Proverbs 6:12-15 in Bengali
Proverbs 6:12
এক জন পাপী এবং অকর্মণ্য ব্যক্তি মিথ্যে কথা বলে এবং খারাপ কাজ করে|
Proverbs 6:13
সে চোখ টিপে এবং হাত ও পায়ের সাহায্যে নানা ধরণের ইঙ্গিত করে লোকদের ঠকায়|
Proverbs 6:14
ঐ ব্যক্তিটি দুষ্ট| সে সর্বদাই অপরের বিরুদ্ধে দুষ্ট পরিকল্পনা করে| সে সদাসর্বদা অশান্তি সৃষ্টি করে|
Proverbs 6:15
কিন্তু সে শাস্তি পাবে| আকস্মিক বিপর্য়য তার ওপর আসবে| অকস্মাত্ সে ধ্বংস হবে! এবং তাকে সাহায্য করবার কেউ থাকবে না!
Bengali Bible