Bible

Isaiah 32 - WEB (Bengali)

1 Behold, a king shall reign in righteousness, and princes shall rule in justice.আমি যা যা বলি শোন| একজন রাজার এমন ভাবে শাসন করা উচিত্‌ যা প্রজাদের মঙ্গল সাধন করে| নেতারা যখন লোকদের নেতৃত্ব দেয় তখন তাদের নিরপেক্ষ ও উচিত্‌ সিদ্ধান্ত নেওয়া দরকার|

2 A man shall be as a hiding-place from the wind, and a covert from the tempest, as streams of water in a dry place, as the shade of a great rock in a weary land.যদি এসব ঘটনাগুলি ঘটে তবে রাজা সেই জায়গার মতোই হবে যেখানে রোদ ও বৃষ্টি থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারব| এটা হয়ে উঠবে শুকনো জমিতে জলপ্রবাহ সমূহের মতো| এটা হবে গরম ভূখণ্ডে বিশাল পাথর খণ্ডের শীতল ছায়ার মতো|

3 The eyes of those who see shall not be dim, and the ears of those who hear shall listen.লোকরা সাহায্যের জন্য রাজার কাছে যাবে এবং তিনি যা বলবেন লোকরা সত্যি সত্যিই তা শুনবে|

4 The heart of the rash shall understand knowledge, and the tongue of the stammerers shall be ready to speak plainly.যে সব লোকরা এখন বিভ্রান্ত তারা সব কিছু বুঝতে সক্ষম হবে| যারা স্পষ্ট কথা বলতে পারে না তারা স্পষ্ট ও দ্রুত কথা বলতে পারবে|

5 The fool shall be no more called noble, nor the scoundrel be highly respected.দুষ্ট লোকদের বদান্য বলে ডাকা হবে না| লোভী লোকদের কেউ উদার বলবে না|

6 For the fool will speak folly, and his heart will work iniquity, to practice profanity, and to utter error against Yahweh, to make empty the soul of the hungry, and to cause the drink of the thirsty to fail.এক জন দুষ্ট লোক সর্বদাই অরুচিকর কথা বলে| এবং তার মনে পাপ কাজ করার চিন্তাই থাকে| এক জন বোকা লোক কেবল ভুল কাজ করে| সে যখন ঈশ্বরের সঙ্গে কথা বলে তখনো প্রতারণাপূর্ণ কথা বলে| এক জন খল লোক ক্ষুধার্তকে খাবার দেয় না| ঈশ্বরের বিষয়ে অজ্ঞ যে মানুষ সে তৃষ্ণার্তকে জল দেয় না|

7 The instruments of the churl are evil: he devises wicked devices to destroy the humble with lying words, even when the needy speaks right.সেই দুষ্ট লোকটি পাপবুদ্ধিকে অস্ত্রের মতো ব্যবহার করে| সে গরীব মানুষের সব কিছু আত্মসাত্‌ করার পরিকল্পনা করে| এমনকি যখন গরীব লোকটি সত্যি কথা বলছে সেই দুষ্ট লোক গরীব মানুষদের বিষয়ে মিথ্যা কথা বলে|

8 But the noble devises noble things; and in noble things shall he continue.কিন্তু ভালো নেতা ভালো কাজের পরিকল্পনা করেন এবং সেই সব ভালো কাজই তাকে মহান নেতার আসনে বসায|

9 Rise up, you women who are at ease, [and] hear my voice; you careless daughters, give ear to my speech.তোমাদের মহিলাদের মধ্যে কেউ কেউ এখনও শান্ত| তোমরা নিজেদের নিরাপদ মনে করছ| কিন্তু তোমাদের উঠে দাঁড়িয়ে আমার কথা শোনা উচিত্‌|

10 For days beyond a year shall you be troubled, you careless women; for the vintage shall fail, the harvest shall not come.মহিলারা, তোমরা নিজেদের নিরাপদ মনে করো| কিন্তু এক বছর পর তোমরা সমস্যায় পড়বে| কারণ পরের বছর তোমরা দ্রাক্ষাফল সংগ্রহ করতে পারবে না| সংগ্রহ করার মতো কোন দ্রাক্ষাফল তখন থাকবে না|

11 Tremble, you women who are at ease; be troubled, you careless ones; strip yourselves, and make yourselves naked, and gird [sackcloth] on your loins.মহিলারা তোমরা এখন শান্ত| কিন্তু তোমাদের ভীত হওয়া উচিত্‌| মহিলারা তোমরা নিজেদের নিরাপদ মনে করছ কিন্তু তোমাদের উদ্বিগ্ন হওয়া উচিত্‌| তোমরা সুন্দর পোশাক খুলে দুঃখের পোশাক পর| তোমরা কোমরে জড়িয়ে রাখ সেই কাপড়|

12 They shall strike on the breasts for the pleasant fields, for the fruitful vine.তোমার দুঃখে ভারাএান্ত স্তনয়ুগলকে সেই সব দুঃখের কাপড় দিয়ে ঢেকে রাখ|কাঁদো যেহেতু তোমার জমি শস্য শূন্য| তোমার দ্রাক্ষাক্ষেত যা একসময় ফসল দিত তা এখন শূন্য|

13 On the land of my people shall come up thorns and briers; yes, on all the houses of joy in the joyous city.আমার লোকদের দেশের জন্য কাঁদো| কাঁদো, কারণ দেশে কাঁটাগাছ আর আগাছাই জন্মাবে| কাঁদো সেই সব শহর ও ঘরবাড়ির জন্য যেগুলি এক সময় আনন্দে পরিপূর্ণ ছিল|

14 For the palace shall be forsaken; the populous city shall be deserted; the hill and the watch-tower shall be for dens forever, a joy of wild donkeys, a pasture of flocks;লোকরা রাজধানী, শহর ত্যাগ করবে| প্রাসাদ ও দুর্গগুলি পরিত্যক্ত হবে| লোকরা ঘরে বসবাস করতে পারবে না| তারা গুহায গিয়ে বাস করবে| বুনো গাধা ও মেষ শহরে বসবাস করবে| জীবজন্তুরা সেখানে ঘাস খেতে যাবে|

15 until the Spirit be poured on us from on high, and the wilderness become a fruitful field, and the fruitful field be esteemed as a forest.যতদিন না ঈশ্বর ওপর থেকে আমাদের জন্য তাঁর আত্মা প্রেরণ করেন ততদিন এটা চলতে থাকবে|

16 Then justice shall dwell in the wilderness; and righteousness shall abide in the fruitful field.কিন্তু ভবিষ্যতে এই মরুভূমি উত্তর ইস্রায়েলের সুউর্বর আবাদি এলাকা কর্মিলে পরিণত হবে- সেখানে ন্যায়বিচার বিরাজ করবে| এবং কর্মিল হবে সবুজ বনভূমির মত| সুবিচার সেখানে বিরাজ করবে|

17 The work of righteousness shall be peace; and the effect of righteousness, quietness and confidence forever.এই ধার্মিকতা চির কালের জন্য শান্তি ও নিরাপত্তা এনে দেবে|

18 My people shall abide in a peaceable habitation, and in safe dwellings, and in quiet resting-places.আমার লোকরা এই সুন্দর শান্তিপূর্ণ জায়গায় বাস করবে| আমার লোকরা নিরাপদ তাঁবুতে বাস করবে| তারা শান্ত ও শান্তিপূর্ণ জায়গায় বাস করবে|

19 But it shall hail in the downfall of the forest; and the city shall be utterly laid low.কিন্তু এই সকল ঘটনা ঘটার আগে জঙ্গলটার পতন ঘটাতে হবে| শহরটিকে পরাস্ত করতে হবে|

20 Blessed are you who sow beside all waters, who send forth the feet of the ox and the donkey.এই সব লোকদের মধ্যে কেউ কেউ প্রতিটি জল প্রবাহের ধারে ফসল বুনবে| তোমাদের গাধা এবং গবাদি পশুরা এর চারি দিকে ঘুরে বেড়াবে ও স্বাধীন ভাবে খাদ্যগ্রহণ করবে| তোমরা খুব সুখী হবে|

Bengali Bible