Isaiah 18 - WEB (Bengali)
1 Ah, the land of the rustling of wings, which is beyond the rivers of Ethiopia;কূশীয় নদীগুলির দৈর্য়্ঘ বরাবর দেশটির দিকে দেখ| দেশটি পতঙ্গে ভরে গিয়েছে| তুমি তাদের ডানার ভন ভন শব্দ শুনতে পাচ্ছ|
2 that sends ambassadors by the sea, even in vessels of papyrus on the waters, [saying], Go, you swift messengers, to a nation tall and smooth, to a people awesome from their beginning onward, a nation that measures out and treads down, whose land the rivers divide!ঐ দেশটি ভেলায করে সমুদ্রের ওপারে বার্তাবাহক পাঠাচ্ছে| হে দ্রুতগামী বার্তাবাহকগণ, দীর্ঘকায ও মসৃণত্বকের লোকদের কাছে যাও| সমস্ত জায়গার লোকরা এই দীর্ঘকায এবং মসৃণত্বকের লোকদের ভয় পায়, তারা একটি শক্তিশালী জাতি যারা অন্য জাতিদের পরাজিত করে| তারা একটি দেশে বাস করে যেটি নদীসমূহ দ্বারা বিভক্ত|
3 All you inhabitants of the world, and you dwellers on the earth, when an ensign is lifted up on the mountains, look; and when the trumpet is blown, listen.ঐসব লোকদের সাবধান করে দাও যে তাদের কোন না কোন বিপদ ঘটবে| এই দেশের লোকদের যে বিপদ ঘটবে সারা পৃথিবীর লোক তা দেখতে পাবে| এই সব লম্বা লোকদের কপালে যা ঘটবে তা পৃথিবীর সবাই পর্বতের ওপরে পতাকা ওড়ার দৃশ্যের মতো পরিষ্কার দেখতে পাবে| যুদ্ধের আগে শিঙা ফোঁকার শব্দের মতো পৃথিবীর সবাই পরিষ্কার ভাবে তা শুনতে পাবে|
4 For thus has Yahweh said to me, I will be still, and I will see in my dwelling-place, like clear heat in sunshine, like a cloud of dew in the heat of harvest.প্রভু বললেন, “যে জায়গা আমার জন্য তৈরী হয়েছে আমি সেখানে থাকব|কিন্তু 5আমি শান্তভাবে এইসব ঘটনা পর্য়বেক্ষণ করব| গ্রীষ্মের এক মনোরম দুপুরে (যে সময়ে এক ফোঁটা বৃষ্টি হয় না অথচ ভোরে শিশির পড়ে|) একটা ভয়ঙ্কর কিছু ঘটবে|
5 For before the harvest, when the blossom is over, and the flower becomes a ripening grape, he will cut off the sprigs with pruning-hooks, and the spreading branches will he take away [and] cut down.এটি ঘটবে ফসল কাটার সময়ের আগে যখন ফুলগুলি ফুটে যাবে এবং নতুন দ্রাক্ষাগুলি মঞ্জরীত হবে এবং বাড়তে থাকবে; কিন্তু তখন শএুরা এসে গাছগুলি কেটে ফেলবে ও দ্রাক্ষা লতাগুলি ছিঁড়ে ফেলবে এবং সেগুলি ছুঁড়ে ফেলে দেবে|
6 They shall be left together to the ravenous birds of the mountains, and to the animals of the earth; and the ravenous birds shall summer on them, and all the animals of the earth shall winter on them.দ্রাক্ষা ক্ষেতগুলি পর্বতের পাখি এবং বন্য জন্তুদের খাবার জন্য পড়ে থাকবে| গ্রীষ্মকালে পাখিরা দ্রাক্ষা-লতায বাসা বাঁধবে এবং শীতকালে বন্য জন্তুরা দ্রাক্ষা-লতা খাবে|”
7 In that time shall a present be brought to Yahweh of Hosts [from] a people tall and smooth, even from a people awesome from their beginning onward, a nation that measures out and treads down, whose land the rivers divide, to the place of the name of Yahweh of Hosts, Mount Zion.তখন দীর্ঘকায ও মসৃণত্বকের লোকরা প্রভু সর্বশক্তিমানের জন্য একটি বিশেষ নৈবেদ্য নিয়ে আসবে| সমস্ত জায়গার লোকরা এই দীর্ঘকায, মসৃণত্বকের লোকদের ভয় পায়| একটি ক্ষমতাবান জাতি যারা অন্য দেশসমূহকে পরাস্ত করে, তারা একটি দেশে বাস করে যেটি নদীসমূহ দ্বারা বিভক্ত| এই নৈবেদ্য সিয়োন পর্বতে, প্রভু যেখানে অধিষ্ঠান করেন, সেখানে আনা হবে|
Bengali Bible