Daniel 8:1-14 in Bengali
Daniel 8:1
বেল্শত্সরের রাজত্বের তৃতীয় বছরে আমার এই স্বপ্নদর্শন হয়েছিল| এটি ছিল আমার প্রথম স্বপ্নদর্শন হবার পরে|
Daniel 8:2
এই স্বপ্নে আমি দেখেছিলাম আমি এলম প্রদেশের রাজধানী শূশনে ঊলয় নদীর ধারে দাঁড়িয়ে আছি|
Daniel 8:3
আমি ওপরে তাকালাম এবং একটি দুই শিং বিশিষ্ট মেষকে ঊলয় নদীর ধারে দাঁড়িয়ে থাকতে দেখলাম| তার দুটি শিং লম্বা কিন্তু একটি অপরটির চেয়ে বেশি লম্বা এবং লম্বা শিংটি অন্য শিংটির পরে গজিয়েছিল|
Daniel 8:4
আমি দেখলাম মেষটি তার শিংগুলো উঁচু করে পশ্চিমে, উত্তরে এবং দক্ষিণে আক্রমণ করছে এবং কোন জন্তু তাকে থামাতে পারছে না| অন্য জন্তুদের কেউ বাঁচাতেও পারল না| মেষটি তার ইচ্ছামত করতে লাগল এবং ভীষণ শক্তিশালী হয়ে উঠল|
Daniel 8:5
আমি যখন এই মেষটির কথা ভাবছিলাম তখন দেখলাম য়ে পশ্চিমদিক থেকে একটি বিরাট শিংযুক্ত পুং ছাগল আসছে| পুং ছাগলটি এত জোরে দৌড়ে এল য়ে তার পা মাটিতে প্রায় ঠেকলই না|
Daniel 8:6
সেই পুং ছাগলটি দুই শিংযুক্ত মেষের কাছে এলো যাকে আমি ঊলয় নদীর তীরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম| পুং ছাগলটি তার ভীষণ রাগ নিয়ে মেষের দিকে তেড়ে গেল|
Daniel 8:7
যখন পুং ছাগলটি মেষের কাছে পৌঁছল, সে খুব রেগে ছিল| ছাগলটি মেষের শিং দুটি ভেঙে ফেলল| তাকে মেষটি আটকাতে পারল না| তারপর পুং ছাগলটি মেষটিকে গুঁতো মেরে মাটিতে ফেলে দিল এবং তাকে পদদলিত করল| ছাগলের হাত থেকে মেষকে বাঁচাবার মত কেউই ছিল না|
Daniel 8:8
তারপর ঐ পুং ছাগলটি আরো বেশী শক্তিশালী হয়ে উঠল| কিন্তু সে যখন সব চেয়ে বেশী শক্তিশালী হয়ে উঠল তার বড় শিংটি ভেঙ্গে গেল এবং তার জায়গায চারটি শিং গজাল| এই চারটি শিংকে সহজেই দেখা য়েত এবং এরা চারটি ভিন্ন দিকে মুখ করে ছিল|
Daniel 8:9
এরপর ওই চারটির মধ্যে একটি শিং থেকে একটি ছোট শিং গজাল| এই ছোট শিংটি দক্ষিণ ও পূর্ব দিকে এবং সুন্দর ভূমির দিকে বেড়ে উঠল|
Daniel 8:10
তারপর এই ছোট শিংটি এত বড় হয়ে গেল য়ে স্বর্গের দূতসমূহ পর্য়ন্ত পৌঁছে গেল এবং কয়েক জন দূত ও কয়েকটি তারাকে মাটিতে নামিয়ে আনল এবং তাদের মাড়িয়ে দিলো|
Daniel 8:11
সেই ছোট শিংটি ভীষণ শক্তিশালী হয়ে উঠল এবং সে দূতসমূহের অধিপতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল| সে লোকদের নিত্য নৈবেদ্য থেকে বিরত করল এবং মন্দিরকে ভূপতিত করল|
Daniel 8:12
সেই ছোট শিংটি নিত্য নৈবেদ্যর পরিবর্তে পাপ কার্য়্য়ে লিপ্ত হয়েছিল| সে ধর্মকে ভূপতিত করল| সে যা কিছু করেছিল তাতেই সাফল্য লাভ করল|
Daniel 8:13
তারপর আমি পবিত্র দূতদের এক জনকে কথা বলতে শুনলাম| তারপর আমি আরেকজন পবিত্র দূতকে প্রথম জনের কথার উত্তর দিতে শুনলাম| প্রথম জন বলল, “কত দিন ধরে এসব জিনিষ চলবে? কতদিন দৈনিক উত্সর্গ করা বন্ধ থাকবে? কতদিন এই ভয়ানক পাপ স্থায়ী হবে? কত দিন ধরে এই মন্দির এবং দূতেরা শ্রদ্ধাহীন ভাবে পদদলিত হবে?”
Daniel 8:14
অপর পবিত্র ব্যক্তি বলল, “এই ঘটনা 2,300 দিন ধরে চলবে| তারপর পবিত্র স্থানটি সারানো হবে|”
Bengali Bible