Genesis 34 - WBT (Bengali)
1 And Dinah the daughter of Leah, which she bore to Jacob, went out to see the daughters of the land.দীণা ছিল যাকোব এবং লেয়ার কন্যা| একদিন দীণা সেই জায়গার মেয়েদের সঙ্গে দেখা করতে গেল|
2 And when Shechem, the son of Hamor the Hivite, prince of the country, saw her, he took her, and lay with her, and defiled her.হমোর ছিলেন সেই দেশের রাজা, তাঁর পুত্র শিখিম দীণাকে দেখতে পেলেন| শিখিম দীণাকে ধরে নিয়ে গিয়ে বলাত্কার করলেন|
3 And his soul cleaved to Dinah the daughter of Jacob, and he loved the damsel, and spoke kindly to the damsel.শিখিম দীণার প্রেমে পড়ে তাকে বিয়ে করার জন্য অনুণয করতে লাগলেন|
4 And Shechem spoke to his father Hamor, saying, Get me this damsel for a wife.শিখিম তাঁর পিতাকে বললেন, “দয়া করে ওকে আমার জন্যে এনে দাও য়েন আমি বিয়ে করতে পারি|”
5 And Jacob heard that he had defiled Dinah his daughter (now his sons were with his cattle in the field:) and Jacob held his peace till they had come.যাকোব জানতে পারল য়ে ছেলেটি তার কন্যার সাথে ঐ মারাত্মক খারাপ কাজটি করেছে| কিন্তু য়েহেতু তার সব কটি পুত্রই মাঠে পশু চরাতে গিয়েছিল, সেই জন্য তারা ঘরে ফিরে না আসা পর্য্ন্ত তিনি কিছুই করলেন না|
6 And Hamor the father of Shechem went out to Jacob to commune with him.সেই সময় শিখিমের পিতা হমোর যাকোবের সঙ্গে কথা বলতে এলেন|
7 And the sons of Jacob came from the field when they heard it: and the men were grieved, and they were very wroth, because he had wrought folly in Israel, in lying with Jacob's daughter; which thing ought not to be done.যাকোবের পুত্রেরা মাঠেই জানতে পারল কি ঘটেছে| ঘটনা শুনে তারা খুবই রেগে গেল কারণ শিখিম যাকোবের কন্যাকে বলাত্কার করে ইস্রায়েলকে লজ্জায ফেলেছিলেন| শিখিমের করা এই ভয়ঙ্কর ঘটনা শুনতে পেয়েই ভাইয়েরা ক্ষেত থেকে ফিরে এল|
8 And Hamor communed with them, saying, The soul of my son Shechem longeth for your daughter: I pray you give her to him for a wife.কিন্তু হমোর ভাইদের বললেন, “আমার পুত্র শিখিম দীণাকে খুবই চায়| অনুগ্রহ করে ওকে বিয়ে করতে দাও|
9 And make ye marriages with us: give your daughters to us, and take our daughters to you.এই বিবাহ বোঝাবে য়ে তোমাদের সঙ্গে আমাদের এক বিশেষ চুক্তি হয়েছে| তখন আমাদের পুত্ররা তোমাদের কন্যাদের এবং তোমাদের পুত্ররা আমাদের কন্যাদের বিয়ে করতে পারবে|
10 And ye shall dwell with us: and the land shall be before you; dwell and trade ye therein, and get you possessions therein.তোমরা আমাদের সঙ্গে এই একই দেশে থাকতে পারবে| তোমরা এখানকার জমির মালিক হবে ও ব্যবসা করতে পারবে|”
11 And Shechem said to her father, and to her brethren, Let me find favor in your eyes, and what ye shall say to me, I will give.শিখিম নিজেও যাকোব ও ভাইয়েদের সঙ্গে কথা বললেন| শিখিম বললেন, “দয়া করে আমায় গ্রহণ কর| তোমরা আমাকে যা করতে বলবে তাই-ই করব|
12 Ask me never so much dower and gift, and I will give according as ye shall say to me: but give me the damsel for a wife.যদি তোমরা আমায় কেবল দীণাকে বিয়ে করতে দাও, তবে তোমাদের চাওযা য়ে কোন উপহার আমি তোমাদের দেব| তোমরা যা চাইবে তাই-ই দেব, কেবল দীণাকে বিয়ে করতে দাও|”
13 And the sons of Jacob answered Shechem and Hamor his father deceitfully, and said, (because he had defiled Dinah their sister,)যাকোবের পুত্ররা শিখিম ও তার পিতাকে মিথ্যা বলব বলে ঠিক করল| ভাইয়েরা তাদের রাগ সামলাতে পারছিল না কারণ শিখিম তাদের বোন দীণার প্রতি এই জঘন্য কাজ করেছিলেন|
14 And they said to them, We cannot do this thing, to give our sister to one that is uncircumcised: for that would be a reproach to us:তাই ভাইয়েরা তাঁকে বলল, “আপনি সুন্নত নন বলে আপনার সঙ্গে আমাদের বোনের বিয়ে দিতে পারি না| যদি আমরা আমাদের বোনকে আপনাকে বিয়ে করতে দিই তা হবে আমাদের পক্ষে এক অপমান|
15 But in this will we consent to you: If ye will be as we are, that every male of you shall be circumcised;কিন্তু আপনি এই একটি কাজ করলে আমরা তার সঙ্গে আপনার বিয়ে দিতে পারি| আপনার শহরের প্রত্যেকটি পুরুষকে আমাদের মত সুন্নত হতে হবে|
16 Then will we give our daughters to you, and we will take your daughters to us, and we will dwell with you, and we will become one people.তাহলে আপনাদের পুত্ররা আমাদের কন্যাদের এবং আমাদের কন্যারা আপনাদের পুত্রদের বিয়ে করতে পারবে| তাহলে আমরা এক জাতি হব|
17 But if ye will not hearken to us, to be circumcised; then will we take our daughter, and we will be gone.যদি আপনি সুন্নত হতে অস্বীকার করেন তবে আমরা দীণাকে নিয়ে যাব.”
18 And their words pleased Hamor, and Shechem Hamor's son.এই চুক্তি হমোর এবং শিখিমকে খুব আনন্দিত করল|
19 And the young man deferred not to do the thing, because he had delight in Jacob's daughter: and he was more honorable than all the house of his father.দীণার ভাইয়েরা যা করতে বলল তাতে শিখিম খুশী হয়ে রাজী হলেন|শিখিম ছিলেন তাঁর পরিবারে সবচেয়ে সম্মানীয ব্যক্তি|
20 And Hamor and Shechem his son came to the gate of their city, and communed with the men of their city, saying,হমোর ও শিখিম তাঁদের শহরের সমাগম স্থানে গেলেন| তাঁরা শহরের পুরুষদের সঙ্গে কথা বললেন|
21 These men are peaceable with us, therefore let them dwell in the land, and trade therein: for the land, behold, it is large enough for them: let us take their daughters to us for wives, and let us give them our daughters.তাঁরা বললেন, “ইস্রাযেলের এই লোকরা আমাদের বন্ধু হতে চায়| তারা আমাদের দেশে বাস করুক ও আমাদের সঙ্গে ব্যবসা করুক| আমাদের সকলের জন্য য়থেষ্ট জায়গা আমাদের রয়েছে| তাদের সঙ্গে আমাদের পারস্পরিক বিবাহও হতে পারে| আমাদের ছেলেরা তাদের মেয়েদের বিয়ে করতে পারে এবং তাদের মেয়েরা আমাদের ছেলেদের বিয়ে করতে পারে|
22 Only herein, will the men consent to us to dwell with us, to be one people, if every male among us shall be circumcised, as they are circumcised.কিন্তু একটি বিষয আমাদের সবাইকে মেনে নিতে হবে| আমাদের সব পুরুষকে সুন্নত হতে হবে, য়েমনটি ইস্রাযেলের লোকরা হয়ে রয়েছে|
23 Will not their cattle, and their substance, and every beast of theirs be ours? only let us consent to them, and they will dwell with us.একাজ করলে আমরা তাদের গো-মেষাদির পাল ও পশুর দ্বারা এবং সম্পত্তির দ্বারা ধনী হব| সুতরাং তাদের সঙ্গে আমাদের এই চুক্তি করা উচিত্, তাহলে তারা এখানে আমাদের সঙ্গে থাকবে|”
24 And to Hamor and to Shechem his son hearkened all that went out of the gate of his city: and every male was circumcised, all that went out of the gate of his city.সমবেত সমস্ত লোক হমোর ও শিখিমের কথা শুনে সম্মতি জানাল| আর সব পুরুষরা সেই সময় সুন্নত হল|
25 And it came to pass on the third day, when they were sore, that two of the sons of Jacob, Simeon and Levi, Dinah's brethren, took each man his sword, and came upon the city boldly, and slew all the males.তিন দিন পরেও সুন্নত হওয়া লোকরা তখনও পীড়িত ছিল| যাকোবের দুই পুত্র শিমিয়োন ও লেবি জানত য়ে ঐ লোকরা এই সময়ে দুর্বল থাকবে| তাই তারা শহরে ঢুকে সেখানকার সমস্ত লোককে হত্যা করল|
26 And they slew Hamor and Shechem his son with the edge of the sword, and took Dinah out of Shechem's house, and went out.দীণার ভাই শিমিয়োন ও লেবি এই দুজনে মিলে হমোর ও তার পুত্র শিখিমকে হত্যা করল| তারা শিখিমের বাড়ী থেকে দীণাকে বের করে নিয়ে এল|
27 The sons of Jacob came upon the slain, and spoiled the city; because they had defiled their sister.যাকোবের পুত্ররা শহরের সব কিছু লুঠ করল| শিখিম তাদের বোনের সঙ্গে ভ্রষ্টাচার করার জন্য তারা তখনও রেগে ছিল|
28 They took their sheep, and their oxen, and their asses, and that which was in the city, and that which was in the field.তাই ভাইয়েরা সমস্ত পশু, গাধা এবং শহরে ও ক্ষেতে যা কিছু ছিল তার সবই নিয়ে নিল|
29 And all their wealth, and all their little ones, and their wives they took captive, and spoiled even all that was in the house.সেই লোকেদের সর্বস্ব এমনকি তাদের স্ত্রী ও শিশুদের অধিকার করল|
30 And Jacob said to Simeon and Levi, Ye have troubled me to make me odious among the inhabitants of the land, among the Canaanites, and the Perizzites: and I being few in number, they will assemble themselves against me, and slay me, and I shall be destroyed, I and my house.কিন্তু যাকোব শিমিয়োন ও লেবিকে বলল, “তোমরা আমায় অনেক বিপদে ফেলেছ| এই অঞ্চলের সমস্ত লোক এখন আমায় ঘৃণা করবে| কনানীয ও পরিষীয় সমস্ত লোকরা আমার বিরুদ্ধে উঠে দাঁড়াবে| আমরা এখানে অল্প কযেকজন রযেছি| যদি এই জায়গার লোকরা একত্রে আমাদের সঙ্গে য়ুদ্ধ করতে আসে, তবে আমি তো ধ্বংস হবোই এমনকি আমার সমস্ত লোকও আমার সঙ্গে ধ্বংস হবে|”
31 And they said, Should he deal with our sister, as with a harlot?কিন্তু ভাইয়েরা বলল, “ঐ লোকরা আমাদের বোনের সঙ্গে বেশ্যার মত য়ে ব্যবহার করেছে সেটাও কি উচিত্ ছিল? না, ঐ লোকেরা আমাদের বোনের প্রতি অন্যায় করেছে|”
Bengali Bible