Exodus 15:10 কিন্তু আপনি আপনার নিঃশ্বাস দিয়ে সমুদ্রকে উড়িয়ে দিয়েছিলেন এবং তাদের ঢেকে দিয়েছিলেন| তারা সীসার মতো সেই ক্রুদ্ধ সমুদ্রের নীচে চলে গেছে|
Exodus 15:10 in Other Translations
King James Version (KJV) Thou didst blow with thy wind, the sea covered them: they sank as lead in the mighty waters.
American Standard Version (ASV) Thou didst blow with thy wind, the sea covered them: They sank as lead in the mighty waters.
Bible in Basic English (BBE) You sent your wind and the sea came over them: they went down like lead into the great waters.
Darby English Bible (DBY) Thou didst blow with thy breath, the sea covered them; They sank as lead in the mighty waters.
Webster's Bible (WBT) Thou didst blow with thy wind, the sea covered them: they sunk as lead in the mighty waters.
World English Bible (WEB) You blew with your wind. The sea covered them. They sank like lead in the mighty waters.
Young's Literal Translation (YLT) Thou hast blown with Thy wind The sea hath covered them; They sank as lead in mighty waters.
Read Full Chapter :
Exodus 15
Cross Reference
যাত্রাপুস্তক 14:21
মোশি সূফ সাগরের ওপর তার হাত মেলে ধরল| প্রভু পূর্ব দিক থেকে প্রবল ঝড়ের সৃষ্টি করলেন| এই ঝড় সারারাত ধরে চলতে লাগল| দু’ভাগ হয়ে গেল সমুদ্র| এবং বাতাস মাটিকে শুকনো করে দিয়ে সমুদ্রের মাঝখান বরাবর পথের সৃষ্টি করল|
যাত্রাপুস্তক 15:5
জলের গভীরে তারা তলিয়ে গেছে| পাথরের মতো তারা জলে ডুবে গেছে|
ইসাইয়া 11:15
প্রভু মিশরের উপসাগরকে শুকিয়ে ফেলবেন এবং ধ্বংস করে ফেলবেন| তিনি ফরাত্ নদীর ওপর তাঁর হাত আন্দোলিত করবেন এবং ফরাত্ সাতটা ছোট ছোট নদীতে বিভক্ত হবে| এই ছোট ছোট নদীগুলি গভীর হবে না| লোকরা অনায়াসেই জুতো পরে নদীগুলির ওপর দিয়ে হেঁটে পার হতে পারবে|
সামসঙ্গীত 74:13
ঈশ্বর লোহিত সাগরকে দুভাগে ভাগ করতে আপনি আপনার পরাক্রম প্রযোগ করেছিলেন|
সামসঙ্গীত 135:7
ঈশ্বরই, সারা পৃথিবীতে মেঘ সৃষ্টি করেন| ঈশ্বরই বৃষ্টি এবং বিদ্য়ুত্ সৃষ্টি করেন এবং ঈশ্বরই বাতাস সৃষ্টি করেন|
সামসঙ্গীত 147:18
তারপর ঈশ্বর আর একটা আদেশ দেন এবং আবার উষ্ণ বাতাস বইতে শুরু করে| বরফ গলতে শুরু করে এবং জল প্রবাহিত হয়|
আদিপুস্তক 8:1
কিন্তু ঈশ্বর নোহর কথা ভুলে যান নি| নোহ এবং নোহের নৌকোয আশ্রয় পাওয়া সব জীবজন্তুর কথাই ঈশ্বরের মনে ছিল| পৃথিবীর উপর দিয়ে তিনি এক বাতাস বইয়ে দিলেন| এবং সমস্ত জল সরে য়েতে শুরু করল|
আমোস 4:13
আমি কে? আমিই হচ্ছি সেই, য়ে পর্বতগুলোকে তৈরি করেছিলাম| আমি তোমাদের মনগুলোকে সৃষ্টি করেছিলাম| আমি লোকদের শিক্ষা দিয়েছিলাম কি করে কথা বলতে হয়| আমি উষাকে অন্ধকারে পরিবর্তিত করেছি| আমি পৃথিবীর পর্বতগুলোর ওপর দিয়ে হাঁটি| আমি কে? আমার নাম হচ্ছে যিহোবা, সৈন্যদলের ঈশ্বর|”
মথি 8:27
এতে শিষ্যরা আশ্চর্য হয়ে বললেন, ‘ইনি কিরকম লোক? এঁর কথা এমন কি বাতাস ও সাগর শোনে!’
যেরেমিয়া 10:13
ঈশ্বরই উচ্চ বজ্রনির্ঘোষ, বন্যা ও বৃষ্টির কারণ| তিনিই পৃথিবীর সর্বত্র মেঘের সৃষ্টি করেছেন| তিনিই বৃষ্টির সঙ্গে বিদ্য়ুত্ পাঠান| তিনিই হাওযার সৃষ্টি করেন|
যাত্রাপুস্তক 14:27
মোশি তার হাত সমুদ্রের ওপর মেলে ধরলো| তাই দিনের আলো ফোটার ঠিক আগে সমুদ্র তার স্বাভাবিক অবস্থায় ফিরে গেল| মিশরীয়রা জলোচ্ছ্বাস থেকে বাঁচার তাগিদে প্রাণপনে দৌড়তে লাগল| কিন্তু প্রভু তাদের সমুদ্রের জলে ঠেলে দিলেন|
দ্বিতীয় বিবরণ 11:4
মিশরের সৈন্যদের প্রতি - তাদের ঘোড়াগুলোর এবং রথগুলোর তিনি কি করেছিলেন সেগুলো তোমরা দেখেছিলে| তারা তোমাদের তাড়া করেছিল, কিন্তু প্রভু সূফ সাগরের জল তাদের ওপর দিয়ে বইয়ে দিলেন| তোমরা প্রভুকে তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিতে দেখেছিলে|