Genesis 7 - DBY (Bengali)
1 And Jehovah said to Noah, Go into the ark, thou and all thy house; for thee have I seen righteous before me in this generation.তখন প্রভু নোহকে বললেন, “তুমি য়ে একজন সত্ মানুষ তা আমি লক্ষ্য করেছি| এমনকি এই য়ুগের দুষ্ট লোকদের মধ্যেও তুমি নিজেকে সত্ রেখেছ| সুতরাং তোমার পরিবারের সবাইকে নিয়ে তুমি গিয়ে নৌকোতে ওঠো|
2 Of all clean beasts thou shalt take to thee by sevens, a male and its female; but of the beasts that are not clean two, a male and its female.পৃথিবীর সমস্ত শুচি পশুপাখীরসাত সাত জোড়া এবং অন্যান্য প্রত্যেক পশুর এক এক জোড়া নাও| এই সমস্ত পশুপাখীদের তুমি ঐ নৌকোতে তোমার সঙ্গে নেবে|
3 Also of the fowl of the heavens by sevens, male and female; to keep seed alive on the face of all the earth.সমস্ত রকম পাখীর সাতটি করে জোড়া নেবে| এর ফলে পৃথিবীর অন্যান্য সমস্ত পশুপাখী আমি ধ্বংস করে ফেলার পরেও এইসব পশুপাখী সম্পূর্ণভাবে বংশলোপের হাত থেকে রক্ষা পাবে|
4 For in yet seven days I will cause it to rain on the earth forty days and forty nights; and every living being which I have made will I destroy from the ground.এখন থেকে ঠিক সাতদিন পরে আমি পৃথিবীতে প্রবল বর্ষণ ঘটাবো|40 দিন 40 রাত ধরে বৃষ্টি হবে| আমি পৃথিবীর সমস্ত জীবন্ত প্রাণী ধ্বংস করে দেব| যা কিছু আমি সৃষ্টি করেছি, সব নিশ্চিহ্ন হয়ে যাবে|”
5 And Noah did according to all that Jehovah had commanded him.প্রভু যা যা করতে বললেন, নোহ সে সমস্তই করলেন|
6 And Noah was six hundred years old when the flood of waters was on the earth.যখন সেই বর্ষন শুরু হল তখন নোহের বয়স 600 বছর|
7 And Noah went in, and his sons, and his wife, and his sons' wives with him, into the ark, because of the waters of the flood.নোহ এবং তাঁর পরিবার মহাপ্লাবন থেকে পরিত্রাণের জন্যে নৌকোতে প্রবেশ করলেন| নোহের সঙ্গে তাঁর স্ত্রী, তাঁর পুত্রেরা ও পুত্রবধূরা সবাই নৌকোতে ছিলেন|
8 Of clean beasts, and of beasts that are not clean, and of fowl, and of everything that creeps on the ground,সমস্ত শুচি ও অশুচি পশুপাখী এবং মাটিতে যারা বুকে হেঁটে চলে সেইসব প্রাণী
9 there came two and two unto Noah into the ark, male and female, as God had commanded Noah.নোহের সঙ্গে নৌকোতে গিয়ে উঠল| ঈশ্বর য়েমনটি আদেশ করেছিলেন ঠিক তেমনভাবে স্ত্রী ও পুরুষে জুটি বেঁধে সমস্ত পশুপাখী নৌকোতে চড়লে,
10 And it came to pass after seven days that the waters of the flood were on the earth.সাত দিন পরে শুরু হল প্লাবন| পৃথিবীতে শুরু হলো বর্ষা|
11 In the six hundredth year of Noah's life, in the second month, on the seventeenth day of the month, on that same day all the fountains of the great deep were broken up, and the windows of heaven were opened.নোহর 600তম বছরের দ্বিতীয় মাসের 17 তম দিনে সমস্ত ভূগর্ভস্থ প্রস্রবণ ফেটে বেরিয়ে এল, মাটি থেকে জল বইতে শুরু করল|
12 And the pour of rain was on the earth forty days and forty nights.ঐদিন মুষলধারে বৃষ্টি শুরু হল, বাঁধ ভেঙে গেল এবং সমস্ত পৃথিবী জলপ্লাবিত হলো| সেই একই দিনে প্রচণ্ড বেগে বৃষ্টিপাত শুরু হল য়েন আকাশের সমস্ত জানালা খুলে গেল|
13 On the same day went Noah, and Shem and Ham and Japheth, the sons of Noah, and Noah's wife, and the three wives of his sons with them, into the ark;40 দিন 40 রাত ধরে সমানে বৃষ্টি হলো| সেই দিনটিতেই নোহ ও তাঁর স্ত্রী এবং তাঁদের তিন পুত্র শেম, হাম, য়েফত্ আর তাদের তিন স্ত্রী সকলেই নৌকোয প্রবেশ করল|
14 they, and every beast after its kind, and all the cattle after their kind, and every creeping thing that creeps on the earth after its kind, and all fowl after its kind -- every bird of every wing.ঐ সব মানুষ আর পৃথিবীর যাবতীয় পশুপাখী নৌকোর মধ্যে আশ্রয় নিলো| সব রকমের গৃহপালিত জন্তু এবং পৃথিবীতে যতরকমের পশুপাখী চলে ফিরে আর উড়ে বেড়ায সবাই নৌকোর ভেতরে নিরাপদে থাকলো|
15 And they went to Noah, into the ark, two and two of all flesh, in which was the breath of life.সমস্ত জন্তু জানোয়ার, পাখী ইত্যাদি নোহর সঙ্গে নৌকোতে জোড়ায় জোড়ায় থাকল|
16 And they that came, came male and female of all flesh, as God had commanded him. And Jehovah shut him in.ঈশ্বর য়েমন আদেশ দিয়েছিলেন, নোহ সেই অনুসারে পৃথিবীর যাবতীয় প্রাণীর এক এক জোড়া নৌকোতে তুললে, প্রভু বাইরে থেকে নৌকোর দরজা বন্ধ করে দিলেন|
17 And the flood was forty days on the earth. And the waters increased, and bore up the ark; and it was lifted up above the earth.পৃথিবীতে 40 দিন ধরে বন্যা চলল| জলের মাত্রা ক্রমশঃ উঁচু হতে লাগল আর সেই নৌকো মাটি ছেড়ে জলের উপরে ভাসতে থাকলো|
18 And the waters prevailed and increased greatly on the earth; and the ark went on the face of the waters.জল বাড়তেই থাকল আর নৌকো মাটি ছেড়ে অনেক উঁচুতে ভাসতে লাগল|
19 And the waters prevailed exceedingly on the earth; and all the high mountains that are under all the heavens were covered.জল এত বাড়লো য়ে সবচেয়ে উঁচু পর্বতগুলো পর্য্ন্ত ডুবে গেল|
20 Fifteen cubits upward the waters prevailed; and the mountains were covered.পর্বতগুলোর মাথা ছাপিযে জল বাড়তে লাগল| সবচেয়ে উঁচু পর্বতের উপরেও 20 ফুটের বেশী জল দাঁড়াল|
21 And all flesh that moved on the earth expired, fowl as well as cattle, and beasts, and all crawling things which crawl on the earth, and all mankind:পৃথিবীর সমস্ত জীব মারা গেল| প্রতিটি পুরুষ ও স্ত্রী এবং পৃথিবীর সমস্ত জন্তু জানোয়ার মারা পড়ল| সমস্ত বন্য প্রাণী, সরীসৃপ ধ্বংস হয়ে গেল|
22 everything which had in its nostrils the breath of life, of all that was on the dry [land], died.স্থলচর যত প্রাণী শ্বাস প্রশ্বাস নেয় তারাও মারা গেল|
23 And every living being was destroyed that was on the ground, both man, and cattle, and creeping things, and fowl of the heavens; and they were destroyed from the earth. And Noah alone remained, and what was with him in the ark.এইভাবে ঈশ্বর পৃথিবীকে একেবারে পরিষ্কার করে ফেললেন| পৃথিবীর সমস্ত জীবন্ত অস্তিত্ব ধ্বংস করে ফেললেন| সমস্ত মানুষ, সমস্ত জন্তু জানোয়ার, বুকে হাঁটা সমস্ত প্রাণী এবং সমস্ত পাখী এই সব কিছুই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল| নোহ আর নোহের পরিবার পরিজন এবং নৌকোতে আশ্রয় পাওয়া পশুপাখী - কেবলমাত্র এইসব প্রাণের অবশেষ পৃথিবীতে বেঁচে থাকলো|
24 And the waters prevailed on the earth a hundred and fifty days.একটানা 150 দিন পৃথিবী বিপুল জলরাশিতে ডুবে থাকলো|
Bengali Bible