Bible

Isaiah 16 - WEB (Bengali)

1 Send you the lambs for the ruler of the land from Selah to the wilderness, to the mountain of the daughter of Zion.হে লোকরা, দেশের শাসকের জন্য তোমরা একটি উপহার পাঠাও| সেলা থেকে একটি মেষশাবক মরুভূমির মধ্যে দিয়ে সিয়োন কন্যা পর্বতের কাছে পাঠিয়ে দাও|

2 For it shall be that, as wandering birds, as a scattered nest, so shall the daughters of Moab be at the fords of the Arnon.মোয়াবের মেয়েরা অর্ণোন নদী পার হওয়ার চেষ্টা করছে| তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সাহায্যের জন্য ছুটছে| তাদের অবস্থা যেন নীড় ভেঙে হারিযে যাওয়া ছোট্ট পাখির মতো|

3 Give counsel, execute justice; make your shade as the night in the midst of the noonday; hide the outcasts; don't betray the fugitive.তারা বলছে, “আমাদের সাহায্য কর, বলে দাও আমরা এখন কি করব! যেমন করে ছায়া মধ্যাহ্নের গনগনে সূর্য় থেকে আমাদের রক্ষা করে, তেমনি প্রভু শএুদের হাত থেকে আমাদের রক্ষা কর| আমরা শএুদের হাত থেকে পালিয়ে বেঁচ্ছেি| আমাদের আড়াল কর| আমাদের শএুদের হাতে তুলে দিও না|”

4 Let my outcasts dwell with you; as for Moab, be a covert to him from the face of the destroyer. For the extortioner is brought to nothing, destruction ceases, the oppressors are consumed out of the land.মোয়াবের লোকদের জোর করে বাড়ি ছাড়া করা হয়েছে| তাই তাদের তোমাদের দেশে বাস করতে দাও| শএুদের চোখ থেকে তাদের লুকিয়ে রাখো| লুঠতরাজ বন্ধ হবে| শএুরা পরাস্ত হবে| অত্যাচারী লোকরা দেশ ছেড়ে চলে যাবে|

5 A throne shall be established in loving kindness; and one shall sit thereon in truth, in the tent of David, judging, and seeking justice, and swift to do righteousness.তারপর দাযূদের পরিবার থেকে এক জন নতুন রাজা আসবেন| তিনি বিশ্বস্ত হবেন| তিনি দয়ালু এবং প্রেমিক হবেন| এই রাজা ন্যায্য বিচার করবেন| যা কিছু ভাল এবং সঠিক সে সব কাজ তিনি তাড়াতাড়ি করবেন|

6 We have heard of the pride of Moab, [that] he is very proud; even of his arrogance, and his pride, and his wrath; his boastings are nothing.আমরা মোয়াব্বাসীদের অহঙ্কার এবং দাম্ভিকতার কথা শুনেছি| তারা অহঙ্কারী এবং হিংস্র| তারা দম্ভ করে, কিন্তু তাদের দম্ভগুলি শুধুই কতগুলি ফাঁকা বুলি|

7 Therefore shall Moab wail for Moab, everyone shall wail: for the raisin-cakes of Kir Hareseth shall you mourn, utterly stricken.এই অহঙ্কারের জন্য গোটা মোয়াব দেশ ভুগবে| মোয়াবের সমস্ত লোক হাহাকার করবে| তারা দুঃখিত হবে এবং অতীতে তাদের যা যা ছিল তারা তা ফিরে পেতে চাইবে|

8 For the fields of Heshbon languish, [and] the vine of Sibmah; the lords of the nations have broken down the choice branches of it, which reached even to Jazer, which wandered into the wilderness; its shoots were spread abroad, they passed over the sea.হিশ্বোনের ক্ষেত ও সিব্মার দ্রাক্ষাক্ষেত নষ্ট হয়ে গিয়েছে| বিদেশী শাসকরা তাদের সব দ্রাক্ষাগাছ কেটে ফেলেছে| সুদূর যাসের শহর পর্য়ন্ত এমনকি মরুভূমির ভেতর পর্য়ন্ত তাদের দ্রাক্ষা বাগান ছড়িয়ে থাকত| তাদের শাখাগুলি একেবারে সমুদ্রের ওপার পর্য়ন্ত ছড়িয়ে পড়ত|

9 Therefore I will weep with the weeping of Jazer for the vine of Sibmah; I will water you with my tears, Heshbon, and Elealeh: for on your summer fruits and on your harvest the [battle] shout is fallen.“আমি যাসের এবং সিব্মার লোকদের সঙ্গে কাঁদব কারণ দ্রাক্ষা ক্ষেতগুলি ধ্বংস করা হয়েছে| আমি হিশ্বোন এবং ইলিয়ালীর লোকদের সঙ্গে কাঁদব কারণ কোন শস্য সংগ্রহ হবে না| কোন গ্রীষ্মকালীন ফসল উঠবে না| তাই কোন আনন্দ উল্লাস হবে না|

10 Gladness is taken away, and joy out of the fruitful field; and in the vineyards there shall be no singing, neither joyful noise: nobody shall tread out wine in the presses; I have made the [vintage] shout to cease.কারমেলে কোন আনন্দ গান হবে না| শস্য সংগ্রহের সময়কার আনন্দের আমি পরিসমাপ্তি ঘটাব| দ্রাক্ষারস তৈরীর জন্য যে সমস্ত দ্রাক্ষা তৈরি হয়ে আছে তা সব নষ্ট হয়ে যাবে|

11 Why my heart sounds like a harp for Moab, and my inward parts for Kir Heres.তাই আমি মোয়াব এবং কীর্-হেরস এই দুটি শহরের জন্য খুবই দুঃখিত|

12 It shall happen, when Moab presents himself, when he wearies himself on the high place, and shall come to his sanctuary to pray, that he shall not prevail.মোয়াবের লোকরা তাদের উপাসনালযে যাবে| লোকরা প্রার্থনা জানানোর চেষ্টা করবে| কিন্তু তারা তাদের পরিণাম কি হবে তা দেখতে পেয়ে এত দুর্বল হয়ে পড়বে যে আর প্রার্থনা করতে পারবে না|”

13 This is the word that Yahweh spoke concerning Moab in time past.প্রভু মোয়াব সম্পর্কে এই ঘটনাগুলির কথা বহুবার বলেছেন|

14 But now Yahweh has spoken, saying, Within three years, as the years of a hireling, the glory of Moab shall be brought into contempt, with all his great multitude; and the remnant shall be very small and of no account.এবং প্রভু এখন বলেন, “তিন বছরের মধ্যে এই বিপুল জনসংখ্যা এবং অন্যান্য জিনিষ, যার জন্য মোয়াব গর্বিত, তার বিশেষ কিছুরই অস্তিত্ব থাকবে না (ঠিক যেমন ভাড়া করা সহকারীরা সময় গোনে)| শুধুমাত্র ক্ষীণবল গুটিকতক লোক পড়ে থাকবে|”

Bengali Bible