Genesis 47 - WEB (Bengali)
1 Then Joseph went in and told Pharaoh, and said, "My father and my brothers, with their flocks, their herds, and all that they own, have come out of the land of Canaan; and, behold, they are in the land of Goshen."য়োষেফ ফরৌণের কাছে গিয়ে বললেন, “আমার পিতা, আমার ভাইরা এবং তাদের পরিবারের সবাই এখানে এসেছেন| তারা তাদের পশু ও সর্বস্ব নিয়ে কনান দেশ থেকে চলে এসেছেন| তাঁরা এখন গোশন প্রদেশে রয়েছেন|”
2 From among his brothers he took five men, and presented them to Pharaoh.ফরৌণের সামনে যাবার জন্য ভাইদের মধ্যে পাঁচজনকে মনোনীত করলেন|
3 Pharaoh said to his brothers, "What is your occupation?" They said to Pharaoh, "Your servants are shepherds, both we, and our fathers."ফরৌণ ভাইদের জিজ্ঞেস করলেন, “তোমরা কি কাজ কর?”ভাইরা ফরৌণকে বলল, “মহাশয় আমরা মেষপালক| আর আমাদের আগে আমাদের পূর্বপুরুষরাও মেষপালক ছিলেন|”
4 They said to Pharaoh, "We have come to live as foreigners in the land, for there is no pasture for your servants' flocks. For the famine is severe in the land of Canaan. Now therefore, please let your servants dwell in the land of Goshen."তারা ফরৌণকে বলল, “কনান দেশে ভযাবহ দুর্ভিক্ষ হয়েছে| তাই পশুদের খাবার ঘাসের অভাব হয়েছে| তাই আমরা এই দেশে বাস করব বলে এখানে এসেছি| দয়া করে আমাদের গোশন প্রদেশে থাকতে দিন|”
5 Pharaoh spoke to Joseph, saying, "Your father and your brothers have come to you.তখন ফরৌণ য়োষেফকে বললেন, “তোমার পিতা ও তোমার ভাইরা তোমার কাছে এসেছেন|
6 The land of Egypt is before you. Make your father and your brothers dwell in the best of the land. Let them dwell in the land of Goshen. If you know any able men among them, then put them in charge of my cattle."তাদের থাকবার জন্য তুমি মিশরে য়ে কোন জায়গা বেছে নিতে পারো| তোমার পিতা এবং তোমার ভাইদের সব চাইতে ভাল জমিটা দিও| তাদের গোশন প্রদেশে বাস করতে দাও| আর তারা যদি দক্ষ মেষপালক হয় তবে তারা আমার পশুপালেরও যত্ন নিতে পারে|”
7 Joseph brought in Jacob, his father, and set him before Pharaoh, and Jacob blessed Pharaoh.তখন য়োষেফ তাঁর পিতাকে ফরৌণের সঙ্গে দেখা করবার জন্য ডেকে আনলেন| যাকোব ফরৌণকে আশীর্বাদ করলেন|
8 Pharaoh said to Jacob, "How many are the days of the years of your life?"ফরৌণ তাকে জিজ্ঞাসা করলেন, “আপনার বয়স কত?”
9 Jacob said to Pharaoh, "The days of the years of my pilgrimage are one hundred thirty years. Few and evil have been the days of the years of my life, and they have not attained to the days of the years of the life of my fathers in the days of their pilgrimage."যাকোব ফরৌণকে বললেন, “আমার আযুর এই অল্প বয়সে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে| আমি কেবল 130 বছর বযস্ক| আমার পিতা এবং আমার পূর্বপুরুষরা আমার চাইতেও বেশী বয়স বেঁচ্ছেেন|”
10 Jacob blessed Pharaoh, and went out from the presence of Pharaoh.যাকোব ফরৌণকে আশীর্বাদ করলেন এবং তাঁর সামনে থেকে বিদায নিলেন|
11 Joseph placed his father and his brothers, and gave them a possession in the land of Egypt, in the best of the land, in the land of Rameses, as Pharaoh had commanded.ফরৌণের কথামত য়োষেফ তাঁর পিতা ও ভাইদের মিশরে জমিজমা দিলেন| রামিষেষ শহরের কাছে স্থিত সেই জমি মিশরের সব জমির চেযে সেরা ছিল|
12 Joseph nourished his father, his brothers, and all of his father's household, with bread, according to their families.আর য়োষেফ তাঁর পিতা, তাঁর ভাইদের এবং তার সমস্ত পরিজনদের তাদের প্রযোজনীয খাদ্য সরবরাহ করলেন|
13 There was no bread in all the land; for the famine was very severe, so that the land of Egypt and the land of Canaan fainted by reason of the famine.দুর্ভিক্ষ আরও ভযাবহ হয়ে উঠল| ফলে দেশে কোথাও কোন খাদ্য রইল না| এই দরুণ দুর্ভিক্ষের জন্যে মিশর এবং কনান দেশ দরিদ্র হয়ে পড়ল|
14 Joseph gathered up all the money that was found in the land of Egypt, and in the land of Canaan, for the grain which they bought: and Joseph brought the money into Pharaoh's house.দেশের লোকরা আরও শস্য কিনতে থাকল আর য়োষেফ সেই অর্থ জমিযে ফরৌণের কাছে নিয়ে আসতেন|
15 When the money was all spent in the land of Egypt, and in the land of Canaan, all the Egyptians came to Joseph, and said, "Give us bread, for why should we die in your presence? For our money fails."কিছু পরে মিশরীয এবং কনানীযদের সব অর্থ শেষ হয়ে গেল| কারণ তারা সমস্ত অর্থই শস্য কিনতে ব্যয করেছিল| তাই মিশরীযরা য়োষেফের কাছে গিয়ে বলল, “আমাদের খাদ্য দিন| আমাদের অর্থ শেষ হয়ে গেছে| আমরা খেতে না পেলে আপনার চোখের সামনে মারা যাব|”
16 Joseph said, "Give your cattle; and I will give you food for your cattle, if money fails."কিন্তু য়োষেফ উত্তর দিলেন, “তোমাদের গো-পাল দাও, আমি তোমাদের খাবার দেব|”
17 They brought their cattle to Joseph, and Joseph gave them bread in exchange for the horses, and for the flocks, and for the herds, and for the donkeys: and he fed them with bread in exchange for all their cattle for that year.এইভাবে খাদ্য কেনার জন্য লোকরা তাদের গো-পাল, ঘোড়া এবং অন্যান্য পশুর ব্যবহার করলেন| সেই বছরে য়োষেফ পশুর বদলে তাদের খাদ্য দিলেন|
18 When that year was ended, they came to him the second year, and said to him, "We will not hide from my lord how our money is all spent, and the herds of cattle are my lord's. There is nothing left in the sight of my lord, but our bodies, and our lands.কিন্তু পরের বছরে লোকদের খাবার কেনার জন্য পশু এবং অন্য কিছু ছিল না| তাই লোকরা য়োষেফের কাছে গিয়ে বলল, “আপনি জানেন আমাদের কাছে আর কোন অর্থ নেই| আর আমাদের সব পশুও এখন আপনারই| সুতরাং আপনি যা দেখছেন আমাদের সেই দেহ ও আমাদের জমি ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই|
19 Why should we die before your eyes, both we and our land? Buy us and our land for bread, and we and our land will be servants to Pharaoh. Give us seed, that we may live, and not die, and that the land won't be desolate."সত্যিই আমরা আপনার চোখের সামনে মারা যাব| কিন্তু আপনি আমাদের খাদ্য দিলে আমরা ফরৌণকে আমাদের জমি দেব এবং আমরা তার দাস হব| আমাদের বপন করার বীজ দিন| তাহলে আমরা মরব না| আর জমিতে আবার আমাদের জন্য শস্য হবে|”
20 So Joseph bought all the land of Egypt for Pharaoh, for the Egyptians sold every man his field, because the famine was severe on them, and the land became Pharaoh's.তাই য়োষেফ মিশরের সমস্ত জমি ফরৌণের জন্য কিনে নিলেন| লোকরা ক্ষুধার জন্য মিশরের সমস্ত জমি ফরৌণের কাছে বিক্রি করে দিল|
21 As for the people, he moved them to the cities from one end of the border of Egypt even to the other end of it.আর মিশরের সর্বত্র লোকরা ফরৌণের দাস হল|
22 Only he didn't buy the land of the priests, for the priests had a portion from Pharaoh, and ate their portion which Pharaoh gave them. That is why they didn't sell their land.য়োষেফ কেবল যাজকদের জমি কিনলেন না| যাজকদের জমি বিক্রি করারও প্রয়োজন ছিল না| কারণ ফরৌণ তাদের কাজের জন্য পারিশ্রমিক দিতেন আর তারা সেই অর্থ দিয়ে খাদ্য কিনত|
23 Then Joseph said to the people, "Behold, I have bought you and your land today for Pharaoh. Behold, here is seed for you, and you shall sow the land.য়োষেফ লোকদের বললেন, “এখন আমি তোমাদের এবং তোমাদের জমি ফরৌণের জন্য কিনে নিয়েছি| তাই আমি এরপর তোমাদের জমিতে বপন করার বীজ দেব| আর তোমরা তা বপন করতে পার|
24 It will happen at the harvests, that you shall give a fifth to Pharaoh, and four parts will be your own, for seed of the field, for your food, for them of your households, and for food for your little ones."শস্য ছেদনের সময় তোমরা অবশ্যই উত্পন্ন শস্যের পাঁচ ভাগের এক ভাগ ফরৌণকে দেবে| বাকী পাঁচ ভাগের চার ভাগ শস্য তোমাদের হবে| তোমরা তোমাদের খাদ্যের জন্য সেই রাখা শস্যের বীজ পরের বছর বপন করার জন্য ব্যবহার করতে পারবে| আর তাতে তোমাদের পরিবার ও সন্তানদের জন্যও খাদ্য থাকবে|”
25 They said, "You have saved our lives! Let us find favor in the sight of my lord, and we will be Pharaoh's servants."লোকরা বলল, “আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন| আমরা ফরৌণের দাস হয়ে খুশী|”
26 Joseph made it a statute concerning the land of Egypt to this day, that Pharaoh should have the fifth. Only the land of the priests alone didn't become Pharaoh's.তাই য়োষেফ সেই সময় জমির ব্যাপারে আইন তৈরী করলেন| আর সেই আইন আজও বলবত্ রয়েছে| সেই আইন অনুযায়ীজমিতে উত্পন্ন সবকিছুর পাঁচ ভাগের এক ভাগ ফরৌণের| যাজকদের জমি ছাড়া সমস্ত জমি ফরৌণের|”
27 Israel lived in the land of Egypt, in the land of Goshen; and they got themselves possessions therein, and were fruitful, and multiplied exceedingly.ইস্রায়েল মিশরের গোশন প্রদেশেই স্থায়ী হলেন| তাঁর পরিবার সংখ্যার বৃদ্ধি পেল এবং বিশাল হয়ে উঠল| মিশর দেশে তাঁরা কিছু জমি পেলেন এবং সফল হলেন|
28 Jacob lived in the land of Egypt seventeen years. So the days of Jacob, the years of his life, were one hundred forty-seven years.যাকোব মিশরে 17 বছর বেঁচে ছিলেন সুতরাং তাঁর বয়স হল 147 বছর|
29 The time drew near that Israel must die, and he called his son Joseph, and said to him, "If now I have found favor in your sight, please put your hand under my thigh, and deal kindly and truly with me. Please don't bury me in Egypt,সময় হল যখন ইস্রায়েল বুঝলেন য়ে তিনি শীঘ্রই মারা যাবেন| তাই তিনি তাঁর পুত্র য়োষেফকে নিজের কাছে ডাকলেন| তিনি বললেন, “যদি তুমি আমায় ভালবাস তবে আমার উরুর নীচে হাত রাখ এবং প্রতিজ্ঞা কর য়ে তুমি তোমার কথায় বিশ্বস্ত হবে| আমি মারা গেলে আমায় মিশরে কবর দিও না|
30 but when I sleep with my fathers, you shall carry me out of Egypt, and bury me in their burying place." He said, "I will do as you have said."য়ে জায়গায় আমার পূর্বপুরুষদের কবর দেওয়া হয়েছে সেখানেই আমায় কবর দিও| আমাকে মিশর থেকে বয়ে নিয়ে গিয়ে আমাদের পারিবারিক কবরে কবর দিও|”য়োষেফ উত্তর দিলেন, “আমি প্রতিজ্ঞা করছি আপনার কথা মতোই কাজ করব|”
31 He said, "Swear to me," and he swore to him. Israel bowed himself on the bed's head.তারপর যাকোব বললেন, “আমার কাছে দিব্য কর|” তখন ইস্রায়েল বিছানায তার মাথা নামিযে ঈশ্বরের উপাসনা করলেন|”
Bengali Bible