Genesis 29 - DBY (Bengali)
1 And Jacob continued his journey, and went into the land of the children of the east.তারপর যাকোব আবার তার যাত্রা পথে চলল| সে পূর্বদিকের দেশে গেল|
2 And he looked, and behold, there was a well in the fields, and behold there, three flocks of sheep were lying by it; for out of that well they watered the flocks, and a great stone was at the mouth of the well.যাকোব তাকিযে দেখল মাঠে একটা কূপ রয়েছে| কূপের ধারে ছিল তিন পাল মেষ| মেষরা এই কূপের জলই পান করত| একটা বড় পাথর দিয়ে কূপের মুখটা ঢাকা ছিল|
3 And when all the flocks were gathered there, they rolled the stone from the mouth of the well, and watered the sheep, and put the stone again on the mouth of the well in its place.পালের সব মেষ জড়ো হলে মেষপালকরা কূপের মুখ থেকে পাথরটা গড়িয়ে দিতো| তখন সব মেষরা জল পান করত| মেষদের জল পান শেষ হলে মেষপালকরা সেই পাথরটা আবার যথাস্থানে গড়িয়ে দিত|
4 And Jacob said to them, My brethren, whence are ye? And they said, Of Haran are we.সেখানকার মেষপালকদের যাকোব বলল, “ভাইরা, তোমরা কোথা থেকে এসেছ?”তারা উত্তরে বলল, “আমরা হারোণ থেকে এসেছি|”
5 And he said to them, Do ye know Laban the son of Nahor? And they said, We do know [him].তখন যাকোব বলল, “তোমরা কি নাহোরের পুত্র লাবনকে চেন?”মেষপালকরা উত্তরে বলল, “আমরা তাঁকে চিনি|”
6 And he said to them, Is he well? And they said, [He is] well; and behold, there comes Rachel his daughter with the sheep.তখন যাকোব বলল, “তিনি কেমন আছেন?”তারা বলল, “তিনি ভাল আছেন| সব কিছু ঠিকঠাক রয়েছে| দেখুন, তাঁর কন্যা রাহেল এখন মেষপাল নিয়ে আসছেন|”
7 And he said, Behold, it is yet high day; it is not time that the cattle should be gathered together; water the sheep, and go, feed [them].যাকোব বলল, “দেখ, এখনও দিনের আলো রয়েছে এবং সূর্য় ডুবতে এখনও দেরী| মেষ জড়ো করার সময় তো এখন নয়| তাই তাদের জল পান করিযে মাঠে আবার চরতে দাও|”
8 And they said, We cannot until all the flocks are gathered together, and they roll the stone from the mouth of the well, and we water the sheep.কিন্তু মেষপালকরা বলল, “সব মেষপাল এক জায়গায় জড়ো না হওয়া পর্য্ন্ত আমরা তা করতে পারি না| তারপর আমরা কূপের মুখ থেকে পাথর সরিয়ে দেব আর সব মেষ জল পান করতে পারবে|”
9 While he was still speaking to them, Rachel came with her father's sheep, for she was a shepherdess.য়ে সময় যাকোব মেষপালকদের সঙ্গে কথা বলছিল, রাহেল তার পিতার মেষপাল নিয়ে এল| (রাহেলের কাজ ছিল মেষদের যত্ন নেওয়া|)
10 And it came to pass when Jacob saw Rachel the daughter of Laban his mother's brother, and the sheep of Laban his mother's brother, that Jacob went near, and rolled the stone from the mouth of the well, and watered the sheep of Laban his mother's brother.রাহেল ছিল লাবনের কন্যা| লাবন ছিলেন যাকোবের মাতার অর্থাত্ রিবিকার ভাই| যাকোব রাহেলকে দেখে এগিয়ে গিয়ে পাথর সরিয়ে তার মামার মেষদের জল দিল|
11 And Jacob kissed Rachel, and lifted up his voice and wept.পরে যাকোব রাহেলকে চুমু খেয়ে উঁচু গলায কাঁদতে লাগল|
12 And Jacob told Rachel that he was a brother of her father, and that he was Rebecca's son; and she ran and told her father.যাকোব রাহেলকে বলল য়ে সে তার পিতার পরিবারের দিক দিয়ে আত্মীয়| রিবিকার পুত্র| তাই রাহেল দৌড়ে বাড়ী গিয়ে তার পিতাকে তা জানাল|
13 And it came to pass when Laban heard the tidings of Jacob his sister's son, that he ran to meet him, and embraced him, and kissed him, and brought him to his house; and he told Laban all these things.লাবন তাঁর বোনের পুত্র যাকোবের কথা শুনলেন| এবার তাই লাবন দৌড়ে তার সঙ্গে দেখা করতে গেলেন| লাবন তাকে জড়িয়ে ধরে চুমু খেলেন এবং নিজের বাড়ীতে নিয়ে এলেন| যা ঘটেছিল তার সব কিছু যাকোব লাবনকে বলল|
14 And Laban said to him, Thou art indeed my bone and my flesh. And he abode with him a month's time.তখন লাবন বললেন, “তুমি য়ে আমার পরিবারের একজন এ বড়ই আনন্দের!” তাই লাবন যাকোবের সঙ্গে এক মাস কাটালেন.
15 And Laban said to Jacob, Because thou art my brother, shouldest thou serve me for nothing? tell me, what shall be thy wages?একদিন লাবন যাকোবকে বললেন, “পারিশ্রমিক বিনা আমার জন্যে তোমার এই পরিশ্রম করাটা ঠিক হচ্ছে না| তুমি আমার আত্মীয়, দাস নও| আমি তোমায় কি পারিশ্রমিক দেব?”
16 And Laban had two daughters: the name of the elder was Leah, and the name of the younger, Rachel.লাবনের দুটি কন্যা ছিল| বড়টির নাম লেয়া এবং ছোটটির নাম রাহেল|
17 And the eyes of Leah were tender; but Rachel was of beautiful form and beautiful countenance.রাহেল সুন্দরী ছিল| লেয়ার চোখ দুটি শান্ত ছিল|
18 And Jacob loved Rachel, and said, I will serve thee seven years for Rachel thy younger daughter.যাকোব রাহেলকে ভালোবাসল| যাকোব লাবনকে বলল, “আমি সাত বছর কাজ করব যদি আপনি আমাকে আপনার কনিষ্ঠা কন্যা রাহেলকে বিয়ে করতে দেন|”
19 And Laban said, It is better that I give her to thee than that I should give her to another man: abide with me.লাবন বললেন, “অন্য কারও সঙ্গে হওয়ার থেকে তোমার সাথে বিয়ে হওয়াটা ওর পক্ষে মঙ্গল হবে| তাই আমাদের সঙ্গে থেকে যাও|”
20 And Jacob served seven years for Rachel; and they were in his eyes as single days, because he loved her.তাই যাকোব থেকে গেল এবং লাবনের জন্য সাত বছর কাজ করল| কিন্তু রাহেলকে সে ভালবাসত বলে এই সাত বছর সময় তার কাছে অল্প বলে মনে হল|
21 And Jacob said to Laban, Give [me] my wife, for my days are fulfilled, that I may go in to her.সাত বছর পর যাকোব লাবনকে বলল, “রাহেলকে আমায় দিন, আমি তাকে বিয়ে করব| আপনার কাছে পরিশ্রম করার মেযাদ শেষ হয়েছে|”
22 And Laban gathered together all the men of the place, and made a feast.তাই লাবন সেখানকার সমস্ত লোককে ভোজে নিমন্ত্রিত করলেন|
23 And it came to pass in the evening, that he took Leah his daughter, and brought her to him; and he went in to her.সেই রাত্রে লাবন তাঁর কন্যা লেয়াকে যাকোবের কাছে নিয়ে এলেন| যাকোব ও লেয়া য়ৌন সহবাস করলেন|
24 And Laban gave to her Zilpah, his maidservant, to be maidservant to Leah his daughter.(লাবন তার দাসী সিল্পাকে তার কন্যার দাসী হবার জন্যও দিলেন|)
25 And it came to pass in the morning, that behold, it was Leah. And he said to Laban, What is this thou hast done to me? Have I not served thee for Rachel? Why then hast thou deceived me?সকাল বেলা যাকোব দেখলেন তিনি লেয়ার সাথে রাত কাটিযেছেন| যাকোব লাবনকে বলল, “আপনি আমার সঙ্গে চালাকি করেছেন| রাহেলকে বিয়ে করার জন্য আপনার জন্য কত কঠোর পরিশ্রম করেছি, তবে কেন আপনি আমার সঙ্গে এই চালাকি করলেন?”
26 And Laban said, It is not so done in our place, to give the younger before the firstborn.লাবন বললেন, “আমাদের দেশের প্রথা অনুযায়ীবড় কন্যার আগে ছোট কন্যার বিয়ে আমরা দিই না|”
27 Fulfil the week [with] this one: then we will give thee the other one also, for the service that thou shalt serve me yet seven other years.কিন্তু বিবাহ উত্সবের পুরো সপ্তাহটা কাটাও আর আমি রাহেলের সঙ্গে তোমার বিয়ে দেব| কিন্তু তুমি আরও সাতবছর আমার সেবা করবে|”
28 And Jacob did so, and fulfilled the week [with] this one, and he gave him Rachel his daughter to be his wife.সুতরাং যাকোব তাই করলেন এবং বিবাহ অনুষ্ঠানের সপ্তাহটি শেষ করলেন| তখন লাবন তার কন্যা রাহেলকে যাকোবের স্ত্রী হতে দিলেন|
29 And Laban gave to Rachel his daughter, Bilhah, his maidservant, to be her maidservant.(লাবন তার দাসী বিল্হাকে রাহেলের দাসী হিসেবে দিলেন|)
30 And he went in also to Rachel; and he loved also Rachel more than Leah. And he served with him yet seven other years.সুতরাং যাকোব রাহেলের সঙ্গেও য়ৌন সহবাস করলেন| আর যাকোব রাহেলকে লেয়ার থেকেও বেশী ভালবাসত| যাকোব লাবনের জন্য আরও সাত বত্সর পরিশ্রম করল|
31 And when Jehovah saw that Leah was hated, he opened her womb; but Rachel was barren.প্রভু দেখলেন য়ে যাকোব লেয়ার থেকে রাহেলকে বেশী ভালবাসে| তাই প্রভু লেয়াকে সন্তান প্রসবের জন্য সক্ষম করলেন| কিন্তু রাহেলের সন্তান হল না|
32 And Leah conceived, and bore a son, and called his name Reuben; for she said, Because Jehovah has looked upon my affliction; for now my husband will love me.লেয়া এক পুত্রের জন্ম দিলেন| তিনি তার নাম রাখলেন রূবেণ| লেয়া তার এই নাম দিলেন কারণ তিনি বললেন, “প্রভু আমার কষ্ট সকল দেখেছেন| আমার স্বামী আমায় ভালবাসেন না| তাই এবার আমার স্বামী আমায় ভালবাসতেও পারেন|”
33 And she again conceived, and bore a son, and said, Because Jehovah has heard that I am hated, he has therefore given me this one also; and she called his name Simeon.লেয়া আবার গর্ভবতী হলেন এবং তাঁর আর একটি পুত্র হল| তিনি তার নাম রাখলেন শিমিয়োন| লেয়া বললেন, “আমি য়ে ভালবাসা থেকে বঞ্চিত তা প্রভু শুনেছেন তাই তিনি আমাকে এই পুত্র দিয়েছেন|”
34 And she again conceived, and bore a son, and said, Now this time will my husband be united to me, for I have borne him three sons; therefore was his name called Levi.লেয়া আবার গর্ভবতী হলেন এবং তাঁর আর একটি পুত্র হল| তিনি এই পুত্রের নাম লেবি রাখলেন| লেয়া বললেন, “এবার অবশ্যই আমার স্বামী আমায় ভালবাসবেন| আমি তাকে তিনটি পুত্র দিয়েছি|”
35 And she again conceived, and bore a son, and said, This time will I praise Jehovah; therefore she called his name Judah. And she ceased to bear.এরপর লেয়া আর একটি পুত্রের জন্ম দিলেন| তিনি এই পুত্রের নাম রাখলেন যিহূদা| লেয়া তার এই নাম রাখলেন কারণ তিনি বললেন, “এখন আমি প্রভুর প্রশংসা করব|” এবার লেয়ার আর সন্তান হল না|
Bengali Bible