Daniel 8 - DBY (Bengali)
1 In the third year of the reign of Belshazzar the king, a vision appeared unto me, [even] to me Daniel, after that which appeared unto me at the first.বেল্শত্সরের রাজত্বের তৃতীয় বছরে আমার এই স্বপ্নদর্শন হয়েছিল| এটি ছিল আমার প্রথম স্বপ্নদর্শন হবার পরে|
2 And I saw in the vision; and it came to pass, when I saw, that I was in the fortress of Shushan, which is in the province of Elam. And I saw in the vision, and I was by the river Ulai.এই স্বপ্নে আমি দেখেছিলাম আমি এলম প্রদেশের রাজধানী শূশনে ঊলয় নদীর ধারে দাঁড়িয়ে আছি|
3 And I lifted up mine eyes and saw, and behold, there stood before the river a ram which had two horns; and the two horns were high; and one was higher than the other, and the higher came up last.আমি ওপরে তাকালাম এবং একটি দুই শিং বিশিষ্ট মেষকে ঊলয় নদীর ধারে দাঁড়িয়ে থাকতে দেখলাম| তার দুটি শিং লম্বা কিন্তু একটি অপরটির চেয়ে বেশি লম্বা এবং লম্বা শিংটি অন্য শিংটির পরে গজিয়েছিল|
4 I saw the ram pushing westward, and northward, and southward, and no beast could stand before him, neither was there any that could deliver out of his hand; and he did according to his will, and became great.আমি দেখলাম মেষটি তার শিংগুলো উঁচু করে পশ্চিমে, উত্তরে এবং দক্ষিণে আক্রমণ করছে এবং কোন জন্তু তাকে থামাতে পারছে না| অন্য জন্তুদের কেউ বাঁচাতেও পারল না| মেষটি তার ইচ্ছামত করতে লাগল এবং ভীষণ শক্তিশালী হয়ে উঠল|
5 And as I was considering, behold, a he-goat came from the west over the face of the whole earth, and touched not the ground: and the goat had a notable horn between his eyes.আমি যখন এই মেষটির কথা ভাবছিলাম তখন দেখলাম য়ে পশ্চিমদিক থেকে একটি বিরাট শিংযুক্ত পুং ছাগল আসছে| পুং ছাগলটি এত জোরে দৌড়ে এল য়ে তার পা মাটিতে প্রায় ঠেকলই না|
6 And he came to the ram that had the two horns, which I had seen standing before the river, and ran upon him in the fury of his power.সেই পুং ছাগলটি দুই শিংযুক্ত মেষের কাছে এলো যাকে আমি ঊলয় নদীর তীরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম| পুং ছাগলটি তার ভীষণ রাগ নিয়ে মেষের দিকে তেড়ে গেল|
7 And I saw him come close to the ram, and he was enraged with him, and smote the ram, and broke his two horns; and there was no power in the ram to stand before him; and he cast him down to the ground, and trampled upon him; and there was none that could deliver the ram out of his hand.যখন পুং ছাগলটি মেষের কাছে পৌঁছল, সে খুব রেগে ছিল| ছাগলটি মেষের শিং দুটি ভেঙে ফেলল| তাকে মেষটি আটকাতে পারল না| তারপর পুং ছাগলটি মেষটিকে গুঁতো মেরে মাটিতে ফেলে দিল এবং তাকে পদদলিত করল| ছাগলের হাত থেকে মেষকে বাঁচাবার মত কেউই ছিল না|
8 And the he-goat became exceeding great; but when he was become strong, the great horn was broken; and in its stead came up four notable ones toward the four winds of the heavens.তারপর ঐ পুং ছাগলটি আরো বেশী শক্তিশালী হয়ে উঠল| কিন্তু সে যখন সব চেয়ে বেশী শক্তিশালী হয়ে উঠল তার বড় শিংটি ভেঙ্গে গেল এবং তার জায়গায চারটি শিং গজাল| এই চারটি শিংকে সহজেই দেখা য়েত এবং এরা চারটি ভিন্ন দিকে মুখ করে ছিল|
9 And out of one of them came forth a little horn, which became exceeding great, toward the south, and toward the east, and toward the beauty [of the earth].এরপর ওই চারটির মধ্যে একটি শিং থেকে একটি ছোট শিং গজাল| এই ছোট শিংটি দক্ষিণ ও পূর্ব দিকে এবং সুন্দর ভূমির দিকে বেড়ে উঠল|
10 And it became great, even to the host of heaven; and it cast down [some] of the host and of the stars to the ground, and trampled upon them.তারপর এই ছোট শিংটি এত বড় হয়ে গেল য়ে স্বর্গের দূতসমূহ পর্য়ন্ত পৌঁছে গেল এবং কয়েক জন দূত ও কয়েকটি তারাকে মাটিতে নামিয়ে আনল এবং তাদের মাড়িয়ে দিলো|
11 (And he magnified [himself] even to the prince of the host, and from him the continual [sacrifice] was taken away, and the place of his sanctuary was cast down.সেই ছোট শিংটি ভীষণ শক্তিশালী হয়ে উঠল এবং সে দূতসমূহের অধিপতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল| সে লোকদের নিত্য নৈবেদ্য থেকে বিরত করল এবং মন্দিরকে ভূপতিত করল|
12 And a time of trial was appointed unto the continual [sacrifice] by reason of transgression.) And it cast down the truth to the ground; and it practised and prospered.সেই ছোট শিংটি নিত্য নৈবেদ্যর পরিবর্তে পাপ কার্য়্য়ে লিপ্ত হয়েছিল| সে ধর্মকে ভূপতিত করল| সে যা কিছু করেছিল তাতেই সাফল্য লাভ করল|
13 And I heard one saint speaking, and another saint said unto that one who spoke, How long shall be the vision of the continual [sacrifice] and of the transgression that maketh desolate, to give both the sanctuary and the host to be trodden down under foot?তারপর আমি পবিত্র দূতদের এক জনকে কথা বলতে শুনলাম| তারপর আমি আরেকজন পবিত্র দূতকে প্রথম জনের কথার উত্তর দিতে শুনলাম| প্রথম জন বলল, “কত দিন ধরে এসব জিনিষ চলবে? কতদিন দৈনিক উত্সর্গ করা বন্ধ থাকবে? কতদিন এই ভয়ানক পাপ স্থায়ী হবে? কত দিন ধরে এই মন্দির এবং দূতেরা শ্রদ্ধাহীন ভাবে পদদলিত হবে?”
14 And he said unto me, Until two thousand and three hundred evenings [and] mornings: then shall the sanctuary be vindicated.অপর পবিত্র ব্যক্তি বলল, “এই ঘটনা 2,300 দিন ধরে চলবে| তারপর পবিত্র স্থানটি সারানো হবে|”
15 And it came to pass, when I Daniel had seen the vision, I sought for the understanding of it, and behold, there stood before me as the appearance of a man.আমি, দানিয়েল এই স্বপ্নদর্শন করেছিলাম এবং তার অর্থ বোঝার চেষ্টা করেছিলাম| যখন আমি এই স্বপ্নদর্শনের কথা ভাবছিলাম তখন একজন মানুষের মতো দেখতে ব্যক্তি এসে আমার সামনে দাঁড়াল|
16 And I heard a man's voice between [the banks of] the Ulai; and he called and said, Gabriel, make this [man] to understand the vision.তারপর আমি ঊলয় নদীর ওপর থেকে এক জন মানুষের স্বর শুনলাম| সেই স্বর বলল, “গাব্রিয়েল তুমি এই লোকটিকে স্বপ্নদর্শনের অর্থ ব্যাখ্যা করে দাও|”
17 And he came near where I stood; and when he came, I was afraid, and fell on my face; and he said unto me, Understand, son of man; for the vision is for the time of the end.তাই মানুষের মতো দেখতে সেই দূত গাব্রিয়েল আমার কাছে এল| আমি ভয়ে মাটিতে পড়ে গেলাম| কিন্তু গাব্রিয়েল আমাকে বলল, “হে মানুষ, বুঝে নাও এই স্বপ্নদর্শন যা হল শেষ সময়ের সম্বন্ধে|”
18 Now, as he was speaking with me, I was in a deep stupor, with my face toward the ground. And he touched me, and set me up where I had stood.যখন গাব্রিয়েল কথা বলতে শুরু করল তখন আমি অজ্ঞান হয়ে গেলাম এবং মাটির ওপর মুখ খুবড়ে পড়ে গেলাম| কিন্তু সেই গভীর ঘুম থেকে গাব্রিযেল আমাকে টেনে তুলে নিজের পায়ে দাঁড় করাল|
19 And he said, Behold, I will make thee know what shall be at the end of the indignation: for at the set time the end shall be.গাব্রিয়েল বলল, “এখন আমি তোমাকে স্বপ্নদর্শনটি ব্যাখ্যা করব| ঈশ্বরের ক্রোধর শেষ সময়ে কি হবে তা আমি তোমাকে বলব| একটি নির্দিষ্ট সময় সমাপ্তি আসবে|
20 The ram that thou sawest having the two horns: they are the kings of Media and Persia.“তুমি দুটি শিং বিশিষ্ট একটি মেষ দেখেছো| ওই শিং দুটি হল মাদীয় ও পারসীক দেশের রাজ্যদ্বয়|
21 And the rough goat is the king of Greece; and the great horn that was between his eyes is the first king.ছাগলটি হল গ্রীস দেশের রাজা এবং তার চোখের মাঝখানের বড় শিংটি হল প্রথম রাজা|
22 Now that being broken, whereas four stood up in its stead, four kingdoms shall stand up out of the nation, but not with his power.সেই শিংটি ভেঙে তার জায়গায় আরো চারটি শিং গজাল| ঐ চারটি শিং হল চারটি রাজ্য যা প্রথম রাজার দেশ থেকে আসবে| কিন্তু ঐ চারটি দেশ প্রথম দেশটির মতো শক্তিশালী হবে না|
23 And at the latter time of their kingdom, when the transgressors shall have come to the full, a king of bold countenance, and understanding riddles, shall stand up.“ওই রাজ্যগুলির শেষ সময় এক জন কঠোর ও নির্দয রাজা আসবে য়ে হবে ভীষণ ধূর্ত| এটা ঘটবে যখন ওখানে অনেক অনেক পাপী লোক হবে|
24 And his power shall be mighty, but not by his own power; and he shall destroy marvellously, and shall prosper, and shall practise, and shall destroy the mighty ones, and the people of the saints.ঐ রাজা ভীষণ ক্ষমতাবান হবে কিন্তু এই ক্ষমতা তার নিজের থেকে হয় নি| এই রাজা ভয়ঙ্কর ধ্বংস ঘটাবে| সে যা করবে তাই সফল হবে| সে শক্তিমান লোকদের, এমনকি ঈশ্বরের বিশেষ লোকদেরও ধ্বংস করবে|
25 And through his cunning shall he cause craft to prosper in his hand; and he will magnify [himself] in his heart, and by prosperity will corrupt many; and he will stand up against the Prince of princes: but he shall be broken without hand.“এই রাজা হবে ভীষণ চতুর ও ধূর্ত| সে তার মিথ্যাগুলো লোককে বিশ্বাস করাবে| সে নিজেকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করবে| সে হঠাত্ লোকদের ধ্বংস করবে| সে এমনকি রাজার রাজাকে যুদ্ধে লিপ্ত করতে চাইবে| কিন্তু কোন মানুষের দ্বারা সেই নিষ্ঠুর রাজার ক্ষমতা ধ্বংস করা হবে না|
26 And the vision of the evening and the morning which hath been told is true; but close thou up the vision, for it is for many days [to come].“আমি সেই সময় কি ঘটবে তা নিয়ে স্বপ্নদর্শনের য়ে ব্যাখ্যা দিলাম তা সত্য| কিন্তু এই স্বপ্নদর্শনের ওপর সীলমোহর করে দাও| এইগুলি ঘটবার আগে অনেক কাল কেটে যাবে|”
27 And I Daniel fainted, and was sick [certain] days: then I rose up, and did the king's business. And I was astonished at the vision, but none understood [it].আমি, দানিয়েল এই স্বপ্নদর্শন করার পর ভীষণ দুর্বল ও অসুস্থ হয়ে পড়লাম| তারপর আমি সেরে উঠে আবার রাজকার্য়্য়ে য়োগ দিলাম| কিন্তু আমি ওই স্বপ্নদর্শনের ব্যাপারে খুব বিভ্রান্ত ছিলাম| আমি ঐ স্বপ্নদর্শনের অর্থ বুঝতে পারিনি|
Bengali Bible