serpent; like crawling things of the earth they shall come trembling out of their close places; they shall come with fear unto Jehovah our God, and shall be afraid because of thee.সাপের মতো তারা ধূলোতে বুকে ভর দিয়ে য়াবে| তারা ভয়ে কাঁপবে| তারা কীট পতঙ্গদের মতো তাদের গর্ত থেকে মাঠে বেরিয়ে আসবে এবং আমাদের প্রভু ঈশ্বরের কাছে এসে তারা তোমাদের ভয় ও সম্মান করবে!

18 Who is a God like unto thee, that pardoneth iniquity, and passeth over the transgression of the remnant of his heritage? he retaineth not his anger for ever, because he delighteth in lovingkindness.তোমার মতো ঈশ্বর আর কোথাও নেই| তুমি লোকেরা অপরাধ হরণ কর| য়েসব লোক বেঁচে গেছে তাদের ঈশ্বর ক্ষমা করেন| তিনি চিরকালের জন্য রাগ করে থাকবেন না| কারণ তিনি বিশ্বস্ত থাকতে ইচ্ছা করেন|

19 He will again have compassion upon us; he will tread our iniquities under foot; and thou wilt cast all their sins into the depths of the sea.প্রভু আবার ফিরে আসবেন এবং আমাদের আরাম দেবেন| তিনি আমাদের অপরাধ চূর্ণ করে দেবেন এবং আমাদের সমস্ত পাপ গভীর সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দেবেন|

20 Thou wilt perform the truth to Jacob, `and' the lovingkindness to Abraham, which thou hast sworn unto our fathers from the days of old.ঈশ্বর যাকোবের প্রতি অটল থাকবেন| দযা করে আপনি আপনার দয়া অব্রাহামকে দেখান য়েমনটি আপনি বহু আগে আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন|

Bengali Bible