Genesis 37 - ASV (Bengali)
1 And Jacob dwelt in the land of his father's sojournings, in the land of Canaan.যাকোব কনান দেশেই বাস করতে লাগল| এই সেই দেশ যেখানে পূর্বে তার পিতা বাস করতেন|
2 These are the generations of Jacob. Joseph, being seventeen years old, was feeding the flock with his brethren; and he was a lad with the sons of Bilhah, and with the sons of Zilpah, his father's wives: and Joseph brought the evil report of them unto their father.যাকোবের পরিবারের বৃত্তান্ত এইরকম|য়োষেফ তখন 17 বছর বযস্ক যুবক| তার কাজ ছিল মেষ, ছাগলের তত্ত্বাবধান করা| য়োষেফ এই কাজ করতেন তার ভাইয়েদের সঙ্গে অর্থাত্ বিল্হা ও সিল্পার সন্তানদের সঙ্গে| (বিল্হা ও সিল্পা তাঁর সত্ মা ছিলেন|) ভাইয়েরা মন্দ কাজ করলে য়োষেফ তা তাঁর পিতাকে এসে জানাতেন|
3 Now Israel loved Joseph more than all his children, because he was the son of his old age: and he made him a coat of many colors.য়োষেফ ছিলেন ইস্রায়েলের বৃদ্ধাবস্থার সন্তান| এই জন্য ইস্রায়েল তার অন্যান্য পুত্রদের চেযে য়োষেফকেই বেশী ভালবাসতেন| যাকোব তাকে একটা বিশেষ জামা উপহার দিয়েছিল| জামাটি ছিল লম্বা এবং বেশ সুন্দর|
4 And his brethren saw that their father loved him more than all his brethren; and they hated him, and could not speak peaceably unto him.য়োষেফের ভাইয়েরা দেখল য়ে তাদের পিতা তাদের চাইতে য়োষেফকেই বেশী ভালবাসেন| এইজন্য তারা তাকে ঘৃণা করতে লাগল| তারা য়োষেফের সাতে বন্ধুভাবে কথা বলতেও চাইল না|
5 And Joseph dreamed a dream, and he told it to his brethren: and they hated him yet the more.একদিন য়োষেফ একটা স্বপ্ন দেখলেন| পরে তিনি তার ভাইদের সেই স্বপ্নটা বললেন| এরপর তার ভাইয়েরা তাকে আরও ঘৃণা করতে থাকল|
6 And he said unto them, Hear, I pray you, this dream which I have dreamed:য়োষেফ বললেন, “আমি একটা স্বপ্ন দেখেছি|
7 for, behold, we were binding sheaves in the field, and, lo, my sheaf arose, and also stood upright; and, behold, your sheaves came round about, and made obeisance to my sheaf.দেখলাম আমরা সকলে ক্ষেতে কাজ করছি| আমরা সকলে গমের আঁটি বাঁধছিলাম, এমন সময় আমার আঁটিটা উঠে দাঁড়াল| আর আমার আঁটির চারপাশে গোল করে ঘিরে থাকা তোমাদের আঁটিগুলো একে একে আমারটিকে প্রণাম জানাল|”
8 And his brethren said to him, Shalt thou indeed reign over us? Or shalt thou indeed have dominion over us? And they hated him yet the more for his dreams, and for his words.তার ভাইয়েরা বলল, “তুমি কি মনে কর এর অর্থ তুমি আমাদের রাজা হয়ে আমাদের উপর রাজত্ব করবে?” তার ভাইয়েরা তাদের সম্বন্ধে দেখা এই স্বপ্নের জন্য তাকে আরও ঘৃণা করতে লাগল|
9 And he dreamed yet another dream, and told it to his brethren, and said, Behold, I have dreamed yet a dream: and, behold, the sun and the moon and eleven stars made obeisance to me.এরপর য়োষেফ আরেকটি স্বপ্ন দেখে সেই স্বপ্ন সম্বন্ধে তার ভাইয়েদের বললেন, “আমি আরেকটি স্বপ্ন দেখেছি| দেখলাম সূর্য়, চাঁদ এবং এগারোটি তারা আমাকে প্রণাম করছে|”
10 And he told it to his father, and to his brethren; and his father rebuked him, and said unto him, What is this dream that thou hast dreamed? Shall I and thy mother and thy brethren indeed come to bow down ourselves to thee to the earth?য়োষেফ তাঁর পিতাকেও এই স্বপ্নটি সম্বন্ধে বললেন| কিন্তু তাঁর পিতা এর সমালোচনা করে বললেন, “এ কি ধরণের স্বপ্ন? তুমি কি বিশ্বাস কর য়ে তোমার মা, তোমার ভাইয়েরা, এমনকি আমিও তোমায় প্রণাম করব?”
11 And his brethren envied him; but his father kept the saying in mind.য়োষেফের ভাইয়েরা তাঁকে ঈর্ষা করত| কিন্তু য়োষেফের পিতা সেসব মনে রাখলেন আর ভেবে অবাক হলেন যে এর অর্থ কি হতে পারে|
12 And his brethren went to feed their father's flock in Shechem.একদিন য়োষেফের ভাইয়েরা শিখিমে গেল তাদের পিতার মেষ চরাতে|
13 And Israel said unto Joseph, Are not thy brethren feeding the flock in Shechem? Come, and I will send thee unto them. And he said to him, Here am I.যাকোব য়োষেফকে বলল, “শিখিমে যাও| সেখানে তোমার ভাইয়েরা আমার মেষ চরাচ্ছে|”য়োষেফ উত্তর করলেন, “আমি যাবো|”
14 And he said to him, Go now, see whether it is well with thy brethren, and well with the flock; and bring me word again. So he sent him out of the vale of Hebron, and he came to Shechem.য়োষেফের পিতা বললেন, “যাও গিয়ে দেখ তোমার ভাইয়েরা নিরাপদে আছে কিনা| তারপর ফিরে এসে আমাদের জানিও মেষদের অবস্থা কেমন|” এইভাবে য়োষেফের পিতা তাকে হিব্রোণ উপত্যকা থেকে শিখিমে পাঠালেন|
15 And a certain man found him, and, behold, he was wandering in the field: and the man asked him, saying, What seekest thou?শিখিমে য়োষেফ পথ হারালে একজন লোক তাঁকে মাঠে ঘুরে বেড়াতে দেখল| সেই লোকটি বলল, “তুমি কি খুঁজে বেড়াচ্ছ?”
16 And he said, I am seeking my brethren: tell me, I pray thee, where they are feeding `the flock'.য়োষেফ উত্তর দিলেন, “আমি আমার ভাইদের খোঁজ করছি| বলতে পারেন তারা তাদের মেষ নিয়ে কোথায় গেছে?”
17 And the man said, They are departed hence; for I heard them say, Let us go to Dothan. And Joseph went after his brethren, and found them in Dothan.সেই লোকটি বলল, “তারা তো চলে গেছে| আমি তাদের দোথনে যাবার কথা বলতে শুনেছিলাম|” তাই য়োষেফ তার ভাইদের খুঁজতে গেলেন এবং দোথনে তাদের খুঁজে পেলেন|
18 And they saw him afar off, and before he came near unto them, they conspired against him to slay him.য়োষেফের ভাইয়েরা তাকে দূর থেকে আসতে দেখে তাকে হত্যা করার পরিকল্পনা করল|
19 And they said one to another, Behold, this dreamer cometh.ভাইয়েরা নিজেদের মধ্যে বলাবলি করল, “ঐ দেখ স্বপ্নদর্শক য়োষেফ আসছে| তাকে মেরে ফেলার
20 Come now therefore, and let us slay him, and cast him into one of the pits, and we will say, And evil beast hath devoured him: and we shall see what will become of his dreams.এই তো সুয়োগ| তাকে আমরা য়ে কোন একটা খালি কূপের মধ্যে ফেলে দিয়ে পিতাকে গিয়ে বলতে পারি য়ে এক বুনো জন্তু তাকে মেরে ফেলেছে| এইভাবে আমরা ওকে দেখাব য়ে তার স্বপ্নগুলো অসার|”
21 And Reuben heard it, and delivered him out of their hand, and said, Let us not take his life.কিন্তু রূবেণ য়োষেফের প্রাণ বাঁচাতে চাইল|
22 And Reuben said unto them, Shed no blood; cast him into this pit that is in the wilderness, but lay no hand upon him: that he might deliver him out of their hand, to restore him to his father.সে বলল, “আমরা তাকে হত্যা করব না| এস, আমরা তাকে হত্যা না করে বরং বিনা আঘাতে ঐ শুকনো কূপের মধ্যে ফেলে দিই|” রূবেণের পরিকল্পনা ছিল য়োষেফকে এইভাবে উদ্ধার করে তার পিতার কাছে ফেরত পাঠানোর|
23 And it came to pass, when Joseph was come unto his brethren, that they stripped Joseph of his coat, the coat of many colors that was on him;য়োষেফ তার ভাইদের কাছে এলে তারা তাকে আক্রমণ করে তার সুন্দর লম্বা জামাটা ছিঁড়ে ফেলল|
24 and they took him, and cast him into the pit: and the pit was empty, there was no water in it.এরপর তারা তাকে ধরে ছুঁড়ে দিল এক শুকনো কূপের মধ্যে|
25 And they sat down to eat bread: and they lifted up their eyes and looked, and, behold, a caravan of Ishmaelites was coming from Gilead, with their camels bearing spicery and balm and myrrh, going to carry it down to Egypt.য়োষেফ যখন কূপের মধ্যে, সেই সময় তার ভাইয়েরা খেতে বসল| এইসময় তারা একদল বণিককে দেখতে পেল যারা গিলিয়দ থেকে মিশরে যাত্রা করছিল| তাদের উটগুলো বহন করছিল বহু রকম মশলা ও ধন দৌলত|
26 And Judah said unto his brethren, What profit is it if we slay our brother and conceal his blood?তাই যিহূদা তার ভাইয়েদের বলল, “আমাদের ভাইকে হত্যা করে আর তার মৃত্যুর সংবাদ গোপন করে আমাদের কি লাভ হবে?
27 Come, and let us sell him to the Ishmaelites, and let not our hand be upon him; for he is our brother, our flesh. And his brethren hearkened unto him.এর থেকে লাভ হবে যদি আমরা তাকে এই বণিকদের কাছে বিক্রী করে দিই| এভাবে আমরা আমাদের নিজের ভাইয়ের মৃত্যুর জন্য দোষীও হব না|” অন্য ভাইয়েরাও সম্মতি জানাল|
28 And there passed by Midianites, merchantmen; and they drew and lifted up Joseph out of the pit, and sold Joseph to the Ishmaelites for twenty pieces of silver. And they brought Joseph into Egypt.মিদিয়নীয় বণিকরা কাছে আসতেই ভাইয়েরা য়োষেফকে কূপ থেকে তুলে আনলো| তারা তাকে 20 টি রৌপ্যমুদ্রার বিনিময়ে বিক্রী করে দিল| বণিকরা এবার তাকে মিশরে নিয়ে চলল|
29 And Reuben returned unto the pit; and, behold, Joseph was not in the pit; and he rent his clothes.এই সময় রূবেণ সেখানে তার ভাইয়েদের সঙ্গে ছিল না| সে জানতোও না য়ে তারা য়োষেফকে বিক্রী করে দিয়েছে| রূবেণ কূপের ধারে ফিরে এসে দেখল য়োষেফ সেখানে নেই| তখন সে দুঃখ প্রকাশ করার জন্য নিজের কাপড় ছিঁড়ে ফেলল|
30 And he returned unto his brethren, and said, The child is not; and I, whither shall I go?ভাইয়েদের কাছে ফিরে গিয়ে রূবেণ বলল, “ছেলেটা সেখানে নেই, এখন আমি কি করব?”
31 And they took Joseph's coat, and killed a he-goat, and dipped the coat in the blood;ভাইয়েরা তখন একটা ছাগল মেরে তার রক্তে য়োষেফের সুন্দর শালটা রাঙ্গিয়ে দিল|
32 and they sent the coat of many colors, and they brought it to their father, and said, This have we found: know now whether it is thy son's coat or not.এরপর তারা সেই শালটা তাদের পিতাকে দেখাল| ভাইয়েরা বলল, “আমরা এই শালটা পেয়েছি, দেখুন তো এটা য়োষেফের কিনা?”
33 And he knew it, and said, It is my son's coat: an evil beast hath devoured him; Joseph is without doubt torn in pieces.তাদের পিতা শালটা দেখে চিনতে পারলেন য়ে সেটা য়োষেফেরই| পিতা বললেন, “হ্যাঁ, এটা তো তারই! হয়তো কোনো বন্য জন্তু তাকে মেরে ফেলেছে| আমার পুত্র য়োষেফকে এক হিংস্র পশু খেয়ে ফেলেছে!”
34 And Jacob rent his garments, and put sackcloth upon his loins, and mourned for his son many days.পুত্র শোকে যাকোব তার কাপড় ছিঁড়ে ফেলল, তারপর চট বস্ত্র পরে দীর্ঘ সময় তার পুত্রের জন্য শোক করল|
35 And all his sons and all his daughters rose up to comfort him; but he refused to be comforted; and he said, For I will go down to Sheol to my son mourning. And his father wept for him.যাকোবের পুত্র কন্যারা তাকে সান্ত্বনা দিতে চাইল| কিন্তু যাকোবকে সান্ত্বনা দেওয়া গেল না| সে বলল, “আমার মৃত্যু দিন পর্য্ন্ত আমি আমার পুত্রের জন্য দুঃখ করে যাব|”তাই যাকোব য়োষেফের জন্য দুঃখিত হয়ে রইল|
36 And the Midianites sold him into Egypt unto Potiphar, an officer of Pharaoh's, the captain of the guard.মিদিয়নীয় বণিকরা পরে য়োষেফকে মিশরে নিয়ে গিয়ে ফরৌণের রক্ষক সেনাপতি পোটীফরের কাছে বিক্রি করে দিল|
Bengali Bible