Bible

Matthew 6 - BBE (Bengali)

1 Take care not to do your good works before men, to be seen by them; or you will have no reward from your Father in heaven.‘সাবধান! লোক দেখানো ধর্ম কর্ম বা ঈশ্বরের কাজ করো না৷ তাহলে তোমাদের স্বর্গের পিতার কাছ থেকে কোন পুরস্কার পাবে না৷

2 When then you give money to the poor, do not make a noise about it, as the false-hearted men do in the Synagogues and in the streets, so that they may have glory from men. Truly, I say to you, They have their reward.‘তাই তুমি যখন কোন অভাবী মানুষকে কিছু দাও, তখন তূরী বাজিয়ে তা দিও না৷ যাঁরা ভণ্ড তারা লোকদের প্রশংসা পাবার আশায় সমাজ-গৃহে ও পথে-ঘাটে ঐভাবে তূরী বাজিয়ে দান করে৷ আমি বলছি, তাদের পুরস্কার তারা পেয়ে গেছে৷

3 But when you give money, let not your left hand see what your right hand does:কিন্তু তুমি যখন অভাবী লোকদের কিছু দান কর, তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না,

4 So that your giving may be in secret; and your Father, who sees in secret, will give you your reward.য়েন তোমার দান গোপনে দেওয়া হয়৷ তাহলে তোমার পিতা ঈশ্বর যিনি গোপনে সব কিছু দেখেন, তিনি তোমায় পুরস্কার দেবেন৷

5 And when you make your prayers, be not like the false-hearted men, who take pleasure in getting up and saying their prayers in the Synagogues and at the street turnings so that they may be seen by men. Truly I say to you, They have their reward.‘তোমরা যখন প্রার্থনা কর, তখন ভণ্ডদের মতো করো না, তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজ-গৃহে ও রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালবাসে৷ আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে৷

6 But when you make your prayer, go into your private room, and, shutting the door, say a prayer to your Father in secret, and your Father, who sees in secret, will give you your reward.কিন্তু তুমি যখন প্রার্থনা কর, তখন তোমার ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে তোমার পিতা য়াঁকে দেখা যায় না, তাঁর কাছে প্রার্থনা করো৷ তাহলে তোমার পিতা যিনি গোপনে যা কিছু করা হয় দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন৷

7 And in your prayer do not make use of the same words again and again, as the Gentiles do: for they have the idea that God will give attention to them because of the number of their words.‘তোমরা যখন প্রার্থনা কর, তখন বিধর্মীদের মতো একই প্রার্থনার পুনরাবৃত্তি করো না, কারণ তারা মনে করে তাদের বাক্যবাহুল্যের গুনে তারা প্রার্থনার উত্তর পাবে৷

8 So be not like them; because your Father has knowledge of your needs even before you make your requests to him.তাইতোমরা তাদের মতো হযো না, কারণ তোমাদের চাওয়ার আগেই তোমাদের পিতা জানেন তোমাদের কি প্রযোজন আছে৷

9 Let this then be your prayer: Our Father in heaven, may your name be kept holy.তাইতোমরা এইভাবে প্রার্থনা করো,‘হে আমাদের স্বর্গের পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক্৷

10 Let your kingdom come. Let your pleasure be done, as in heaven, so on earth.তোমার রাজত্ব আসুক৷ তোমার ইচ্ছা য়েমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক৷

11 Give us this day bread for our needs.য়ে খাদ্য় আমাদের প্রযোজন তা আজ আমাদের দাও৷

12 And make us free of our debts, as we have made those free who are in debt to us.আমাদের কাছে যাঁরা অপরাধী, আমরা য়েমন তাদের ক্ষমা করেছি, তেমনি তুমিও আমাদের সব অপরাধ ক্ষমা কর৷

13 And let us not be put to the test, but keep us safe from the Evil One.আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু মন্দের হাত থেকে উদ্ধার কর৷’

14 For if you let men have forgiveness for their sins, you will have forgiveness from your Father in heaven.তোমরা যদি অন্যদের অপরাধ ক্ষমা কর, তবে তোমাদের স্বর্গের পিতাও তোমাদের ক্ষমা করবেন৷

15 But if you do not let men have forgiveness for their sins, you will not have forgiveness from your Father for your sins.কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না কর, তবে তোমাদের স্বর্গের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করবেন না৷

16 And when you go without food, be not sad-faced as the false-hearted are. For they go about with changed looks, so that men may see that they are going without food. Truly I say to you, They have their reward.‘যখন তোমরা উপবাস কর, তখন ভণ্ডদের মতো মুখ শুকনো করে রেখো না৷ তারা য়ে উপবাস করেছে তা লোকেদের দেখাবার জন্য তারা মুখ শুকনো করে ঘুরে বেড়ায়৷ আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে৷

17 But when you go without food, put oil on your head and make your face clean;কিন্তু তুমি যখন উপবাস করবে, তোমার মাথায় তেল দিও আর মুখ ধুযো৷

18 So that no one may see that you are going without food, but your Father in secret; and your Father, who sees in secret, will give you your reward.য়েন অন্য লোকে জানতে না পারে য়ে তুমি উপবাস করছ৷ তাহলে তোমার পিতা ঈশ্বর, য়াঁকে তুমি চোখে দেখতে পাচ্ছ না, তিনি দেখবেন৷ তোমার পিতা ঈশ্বর যিনি গোপন বিষয়ও দেখতে পান, তিনি তোমায় পুরস্কার দেবেন৷

19 Make no store of wealth for yourselves on earth, where it may be turned to dust by worms and weather, and where thieves may come in by force and take it away.‘এই পৃথিবীতে তোমরা নিজেদের জন্য ধন-সম্পদ সঞ্চয় করো না৷ এখানে ঘুন ধরে ও মরচে পড়ে তা নষ্ট হয়ে যায়, আর চোরে সিঁধ কেটে তা চুরিও করতে পারে৷

20 But make a store for yourselves in heaven, where it will not be turned to dust and where thieves do not come in to take it away:বরং স্বর্গে তোমার জন্য সম্পদ সঞ্চয় কর, সেখানে ঘুন ধরবে না, মরচেও পড়বে না, চোরেও চুরি করবে না৷

21 For where your wealth is, there will your heart be.তোমার ধন-সম্পদ য়েখানে রয়েছে, তোমার মনও সেখানে পড়ে থাকবে৷

22 The light of the body is the eye; if then your eye is true, all your body will be full of light.‘চোখইদেহের প্রদীপ, তাই তোমার চোখ যদি নির্মল হয়, তোমার সারা দেহও উজ্জ্বল হবে৷

23 But if your eye is evil, all your body will be dark. If then the light which is in you is dark, how dark it will be!কিন্তু তোমার চোখ যদি অশুচি হয়, তবে তোমার সমস্ত দেহ অন্ধকারে ছেয়ে যাবে৷ তোমার মধ্যেকার আলো যদি অন্ধকারাচ্ছন্নইহয়, তবে সে অন্ধকার নিজে কি ভীষণ৷

24 No man is able to be a servant to two masters: for he will have hate for the one and love for the other, or he will keep to one and have no respect for the other. You may not be servants of God and of wealth.‘কোন মানুষ দুজন কর্তার দাসত্ব করতে পারে না৷ সে হয়তো প্রথম জনকে ঘৃণা করবে ও দ্বিতীয় জনকে ভালবাসবে অথবা প্রথম জনের প্রতি অনুগত হবে ও দ্বিতীয় জনকে তুচ্ছ করবে৷ ঈশ্বর ও ধন-সম্পত্তি এই উভয়ের দাসত্ব তোমরা করতে পারো না৷

25 So I say to you, Take no thought for your life, about food or drink, or about clothing for your body. Is not life more than food, and the body more than its clothing?‘তাই আমি তোমাদের বলছি, বেঁচে থাকার জন্য কি আহার করব বা কি পান করব এ নিয়ে চিন্তা করো না৷ আর কি পরব একথা ভেবে দেহের বিষয়েও চিন্তা করো না৷ খাদ্য়ের চেয়ে জীবন কি মূল্যবান নয়, অথবা পোশাকের চেয়ে দেহটা কি মূল্যবান নয়?

26 See the birds of heaven; they do not put seeds in the earth, they do not get in grain, or put it in store-houses; and your Father in heaven gives them food. Are you not of much more value than they?আকাশের পাখীদের দিকে একবার তাকাও, দেখ, তারা বীজ বোনে না বা ফসলও কাটে না, অথবা গোলা ঘরে নিয়ে গিয়ে তা জমাও করে না৷ তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তাদের আহার য়োগান৷ তোমরা কি ওদের থেকে আরও মূল্যবান নও?

27 And which of you by taking thought is able to make himself a cubit taller?তোমাদের মধ্যে কে ভাবনা চিন্তা করে নিজের আযু একঘন্টা বাড়াতে পারে?

28 And why are you troubled about clothing? See the flowers of the field, how they come up; they do no work, they make no thread:‘পোশাকের বিষয়েই বা কেন এত চিন্তা কর? মাঠের লিলি ফুলগুলির দিকে চেয়ে দেখ কিভাবে তারা ফুটে উঠেছে৷ তারা পরিশ্রম করে না, নিজেদের জন্য পোশাকও তৈরী করে না৷

29 But I say to you that even Solomon in all his glory was not clothed like one of these.কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, রাজা শলোমন তার সমস্ত জাঁকজমক সত্ত্বেও তার পোশাকে ঐ ফুলগুলির একটির মতোও নিজেকে সাজাতে পারে নি৷

30 But if God gives such clothing to the grass of the field, which is here today and tomorrow is put into the oven, will he not much more give you clothing, O you of little faith?মাঠে য়ে ঘাস আছে আর কাল উনুনে ফেলে দেওয়া হবে, ঈশ্বর যখন তাদের এত সুন্দর করে সাজান, তখন হে অল্প বিশ্বাসী লোকেরা, তিনি কি তোমাদের আরও সুন্দর করে সাজাবেন না?

31 Then do not be full of care, saying, What are we to have for food or drink? or, With what may we be clothed?তোমরা এই বলে চিন্তা করো না, ‘আমরা কি খাবো?’ বা ‘কি পান করবো?’ বা ‘কি পরবো?

32 Because the Gentiles go in search of all these things: for your Father in heaven has knowledge that you have need of all these things:বিধর্মীরাইএসব নিয়ে চিন্তা করে৷ তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তো জানেন এসব জিনিসের তোমাদের প্রযোজন আছে৷

33 But let your first care be for his kingdom and his righteousness; and all these other things will be given to you in addition.তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তাঁর ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা কর, তাহলে তোমাদের যা কিছু প্রযোজন সে সব দেওয়া হবে৷

34 Then have no care for tomorrow: tomorrow will take care of itself. Take the trouble of the day as it comes.কালকের জন্য চিন্তা করো না; কালকের চিন্তা কালকের জন্য থাক৷ প্রতিটি দিনের পক্ষে সেই দিনের কষ্টই যথেষ্ট৷

Bengali Bible