Bible

2 Samuel 22 - YLT (Bengali)

1 And David speaketh to Jehovah the words of this song in the day Jehovah hath delivered him out of the hand of all his enemies, and out of the hand of Saul,প্রভু যখন দায়ূদকে শৌল এবং অন্যান্য শত্রুদের হাত থেকে রক্ষা করলেন তখন দায়ূদ এই গীত গাইলেন:

2 and he saith: `Jehovah `is' my rock, And my bulwark, and a deliverer to me,প্রভু আমার শিলা, আমার দুর্গ, আমার নিরাপদ আশ্রয়|

3 My God `is' my rock -- I take refuge in Him; My shield, and the horn of my salvation, My high tower, and my refuge! My Saviour, from violence Thou savest me!আমার ঈশ্বর হচ্ছেন আমার শিলা যার কাছে আমি নিরাপত্তার জন্য ছুটে যাই| ঈশ্বর আমার ঢাল, তাঁর ক্ষমতা আমায় রক্ষা করে| প্রভু আমার লুকিয়ে থাকার জায়গা| উঁচু পাহাড়ে, তিনি আমার নিরাপদ স্থান| নৃশংস শত্রুর থেকে তিনি আমায় রক্ষা করেন|

4 The Praised One, I call Jehovah: And from mine enemies I am saved.প্রভু প্রশংসার য়োগ্য| আমি প্রভুর কাছে সাহায্য চেয়েছি এবং তিনি আমাকে আমার শত্রুর কাছ থেকে রক্ষা করেছেন|

5 When the breakers of death compassed me, The streams of the worthless terrify me,আমার শত্রুরা আমায় হত্যা করতে চাইছিল| আমার চারপাশে মৃত্যুর তরঙ্গ মালার উচ্ছসিত কোলাহল অদম্য় স্রোতে আমি মৃত্যুর দিকে ভেসে যাচ্ছিলাম|

6 The cords of Sheol have surrounded me, Before me have been the snares of death.আমার সামনে মৃত্যুর ফাঁদ, আমার চারপাশে কবরের দড়ি|

7 In mine adversity I call Jehovah, And unto my God I call, And He heareth from His temple my voice, And my cry `is' in His ears,বদ্ধ আমি, আমার প্রভুর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করলাম, হ্যাঁ, আমার ঈশ্বরকে ডাকলাম| ঈশ্বর তাঁর মন্দিরে ছিলেন| তিনি আমার ডাক শুনলেন| আমার সাহায্যের জন্য প্রার্থনা তাঁর কানে গেল|

8 And shake and tremble doth the earth, Foundations of the heavens are troubled, And are shaken, for He hath wrath!তখন মাটি কেঁপে উঠল| অন্তরীক্ষের ভিত নড়ে উঠল| কেন? কারণ, প্রভু ক্রোধান্বিত হলেন|

9 Gone up hath smoke by His nostrils. And fire from His mouth devoureth, Brands have been kindled by it.ঈশ্বরের নাক থেকে ধোঁযা বেরিয়ে এল| তাঁর মুখ থেকে অগ্নিশিখা এবং স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হতে লাগল|

10 And He inclineth heaven, and cometh down, And thick darkness `is' under His feet.প্রভু গগনমণ্ডল বিদীর্ণ করে নীচে নেমে এলেন| একটি গাঢ় কৃষ্ণবর্ণ মেঘের ওপর তিনি দাঁড়ালেন|

11 And He rideth on a cherub, and doth fly, And is seen on the wings of the wind.তিনি করূব দূতগণের পিঠে চড়ে এবং বাতাসে ভর দিয়ে উড়ে বেড়াচ্ছিলেন|

12 And He setteth darkness Round about Him -- tabernacles, Darkness of waters -- thick clouds of the skies.তাঁর চারপাশে, একটা তাঁবুর মত গাঢ় কাল মেঘ দিয়ে প্রভু নিজেকে ঘিরে রেখেছিলেন| সেই বজ্র বিদ্য়ুত্‌ময মেঘে, তিনি জলরাশি জমা করেছিলেন|

13 From the brightness before Him Were brands of fire kindled!তাঁর চারপাশ থেকে জ্বলন্ত কযলার মত আলোকমালা বিকীর্ণ হতে লাগল|

14 Thunder from the heavens doth Jehovah, And the Most High giveth forth His voice.প্রভু আকাশ থেকে বজ্রপাত করলেন| পরাত্‌পর তাঁর কন্ঠস্বর শ্রুতিগোচর করলেন|

15 And He sendeth forth arrows, And scattereth them; Lightning, and troubleth them;প্রভু শত্রুদের ছিন্ন ভিন্ন করবার জন্য তাঁর শর নিক্ষেপ করলেন| প্রভু বিদ্য়ুত্‌ প্রেরণ করলেন এবং লোকরা বিভ্রান্ত হয়ে ছড়িয়ে পড়লো|

16 And seen are the streams of the sea, Revealed are foundations of the world, By the rebuke of Jehovah, From the breath of the spirit of His anger.হে প্রভু, আপনি দৃঢ়কণ্ঠে কথা বলেছিলেন| তাঁর মুখ থেকে তীব্রগতি বাতাস বয়ে গিয়েছিল এবং জলকে পিছনে ঠেলে দিয়েছিলেন| সেদিন আমরা সমুদ্রের তলদেশ দেখেছিলাম| আমরা সেদিন পৃথিবীর ভিত্তিভূমিও দেখেছিলাম|

17 He sendeth from above -- He taketh me, He draweth me out of many waters.সেইভাবে প্রভু আমাকেও সাহায্য করেছিলেন| প্রভু ওপর থেকে আমার কাছে নেমে এসেছিলেন| প্রভু তাঁর দুটি হাত দিয়ে আমায় জড়িয়ে ধরে বিপদ থেকে টেনে উদ্ধার করেছিলেন|

18 He delivereth me from my strong enemy, From those hating me, For they were stronger than I.আমার শত্রুরা আমার চেয়ে শক্তিশালী ছিল| সেই লোকরা আমায় ঘৃণা করত| আমার শত্রুরা আমার পক্ষে একটু বেশী শক্তিশালীই ছিল, তাই ঈশ্বর আমায় রক্ষা করলেন|

19 They are before me in a day of my calamity, And Jehovah is my support,যখন আমি সমস্যায় জর্জরিত তখন শত্রুরা আমায় আক্রমণ করে| কিন্তু, একমাত্র প্রভুই আমার পাশে ছিলেন|

20 And He bringeth me out to a large place, He draweth me out for He delighted in me.প্রভু আমায় ভালোবাসেন, তিনি আমায় উদ্ধার করেছেন| তিনি আমায় নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছেন|

21 Jehovah recompenseth me, According to my righteousness, According to the cleanness of my hands, He doth return to me.প্রভু আমাকে আমার পুরস্কার দেবেন| কারণ যা সত্য আমি তাই করেছি| তাই তিনি আমার ভাল করবেন|

22 For I have kept the ways of Jehovah, And have not done wickedly against my God.কেন? কারণ আমি প্রভুকে মান্য করে চলেছি| আমার প্রভুর বিরুদ্ধে আমি কোন পাপ করি নি|

23 For all His judgments `are' before me, As to His statutes, I turn not from them.আমি সর্বদাই প্রভুর সিদ্ধান্তসকল স্মরণে রাখি ও তাঁর বিধিগুলি অনুসরণ করি|

24 And I am perfect before Him, And I keep myself from mine iniquity.তাঁর সামনে আমি নিজেকে সর্বদাই শুচি এবং নির্দোষ রাখি|

25 And Jehovah returneth to me, According to my righteousness, According to my cleanness before His eyes.এই জন্য প্রভু আমাকে আমার পুরস্কার দেবেন| কেন? কারণ যা সত্য আমি তাই করেছি| আমি কোন অন্যায করি নি, তাই তিনি আমার মঙ্গল করবেন|

26 With the kind Thou shewest Thyself kind, With the perfect man Thou shewest Thyself perfect,যদি কোন ব্যক্তি আপনাকে প্রকৃতই ভালবাসে, তাহলে তার প্রতি আপনি প্রকৃত ভালোবাসা দেখাবেন| যদি কোন ব্যক্তি আপনার প্রতি নিষ্ঠাবান হন তাহলে তার প্রতি আপনিও নিষ্ঠাবান হন|

27 With the pure Thou shewest Thyself pure, And with the perverse Thou shewest Thyself a wrestler.হে প্রভু, যারা শুচি এবং ভাল আপনিও তাদের প্রতি শুচি ও ভাল| কিন্তু আপনি চতুর ও কুচক্রী ব্যক্তিকে পরাস্ত করতে সক্ষম|

28 And the poor people Thou dost save, And Thine eyes on the high causest to fall.হে প্রভু, সরল সত্‌ লোকদের আপনি সাহায্য করেন| কিন্তু অহঙ্কারীদের আপনি লজ্জিত করেন|

29 For Thou `art' my lamp, O Jehovah, And Jehovah doth lighten my darkness.হে প্রভু, আপনি আমার জ্বলন্ত দ্বীপ, প্রভু আমার চারপাশের অন্ধকারকে আলোকিত করেন|

30 For by Thee I run -- a troop, By my God I leap a wall.হে প্রভু, আপনার সহায়তায আমি সৈন্যদের সঙ্গে দৌড়তে পারি| ঈশ্বরের সহায়তায আমি শত্রু পক্ষের দেওয়াল অতিক্রম করতে পারি|

31 God! Perfect `is' His way, The saying of Jehovah is tried, A shield He `is' to all those trusting in Him.ঈশ্বরের পথই পরিপূর্ণ| প্রভুর বাক্য় পরীক্ষিত সত্য| যারা তাঁকে বিশ্বাস করে, তিনি তাদের রক্ষা করেন|

32 For who is God save Jehovah? And who a Rock save our God?প্রভু ছাড়া দ্বিতীয় কোন ঈশ্বর নেই| আমাদের ঈশ্বর ব্যতীত অন্য কোন শিলা নেই|

33 God -- my bulwark, `my' strength, And He maketh perfect my way;ঈশ্বরই আমার দূর্গ| তিনি সত্‌ মানুষকে জীবনের সঠিক পথ দেখান|

34 Making my feet like hinds, And on my high places causeth me to stand,প্রভু আমাকে হরিণের মত দ্রুত দৌড়াতে সাহায্য করেন| উচ্চস্থানে তিনি আমায় অবিচল রাখেন|

35 Teaching my hands for battle, And brought down was a bow of brass by mine arms,প্রভু আমাকে যুদ্ধ বিদ্য়া শিখিযেছিলেন| সেই কারণে আমার বাহু একটি শক্তিশালী শর নিক্ষেপ করতে পারে|

36 And Thou givest to me the shield of Thy salvation, And Thy lowliness maketh me great.হে প্রভু! আপনি আমায় রক্ষা করেছেন| আপনি আমাকে জয়ী হতে সাহায্য করেছেন| আপনি আমার শত্রুকে পরাজিত করতে সাহায্য করেছেন|

37 Thou enlargest my step under me, And mine ankles have not slidden.আমার হাঁটু এবং পা দুটিকে সবল করে দিন যেন না খুঁড়িযে দ্রুত দৌড়াতে পারি|

38 I pursue mine enemies and destroy them, And I turn not till they are consumed.আমার শত্রুদের নিধন না করা পর্য়ন্ত আমি তাদের তাড়া করতে চাই| তারা ধ্বংস প্রাপ্ত না হওয়া পর্য়ন্ত আমি ফিরে আসতে চাই না|

39 And I consume them, and smite them, And they rise not, and fall under my feet.আমি আমার শত্রুদের ধ্বংস করেছি আমি তাদের পরাজিত করেছি| তারা আর উঠে দাঁড়াবে না| হ্যাঁ, আমার শত্রুরা আমার পাযের কাছে লুটিযে পড়েছে|

40 And Thou girdest me `with' strength for battle, Thou causest my withstanders to bow under me.হে ঈশ্বর, আপনিই আমায় যুদ্ধে শক্তিশালী করেছেন, আপনিই আমার শত্রুদের আমার পাযের কাছে লুটিযে দিয়েছেন|

41 And mine enemies -- Thou givest to me the neck, Those hating me -- and I cut them off.আমার শত্রুর গলা কেটে তাদের লুটিযে ফেলার সুয়োগ আপনিই আমাকে দিয়েছেন|

42 They look, and there is no saviour; Unto Jehovah, and He hath not answered them.আমার শত্রুরা সাহায্য চেয়েছিল কিন্তু তাদের সাহায্য করার কেউ ছিল না| এমনকি তারা প্রভুর কাছেও সাহায্য চেয়েছিল কিন্তু প্রভু তার কোন উত্তর দেন নি|

43 And I beat them as dust of the earth, As mire of the streets I beat them small -- I spread them out!আমি শত্রুদের ছিন্ন ভিন্ন করে তাদের ধূলোয় পরিণত করেছি| তাদের আমি চূর্ণবিচূর্ণ করেছি| রাস্তার কাদার মত আমি তাদের মাড়িয়ে গিয়েছি|

44 And -- Thou dost deliver me From the strivings of my people, Thou placest me for a head of nations; A people I have not known do serve me.আমার বিরুদ্ধে আমার নিজের লোক যারা লড়াই করেছে, হে প্রভু, আপনি তাদের হাত থেকে আমায় রক্ষা করেছেন| আপনি আমাকে জাতির শাসক করেছেন| যে লোকদের আমি জানতাম না, তারা এখন আমার সেবা করে|

45 Sons of a stranger feign obedience to me, At the hearing of the ear they hearken to me.অন্য দেশের লোকরাও আমায় মান্য করেছে| যখন তারা আমার নির্দেশ শুনেছে, তত্‌ক্ষনাত্‌ তারা তা পালন করেছে| সেই সব বিদেশীরা আমাকে ভয় করেছে|

46 Sons of a stranger fade away, And gird themselves by their close places.সেই সব বিদেশীরা ভয়ে শুকিয়ে গেছে| ভয়ে ভীত হয়ে তারা গোপন আস্তানা থেকে বেরিয়ে এসেছে|

47 Jehovah liveth, and blessed `is' my Rock, And exalted is my God -- The Rock of my salvation.প্রভু জীবিত| আমি আমার শিলাকে প্রশংসা করি! ঈশ্বর মহান! তিনিই সেই শিলা যিনি আমাকে রক্ষা করেন|

48 God -- who is giving vengeance to me, And bringing down peoples under me,তিনি সেই ঈশ্বর যিনি আমার জন্য আমার শত্রুদের শাস্তি দিয়েছেন| লোকদের তিনি আমার শাসনের অন্তর্ভুক্ত করেছেন|

49 And bringing me forth from mine enemies, Yea, above my withstanders Thou raisest me up. From a man of violence Thou deliverest me.হে ঈশ্বর, আপনি আমায় শত্রুদের থেকে রক্ষা করেছেন| যারা আমার বিরুদ্ধে গিয়েছিল তাদের পরাজিত করতে আপনি আমায় সাহায্য করেছেন| শত্রুদের হাত থেকে আপনি আমায় রক্ষা করেছেন|

50 Therefore I confess Thee, O Jehovah, among nations. And to Thy name I sing praise.তাই হে প্রভু, আমি জাতিগুলির মধ্যে আপনার প্রশংসা করি! এই কারণে আমি আপনার নামে গান গাই|

51 Magnifying the salvations of His king, And doing loving-kindness to His anointed, To David, and to his seed -- unto the age!'প্রভু তাঁর মনোনীত রাজাকে যে কোন যুদ্ধে জয়ী হতে সাহায্য করেন| তাঁর মনোনীত রাজার জন্য প্রভু তাঁর করুণা বর্ষণ করেন| তিনি দায়ূদের প্রতি এবং তাঁর উত্তরসূরীদের প্রতি সর্বদা বিশ্বস্ত থাকবেন|

Bengali Bible