Lamentations 3 - BBE (Bengali)
1 I am the man who has seen trouble by the rod of his wrath.আমি সেই মানুষ যে অনেক দুঃখ কষ্ট দেখেছে| আমি তাকে দেখেছি যে আমাদের লাঠি দিয়ে মেরেছিল!
2 By him I have been made to go in the dark where there is no light.প্রভু আমাকে আলোয নয় অন্ধকারে নিয়ে এলেন|
3 Truly against me his hand has been turned again and again all the day.প্রভু আমাকে সারা দিন ধরে তাঁর হাত দিয়ে মারধোর করেছেন| তিনি আমাকে বারবার মারলেন|
4 My flesh and my skin have been used up by him and my bones broken.তিনি আমার চামড়া ও মাংস ছিঁড়ে ফেললেন| তিনি হাড়গোড় ভেঙ্গে দিলেন|
5 He has put up a wall against me, shutting me in with bitter sorrow.প্রভু আমার বিরুদ্ধে তিক্ততা ও সমস্যার পাহাড় তৈরী করলেন| তিনি আমার চারি দিকে তিক্ততার সমস্যাকে আনলেন|
6 He has kept me in dark places, like those who have been long dead.যারা দীর্ঘসময় থেকে মৃত তাদের মতো তিনি আমাকে অন্ধকারে বসিযে রাখলেন|
7 He has put a wall round me, so that I am not able to go out; he has made great the weight of my chain.তিনি আমাকে অবরুদ্ধ করে রাখলেন| তাই আমি বেরোতে পারলাম না| ভারী চেন দিয়ে তিনি আমাকে বেঁধে রাখলেন|
8 Even when I send up a cry for help, he keeps my prayer shut out.এমনকি যখন আমি সাহায্যের জন্য চিত্কার করে কাঁদলাম প্রভু আমার সেই প্রার্থনায কর্ণপাত করেন নি|
9 He has put up a wall of cut stones about my ways, he has made my roads twisted.তিনি ভাঙ্গা পাথর দিয়ে আমার বেরোনোর পথ বন্ধ করে দিয়েছেন| তিনি ঐ পথকে অাঁকাবাঁকা করে দিয়েছেন|
10 He is like a bear waiting for me, like a lion in secret places.প্রভু যেন আমাকে আক্রমণ করতে উদ্যত এক ভাল্লুক| তিনি যেন গুহায লুকিয়ে থাকা এক সিংহ|
11 By him my ways have been turned on one side and I have been pulled in bits; he has made me waste.প্রভু আমাকে আমার পথের বাইরে চালনা করলেন| তিনি আমাকে খণ্ড খণ্ড করে ছিঁড়ে ধ্বংস করলেন|
12 With his bow bent, he has made me the mark for his arrows.তিনি তাঁর ধনুক প্রস্তুত করে রাখলেন| আমি তাঁর তীরের লক্ষ্য বস্তু হলাম|
13 He has let loose his arrows into the inmost parts of my body.আমার পাকস্থলীতে তিনি আঘাত করলেন| তিনি তাঁর তূনীর থেকে একটি তীর ব্যবহার করে আমাকে বিদ্ধ করলেন|
14 I have become the sport of all the peoples; I am their song all the day.লোকের কাছে আজ আমি উপহাসের পাত্র| সারাদিন ধরে আমার সম্পর্কে গান গেযে গেযে তারা আমায় উপহাস করে|
15 He has made my life nothing but pain, he has given me the bitter root in full measure.এই বিষ (শাস্তি) প্রভুই আমায় পান করতে দিয়েছেন| তিনি এই তিক্ত পানীয় দিয়ে আমায় পূর্ণ করেছেন|
16 By him my teeth have been broken with crushed stones, and I am bent low in the dust.তিনি আমায় কাঁকর খেতে বাধ্য করলেন| তিনি আমায় নোংরায় ফেলে দিলেন|
17 My soul is sent far away from peace, I have no more memory of good.আমি ভাবলাম আর কখনও শান্তি পাবো না| সমস্ত ভালো জিনিসের ভাবনা ভুললাম|
18 And I said, My strength is cut off, and my hope from the Lord.নিজে নিজে বললাম, “প্রভুর সাহায্যের প্রত্যাশা আর নেই|”
19 Keep in mind my trouble and my wandering, the bitter root and the poison.আমার যন্ত্রণা এবং আমার উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো মনে রাখবেন| যে শাস্তি আপনি আমায় দিয়েছিলেন তা মনে রাখবেন|
20 My soul still keeps the memory of them; and is bent down in me.সব দুঃখ কষ্টের কথা আমার ভালো ভাবেই মনে আছে এবং আমি খুবই বিষন্ন|
21 This I keep in mind, and because of this I have hope.কিন্তু ঠিক তক্ষুনি, আমি অন্য কিছু ভাবি| যখন আমি এরকম করে ভাবি, আমি কিছু আশা দেখতে পাই| আমার ভাবনাগুলি হল এইরকম:
22 It is through the Lord's love that we have not come to destruction, because his mercies have no limit.প্রভুর করুণা ও ভালোবাসা অসীম| তাঁর দয়ার কোন শেষ নেই|
23 They are new every morning; great is your good faith.প্রতিটি প্রভাতে নতুন নতুন ভাবে আপনি এটা প্রদর্শন করেন! আপনি খুব নির্ভরয়োগ্য এবং বিশ্বস্ত!
24 I said to myself, The Lord is my heritage; and because of this I will have hope in him.আমি মনে মনে বললাম, “আমি যা চাই তা হল, প্রভু| তাঁর ওপর আমার আস্থা আছে|”
25 The Lord is good to those who are waiting for him, to the soul which is looking for him.যে সব লোকরা প্রভুর জন্য অপেক্ষা করে, প্রভু তাদের প্রতি সদয হন| প্রভুর কাছে যারা সাহায্য চায় তাদের প্রতি প্রভু সদয|
26 It is good to go on hoping and quietly waiting for the salvation of the Lord.নিজেকে রক্ষা করবার সব চেয়ে ভাল উপায় হল শান্ত ভাবে প্রভুর অপেক্ষায থাকা|
27 It is good for a man to undergo the yoke when he is young.কোন ব্যক্তির পক্ষে ছোট বেলা থেকেই য়োযাল বহন করা ভালো|
28 Let him be seated by himself, saying nothing, because he has put it on him.প্রভু যখন তাঁর য়োযাল বা বাঁক কোন ব্যক্তির ওপর রাখেন তখন শান্ত ভাবে একাকী তার বসে থাকা উচিত|
29 Let him put his mouth in the dust, if by chance there may be hope.উদ্ধার পাবার আশায় তাকে তার মুখ আভূমি নত করতে হবে|
30 Let his face be turned to him who gives him blows; let him be full of shame.ওই লোকটির গাল বাড়িয়ে চড় খাওয়া উচিত| ওই ব্যক্তির উচিত অন্যদের তাকে অপমান করতে দেওয়া|
31 For the Lord does not give a man up for ever.ওই ব্যক্তির মনে রাখা উচিত যে প্রভু কাউকেই চির কালের জন্য পরিত্যাগ করেন না|
32 For though he sends grief, still he will have pity in the full measure of his love.প্রভু যখন শাস্তি দেন তখন তিনি ক্ষমাও করেন| এই ক্ষমা তাঁর গভীরে ভালবাসা আর করুণা থেকেই আসে|
33 For he has no pleasure in troubling and causing grief to the children of men.প্রভু কাউকে শাস্তি দিতে চান না| লোকরা অশান্তিতে থাকুক এটাও তিনি চান না|
34 In a man's crushing under his feet all the prisoners of the earth,প্রভু এইগুলি পছন্দ করেন না: তিনি দেশের সব বন্দীদের তাঁর পায়ের তলায় পিষে ফেলতে চান না| তিনি কাউকে পেষণ করতে চান না|
35 In his turning away the right of a man before the face of the Most High.এক জন অন্যের প্রতি অন্যায় করুক এটা তিনি কখনও চান না| কিন্তু কিছু মানুষ সব সময়ই পরাত্পরের সামনে এরকম কাজ করে|
36 In his doing wrong to a man in his cause, the Lord has no pleasure.এক জন ব্যক্তি আর এক জনকে আদালতে প্রতারণা করুক এটা প্রভু একেবারে পছন্দ করেন না|
37 Who is able to say a thing, and give effect to it, if it has not been ordered by the Lord?কোন লোকেরই কিছু বলা এবং সেটা ঘটানো উচিত নয় যতক্ষণ না প্রভু তা ঘটানোর আদেশ দেন|
38 Do not evil and good come from the mouth of the Most High?পরাত্পর ভালো ও মন্দ দুইই ঘটাতে আজ্ঞা দেন|
39 What protest may a living man make, even a man about the punishment of his sin?যখন কাউকে পাপের জন্য প্রভু শাস্তি দেন, তখন সে জীবিত অবস্থায় অভিযোগ জানাতে পারে না|
40 Let us make search and put our ways to the test, turning again to the Lord;এসো, আমরা কি করেছি তা সতর্কভাবে পরীক্ষা করি| তারপর আমরা প্রভুতে আশ্রয় নেব|
41 Lifting up our hearts with our hands to God in the heavens.স্বর্গের ঈশ্বরের প্রতি হৃদয় এবং আমাদের হাত উত্তোলন করা উচিত্|
42 We have done wrong and gone against your law; we have not had your forgiveness.এসো তাঁর উদ্দেশ্যে বলি, “আমরা পাপ করেছি এবং আমরা অবাধ্য হয়েছিলাম| আপনি আমাদের ক্ষমা করেননি|”
43 Covering yourself with wrath you have gone after us, cutting us off without pity;আপনি আমাদের রোধ দিয়ে মুড়ে দিয়েছেন এবং আমাদের তাড়িয়ে দিয়েছেন| কোন রকম ক্ষমা না করেই হত্যা করেছেন!
44 Covering yourself with a cloud, so that prayer may not get through.মেঘের আচরণে আপনি নিজেকে ঢেকেছেন| এর কারণ, যাতে কোন প্রার্থনাই মেঘের মধ্যে দিয়ে যেতে না পারে|
45 You have made us like waste and that for which there is no use, among the peoples.অন্য জাতিদের কাছে আপনি আমাদের আবর্জনা ও ময়লার মতো সৃষ্টি করেছেন|
46 The mouths of all our haters are open wide against us.আমাদের সমস্ত শএুরা আমাদের ঠাট্টা করেছে|
47 Fear and deep waters have come on us, wasting and destruction.আমরা ভয় পেয়েছি| গভীর গর্তে পড়ে আমরা দারুণ আঘাত পেয়েছি| আমাদের সব কিছু ভেঙ্গেছে|
48 Rivers of water are running down from my eyes, for the destruction of the daughter of my people.আমার চোখ বেয়ে জলের স্রোত নেমেছে! আমি আমার লোকদের ধ্বংসের জন্য কেঁদেছি!
49 My eyes are streaming without stopping, they have no rest,যতক্ষণ পর্য়ন্ত না প্রভু স্বর্গ থেকে নীচে দেখেন ততক্ষণ
50 Till the Lord's eye is turned on me, till he sees my trouble from heaven.অবিশ্রান্ত ভাবে আমার চোখের জল বয়ে যাবে!
51 The Lord is unkind to my soul, more than all the daughters of my town.আমার দুটি চোখ আমায় বিমর্ষ করে তোলে যখন আমি আমার শহরের ছোট ছোট মেয়েদের দুর্দশা দেখি|
52 They who are against me without cause have gone hard after me as if I was a bird;ওই মানুষগুলো অকারণে আমার শএু| আমার শএুরা আমাকে বিনা কারণে পাখির মতো শিকার করেছে|
53 They have put an end to my life in the prison, stoning me with stones.তারা আমায় গভীর গর্তে নিক্ষেপ করেছে| আমি জীবিত আছি জেনেও আমার দিকে পাথর ছুঁড়ছে|
54 Waters were flowing over my head; I said, I am cut off.জল আমার মাথা ছাপিযে গেল| আমি মনে মনে বললাম, “আমি শেষ|”
55 I was making prayer to your name, O Lord, out of the lowest prison.প্রভু, আমি গর্তের তলা থেকে আপনাকে ডেকেছি| আপনার নাম ধরে চিত্কার করে ডেকেছি|
56 My voice came to you; let not your ear be shut to my breathing, to my cry.আমার কণ্ঠস্বর শুনুন| আপনার কান বন্ধ করে রাখবেন না| আমাকে উদ্ধার করতে অস্বীকার করবেন না|
57 You came near in the day when I made my prayer to you: you said, Have no fear.আমি যখন আপনার কাছে মিনতি করব তখন আমার কাছে আসবেন! আমাকে বলবেন, “ভয় পেও না|”
58 O Lord, you have taken up the cause of my soul, you have made my life safe.প্রভু আমার আবেদনটা বিচার করুন| আমাকে আমার জীবন ফিরিয়ে দিন|
59 O Lord, you have seen my wrong; be judge in my cause.প্রভু, আমার দুর্দশা দেখুন| আমায় ন্যায় পেতে সাহায্য করুন|
60 You have seen all the evil rewards they have sent on me, and all their designs against me.আমার শএুরা কি ভাবে আমাকে আঘাত করেছে তা দেখুন| আমার বিরুদ্ধে ওদের সমস্ত শযতানি পরিকল্পনাগুলি সম্পর্কে আপনি অবহিত|
61 Their bitter words have come to your ears, O Lord, and all their designs against me;প্রভু, ওরা কি ভাবে আমাকে অপমান করেছে তা শুনুন| আমার বিরুদ্ধে ওদের সমস্ত শযতানি পরিকল্পনার কথা শুনুন|
62 The lips of those who came up against me, and their thoughts against me all the day.শএুদের কথা এবং তাদের সমস্ত পরিকল্পনা সব সময়ই আমার বিরুদ্ধে|
63 Take note of them when they are seated, and when they get up; I am their song.যখন ওরা বসে কিংবা দাঁড়ায তখনও আমায় নিয়ে ওরা কি ভাবে মজা করে তাও দেখুন, প্রভু!
64 You will give them their reward, O Lord, answering to the work of their hands.প্রভু, ওরা যা করেছে তার জন্য ওদের প্রাপ্য শাস্তি দিন!
65 You will let their hearts be covered over with your curse on them.ওদের হৃদয়কে অনমনীয করে দিন! তারপর আপনার অভিশাপ ওদের উপর বর্ষণ করুন!
66 You will go after them in wrath, and put an end to them from under the heavens of the Lord.রোধ তাদের তাড়া করুন! আপনার আকাশের নীচে তাদের ধ্বংস করুন প্রভু!
Bengali Bible