Bible

Exodus 29 - BBE (Bengali)

1 This is what you are to do to make them holy, to do the work of priests to me: Take one young ox and two male sheep, without any mark on them,প্রভু মোশিকে বললেন, “এখন আমি তোমাকে বলব আমার সেবায বিশেষ যাজক হিসেবে নিয়োগ করার জন্য হারোণ ও তার পুত্রদের কি কি করতে হবে| একটি নির্দোষ ছোট বলদ ও দুটি মেষশাবক জোগাড় করে আনো|

2 And unleavened bread, and unleavened cakes mixed with oil, and thin unleavened cakes on which oil has been put, made of the best bread-meal;তারপর উত্কৃষ্ট মানের গমের আটা থেকে খামিরবিহীন রুটি তৈরী করো এবং একই আটা বা মযদা দিয়ে জলপাইযের তেল মিশিয়ে পিঠে তৈরী করবে| তেলে ভাজা সরু পিঠেও বানাবে|

3 Put these in a basket and take them, with the ox and the two sheep.এই রুটি ও পিঠেগুলি ঝুড়িতে ভরবে| এবার এই ঝুড়িটি এবং ষাঁড় ও মেষ দুটি সমাগম তাঁবুতে নিয়ে এসো|

4 And let Aaron and his sons come to the door of the Tent of meeting, and there let them be washed with water.“এরপর হারোণ ও তার পুত্রদের সমাগম তাঁবুর দরজায় নিয়ে আসবে| পরিষ্কার জলে তাদের স্নান করাবে|

5 Take the robes, and put the coat and the dress and the ephod and the priest's bag on Aaron; put the band of needlework round him,বিশেষভাবে বানানো পোশাকটি হারোণকে পরাবে| তাকে বোনা সাদা পোশাকটি এবং নীল বস্ত্র সমেত এফোদ পরাবে| এফোদের সঙ্গে যুক্ত করবে বক্ষাবরণ| এরপর সুদৃশ্য কোমরবন্ধনী লাগিয়ে দেবে|

6 And let the head-dress be placed on his head and the holy crown on the head-dress.তার মাথায় পাগড়ি পরাও এবং পাগড়িটি ঘিরে বিশেষ পবিত্র মুকুটটি পরাও|

7 Then take the oil and put it on his head.এবার অভিষেকের তেল হারোণের মাথায় ছিটিয়ে দেবে| এইভাবে হারোণ যাজকরূপে অভিষিক্ত হবে|

8 And take his sons and put their robes on them;“এরপর হারোণের পুত্রদের ঐ স্থানে নিয়ে এসে সাদা আলখাল্লা পরাবে|

9 And put the linen bands round Aaron and his sons, and the head-dresses on them, to make them priests by my order for ever: so you are to make Aaron and his sons holy to me.তাদের কোমরে বাঁধবে কোমরবন্ধনী| তাদের মাথায় পরাবে শিরোভূষণ| এইভাবে তারা যাজক হিসাবে চিহ্নিত হবে| চিরস্থায়ী অধিকার বিধি অনুযায়ীতারা যাজক পদে উত্তীর্ণ হবে| এইভাবে তুমি হারোণ ও তার পুত্রদের যাজক হিসাবে অভিষিক্ত করবে|

10 Then let the ox be taken in front of the Tent of meeting: and let Aaron and his sons put their hands on its head.“এবার সেই বলদকে সমাগম তাঁবুর সামনে আনো| হারোণ ও তার পুত্ররা সেই বলদের ওপর তাদের হাত রাখবে|

11 And you are to put the ox to death before the Lord at the door of the Tent of meeting.সমাগম তাঁবুর প্রবেশপথে ঐ বলদটিকে প্রভুর উপস্থিতিতে বলি দাও| প্রভু তা দেখবেন|

12 Then take some of the blood of the ox, and put it on the horns of the altar with your finger, draining out all the rest of the blood at the base of the altar.সেই বলদ বলির কিছু পরিমাণ রক্ত নাও এবং তোমার আঙ্গুল দিয়ে বেদীর শৃঙ্গগুলির ওপরে ঐ রক্তের প্রলেপ লাগিয়ে দাও| বাকি রক্ত বেদীর নীচে ছড়িয়ে দেবে|

13 And take all the fat covering the inside of the ox, and the fat joining the liver and the two kidneys with the fat round them, and let them be burned on the altar;এবার বলি দেওয়া সেই বলদের শরীরের সমস্ত চর্বি, য়কৃত্‌ এবং চর্বি এবং দুটো মুত্রগ্রন্থী ও তার চারপাশের চর্বি জড়ো করে বেদীর ওপর জ্বালাবে|

14 But the flesh of the ox and its skin and its waste parts are to be burned outside the circle of the tents, for it is a sin-offering.এবার ঐ বলদের মাংস, চামড়া এবং গোবর তাঁবুর বাইরে নিয়ে যাও এবং তা আগুনে পুড়িয়ে দাও| এই পদ্ধতিতে যাজকদের পাপমোচনের হোমবলি হবে|

15 Then take one of the sheep, and let Aaron and his sons put their hands on its head.“এবার হারোণ ও তার পুত্রদের বলো একটি মেষের ওপর হাত রাখতে|

16 Then let it be put to death, so that the sides of the altar are marked with its blood.ঐ মেষটিকে কেটে ফেল| তার এবং বলির রক্ত সংগ্রহ কর এবং ঐ রক্ত বেদীর চারপাশে লাগিয়ে দাও|

17 Then the sheep is to be cut up into its parts, and after washing its legs and its inside parts, you are to put them with the parts and the head,এরপর মেষটিকে খণ্ড খণ্ড করে কাটো| মেষের অভ্যন্তর ভাগ এবং পা-গুলি ধোও| এই অংশগুলি অন্যান্য অংশের সঙ্গে এবং মাথার সঙ্গে রাখো|

18 And let them all be burned on the altar as a burned offering to the Lord: a sweet smell, an offering made by fire to the Lord.এবার সেগুলি বেদীতে এনে পুড়িয়ে দেবে| বেদীতে পোড়ালে তা হবে হোমবলি| প্রভুর উদ্দেশ্যে আগুনের উপহার| প্রভু এর গন্ধে খুশী হবেন|

19 Then take the other sheep; and after Aaron and his sons have put their hands on its head,“এবার অন্য একটি মেষ নিয়ে এসো এবং হারোণ ও তার পুত্রদের বলো মাথায় হাত রাখতে|

20 You are to put the sheep to death, and take some of its blood and put it on the point of Aaron's right ear, and of the right ears of his sons, and on the thumbs of their right hands and the great toes of their right feet, dropping the rest of the blood on the sides of the altar.ছাগলটিকে বলি দাও ও তার একটু রক্ত নাও এবং সেটি হারোণ ও তার পুত্রদের ডান কানের লতিতে লাগিয়ে দাও| একটু রক্ত লাগাও ডান হাতের বুড়ো আঙুলে এবং কিছু রক্ত লাগাবে ডান পায়ের বুড়ো আঙুলে| এরপর বাকী রক্ত বেদীর চারদিকে ঢেলে দেবে|

21 Then take some of the blood on the altar, and the oil, and put it on Aaron and his robes and on his sons and on their robes, so that he and his robes and his sons and their robes may be made holy.এবার বেদী থেকে একটু রক্ত তুলে নাও এবং একটি বিশেষ অভিষেকের তেলের সঙ্গে মিশিয়ে হারোণ ও তার পুত্রদের ওপর ও তাদের পোশাকের ওপর ছিটিয়ে দেবে| এতে বোঝা যাবে য়ে হারোণ ও তার পুত্রদের পোশাকগুলি প্রভুর কাছে উত্সর্গীকৃত|

22 Then take the fat of the sheep, the fat tail, the fat covering the insides, and the fat joining the liver and the two kidneys with the fat round them, and the right leg; for by the offering of this sheep they are to be marked out as priests:“এরপর সেই মেষের চর্বি ছাড়িয়ে নেবে| (এটা সেই ছাগল বা মেষ য়েটা হারোণের মহাযাজকরূপে অভিষেকের সময় ব্যবহৃত হয়েছে|) বলি দেওয়া ছাগলের লেজের এবং শরীরের ভেতরের চর্বি ছাড়িয়ে নেবে| যকৃত্‌ ও মুত্রগ্রন্থীর ওপরের চর্বি এবং ডান পায়ের চর্বিও সংগ্রহ করবে|

23 And take one bit of bread and one cake of oiled bread and one thin cake out of the basket of unleavened bread which is before the Lord:এবার প্রভুর সামনে রাখার জন্য খামিরবিহীন রুটি এবং তেলে ভাজা পিঠে ভর্তি ঝুড়িটিকে আনবে| ঝুড়ি থেকে একটি রুটি, একটি তেলেভাজা পিঠে ও একটি ছোট সরুচাক্লী পিঠে তুলে নেবে|

24 And put them all on the hands of Aaron and of his sons, to be waved for a wave offering before the Lord.এই জিনিসগুলি হারোণ ও তার পুত্রদের দেবে এবং ওদের বলবে এইগুলি হাতে নিতে এবং প্রভুর সামনে সেগুলি দোলাতে| এটা হবে দোলনীয় নৈবেদ্য|

25 Then take them from their hands, and let them be burned on the burned offering on the altar, a sweet smell before the Lord, an offering made by fire to the Lord.এবার এই জিনিসগুলি তাদের কাছ থেকে নিয়ে নাও এবং তাদের বেদীর ওপর রাখো এবং এইগুলি মেষের সঙ্গে পুড়িয়ে দাও| এটি একটি হোমবলি| এর গন্ধ প্রভুকে খুশী করবে|

26 Then take the breast of Aaron's sheep, waving it before the Lord; and it is to be your part of the offering.“এরপর বলি দেওয়া মেষটির বক্ষ কেটে নেবে| (হারোণের মহাযাজকের পদে অভিষেক উত্সবে এই মেষটিকে ব্যবহার করা হয়েছিল|) মেষটির বক্ষ প্রভুর সামনে দোলনীয় নৈবেদ্যর মত দোলাও এবং তারপরে রেখে দাও| এটি তোমার খাবার জন্য থাকবে|

27 So you are to make holy the breast of the sheep which is waved and the leg which is lifted up on high, that is, of the sheep which is offered for Aaron and his sons;হারোণের মহাযাজকরূপে অভিষেকের শিষ্টাচারে ব্যবহৃত ছাগলের পা ও স্তন এই বিশেষ অঙ্গ দুটি পবিত্র হল| এবার ঐ দুটি অঙ্গ হারোণ ও তার পুত্রদের দিয়ে দেবে|

28 And it will be their part as a right for ever from the children of Israel, it is a special offering from the children of Israel, made from their peace-offerings, a special offering lifted up to the Lord.এরপর থেকে সর্বদা ইস্রায়েলের জনগণ প্রভুকে যাজকের মাধ্যমে ঐ বিশেষ অঙ্গ দুটি উত্সর্গ করবে| তারা যখন যাজককে ঐ অঙ্গ দুটি দেবে তা হবে প্রভুকে দেওয়ারই সমান|

29 And Aaron's holy robes will be used by his sons after him; they will put them on when they are made priests.“বিশেষভাবে তৈরী করা বিশেষ পোশাকগুলো হারোণের জন্য তৈরী করা হলেও সেগুলো যত্ন করে রেখে দেবে| কারণ হারোণের পর য়ে মহাযাজক হবে সে ঐ পোশাকগুলো পরেই প্রভুর সেবা করবে|

30 For seven days the son who becomes priest in his place will put them on when he comes into the Tent of meeting to do the work of the holy place.হারোণের পর তার ছেলেদের মধ্যে থেকেই একজন মহাযাজকের দায়ভার সামলাবে| সে যখন সমাগম তাঁবুতে পবিত্র স্থানের সেবায নিযোজিত হবে তখন সে সাতদিন ঐ পোশাকগুলোই পরবে|

31 Then take the sheep of the wave offering and let its flesh be cooked in water in a holy place.“হারোণের মহাযাজকরূপে অভিষেক উত্সবে ব্যবহৃত মেষের মাংস সেদ্ধ কর| পবিত্র স্থানেই ঐ মাংস রান্না হবে|

32 And let Aaron and his sons make a meal of it, with the bread in the basket, at the door of the Tent of meeting.সমাগম তাঁবুর সামনের দরজায় বসে হারোণ ও তার পুত্ররা ঐ রান্না করা মাংস খাবে| ঝুড়ির রুটি দিয়ে তারা মাংস খাবে|

33 All those things which were used as offerings to take away sin, and to make them holy to be priests, they may have for food: but no one who is not a priest may have them, for they are holy food.এই পদ্ধতিতে তাদের পাপমোচন হবে এবং তারা প্রাযশ্চিত্তের মাধ্যমে যাজক হিসেবে আত্মপ্রকাশ করবে| আর কাউকে ওগুলো খেতে দেওয়া হবে না, কারণ সেগুলি পবিত্র|

34 And if any of the flesh of the offering or of the bread is over till the morning, let it be burned with fire; it is not to be used for food, for it is holy.যদি কোন খাবার রুটি বা মাংস অবশিষ্ট থাকে তাহলে পরদিন সকালে সেগুলো পুড়িয়ে ফেলতে হবে| কেউ এ খাবার খাবে না কারণ এই খাবার বিশেষ উপায়ে বিশেষ সময়ে খেতে হয়|

35 All these things you are to do to Aaron and his sons as I have given you orders: for seven days the work of making them priests is to go on.“আমার আদেশ মতো তুমি হারোণ ও তার পুত্রদের এগুলি করাবে| আমি যা যা বলেছি তুমি তাদের জন্য ঠিক তাই করবে| তাদের যাজক পদে অভিষেকের শিষ্টাচার সাত দিন ধরে চলবে|

36 Every day an ox is to be offered as a sin-offering, to take away sins: and by this offering on it, you will make the altar clean from sin; and you are to put oil on it and make it holy.সাতদিন ধরে তুমি প্রত্যেকদিনে একটি করে বলদ বলি দেবে| হারোণ ও তার পুত্রদের পাপমোচনের জন্য এই উপায় অবলম্বন করতে হবে| এই প্রাযশ্চিত্ত বেদীকে পূণ্য করার জন্য করতে হবে| এবং বেদীকে পবিত্র করার জন্য জলপাইযের তেল ঢালবে|

37 For seven days you are to make offerings for the altar and make it holy, so that it may become completely holy, and anything touching it will become holy.তুমি সাত দিন ধরে প্রায়শ্চিত্ত করে সাতদিন ধরে বেদীকে পূণ্য ও পবিত্র করে তুলবে| সে সময় বেদীটি অতি পবিত্র স্থান হয়ে উঠবে| বেদীর সংস্পর্শে যা আসবে তাই-ই পবিত্র হয়ে যাবে|

38 Now this is the offering which you are to make on the altar: two lambs in their first year, every day regularly.“প্রত্যেকদিন তুমি বেদীতে কিছু না কিছু নৈবেদ্য দেবে| তোমাকে এক বছর বয়সের দুটো মেষ বলি দিতেই হবে|

39 One lamb is to be offered in the morning and the other in the evening:একটা মেষকে সকালে ও অন্যটিকে সন্ধ্যায় বলি দেবে|

40 And with the one lamb, a tenth part of an ephah of the best meal, mixed with a fourth part of a hin of clear oil; and the fourth part of a hin of wine for a drink offering.যখন তুমি প্রথম মেষটিকে বলি দেবে তখন তার সঙ্গে এক পোয়া খাঁটি জলপাই তেল আর তিন পোয়া দ্রাক্ষারসের সঙ্গে আট বাটি ভাল গমের আটাও উত্সর্গ করো|

41 And the other lamb is to be offered in the evening, and with it the same meal offering and drink offering, for a sweet smell, an offering made by fire to the Lord.এবার দ্বিতীয মেষটি গোধূলি বেলায বলি দেবে| এটির শস্য নৈবেদ্য এবং এটির পেয নৈবেদ্য হবে সকালের নৈবেদ্যর মতোই| এটা হবে একটি সুগন্ধ সৌরভ, প্রভুকে নিবেদিত একটি হোমবলি| এবং প্রভু তা নিঃশ্বাসে গ্রহণ করবেন এবং তার গন্ধ প্রভুকে খুশী করবে|

42 This is to be a regular burned offering made from generation to generation, at the door of the Tent of meeting before the Lord, where I will come face to face with you and have talk with you.“প্রভুর প্রতিদিনের নৈবেদ্যগুলোকেই পুড়িয়ে ফেলতে হবে| সমাগম তাঁবুর দরজাতেই এটা করবে| প্রভুকে নৈবেদ্য দেবার সময় সর্বদা এটাই করবে| আমি, প্রভু তোমাদের সঙ্গে কথা বলার জন্য ওখানেই দর্শন দেব|

43 There I will come face to face with the children of Israel, and the Tent will be made holy by my gloryইস্রায়েলের লোকদের সঙ্গে সাক্ষাত্‌ করব ঐ স্থানেই এবং আমার মহিমা ঐ স্থানকে পবিত্র করে তুলবে|

44 I will make holy the Tent of meeting and the altar: and Aaron and his sons I will make holy, to be my priests“তাই সমাগম তাঁবুকে আমি পবিত্র করে তুলব এবং বেদীকেও পবিত্র করে তুলব| হারোণ ও তার পুত্ররা যাতে আমাকে যাজক হয়ে সেবা করতে পারে তার জন্য আমি ওদেরও পবিত্র করে তুলব|

45 Among the children of Israel I will make my living-place, and I will be their God.ইস্রায়েলের লোকদের সঙ্গেই আমি থাকব| আমিই হব তাদের ঈশ্বর|

46 And they will see that I am the Lord their God, who took them out of the land of Egypt, so that I might be ever with them: I am the Lord their God.লোকরা জানবে আমিই তাদের প্রভু এবং ঈশ্বর| তারা জানতে পারবে য়ে আমিই ‘সেই জন’ য়ে তাদের নেতৃত্ব দিয়ে মিশর থেকে বের করে এনেছে তাই আমি তাদের মাঝেই বাস করব| আমিই তাদের প্রভু, আমিই তাদের ঈশ্বর|”

Bengali Bible