Leviticus 1 - ASV (Bengali)
1 And Jehovah called unto Moses, and spake unto him out of the tent of meeting, saying,প্রভু ঈশ্বর মোশিকে ডাকলেন এবং সমাগম তাঁবু থেকে তার সঙ্গে কথা বললেন,
2 Speak unto the children of Israel, and say unto them, When any man of you offereth an oblation unto Jehovah, ye shall offer your oblation of the cattle, `even' of the herd and of the flock.“ইস্রায়েলের লোকদের বল: যখন প্রভুর কাছে তোমরা কোন নৈবেদ্য নিয়ে আসবে, সেই নৈবেদ্য যেন তোমাদেরই কোন একটি গৃহপালিত প্রাণী হয়, তা একটি গরু, মেষ বা ছাগলও হতে পারে|
3 If his oblation be a burnt-offering of the herd, he shall offer it a male without blemish: he shall offer it at the door of the tent of meeting, that he may be accepted before Jehovah.“যখন কোন ব্যক্তি তার গো-পাল থেকে হোমবলি দেয়, তখন সেটা যেন ষাঁড় হয়, যার মধ্যে কোন দোষ নেই| সমাগম তাঁবুতে ঢোকার মুখে সে প্রাণীটিকে আনবে| তারপর প্রভু সেই নৈবেদ্য গ্রহণ করবেন|
4 And he shall lay his hand upon the head of the burnt-offering; and it shall be accepted for him to make atonement for him.প্রাণীটিকে হত্যা করার সময় সে অবশ্যই প্রাণীটির মাথায় তার হাত রাখবে| প্রভু সেই ব্যক্তিকে পাপ থেকে মুক্ত করার জন্যই প্রায়শ্চিত্তরূপে হোমবলি গ্রহণ করবেন|
5 And he shall kill the bullock before Jehovah: and Aaron's sons, the priests, shall present the blood, and sprinkle the blood round about upon the altar that is at the door of the tent of meeting.“প্রভুর সামনেই সে সেই এঁড়ে বাছুরটিকে হনন করবে| তারপর হারোণের পুত্ররা অর্থাত্ যাজকরা সমাগম তাঁবুতে ঢোকার মুখে অবস্থিত বেদীর কাছে অবশ্যই সেই রক্ত আনবে এবং বেদীর ওপরে এবং চারপাশে তা ছিটিয়ে দেবে|
6 And he shall flay the burnt-offering, and cut it into its pieces.যাজকরা অবশ্যই প্রাণীটির দেহ থেকে চামড়া ছাড়াবে এবং তারপর প্রাণীটিকে কেটে টুকরো টুকরো করবে|
7 And the sons of Aaron the priest shall put fire upon the altar, and lay wood in order upon the fire;হারোণের পুত্ররা অর্থাত্ যাজকরা অবশ্যই বেদীতে আগুন জ্বালবে এবং তারপর আগুনের ওপর কাঠ চাপাবে|
8 and Aaron's sons, the priests, shall lay the pieces, the head, and the fat, in order upon the wood that is on the fire which is upon the altar:তারপর তারা বেদীর ওপরের আগুনে জড়ো করা কাঠের ওপর অবশ্যই টুকরোগুলো (মাথা আর চর্বিযুক্ত মাংস) রাখবে|
9 but its inwards and its legs shall he wash with water: and the priest shall burn the whole on the altar, for a burnt-offering, an offering made by fire, of a sweet savor unto Jehovah.যাজকরা জল দিয়ে অবশ্যই জন্তুটির পাগুলি আর দেহের ভিতরের অংশগুলি ধুয়ে নেবে| তারপর তারা বেদীর ওপরকার জন্তুটির সমস্ত অংশ পুড়িয়ে নেবে| এ হল হোমবলি, আগুনে প্রস্তুত একটি নৈবেদ্য| এই নৈবেদ্যর সুগন্ধ প্রভুকে খুশী করবে|
10 And if his oblation be of the flock, of the sheep, or of the goats, for a burnt-offering; he shall offer it a male without blemish.“যখন কেউ হোমবলি হিসেবে একটা মেষ বা একটা ছাগল উপহার দেয়, তখন সেই প্রাণীটিকে অবশ্যই পুরুষ প্রাণী হতে হবে, যার মধ্যে কোন দোষ বা খুঁত নেই|
11 And he shall kill it on the side of the altar northward before Jehovah: and Aaron's sons, the priests, shall sprinkle its blood upon the altar round about.প্রভুর সামনে বেদীর উত্তর দিকে সে প্রাণীটিকে হত্যা করবে| তারপর হারোণের পুত্ররা অর্থাত্ যাজকরা প্রাণীটির রক্ত বেদীর ওপরে এবং চারপাশে ছিটিয়ে দেবে|
12 And he shall cut it into its pieces, with its head and its fat; and the priest shall lay them in order on the wood that is on the fire which is upon the altar:তারপর যাজকরা প্রাণীটিকে টুকরো টুকরো করে কাটবে| তারপর তারা টুকরোগুলো (মাথা ও চর্বিযুক্ত মাংস) বেদীর আগুনে রাখা কাঠের ওপর রাখবে|
13 but the inwards and the legs shall he wash with water; and the priest shall offer the whole, and burn it upon the altar: it is a burnt-offering, an offering made by fire, of a sweet savor unto Jehovah.যাজকরা জল দিয়ে প্রাণীটির পাগুলি আর দেহের ভিতরের অংশগুলি ধুয়ে নেবে| যাজকদের অবশ্যই পশুটির সমস্ত অংশই উত্সর্গ করতে হবে| তারা বেদীর ওপর প্রাণীটিকে পুড়িয়ে নেবে| এ হল হোমবলি, আগুনে প্রস্তুত নৈবেদ্য| এই সুগন্ধ প্রভুকে খুশী করে|
14 And if his oblation to Jehovah be a burnt-offering of birds, then he shall offer his oblation of turtle-doves, or of young pigeons.“যখন কোন লোক প্রভুকে হোমবলি হিসেবে একটি পাখী উপহার দেয়, তখন সেই পাখীটি যেন একটি ঘুঘু কিংবা একটি কচি পাযরা হয়|
15 And the priest shall bring it unto the altar, and wring off its head, and burn it on the altar; and the blood thereof shall be drained out on the side of the altar;যাজক অবশ্যই নৈবেদ্যটিকে বেদীর কাছে আনবে| তারপর সে পাখীর মাথাটি টেনে ছিঁড়ে নেবে এবং বেদীর ওপর পাখীটিকে পোড়াবে| পাখীটির রক্ত বেদীর পাশে ফেলে দেবে|
16 and he shall take away its crop with the filth thereof, and cast it beside the altar on the east part, in the place of the ashes:যাজক অবশ্যই পাখীটির গলার থলিটা টেনে নেবে, পালকগুলিও সরাবে এবং সেগুলিকে বেদীর পূর্ব দিকে ছুঁড়ে ফেলে দেবে| বেদী থেকে ছাই সরিয়ে রাখার এটাই হল জায়গা|
17 and he shall rend it by the wings thereof, `but' shall not divide it asunder; and the priest shall burn it upon the altar, upon the wood that is upon the fire: it is a burnt-offering, an offering made by fire, of a sweet savor unto Jehovah.যাজক পাখীটির ডানার জায়গাটা ছিঁড়ে ফেলবে কিন্তু পাখীটিকে দুভাগ করবে না| তারপর পাখীটিকে বেদীর উপর কাঠের ওপরকার আগুনে পোড়াবে| এটা হল হোমবলি, আগুনে প্রস্তুত নৈবেদ্য| এর সুগন্ধ প্রভুকে খুশী করে|
Bengali Bible