Bible

Deuteronomy 18 - BBE (Bengali)

1 The priests, the Levites, that is, all the tribe of Levi, will have no part or heritage with Israel: their food and their heritage will be the offerings of the Lord made by fire.“লেবি পরিবারগোষ্ঠীর লোকরা ইস্রায়েল জমির কোনো অংশ পাবে না| ঐ লোকরা যাজক হিসেবে কাজ করবে| য়ে সকল উত্সর্গীকৃত উপহার আগুনে রান্না করা হয় এবং প্রভুকে নিবেদন করা হয়, সেগুলো খেযে তারা জীবনধারণ করবে| লেবি পরিবারগোষ্ঠীর লোকদের এটিই হলো অংশ|

2 And they will have no heritage among their countrymen: the Lord is their heritage, as he has said to them.অন্যান্য পরিবারগোষ্ঠীর মতো লেবীয় পরিবারগোষ্ঠীর লোকরা জমির কোনো অংশ পাবে না| প্রভু তাদের য়েমন বলেছিলেন সেই অনুসারে লেবীয়দের অংশ হিসেবে প্রভু নিজেই আছেন|

3 And this is to be the priests' right: those who make an offering of a sheep or an ox are to give to the priest the top part of the leg and the two sides of the head and the stomach.“যখন তোমরা বলি হিসাবে গোরু অথবা মেষ হত্যা কর, তখন তোমরা যাজকদের এই অংশগুলো অবশ্যই দেবে; কাঁধ, দুই গাল এবং পাকস্থলী|

4 And in addition you are to give him the first of your grain and wine and oil, and the first wool cut from your sheep.তোমাদের সংগৃহীত ফসলের প্রথম অংশ তোমরা যাজকদের অবশ্যই দেবে| তোমাদের শস্যের, তোমাদের নতুন দ্রাক্ষারসের এবং তোমাদের তেলের প্রথম অংশ তোমরা তাদের অবশ্যই দেবে| তোমাদের মেষের থেকে সংগৃহীত পশমের প্রথম অংশ তোমরা লেবীয়দের অবশ্যই দেবে|

5 For he, and his sons after him for ever, have been marked out by the Lord your God from all your tribes, to do the work of priests in the name of the Lord.কেন? কারণ তোমাদের প্রভু ঈশ্বর তোমাদের সমস্ত পরিবারগোষ্ঠীর কথা বিবেচনা করেছিলেন এবং চিরকাল যাজক হিসাবে তাঁর সেবা করার জন্য তিনি লেবি এবং তার উত্তরপুরুষদের মনোনীত করেছিলেন|

6 And if a Levite, moved by a strong desire, comes from any town in all Israel where he is living to the place marked out by the Lord;“তোমাদের শহরে বাসকারী কোন লেবীয় যদি তার বাসস্থান ত্যাগ করে, প্রভু য়ে স্থান মনোনীত করেছেন এমন কোন স্থানে বাস করতে আসে, তখন সেখানে

7 Then he will do the work of a priest in the name of the Lord his God, with all his brothers the Levites who are there before the Lord.প্রভুর সামনে কর্তব্যরত অন্যান্য লেবীয় ভাইদের মতোই এই লেবীয়ও তার প্রভু ঈশ্বরের নামে সেবা করতে পারবে|

8 His food will be the same as theirs, in addition to what has come to him as the price of his property.পৈতৃক অধিকার বিক্রি করে সে য়ে মূল্য় পেয়েছে সেটা ছাড়াও সে অন্যান্য লেবীয়দের সঙ্গে খাবারের সমান অংশ পাবে|

9 When you have come into the land which the Lord your God is giving you, do not take as your example the disgusting ways of those nations.“প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের য়ে দেশ দিচ্ছেন সেই দেশে তোমরা যখন আসবে, তখন সেখানে অন্যান্য জাতির লোকরা য়ে সকল সাংঘাতিক কাজ করে সেগুলো তোমরা শিখো না|

10 Let there not be seen among you anyone who makes his son or his daughter go through the fire, or anyone using secret arts, or a maker of strange sounds, or a reader of signs, or any wonder-worker,তোমাদের বেদীর ওপরের আগুনে তোমরা তোমাদের পুত্রদের অথবা কন্যাদের উত্সর্গ করবে না| কোন ভাববাদীর সঙ্গে কথা বলে অথবা কোন যাদুকর, কোন ডাইনি অথবা কোন মাযাবীর কাছে গিয়ে নিজেদের ভবিষ্যত্‌ জানার চেষ্টা করবে না|

11 Or anyone using secret force on people, or putting questions to a spirit, or having secret knowledge, or going to the dead for directions.কাউকে অন্যান্য লোকদের ওপরে যাদুমন্ত্রের প্রযোগ করার চেষ্টা করতে দিও না| তোমাদের কোনো লোককে ভুতুড়িযা অথবা যাদুকর হতে দিও না; এবং মৃত লোকর আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করো না|

12 For all who do such things are disgusting to the Lord; and because of these disgusting things the Lord your God is driving them out before you.ঐ সমস্ত কাজ যারা করে, সেইসব লোকদের প্রভু, তোমাদের ঈশ্বর, ঘৃণা করেন| এই কারণেই প্রভু ঐ সমস্ত জাতির লোকদের তোমাদের সামনে দেশ ছেড়ে য়েতে বাধ্য করেছেন|

13 You are to be upright in heart before the Lord your God.তোমরা অবশ্যই প্রভু তোমাদের ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে বিশ্বস্ত থাকবে|

14 For these nations, whose land you are taking, give attention to readers of signs and to those using secret arts: but the Lord your God will not let you do so.“তোমরা য়ে ঐ সমস্ত জাতির লোকদের তোমাদের দেশ ছেড়ে য়েতে বাধ্য করছ তারা তাদের কথা শোনে যারা যাদুবিদযা চর্চা করে এবং ভবিষ্যত্‌ বলে| কিন্তু প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের এই জিনিসগুলো করতে দেবেন না|

15 The Lord your God will give you a prophet from among your people, like me; you will give ear to him;প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের জন্য একজন ভাববাদী পাঠাবেন| তোমাদের নিজের লোকদের মধ্য থেকেই এই ভাববাদী আসবে| সে আমারই মতো হবে| তোমরা অবশ্যই এই ভাববাদীর কথা শুনবে|

16 In answer to the request you made to the Lord your God in Horeb on the day of the great meeting, when you said, Let not the voice of the Lord my God come to my ears again, and let me not see this great fire any more, or death will overtake me.তোমরা ঈশ্বরের কাছে য়ে চেয়েছিলে সেই অনুযায়ীতিনি এই ভাববাদীকে তোমাদের কাছে পাঠাবেন| যখন তোমরা হোরেব পর্বতে সকলে একত্রিত হয়েছিলে, তখন তোমরা ঈশ্বরের রব শুনে এবং পর্বতমালার ওপরে সেই মহত্‌ আগুন দেখে ভীত হয়েছিলে| সেজন্য তোমরা বলেছিলে, ‘আমাদের প্রভু ঈশ্বরের রব আমাদের পুনরায আর শোনাবেন না! আমাদের আর সেই মহত্‌ আগুন দেখতে দেবেন না, দেখলে আমরা মারা যাব!’

17 Then the Lord said to me, What they have said is well said.“প্রভু আমাকে বলেছিলেন, “তারা যা বলেছে তা যথার্থ|

18 I will give them a prophet from among themselves, like you, and I will put my words in his mouth, and he will say to them whatever I give him orders to say.আমি তাদের কাছে তোমার মতোই একজন ভাববাদী পাঠাব| এই ভাববাদী তাদের লোকদের মধ্যেই একজন হবে| সে য়ে কথা অবশ্যই বলবে সেটা আমি তাকে বলে দেব| আমি যা আদেশ করি তার সমস্ত কিছু সে লোকদের বলবে|

19 And whoever does not give ear to my words which he will say in my name, will be responsible to me.এই ভাববাদী আমার জন্যই বলবে এবং যখন সে কথা বলবে, যদি কোন ব্যক্তি আমার আদেশ না শোনে তাহলে আমি সেই ব্যক্তিকে শাস্তি দেব|’

20 But the prophet who takes it on himself to say words in my name which I have not given him orders to say, or who says anything in the name of other gods, will come to his death.“কিন্তু একজন ভাববাদী এমন কিছু বলতে পারে যা আমি তাকে বলার জন্য বলি নি| এবং সে লোকদের এও বলতে পারে য়ে সে আমার হয়েই তা বলছে| যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেই ভাববাদীকে অবশ্যই হত্যা করা উচিত্‌| এছাড়াও একজন ভাববাদী আসতে পারে য়ে অন্যান্য দেবতার হয়ে কথা বলে| সেই ভাববাদীকেও অবশ্যই হত্যা করা উচিত্‌|

21 And if you say in your hearts, How are we to be certain that the word does not come from the Lord?তোমরা হয়তো ভাবতে পার, ‘আমরা কি করে জানতে পারবো য়ে ভাববাদী যা বলছে সেগুলো প্রভুর কথা নয়?’

22 When a prophet makes a statement in the name of the Lord, if what he says does not take place and his words do not come true, then his word is not the word of the Lord: the words of the prophet were said in the pride of his heart, and you are to have no fear of him.যদি কোনো ভাববাদী বলে য়ে সে প্রভুর জন্য বলছে, কিন্তু যা বলছে তা না ঘটে, তাহলেই তোমরা জানবে য়ে প্রভু সেটি বলেন নি| তোমরা বুঝতে পারবে য়ে, এই ভাববাদী তার নিজের ধারণার কথাই বলছে| তোমরা তাকে ভয় পেও না|

Bengali Bible