Isaiah 27 - YLT (Bengali)
1 In that day lay a charge doth Jehovah, With his sword -- the sharp, and the great, and the strong, On leviathan -- a fleeing serpent, And on leviathan -- a crooked serpent, And He hath slain the dragon that `is' in the sea.সেই সময় প্রভু তাঁর শএুদের বিরুদ্ধে মামলা রুজু করবেন| তিনি লিবিযাথন, বাঁকা সাপটিকে শাস্তি দেবেন| ঐ প্য়াঁচানো সাপটিকে তাঁর বিরাট এবং শক্তিশালী তরবারি দিয়ে শাস্তি দেবেন| এবং তিনি ঐ সামুদ্রিক দৈত্যকে হত্যা করবেন|
2 In that day, `A desirable vineyard,' respond ye to her,সে সময়, একটি মনোরম দ্রাক্ষাক্ষেত থাকবে| সেখানকার জমি তৈরীর কাজ শুরু কর|
3 I, Jehovah, am its keeper, every moment I water it, Lest any lay a charge against it, Night and day I keep it!“আমি, প্রভু, সেই বাগানে ঠিক সময়ে জল দেব| দিন রাত্রি পাহারা দেব, তার যত্ন নেব| কেউ সেই বাগানের ক্ষতি করতে পারবে না|
4 Fury is not in Me; Who giveth Me a brier -- a thorn in battle? I step into it, I burn it at once.আমি রুদ্ধ নই, কিন্তু যুদ্ধ করবার জন্য কেউ একটি কাঁটাঝোপের বেড়া তৈরী করবার চেষ্টা করুক, আমি তার ওপরে মাড়িয়ে এগিয়ে যাব এবং তাকে পুড়িয়ে ফেলব|
5 Or -- he doth take hold on My strength, He doth make peace with Me, Peace he doth make with Me.তবে কেউ যদি নিরাপত্তা ও শান্তির জন্য আমার কাছে আসে, তবে তাকে আসতে দাও| এবং আমার শান্তি তাকে পেতে দাও|
6 Those coming in He causeth to take root, Jacob doth blossom, and flourished hath Israel, And they have filled the face of the world `with' increase.লোকরা আমার কাছে আসবে| সেই সব লোকরা যাকোবকে দৃঢ়মূল বৃক্ষের মতো শক্তিশালী হতে সাহায্য করবে| তারা উদ্ভিদের ফুটে ওঠার মতো ইস্রায়েলের বৃদ্ধিতে সাহায্য করবে| তখন দেশটি গাছের ফলের মতো ইস্রায়েলের শিশুতে ভরে যাবে|”
7 As the smiting of his smiter hath He smitten him? As the slaying of his slain doth He slay?প্রভু কি ভাবে তার লোকদের শাস্তি দেবেন? অতীতে শএুরা লোকদের আঘাত করেছিল| প্রভু কি একই উপায়ে তাদের আঘাত করবেন? অতীতে অনেক লোককে হত্যা করা হয়েছিল| প্রভু কি একই ভাবে অনেক লোককে হত্যা করবেন?
8 In measure, in sending it forth, thou strivest with it, He hath taken away by His sharp wind, In the day of an east wind,ইস্রায়েলকে দূরে সরিয়ে দিয়ে ঈশ্বর তার বিরুদ্ধে মামলা দাযের করবেন| তিনি তাকে তাঁর ঝোড়ো বাতাস দিয়ে সরিয়ে দিয়েছিলেন, ঠিক সেই দিনের মত যখন পূবের বাতাস বয|
9 Therefore by this is the iniquity of Jacob covered, And this `is' all the fruit -- To take away his sin, in His setting all the stones of an altar, As chalkstones beaten in pieces, They rise not -- shrines and images.যাকোবের দোষকে কি ভাবে ক্ষমা করা হবে? তার পাপ দূরীভূত হওয়ার জন্য কি ঘটবে? এইগুলি ঘটবে: বেদীর পাথরগুলি চূর্ণ হয়ে ধূলোয পরিণত হবে| মূর্ত্তিগুলি ও বেদীগুলি ধ্বংস করা হবে|
10 For the fenced city `is' alone, A habitation cast out and forsaken as a wilderness, There doth the calf delight, And there it lieth down, And hath consumed its branches.সেই সময় বিশাল শহরটি হবে পরিত্যক্ত| এটার অবস্থা হবে মরুভূমির মতো| সমস্ত মানুষ ছুটে পালাবে| শহরটি হবে চারণভূমির মত মুক্ত| সেখানে গবাদি পশুরা ঘাস খাবে| তারা দ্রাক্ষা গাছ থেকে পাতা ছিঁড়ে খাবে|
11 In the withering of its branch it is broken off, Women are coming in setting it on fire, For it `is' not a people of understanding, Therefore pity it not doth its Maker, And its Former doth not favour it.দ্রাক্ষা ক্ষেত শুষ্ক হয়ে যাবে| তার শাখাগুলি ভেঙে পড়বে| মহিলারা সেগুলিকে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করবে|লোকে বুঝতে চাইবে না, তাই প্রভু, তাদের সৃষ্টিকর্তা তাদের স্বস্তি দেবেন না, তাদের প্রতি দয়ালুও হবেন না|
12 And it hath come to pass, in that day, Beat out doth Jehovah from the branch of the river, Unto the stream of Egypt, And ye are gathered one by one, O sons of Israel.সেই সময় প্রভু তার লোকদের অন্যদের থেকে আলাদা করতে শুরু করবেন| ফরাত্ নদীর কিনারা থেকে তিনি শুরু করবেন|তিনি তাঁর লোকদের এই নদী থেকে মিশরের নদী পর্য়ন্ত একত্রিত করবেন|
13 And it hath come to pass, in that day, It is blown with a great trumpet, And come in have those perishing in the land of Asshur, And those cast out in the land of Egypt, And have bowed themselves to Jehovah, In the holy mount -- in Jerusalem!ইস্রায়েলের লোকরা এক এক করে সংঘবদ্ধ হবে| অশূরের হাতে আমার অনেক লোক হারিযে গেছে| আমার কিছু লোক মিশরে পালিয়ে গেছে| কিন্তু সেই সময়ে বেজে উঠবে এক দারুন তূর্য়ধ্বনি| এবং সেই সব লোকরা জেরুশালেমে ফিরে আসবে| তারা সেই পবিত্র পর্বতের ওপর প্রভুর সামনে নতজানু হবে|
Bengali Bible