Bible

Genesis 45 - YLT (Bengali)

1 And Joseph hath not been able to refrain himself before all those standing by him, and he calleth, `Put out every man from me;' and no man hath stood with him when Joseph maketh himself known unto his brethren,য়োষেফ আর নিজেকে সামলে রাখতে পারলেন না| তিনি সেখানে উপস্থিত সমস্ত লোকের সামনে কেঁদে উঠলেন এবং বললেন, “সবাইকে চলে য়েতে বলো|” তাই সব লোক চলে গেল| কেবল য়োষেফের ভাইয়েরা সঙ্গে রইল| তখন য়োষেফ নিজের পরিচয দিলেন|

2 and he giveth forth his voice in weeping, and the Egyptians hear, and the house of Pharaoh heareth.য়োষেফ খুব উচ্চস্বরে কাঁদছিলেন, আর ফরৌণের বাড়ীর সমস্ত মিশরীযরা তা শুনতে পেল|

3 And Joseph saith unto his brethren, `I `am' Joseph, is my father yet alive?' and his brethren have not been able to answer him, for they have been troubled at his presence.য়োষেফ তাঁর ভাইদের বললেন, “আমি তোমাদের বাই য়োষেফ| আমার পিতা ভাল আছেন তো?” কিন্তু ভাইয়েরা উত্তর দিল না কারণ তারা হতবুদ্ধি হলেন, ভয় পেলেন|

4 And Joseph saith unto his brethren, `Come nigh unto me, I pray you,' and they come nigh; and he saith, `I `am' Joseph, your brother, whom ye sold into Egypt;তাই য়োষেফ আবার তাঁর ভাইদের বললেন, “এখানে আমার কাছে এস| দয়া করে এখানে এস|” তাই ভাইরা য়োষেফের কাছে গেল| য়োষেফ তাদের বললেন, “আমি তোমাদের ভাই য়োষেফ| আমিই সেই, যাকে তোমরা দাস হিসাবে মিশরের জন্য বেচে দিয়েছিলে|”

5 and now, be not grieved, nor let it be displeasing in your eyes that ye sold me hither, for to preserve life hath God sent me before you.এখন চিন্তা কর না| তোমরা যা করেছিলে তার জন্য রাগও কর না| ঈশ্বরের পরিকল্পনা অনুসারেই আমি এখানে এসেছি| আমি তোমাদের প্রাণ বাঁচাতেই এখানে এসেছি|

6 `Because these two years the famine `is' in the heart of the land, and yet `are' five years, `in' which there is neither ploughing nor harvest;দুর্ভিক্ষের কেবল দুটো বছরই কেটেছে| এখনও আরও পাঁচ বছর কোন চাষ হবে না, ফসলও ফলবে না|

7 and God sendeth me before you, to place of you a remnant in the land, and to give life to you by a great escape;সুতরাং ঈশ্বর আমাকে তোমাদের আগেই এখানে পাঠিয়েছেন যাতে আমি তোমাদের লোকজনদের এই দেশে এনে বাঁচাতে পারি|

8 and now, ye -- ye have not sent me hither, but God, and He doth set me for a father to Pharaoh, and for lord to all his house, and ruler over all the land of Egypt.আমাকে য়ে এখানে পাঠানো হয়েছে তাতে তোমাদের দোষ নেই| এ ছিল ঈশ্বরের পরিকল্পনা| ঈশ্বরই আমাকে ফরৌণের পিতার স্থানে বসিযেছেন| আমি তার সমস্ত বাড়ীর সমস্ত মিশর দেশের রাজ্যপাল হয়েছি|”

9 `Haste, and go up unto my father, then ye have said to him, Thus said Joseph thy son, God hath set me for lord to all Egypt; come down unto me, stay not,য়োষেফ বলল, “তোমরা তাড়াতাড়ি আমার পিতার কাছে যাও| তাঁকে বল তার পুত্র য়োষেফ এই বার্তা পাঠিয়েছে|”ঈশ্বর আমাকে মিশরের রাজ্যপাল করেছেন| তাই এখানে আমার কাছে চলে আসুন| দেরী করবেন না| এখনই চলে আসুন|

10 and thou hast dwelt in the land of Goshen, and been near unto me, thou and thy sons, and thy son's sons, and thy flock, and thy herd, and all that thou hast,আপনি আমার কাছাকাছি গোশন প্রদেশে থাকতে পারেন| আপনি, আপনার সন্তানরা, আপনার নাতিনাতনিরা এবং আপনার সমস্ত পশুদেরও নিয়ে আসুন|

11 and I have nourished thee there -- for yet `are' five years of famine -- lest thou become poor, thou and thy household, and all that thou hast.দুর্ভিক্ষের পরের পাঁচ বছর আমি আপনার যত্ন নেব| ফরে আপনি এবং আপনার পরিবারের যা আছে তার কিছুই হারিযে যাবে না|

12 `And lo, your eyes are seeing, and the eyes of my brother Benjamin, that `it is' my mouth which is speaking unto you;য়োষেফ তার ভাইদের বললেন, “আমি য়ে সত্যি সত্যিই য়োষেফ তা তোমরা চোখেই দেখছ| এখন আমার ভাই বিন্যামীনও জানে য়ে আমি তোমাদের ভাই, তোমাদের সঙ্গে কথা বলছি|

13 and ye have declared to my father all my honour in Egypt, and all that ye have seen, and ye have hasted, and have brought down my father hither.'আমি মিশর দেশে য়ে সম্মান অর্জন করেছি সে সম্বন্ধে পিতাকে বোল| এখানে তোমরা যা যা দেখছ সে সম্বন্ধে তাঁকে বোল| এবার ওঠ, যত তাড়াতাড়ি পার আমার পিতাকে এখানে নিয়ে এস|”

14 And he falleth on the neck of Benjamin his brother, and weepeth, and Benjamin hath wept on his neck;এরপর য়োষেফ বিন্যামীন বুকে জড়িয়ে ধরে দুজনেই কাঁদতে লাগলেন|

15 and he kisseth all his brethren, and weepeth over them; and afterwards have his brethren spoken with him.য়োষেফ অন্যান্য ভাইদেরও চুমু খেয়ে কাঁদলেন| এরপর ভাইরা তারা সঙ্গে কথা বলতে শুরু করল|

16 And the sound hath been heard in the house of Pharaoh, saying, `Come have the brethren of Joseph;' and it is good in the eyes of Pharaoh, and in the eyes of his servants,ফরৌণও জানতে পারলেন য়ে য়োষেফের ভাইরা তার কাছে এসেছে| এই খবর ফরৌণের সারা ঘরে ছড়িয়ে পড়লে ফরৌণ ও তাঁর দাসরা অত্যন্ত সন্তুষ্ট হলেন|

17 and Pharaoh saith unto Joseph, `Say unto thy brethren, This do ye: lade your beasts, and go, enter ye the land of Canaan,ফরৌণ য়োষেফকে বললেন, “তোমার ভাইদের বল তাদের য়ে পরিমাণ শস্যের প্রয়োজন তা নিয়ে য়েন কনান দেশে যায়|

18 and take your father, and your households, and come unto me, and I give to you the good of the land of Egypt, and eat ye the fat of the land.আরও বল য়েন তারা তাদের পিতা এবং তাদের পরিবারের সবাইকে নিয়ে আমার কাছে এইখানে ফিরে আসে| আমি তোমাদের বাস করার জন্য মিশরে সব চাইতে ভাল জমি দেব| আর তোমার পরিবার এখানকার সব চেযে ভাল খাবার খেতে পাবে|”

19 `Yea, thou -- thou hast been commanded: this do ye, take for yourselves out of the land of Egypt, waggons for your infants, and for your wives, and ye have brought your father, and come;তারপর ফরৌণ বললেন, “আমাদের মালবাহী গাড়ীগুলোর মধ্যে য়েগুলো ভালো তার কিছু তোমার ভাইদের দাও| তাদের বলো য়েন, তারা কনান দেশে গিয়ে তাদের পিতা এবং নিজের নিজের স্ত্রী ও পুত্র কন্যা নিয়ে গাড়ী করে ফিরে আসে|

20 and your eye hath no pity on your vessels, for the good of all the land of Egypt `is' yours.'সেখান থেকে তাদের সমস্ত সম্পত্তি নিয়ে আসার ব্যাপারে তারা য়েন চিন্তা না করে, কারণ মিশরের সমস্ত উত্তম জিনিস তাদের|”

21 And the sons of Israel do so, and Joseph giveth waggons to them by the command of Pharaoh, and he giveth to them provision for the way;ইস্রাযেলের সন্তানরা তাই করলেন| ফরৌণ য়েমন আদেশ করেছিলেন সেই মতন য়োষেফ তাদের ভালো কিছু মালবাহী গাড়ী দিলেন আর যাত্রার জন্য য়থেষ্ট খাবারও দিলেন|

22 to all of them hath he given -- to each changes of garments, and to Benjamin he hath given three hundred silverlings, and five changes of garments;য়োষেফ তাঁর প্রত্যেক ভাইকে সুন্দর জামা জোড়াও দিলেন| কিন্তু য়োষেফ বিন্যামীনকে দিলেন পাঁচ জোড়া জামা আর 200 রৌপ্য মুদ্রা,

23 and to his father he hath sent thus: ten asses bearing of the good things of Egypt, and ten she-asses bearing corn and bread, even food for his father for the way.য়োষেফ তাঁর পিতার জন্যও উপহার পাঠালেন| তিনি দশটা গাধার পিঠে বস্তা ভরে মিশরের বহু উত্তম জিনিস পাঠালেন| আর তার পিতার ফেরবার পথে যাত্রার জন্য আরও দশটি স্ত্রী গাধার পিঠে করে শস্য, রুটি এবং অন্যান্য খাবার পাঠালেন|

24 And he sendeth his brethren away, and they go; and he saith unto them, `Be not angry in the way.'তারপর য়োষেফ তাঁর ভাইদের বিদায দিলেন| আর তারা যখন পথে যাচ্ছে য়োষেফ তাদের বললেন, “সোজা বাড়ী যাও| পথে ঝগড়া কর না|”

25 And they go up out of Egypt, and come in to the land of Canaan, unto Jacob their father,তাই তারা মিশর দেশ ছেড়ে তাদের পিতার কাছে কনান দেশে গিয়ে পৌঁছাল|

26 and they declare to him, saying, `Joseph `is' yet alive,' and that he `is' ruler over all the land of Egypt; and his heart ceaseth, for he hath not given credence to them.ভাইরা বলল, “পিতা য়োষেফ এখনও জীবিত! আর তিনিই সমস্ত মিশরের নিযুক্ত রাজ্যপাল|” তাদের পিতা এই শুনে হতবুদ্ধি হয়ে রইলেন; প্রথমে তো তাঁর বিশ্বাসই হল না|

27 And they speak unto him all the words of Joseph, which he hath spoken unto them, and he seeth the waggons which Joseph hath sent to bear him away, and live doth the spirit of Jacob their father;কিন্তু তারপর তারা য়োষেফ যা বলেছিলেন তা বলল| আর য়োষেফ তাঁকে মিশর দেশে নিয়ে যাবার জন্য মালবাহী গাড়ীগুলো পাঠিযছিলেন তা যখন যাকোব দেখলেন, তখন তিনি আনন্দে উত্তেজিত হয়ে উঠলেন|

28 and Israel saith, `Enough! Joseph my son `is' yet alive; I go and see him before I die.'ইস্রায়েল বললেন, “এবার আমি তোমাদের কথা বিশ্বাস করছি| আমার পুত্র য়োষেফ এখনও বেঁচে আছে! আহা, মৃত্যুর আগে আমি তাকে দেখতে পাব!”

Bengali Bible